

আমাদের সামাজিক নিষ্ঠুরতাও বড়ো ভয়ংকর ... ... ...

"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এটি পর্ব - ১২ … উৎকণ্ঠিত প্রহরী দ্রুতপায়ে কাছে এসে বলেন, আরে! বাবুজী আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? বলি, এই একটু ঘুরেফিরে দেখছি আশপাশ। সে রীতিমতো বিষ্মিত হয়ে বলে, ঘুরেফিরে দেখছেন মানে? আপনাদের গাড়ি, দলের বাকি লোক কোথায়? এবার আমার অবাক হওয়ার পালা। গাড়ি! দল!! মানে? আমি তো একাই এসেছি, হেঁটে। প্রহরীর চোখ প্রায় কপালে উঠে যায়। একা এসেছেন! হেঁটে!! কোথা দিয়ে? আমি ভেবেই পাচ্ছি না এতে এতো বিচলিত হওয়ার কী আছে। বলি, বাঁকড়ে হনুমান মন্দির দেখে আসার পথে ডানদিকে যে গেট দেখলাম সেখান দিয়ে ঢুকে মোরাম পথ দিয়ে হেঁটে এসেছি। কিন্তু আপনি এতো উত্তেজিত হচ্ছেন কেন? হঠাৎ সে চুপ করে খানিকক্ষণ আমার মুখের দিকে চেয়ে থাকে। তার খালি পা। হয়তো ঘরে জুতো খুলে বসেছিল, উত্তেজনায়, তাড়াহুড়োতে পরে আসতে ভুলে গেছে। ... ...

এটা বিংশ শতাব্দীর নয়ের দশকের শেষভাগ। কোথায় প্রশাসন, কোথায় সরকার, কোথায় শাসক দল, কোথায়ই বা বিরোধীরা, কেউ জানল না, কেউ টের পেল না বেলপাহাড়ির চাকাডোবা ফুটবল মাঠে যে স্ফুলিঙ্গের জন্ম হল, তা দ্রুত ছড়িয়ে পড়তে চলেছে গ্রামের পর গ্রামে। এরপর জঙ্গলমহলের একের পর এক গ্রামে নানান দাবি নিয়ে এমন অনেক ম্যাজিক শো হবে, যা থেকে জন্ম নেওয়া প্রতিটা স্ফুলিঙ্গ আগামী দিনে গণআন্দোলনের চেহারা নেবে। ... ...

নোম চমস্কির ৯৫-তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানালাম। ... ...


ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনে কিছু ব্যক্তিগত কথা। ... ...

"একা বেড়ানোর আনন্দে" - এই সিরিজে আসবে ভারতের কিছু জায়গায় একাকী ভ্রমণের অভিজ্ঞতা। এটি পর্ব - ১১ … আমার চেহারা, পোষাক, হাবভাবে প্রথাগত ভক্তসূলভ ছাপ নেই। হয়তো সে জন্যই মুখ্যবাবা জানতে চান, এভাবে কষ্ট করে আশ্রমে থাকতে চান কেন? সুরয়ায়াতে লাল্লুকে দেখানো বেড়ালটা আবার ঝোলা থেকে বার করি। এমন যাত্রায় সেটাকে অনেকবার বার করতে হয়েছে। তবে বেড়াল দেখেও বাবা লাল্লুর মতো প্রভাবিত হলেন না। বাবার মুখভাব ক্রনিক আমাশা রুগীর মতো অপ্রসন্ন। তবু স্বরে কয়েক আউন্স সেন্টিমেন্ট মাখিয়ে বলি, যদি রাতটা এখানে কাটাতে আসি, মোহনী মহারাজের কৃপা থেকে বঞ্চিত হবো না তো? মূখ্যবাবা হয়তো এমন ছিনে জোঁকের পাল্লায় আগে পড়েন নি। নিস্তার নেই দেখে নিমরাজি ভঙ্গিতে অস্পষ্ট ভাবে মাথা নাড়েন। সেটাই আমি ভিসা অন এ্যারাইভালের প্রতিশ্রুতি ধরে নি। প্ল্যান-এ বস্তির টাইমকলের লাইনে বালতি রাখার মতো আশ্রমের যজ্ঞশালার বুড়ি ছুঁয়ে থাকে। আমি জোড়হস্তে নমস্কার করে বিদায় নিই। হোবো শৈলীতে ঘুরতে হলে গাত্রচর্মটা নাসিকাশৃঙ্গী প্রাণী গোত্রের ভাবলে কোনো সমস্যা হয় না। ... ...

মোদীর "হ্যাটট্রিক" প্রোপাগাণ্ডা রাজনীতির মনস্তাত্ত্বিক চেহারাটা সবার কাছে তুলে ধরা এখনই খুব দরকার। ... ...

মানুষের জীবন, সম্মান, বাঁচার অধিকার, কথা বলার অধিকার আদৌ আর ভারতে থাকবে কিনা, আজ আমরা সেই প্রশ্নের সম্মুখীন। ... ...


গণিতের সঙ্গে লেখকের প্রেম ও অপ্রেমের এক বর্ণময় ব্যক্তিগত আখ্যান — যার পর্বে পর্বে উন্মোচিত হবে হাজারো জিজ্ঞাসা, ফিরে ফিরে আসবে নানান স্মৃতিভার। সুপাঠ্য ঝরঝরে ভাষায় গণিতের আলো-আঁধারি পথে এ এক নতুন পদচারণার অভিজ্ঞতা। ... ...

ভিয়েনা ভ্রমণ ... ...

বানভাসি কথার কত রকম মানে হয় কোজাগরী পূর্ণিমার রাতের চাঁদ দেখতে দেখতে মনে হচ্ছিল এমনি জোছনা ভরা রাতে নামে অপ্সরা কচি ধানের ডগার সবুজে একটু পরেই সেই রঙ বদলাবে আলো মাখা ওড়না সরে গিয়ে দেখা যাবে চেনা ঠোঁট বলছে বানভাসি – ... ...

দুই বছর বয়স থেকে প্রতিবন্ধকতার ধাবা, তবুও যতটুকু পারা যায় এই ভেবে লড়াই ছাড়ে না। দেখতে দেখতে কৈশর পেরিয়ে যৌবনের দিকে অগ্রসর হচ্ছে। বড় সাধ ছিল উচ্চমাধ্যমিক পাশ করেে গাঁয়ের কলেজ ছেড়ে কলকাতায় নামী যাবে পড়াশোনা করতে, আসলে হৃদয়ে এগিয়ে যাওয়ার চরম নেশা, তখনও বুঝে উঠতে পারে না শুধু জীবনে নয়, প্রতিবন্ধকতা সর্বত্র ও সর্বদা বিরাজমান। মুক্তির রাস্তা খুঁজে বের করার আগেই একটা স্মৃতিমেদুর সকালের অভিজ্ঞতা। ... ...

আগে যদি কোন ফিলিপিনো-র (ফিলিপিন্স দেশের লোকজন) সাথে আলাপ থাকত, তা হলে আর কলেজ বেলায় আমাদের মেদিনীপুরের বন্ধুদের ইয়ার্কির ছলেও তাদের ভাত খাওয়া নিয়ে কিস্যু বলতাম না। আমরা বন্ধুদের বলতাম, তোরা এত ভাত খাস যে পাতের উপর দিয়ে বেড়াল ডিঙোতে পারবে না! তো সেই হিসাবে ফিলিপিনো-দের ভাত খাওয়ার পরিমাণ দেখলে বলতে হয়, পাতের উপর দিয়ে বিড়াল তো কোন ছাড়, ঘোড়া পর্যন্ত ডিঙোতে পারবে না! আমি নিজে বর্ধমানের ছেলে – আমরাও ভাত খেতাম। কিন্তু মেদিনীপুর আমাদের টেক্কা দিত এই ব্যাপারে। বর্ধমান এগিয়ে মুড়ি খাওয়ায়! তবে শুধু ফিলিপিন্স কেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সব দেশেরই মূল খাদ্য – ভাত। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া যাই হোক না কেন। এরা অনেকেই দিন রাত ভাত খায় – ব্রেকফাষ্টে ভাত, দুপুরে ভাত, রাতে ভাত – মানে ভাতই ভাত। ... ...

হেনরি কিসিঞ্জারের মতো যুদ্ধাপরাধী গণহত্যাকারীকে মার্কিন মিডিয়া "বিতর্কিত এক মহানায়ক" বলে অবিচুয়ারি সাজিয়েছে। ... ...

পরিচালকের মতে আরবাইন শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়। তার আবেগ মানবতার হৃদয়কে স্পর্শ করে যায়। ... ...


আমাদের সমাজের সনাতনী ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত হই। আমাদের সেই সনাতনী ঐতিহ্যই আবার, এমন বহু সৌদামিনীদের ঠেলে দিয়েছিল অনিশ্চিত ভয়ংকর জীবনের দিকে... ... ...