
বইমেলাবিপুল দাসতখন প্রভু কহিলেন –- কলিযুগে একপ্রকার উৎসব অনুষ্ঠিত হইবে। ইহার নাম বইমেলা। প্রভু, এই মেলায় কি নাগরদোলা থাকিবে ?পৃথক কোনও ব্যবস্থা থাকিবে না। কিন্তু অজস্র নাগর ও অজস্র দোলা, বুলা, নীলা, পলা, লীলা, শিলা, ইলাগণ এই মেলায় পাকেচক্রে ঘুরিবে। প্রভু, এই মেলা সম্পর্কে বিশদে জ্ঞাপন করুন।তবে শ্রবণ কর। এই মেলায় ‘মোবাইল ফোন’ নামক এক প্রকার তারবিহীন দূরভাষণ যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে। প্রভু, উহা কী প্রকার বস্তু ?যখন দেখিবে কেহ একটি অনধিক দশ আঙুল ও ... ...

কলেজ লাইফ (এবং এখনও) অসম্ভব প্রিয় চন্দ্রবিন্দুর 'বন্ধু তোমায়' গানটা। কলেজ লাইফ আর নেই। বন্ধুরা প্রায় সকলেই এখন কর্পোরেট, এবং অখুশি, কিছুটা হতাশও বটে। আজকাল তাদের সঙ্গে দেখা হলে পুরনো প্রিয় গানটা নতুন করে শুনতে পাই। তাদের মতো করে। এবং তুমুল বিরক্ত হই মনে মনে তাদের ওই একঘেয়ে গল্প শুনে শুনে। কি সেই গল্প? প্রিয় গানটির প্যারোডি করে বলি-বড় ভুড়ি, রঙিন জল,এইটুকুই সম্বল।আর আছে boss-এর গালি,যে কোনও বেলায়।বাজে বকা রাত্রি-দিন,অফিস পলিটিক্স, ঘিনঘিন,এলোমেলো ট্যাক ... ...

হাভাতে বুড়িটি ভাতের সন্ধানেই কোনো এক আত্নীয় সঙ্গে ঢাকায় এসেছিলেন। তার জন্ম উত্তরবঙ্গের বৃহত্তর রংপুরের মঙ্গা পীড়িত কোনো এক দূর্গম গ্রামে। তাই আমাদের বুঝতে অসুবিধা হয় না, অনিবার্য এক অচিন ক্ষুধা আজন্ম চিটচিটে ঘামের মতো লেপ্টে থাকে তার জঠরে, গতরে এবং সর্বাঙ্গে। বুড়ির জীবনের গল্পটিও তাই মঙ্গা উপদ্রুত অন্চলের অন্যান্য বুড়ির মতো অতি সংক্ষিপ্ত এবং স্যাঁতসেঁতে টাইপের পুরনো। তাই আসুন, এই পর্বটুকু আমরা বরং এক বাক্যেই সেরে নেই :১৫ বছর বয়সে এক ক্ষেতমজুরের সঙ্গে বিয়ে, বছর না ঘুরতেই বাচ্চা ... ...

জন্তুরা জ্যান্ত, জান তাই ভরপুর,জল পান করে তারা নিট – বিনা কর্পূর,তৃষ্ণা যতটা, ব্যাস – নয় অতিরিক্ত,ঠ্যাং তুলে করে ফের গাছতলা সিক্ত।জন্তুরা জানে –বেশি খেলে আই ঢাই – টান লাগে প্রাণে।জন্তুরা দল বেঁধে ঘোরে মাঠে ঘাটে,দিন জুড়ে বিশ্রাম, মাঝে মাঝে খাটে,খিদে পেলে খেয়ে নেয়, যার যেটা রুচি,ডাল ভাতে ভরপেট – কেন মিছে লুচি?জন্তুরা জানে –ফল গাছে ফল থাকে, চাল থাকে ধানে।জন্তুরা সারাদিন এটা সেটা সেরেসন্ধ্যায় সার বেঁধে ঘর বাড়ি ফেরে, ... ...

৩৩।কলকাতা থেকে ফিরে আসা ইস্তক মনটা ভীষণ ভালো হয়ে রয়েছে সুধার। এত দিনের স্বপ্ন এবার পূরন হতে চলল। এম.এ.-তে ভর্তি হতে গেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির চৌহদ্দির বাইরে পায়ে পায়ে বেড়িয়ে এসে হাতে ধরে থাকা মাইনে জমা দেওয়ার বইটার দিকে চেয়ে অদ্ভূত একটা শিহরণ খেলে গেছিল ওর সারা শরীরে। কলেজ স্ট্রীট দিয়ে শিয়ালদা স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে বাবা অনেক কথাই বলছিল কিন্তু সব কথা ওর কানে ঢুকছিল না। কলকাতায় থেকে পড়তে পারবে - এ সুখ চিন্তাটাই মাথায়-মনে খেলে বেড়াচ্ছিল সারাক্ষণ। দুটো একটা শব্দে ... ...

হারামজাদা দিল্লীর ট্র্যাফিক >:(একটা সিগনাল পেরোতে যে ৮বার লাল বাতি দেখতে হতে পারে সেটা হাড়ে হাড়ে হৃদয়ঙ্গম কল্লুম আজ >:( >:(না ... মানে ... দুইবার, তিনবার পর্যন্ত্য ধৈর্য ঠিক থাকে ... এমনকি চতুর্থবারেও "ধ্যার বাল"এর উপর দিয়েই যায় ...... কিন্তু আটবার??????? শালা ... ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ...কি করি আজ ভেবে না পাই,পথ থেকে নেমে ফুটপাথে যাই?কার ঘাড়ে যে গাড়ি চড়াই?ধাক্কা মেরে কাটি?না না না না না ...এসব বিপজ্জনক আইডিয়া সমুহ সমূলে উৎপাটি ... ...

সেদিনও এমনি বূষ্টি পড়ছিল।জানলার বাইরে অশ্বত্থের পাতাগুলো এমনি করে ভিজছিল।স্প্রিংয়ের গদিওলা সেগুনের খাটে,যেটা এখন জানলার পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একটি পাহাড়ি মেয়ে রণধীরের সঙ্গে লেপটে শুয়েছিল। জানলার বাইরে দুধসাদা অন্ধকারে অশ্বত্থের পাতাগুলো ঝুমকোর মত থরথরিয়ে কাঁপতে কাঁপতে নাইতে লেগেছিল।আর থরথর পাহাড়ি মেয়েটি রণধীরের গায়ে লেপটে শুয়েছি ... ...

হঠাৎ সেদিন ইচ্ছে হ’লো, পথের ওপর টুল পেতেহলদে রঙের বালতি মাথায় গামছা প’রে স্কুল যেতে।ওমনি আমি ভড়কি দিয়ে আড়াই বোতল জল খেয়েহড়বড়িয়ে পালিয়ে গেলুম গোসল ঘরের কল বেয়ে।যেই সেখানে বসবো ব’লে মোড়ার পানে পা বাড়াই,ওমনি আবার ইচ্ছে হ’লো, স্টিম-রোলারে গা মাড়াই।যেমনি ভাবা, তেমনি গেলুম বেলঘোরিয়া, বাস ধ’রে,গিয়েই খেলুম পেপসি কোলা, শিশির ভেতর ঘাস ভ’রে।তারপরেতেই এক পা তুলে দিলুম বিকট গান গেয়ে,“রাবন মামা ঢেকুঁড় তোলেন দশ মুখে দশ পান খেয়ে”। গান শে ... ...

পর্ব-১কিয়ৎ দিন পরে কণ্ববাবু হরিদ্বার তীর্থ হইতে প্রত্যাগমন করিলেন। একদিন তিনি বারান্দায় বসিয়া চা পান করিতেছেন এমন সময় একটি উড়ো SMS আসিল। 'কন্বদা, NRI দুষ্মন্ত বসু শীতকালে দেশে আসিয়াছিলেন, শকুন্তলার সহিত তাহার নলবনে আলাপ, ফোন নম্বর চালাচালি, ভিক্টোরিয়ায় গমন, বকখালি ভ্রমন, এবং কালিঘাটে গিয়া মালাবদল সকলই সম্পন্ন হইয়াছে অতি দ্রুত। শকুন্তলা তৎসহযোগে প্রেগন্যান্ট ও হইয়াছেন।'কণ্বদা ইহা অবগত হইয়া এবং তাহার অগোচরে ও সম্মতি ব্যতিরেকে বিবাহ কার্য্য সম্পন্ন ... ...

লেখাটা প্রকাশিত হবে সুন্দরবন শ্রমজীবী হাসপাতালের পত্রিকা 'লোকগাথা'-এ। ১৯৮৩-র ৩রা জুন ছত্তিশগড়ের লোহা-খনি শহর দল্লী-রাজহরার ঠিকাদারী শ্রমিকরা এক হাসপাতাল শুরু করেন। তাঁদের ইউনিয়নের নাম—ছত্তিশগড় মাইন্স শ্রমিক সংঘ, নেতা শংকর গুহ নিয়োগী। ১৯৭৭-এ ইউনিয়নের জন্মের পর ঘর সারানোর ভাতার দাবীতে লড়াই করছিলেন শ্রমিকরা, ২-৩ জুন আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালালে শহীদ হন এগারো জন—তাঁদের মধ্যে একজন মহিলা, একজন শিশু। সেই শহীদদের স্মৃতিতে হাসপাতালের নাম হল শহীদ হাসপাতাল। শহীদ হাসপাতাল থেকে অনু ... ...

১.মরা ছানাকে মুখে নিয়ে সকাল খোঁজে কাঠবেড়ালি মা...এখন ভালো থাকার সময় l শোক সন্তাপের দুঃসময়েরা ক্রমশ অবলুপ্তির পথে l মিসিং লিংক খুঁজতে যেও না l ও তোমার কম্ম নয় l সে সরকার নারী-সংরক্ষণ দিয়েছিল l এ সরকার কন্যাশ্রী l অতএব তোমাকে ভালো থাকতেই হবে l এটা বাধ্যতামূলক l কান্না বা ওই তুল্য কোনো ট্যাঁ ফো অথবা টুঁ শব্দ শুনলে- প্রথমে কোর্ট মার্শাল, পরে একশো ঘা বেত l আহ্, প্রতিবাদ কোরো না ! এমনকি তোমাকে মানায় না ঔদ্ধত্য l যৎকিঞ্চিত আস্ফালন করে প্রতিক্রিয়া দেখাতে পারো তোমার বাপের বাড়ি থেকে যৌতুক হিসেবে ... ...

পয়সা না থাকলে ডাক্তার দেখানো যাবে না-ওষুধ কেনা যাবে না। ডাক্তার অপ্রয়োজনীয় ওষুধ লিখলেও আপনি কিনতে বাধ্য। প্রয়োজনীয় ওষুধটা জেনেরিক বা কমদামী ব্র্যান্ডে পাওয়া গেলেও ডাক্তার লিখবেন দামী ব্র্যান্ড। যে পরীক্ষা-নিরীক্ষা করাতে বলা হল আপনাকে, সেগুলো করাতে হবে ডাক্তারের বলে দেওয়া ডায়াগনস্টিক সেন্টার থেকে, হয়ত সেখান থেকে ডাক্তার কাটমানি পাবেন। স্পেশালিস্টকে রেফার করার ক্ষেত্রেও অনেকক্ষেত্রে কাটমানির গল্প। মনে হয় না অবস্থাটা বদলানো দরকার?যদি এমন হতো যে, অসুস্থ হলে আপনি কোন ডাক্তারকে দেখাবেন ... ...

৩১। আজাদ পরিন্দা কভি কিসিকা আপনা না হুয়া। গুরুজী কে আজ শায়রীতে পেয়েছে। গান কম হচ্ছে আর শায়রী বেশি - একটুও ভালো লাগে না শোভার! ভালোটা লাগবে কি করে? কবিতার মানে বুঝতে যদি দশ বার মানে বই খুলতে হয়,তবে তাতে আনন্দ আছে কোন? ভাবটা নয়, ভাষাটাই যে বুঝতে পারেনা শোভা! হিন্দি ভাষাটাই জানেনা ও, তার আবার উর্দূ!তবে ভাষাটায় একটা মাদকতা আছে - এটা মানতেই হবে! গুরুজীর শায়রী গুলোর বিশেষ মানে না বুঝলেও ওনার গলায় শব্দ গুলোর ধ্বনিময়তা, বাচন ভঙ্গী, উপস্থাপনা আর সকলের মতই ওকেও আবিষ্ঠ করে রাখে। আর সকল ... ...

আপনাকে নিয়ে আমি কী লিখতে পারি? কী লেখা উচিৎ? আপনাকে নিয়ে লিখতে গিয়ে টিভিতে দেখা সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা আমার চোখের সামনে একে একে সিনেমার স্লাইডের মতো ভেসে উঠছে। কম্পিউটার-কি বোর্ড স্লথ থেকে স্লথতর হয়ে আসছে।...সাগর সারোয়ার, প্রিয় সাগর, বরং আমি বলতে পারি, ক্ষুদে সাংবাদিকতারকালে পাহাড় যাত্রায় আপনার সঙ্গে আমার পরিচয় সেই ১৯৯৬ সালের মধ্যভাগের কোনো এক দুপুরে। পাহাড়ি ছাত্র পরিষদ নেতা সঞ্জয় চাকমার ঢাবির জগন্নাথ হলের (দক্ষিণ বাড়ি) ৩২০ নম্বর কক্ষ থেকে আল ... ...

কুলদা রায়স্বপ্নময়কে প্রথম দেখি কুইনস লাইব্রেরীতে। নিউ ইয়র্কে। ম্যারিক বুলেভার্ডে। সামনে বাস স্ট্যান্ড। সারি দিয়ে বাস ঢুকছে। বের হচ্ছে। একটুও শব্দ নেই। ঠিক সামনেই লাইব্রেরী। শান্ত। সৌম্য। দাঁড়িয়ে আছে। স্বপ্নময়ের নাম এর আগে শুনিনি। আমার শোনার কথা নয়। আমি বাংলাদেশের গাঁ-গেরামের মানুষ। খুব বেশি হলে হামেদ খাঁকে চিনি। তাঁর বাপজানের নাম আসমত আলি খাঁ। গ্রাম লাহুড়ি। শঙ্করপাশা। হামেদ খাঁ তার জেব থেকে পুরনো একটা ছোট্ট নোটবুক বের করেন। তার পৃষ্ঠার একপাশে লেখা ধান-পানের হিসাবপাতি। আরেকপাশ ... ...

২৮।দিন পাঁচেকের ছুটিটা যেন পড়ে পাওয়া চোদ্দ আনা! হঠাৎ করে এক পশলা খুশির মতন। আগে হলে ভালো লাগত না তেমন; স্কুলে না গেলে ওদের পাঁচজনের এক জনেরও মন ভালো থাকে না। বাকি চার জনের এবার কেমন লাগছে জানে না শোভা, কিন্তু এবার ওর মোটেই তেমন খারাপ লাগছে না - সারাদিন শুয়ে শুয়ে নিজের মনে চিন্তার জলছবি আঁকতে যে এত ভালো লাগে, তা ও এর আগে বোঝেনি কোনদিন। তাই তো সেদিন যখন বড়দিদিমনি ক্লাসে এসে বললেন, উপনির্বাচনের জন্য আগামী পাঁচদিন তোমাদের স্কুল ছুটি থাকবে - তখন তেমন খারাপ লাগেনি শোভার।তবে এ ছুটিট ... ...

বেশি বাড়ালো না। দুচার কথায় জিকে জিটি জেনে নিয়ে বুকে একটা পাথর বসিয়ে দিল। ফিরিয়ে নে। ফিরে যা। অগত্যা পাথর নিয়েই উঠে দাঁড়াই এবং দৌড়তে শুরু করি। একতলার দরজাটা আটকাই ছিটকানি তুলে। উঠোনে ঘরের কোণে কাবারি দের সঙ্গে তর্কে মেতে বাড়িশুদ্ধু। দৌড়ে ছাদে উঠে ছাদের দরজা আটকে দি। সিঁড়ি তে বসে একটা কম্বল জড়িয়ে হাঁপাতে থাকি। ট্যাট ট্যাটা ট্যাট ট্যাটা। কান চাপা দি। দরজা ভাঙবে এবার। কোন শুওরের বাচ্চা দশটা না বাজতেই দরজা লাগালো রে ?বিশু। রতনবাবু থেকে ফিরল। আজ একটু আগেই। আবার নেবে আসি ... ...

মেয়েটি কোনো বলিউড বা ঢাকাই ছবির হিট নায়িকা শাবনুর, শাবনাজ, শাহনূর–এ রকম কোনো চটকদার নাম বলেনি। নারায়নগঞ্জের গোদনাইলের সরকারি ভবঘুরে আশ্রয় কেন্দ্রের অন্য ভাসমান পতিতাদের ভীড়ে অল্প বয়সী ফর্সা মতোন মেয়েটি একটু দূরে একা দাঁড়িয়ে ছিলো। তার কোলে এক রত্তি একটি দুধের শিশু। সে বোধহয় সেদিন তার সত্যিকারের নামটিই আমাকে বলেছিলো, আমার নাম আছিয়া, আছিয়া বেগম। ... আমি ও আরেক সহকর্মি মুন্নী সাহার সঙ্গে ভবঘুরে আশ্রয় কেন্দ্রটি ঘুরে ঘুরে সেখানের আশ্রিতাদের সমস্যার কথা শুনছিলাম, নোট নিচ্ছিলাম দ্ ... ...

একটানা বেজে চলেছে কিশোরদার বিরহের গান l সমস্ত সন্ধ্যে জুড়ে l কাল আপিস নেই, রুগী দেখা নেই l তাই আজ থেকেই দিব্যি ছুটির মেজাজ l কিন্তু এই ব্যাজারমুখো সঙ্গীতের জ্বালায় সেটাই বা উপভোগ্য হয়ে উঠছে কই ! মন মেজাজের স্বেচ্ছা-কাউনসেলিং করতে এ সময় টিনটিন থেকে টেনিদা, দিদি থেকে মীর কাউকেই তেমন জুতসই মনে হচ্ছে না l একে বইমেলার গ্যাঞ্জামহীন বেদনাতুর সন্ধ্যে l তার ওপর ওই বলিউডি মনোটনি l জীবনের মানে খুঁজে পাওয়াই দায় l এমতাবস্থায় জানতে পারলুম কোনো এক মুসলিম অধ্যুষিত এলাকার প্রাইমারি স্কুলে নাকি জবরদস্তি বন্ধ করা ... ...

আকাড়া কিশোরী ও একটি নদী-------------------------------..... আকাড়া কিশোরী যেন সেদিনের বসন্ত পঞ্চমীহাসি নেই, অশ্রু আছে, দুচোখে চাঁদের ছায়া স্মৃতি টানে, গোপন সাবানেজলজ গায়ের গন্ধ। চলে যায় মরি হায় বসন্তের দিন চলে যায়....( একদিন, শৈশবে,সমুদ্রে : এই আমি, যে পাথরেঃ- শক্তি চট্টোপাধ্যায়)বসন্তপঞ্চমী এরকমই ছিলো আমাদের সে বয়সে। বাসন্তী শাড়ি, লুকিয়ে চাওয়া, আতপচালের ছড়ানো সৌরভ, ছুটন্ত সাইকেলে ব্যস্ত পুরোহিত। আর, অন্যদিন যে কথাটা বলা যায়না একান্ত কোনও একজনকে, তা বল ... ...