
সেদিন হঠাৎ করেই ঘোড়াদার সাথে দেখা হয়ে গেল রাস্তায়। যাঁরা ঘোড়াদাকে চেনেন না, তাঁদের জ্ঞাতার্থে জানাই, ঘোড়াদা মোটেই ঘোড়া নন, এমনকি কোন চতুষ্পদ জন্তুর সাথেই তাঁর কোন সম্পর্ক নেই। যেদিন ঘোড়াদার জন্ম হয়, অনেক বছর আগে সেইদিনটিতেই রবীন্দ্রনাথ ঠাকুরের "গোরা" উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল। ঘোড়াদার বাবা দিঘাইবাবু (এই নামের ইতিহাসও অতি প্রাচীন, পরে সময় করে কখনও বলা যাবে) রীতিমত সাহিত্যরসিক ছিলেন, "পিটুলিগোলা সাহিত্যসমাজ" এর বার্ষিক অধিবেশনে কান্নিক দে'র উত্তরাধুনিক কবিতা শুনে আবেগতাড়িত হয়ে মূর্ছা যাওয়ার মাধ্যমেই তিনি প্রথমবার প্রচারের আলোয় আসেন। ক্ষণজন্মা ছেলের নামকরণে দিঘাইবাবু কোন ঝুঁকি নেন নি। ... ...

বাংলা বা হিন্দি সিনেমা বা টিভি সিরিয়াল একটু-আধটুও যারা দেখে থাকেন তারা একমত হবেন যে মানুষের জীবনের একমাত্র সমস্যা হল বিবাহ বহির্ভূত সন্তান। গল্প যেমনই হোক তার কোনো এক পর্যায়ে শিক্ষিত, প্রাপ্তবয়স্ক এক মহিলা (সবকিছু জেনেশুনেও) স্রেফ আকাট মূর্খের মতো গর্ভবতী হয়ে পড়বেন, সেই সন্তানের পাষাণহৃদয় বাবা পারিবারিক সম্মান, লোকলজ্জা ইত্যাদির ভয়ে কাতর হয়ে গর্ভপাত করাতে চাইবেন আর মহিলাটি ছলোছলো চোখে বলবেন "বাচ্চাটার তো কোনো দোষ নেই!" তবেই না! তবেই না তাবৎ দর্শককূল ছলোছলো চোখে বলবেন "আহা মায়ের মন!" (আর সিরিয়ালের টিআরপি উঠবে চড়চড় করে! ) ... ...

মানুষ কয় প্রকার? প্রকার টকার নেই, চন্ডীদাস বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য। মহামতি মার্কস বলিয়াছিলেন, দুই প্রকার -- শোষক ও শোষিত। কিন্তু এসব আসলে ভুলভাল কথা। চন্ডীদাস আউটডেটেড, মার্কস বুলশিট। শোষক-শোষিত, ডান-বাম, এমনকি সিপিএম-তৃণমূল, এইসব এখন চুকে-বুকে গেছে, "হার্মাদ' কবি সোজা-সাপ্টা জানিয়ে দিয়েছেন, মানুষ আসলে দুই রকম -- সুশীল ও হার্মাদ। ... ...

"In future, everybody would be famous for fifteen minutes." --- Andy Warhol, 1968. উর্দ্ধলিখিত ভবিষ্যবাণীটির প্রবক্তা, পৃথিবীর প্রথম পপ-চিত্রকর অ্যাণ্ডি ওয়ারহলের খ্যাতি পনের মিনিটের অনেক বেশী সময় স্থায়ী হয়েছে। ওয়ারহলিয়ানা বা ওয়ারহল-তত্ত্বের ব্যবহার/ আলোচনা/ গবেষণার চলোর্মি তাঁর জীবিতকালে তো বটেই, ১৯৮৭-এ মৃত্যুর কুড়ি বছর পরেও প্রবহমান। বই, সিনেমা, শহুরে জনতার জামাকাপড়, পত্রপত্রিকার নিবন্ধে প্রায়ই দেখা যায় ওয়ারহলকে। যাঁর ছবির আইকনগুলি এতদিন এইভাবে দেখার পর বেশ চেনা আমাদের। ... ...

সম্ভবত: পালাটার নাম ছিলো "কারামুক্ত'' বা ওরকম কিছু। বরানগর রামকৃষ্ণ মিশনের হোস্টেলে থাকার সময় বার্ষিক উৎসবে দেখি। তখন মিশনের অলিখিত নিয়মে স্টেজের উপর নারীচরিত্র করতো শুধু পুরুষেরা। তবু চোখে পড়তো--স্টেজে নটীজাতীয় কোন চরিত্রের আবির্ভাব হলে অনিলমহারাজ( জুনিয়র স্বামীজি) হাতের পাতায় চোখ ঢাকতেন। পেছন থেকে কোন দুষ্টুছেলের গলা শোনা যেত,--দ্যাখ, দ্যাখ, মহারাজ হাতের ফাঁক দিয়ে দেখছেন। যাহোক, এই পালাটি আমি ভুলিনি। এটি আমার ক্লাস-সেভেনে-পড়া-সদ্য-পানামা-সিগ্রেট-খেতে-শেখা চেতনায় বিষম ঝাঁকুনি দিয়েছিলো। ... ...

আজ থেকে প্রায় বছর ছয়েক আগে, ২০০১ এর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কেরালার বেশ কিছু জায়গায় লাল বৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বলেছিলেন যে প্রচন্ড জোরে একটা আওয়াজ শোনা যেত আর তার পরেই শুরু হতো বৃষ্টি। সাদা জামায় পড়লে, লালচে দাগ হয়ে যেত জামায়। কিন্তু এই ধরনের লাল বৃষ্টি, হলুদ বৃষ্টির কথা তো আমরা প্রায়ই শুনে থাকি। পরিবেশ বিজ্ঞানীরা যাকে অতিরিক্ত দূষণের ফল বলে মনে করেন। তাহলে এই ছয় বছর পরে কেরালার লাল বৃষ্টি আবার কেন খবরের শুরুর দিকে? এর উত্তর দিতে পারেন ডক্টর গডফ্রে লুইস, যিনি সেই সময়ে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগে ছিলেন। কেরালার লাল বৃষ্টির কথা শুনে তিনি সেই সময়ে সংগ্রহ করেন বৃষ্টির জল। গত ছয় বছর ধরে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন উনি। ... ...

পশ্চিমবঙ্গ যখন আসন্ন দুর্গাপূজা, নাছোড়বান্দা নিম্নচাপ ও রিজওয়ানুরের অস্বাভাবিক মৃত্যু নিয়ে নাজেহাল, দিল্লী ও সংলগ্ন অঞ্চল যখন নবরাত্রির প্রস্তুতিপর্বে ব্যস্ত, মহারাষ্ট যখন গণেশ উৎসব শেষ করে দেওয়ালির প্রস্তুতির আগে কদিন জিরিয়ে নিচ্ছে, ঠিক সেই সময়, ১২ই অক্টোবর একটি সংবাদপত্রে পুণে মিউনিসিপালিটি সম্পর্কে এমন একটা খবর বেরোয়, যা সাধারণত আমরা জানতে বা পড়তে খুব একটা আগ্রহ বোধ করিনা। খবরে প্রকাশ পুণে মিউনিসিপালিটির চতুর্থ শ্রেণীর সাফাইকর্মীদের মৃত্যুহার গত ২ বছরে অস্বাভাবিক বেশী। তাই বলে কেউ ভাববেন না যেন যে তার আগে কম ছিল, তা নয়, দুই বছর হল এই মৃত্যুগুলি নথিভুক্ত করা হচ্ছে। খবর অনুযায়ী ২০০৫এর অক্টোবর থেকে ২০০৭ এর সেপ্টেম্বর পর্যন্ত মোট ২২৭ জনের মৃত্যু হয়েছে। ... ...

উচ্চশিক্ষিত(/তা) এবং সংস্কৃতিবান (/বতী) বাঙালীমাত্রেই সমালোচনা করতে ভালবাসেন। তাঁদের সমালোচনা যুগপৎ "ইরেজার' আর "শার্পনার'এর কাজ করে। ভন্ড, ক্লিশে, অপ্রয়োজনীয় লেখক-গায়ক-আঁকিয়েরা কখনো সমালোচনার দাপটে "ইরেজিত' হয়ে স্রষ্টা থেকে ভোক্তায় পরিণত হন। অন্যদিকে আবার কম ধারালো প্রতিভাবানেরা সমালোচনার শার্পনারে আরো চোখা হয়ে প্রবল বেগে পাঠক-শ্রোতা-দর্শককে নব নব সৃষ্টির খোঁচায় ব্যাকুল করে তোলেন। ধনের মত সমালোচনার-ও মূল ধর্মই হল, অসাম্য। সেখানে মুড়ি-মিছরি একদর হবার ভয় নেই মোটেই। প্রসঙ্গত: উল্লেখ্য, এই প্রবন্ধে শুধু আ-মরি বাংলা ভাষার সাথে সম্পর্কিত সমালোচনা এবং কৃতি সমালোচকদের কথাই বলা হচ্ছে, অন্য ভাষা ও সংস্কৃতি নিয়ে আমাদের মোটেই মাথাব্যথা নেই। মানে হল, হয় মাথা নেই অথবা ব্যথা নেই ... ...

নন্দীগ্রামের পরে শুনলে মনে হতে পারে ইয়ার্কি মারা হচ্ছে। কিন্তু একথা সত্য, যে, ১৯৭৭ এ ক্ষমতায় আসার পর সিপিআইএম এর প্রাথমিক রাজনৈতিক সিদ্ধান্তগুলির মধ্যে একটি ছিল, বিরোধী পার্টির কর্মী-সমর্থক-নেতাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবেনা। ৭২ থেকে ৭৭, সিপিআইএম এর মতানুসারে, লুটপাট দাঙ্গাহাঙ্গামা নয়, এ রাজ্যে চলেছিল "আধা-ফাসিস্ত" সন্ত্রাস। সিপিআইএম এর হিসাবে, এই সন্ত্রাসে রাজ্যজুড়ে তাদের ১১০০ কর্মী খুন হয়েছিলেন। ঘরছাড়া হয়েছিলেন আরও অনেক বেশি সংখ্যক মানুষ। ... ...

বাসগুমটির কাউন্টারের কাকুর কথামত ঠিক তিন ঘন্টাতেই বাস এসে পৌঁছালো নামখানায়। একটা গঞ্জ মত জায়গা, নদীর পারের গঞ্জ। অনেকটা মেঘনাপারের ভৈরববাজারের মত। এই নদীটির নাম হাতানিয়া দোয়ানিয়া। দেখে আশ্চর্য হলাম, নদীতে সেতু নেই। কলকাতার এত কাছে এই রকম একটা জায়গা আছে, যার এপার-ওপার দুপারেই বাস চলে কিন্তু নদী পেরুতে হয় নৌকায় করে! ভাবতে পারিনি সত্যিই। ... ...

এটি একটা মেয়ের গল্প। যাকে আমি চিনিনা। বা যাকে আমি চিনি। যাকে চোখে দেখেছি, কিন্তু অন্ধকারে। চিনি, কিন্তু ছায়ামূর্তিকে যেভাবে চেনে মানুষ, সেইভাবে। জলতলে শুয়ে থাকা রোহিণীর মুখ যতটুকু চেনা যায়, ততটুকুই। ... ...

মৃত্যুর পর যাতে খুব ভাল ভাবে নিজের দেহের সৎকার হয়, তার জন্য এক কালে মিশরের রাজা রা পিরামিড বানাতেন, আমাদের দেশের রাজারা তৈরি করে যেতেন বিশাল সব স্মৃতি স্তম্ভ। আজকাল সে রাজাও নেই, রাজত্ত্বও নেই। তা বলে কি লোকের ইচ্ছে গুলো নষ্ট হয়ে গেছে? নিজের দেহের সৎকার ঠিক কেমন ভাবে হবে সেই ব্যপারে আজকাল কি লোকজনের মনে আর কোনো আগ্রহ নেই? কেউ যদি তাই ভেবে থাকেন, তবে খুব ভুল ভাবছেন। ব্রিটেনের Age Concern Funeral সম্প্রতি ১০০,০০০ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে বার করেছেন তাদের ডেথ উইশের একটা লিস্ট। ... ...

বসন্তদিনের ভ্রমণ - শহরটির নাম ন্যাচেজ( Natchez )। নদীর তীরে পুরানো শহর, তবে এই নতুন দেশের হিসেব কিনা, মাত্র শদেড়েক কি শদুয়েক বছর হলেই বলে ঢের পুরানো। তবে ঐ শহরে প্রাচীন রেড ইন্ডিয়ানদের সমাধিভূমি আছে, জায়গাটি সত্যিই বহুকাল যাবৎ মানুষের তৈরী জনপদ ছিলো,তবে তখন তো শহর ছিলো না সেটা! ছিলো আরণ্যক যাযাবরদের জনপদ মাত্র। ... ...

আজ মিডিয়ায় আবার বসেছে সালিশিসভা, হাত রাখুন সেলফোনে আর চোখ রাখুন টিভির পর্দায়। মনে রাখবেন আমার আপনার একটি এসএমএস কাঠগড়ায় দাঁড় করাতে পারে সমাজের শত্রুদের, বেআব্রু করে দিতে পারে অশুভ শক্তির আঁতাতকামী মুখগুলিকে। অথবা হাতে রাখুন জ্বলন্ত মোমবাতি। তদ্গত আলোকশিখায় শপথরক্ষার কাঠিন্যে শক্ত হয়ে উঠুক প্রতিটি মানুষের চোয়াল। পথ হাঁটুন সুশীল সমাজ গড়ে তোলার পবিত্র কর্তব্যে। দেউলিয়া হতে থাকা ঈশ্বর, পরম করুণাময় আমাদের ঈশ্বর শমিত হৃদয়ে শেষ বিকেলে সবার দিগন্তে বুলিয়ে দিয়েছেন তীব্র ম্যাজেন্টা রং। ... ...

সেই কবে সুকুমার রায় বানিয়ে গেছিলেন বকচ্ছপ, হাসজারু থেকে হিজিবিজিবিজ এর মতন অদ্ভুত সব মিউট্যান্ট। তারপর সুদুর আমাজন থেকে ভলগা, গঙ্গা পেরিয়ে অনেক জল বয়ে গেছে, বাঘ সিংহ থেকে শুরু করে ইঁদুর, বাঁদর সব কিছুর সংকর তৈরি হয়েছে, বিজ্ঞান থেকে কল্প বিজ্ঞান সব দিকে ছরিয়ে গেছে মিউট্যান্টরা। কিন্তু এতদিন আমরা শুধু দেখে এসেছি উদ্ভিদ বা প্রানীর জিনের মিউটেশান, কিন্তু উদ্ভিদ আর প্রানীর জিনের সংকরায়ণ কি সম্ভব? ... ...

Funny in Farsi by Firoozeh Dumas - একের পর এক জটিল ও গম্ভীর শব্দবন্ধে যখন প্রাণ আইঢাই, ঠিক তখনই লাইব্রেরির তাক থেকে হাতছানি দিল নীলরং এর ছোট্ট এক বই। যেন ডেকে বলল, "" কি হে! একবার উঁকি মেরে দেখবে নাকি? "" ভাবলাম, আহা বেচারা! কেউ বোধহয় পাত্তা দেয়না ""। টেনেটুনে বের করে আনলাম। ওমা! এ যে দেখি বেশ নামডাকওয়ালা এক স্মৃতিকথা। মলাট পড়ে জানা গেল অনেক প্রাইজ-টাইজও পেয়েছে। তৎক্ষণাৎ পড়তে লেগে গেলাম। পড়তে পড়তেই টের পাওয়া গেল, একে একে দরজা খুলে যাচ্ছে, পায়ে পায়ে আলো ছড়িয়ে পড়ছে। অন-এ-এ-ক দূরে কোথাও ঘন্টা বাজল বোধহয়। শুরু হল অবাক করা অতীত পরিক্রমণ। ... ...

আমি কখনো পোর্তুগাল যাই নি। আমার কোন পোর্তুগীজ বন্ধু নেই। পোর্তুগীজ বলতে চিনি শুধু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর জোসে মোরিনহোকে। পোর্তুগীজ খাবার বলতে "নন্দুজ'-এর মুরগী ভাজা ছাড়া আর কিছু খাই নি। আমি পোর্তুগীজ ভাষার অ-আ-ক-খ - মানে তার পোর্তুগীজ ইকুইভ্যালেন্ট কি জানি না। কিন্তু আমি arguido মানে জানি। শুধু আমি নই, গোটা যুক্তরাজ্যের মানুষ যাঁরা খবরের কাগজ পড়েন, টিভি দেখেন, গুজব শোনেন, তাঁরা জানেন। এ ... ...

আমাদের দৈনন্দিন জীবন যাত্রার সব কিছুতে প্রশাসনের নাক গলানো নিয়ে আমরা যারপরনাই বিরক্ত। আপিসের চাকরি থেকে শুরু করে ছেলের বিয়ে, সবেতেই আজকাল নাক গলায় পুলিশ, প্রশাসন আর পি ডব্লু ডি। কিন্তু ভাবুন তো, এর পর আপনার প্রতি দিনকার কথাবার্তার ওপর ও যদি প্রশাসন লাইন টানা শুরু করে, তখন জিনিস টা কেমন হবে? প্রায় এমন টাই হয়েছে ব্রাজিলে। ব্রাজিলের ফেডারেল ডিসট্রিক্ট গভর্নর, হোসে রবার্তো আরুদা একটি নতুন নিষেধাজ্ঞা জারী করেছেন ভার্বের Present Participle এর ওপর। গভর্নরের নিজের ওয়েবসাইট থেকে জানা গেছে যে, এখন থেকে কথাবার্তা, বিশেষত সরকারী লেখালেখির কাজে, present participle ব্যবহার করা যাবে না, কারণ সরকারী আমলারা নাকি ক্রিয়াপদের এই বিশেষ রূপ টা কে ব্যবহার করেন নিজেদের অকর্মন্যতা কে ঢেকে রাখার অজুহাত হিসেবে। ... ...

২৮ সেপ্টেম্বর ২০০৭। শিলিগুড়ি শহর প্রত্যক্ষ করল জাতিবিদ্বেষের বীভৎসতা। ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাং-কে কেন্দ্র করে একটি এফ.এম চ্যানেলের কুরুচিপূর্ণ, বিদ্বেমূলক মন্তব্য; শহরের রাজপথে প্রতিবাদ মিছিল এবং সেই মিছিল চলাকালীন এক রোগীর স্বজনের সঙ্গে সংঘর্ষ --- এই ঘটনাগুলির পরম্পরায় আকস্মিকভাবে জাতিদাঙ্গার পরিস্থিতি শহর জুড়ে ছড়িয়ে পড়ার তাৎক্ষণিকতার পেছনে রয়েছে এক সচেতন রাজনৈতিক প্রচার ও প্রস্তুতি। ... ...

ছোটবেলায় কুইজের বইতে পড়া মানুষের তৈরী প্রথম কৃত্রিম উপগ্রহটির কথা মনে পড়ে? হ্যাঁ, ঠিক ধরেছেন। স্পুটনিকের কথা বলছি। গত চৌঠা অক্টোবর ছিলো সেই স্পুটনিকের জন্মদিন। আমরা জানি, আজ থেকে পঞ্চাশ বছর আগে, ১৯৫৭ সালের অক্টোবর মাসে সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষিপ্ত হয় এই কৃত্রিম উপগ্রহটি। ১৮৪ পাউন্ড ওজনের এই ধাতব গোলকটির সফল উৎক্ষেপণের সাথে সাথেই সূচনা হয়েছিলো এক নতুন যুগের। এর পরেই মহাকাশে একের পর এক নতুন কৃত্রিম উপগ্রহ পাঠানো হতে থাকে, এবং প্রতিটি সফল উৎক্ষেপণ খুলে দিতে থাকে সম্ভাবনার নতুন দিগন্ত। সেই সাথে পাল্টাতে থাকে মানুষের জীবনযাত্রার ধরণ। ... ...