
ভারত কি এই প্রথম মহামারীতে আক্রান্ত হল? অতীতে ভারতে কি মহা্মারী হয় নি? অর্থনীতির কর্মকাণ্ড কি শুধুই অর্থকেন্দ্রিক? দেশের এই ধরণের বিপর্যয়ে সাধারণ মানুষের ভূমিকা কি? কতদিন ধরে এই অর্থনৈতিক মন্দা চলবে? - অর্থনৈতিক দিক থেকে নানা সমস্যার পসরা নিয়ে আমার দুই পয়সা। ... ...

তিব্বতে তথাগত আপাতত এইটুকুই থাক। বাকিটা প্রকাশকের কাছে ধোয়া মোছা চলছে। শিগগির বই হয়ে দেখা দেবে। ... ...

ফেলিক্স হপ্পে-সেলার ( Felix Hoppe-Seyler ), যাঁকে আধুনিক বায়োকেমিস্ট্রির জনক বলা যায়, ক’বছর পরেই ১৮৬৪ সালে হিমোগ্লোবিন নামটি দিলেন। দেখালেন যে হিমোগ্লোবিন আর অক্সিজেন মিলে তৈরি করে অক্সিহিমোগ্লোবিন। কিছুদিন আগেই ১৮৬০ সালে আবিষ্কার হয়েছে স্পেকট্রোস্কোপ। সেই যন্ত্র দিয়ে রক্তের মধ্যে দিয়ে বেরিয়ে আসা বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো বিশ্লেষণ করে ফেলিক্স দেখালেন যে লাল রং এর আলোর ক্ষেত্রে অক্সিহিমোগ্লোবিন, ডিঅক্সিহিমোগ্লোবিনের মানে যে হিমোগ্লোবিনে অক্সিজেন নেই তার তুলনায়, আলো শোষণ করে অনেক কম। অথচ ইনফ্রারেড আলোর ক্ষেত্রে কতটা আলো শোষণ করবে তা রক্তে কতটা অক্সিজেন আছে বা নেই তার উপর ততটা নির্ভর করে না। ... ...

কফি হাউসের এক কোণে বসেছিল সে। মাথার মধ্যে গুনগুন করছিল কালো অক্ষর ভ্রমর আর টেবিলে টেবিলে দশকপাতের শব্দে সে কিছুতেই বন্ধুর কবিতায় প্রবেশ পাচ্ছিল না। কাছে দূরে এক একজন এজরা পাউন্ড, এক একজন সুধীন দত্ত ... ...

লোকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। চাকরি দেওয়ার সময় বলা হয়েছিল যে মৃত মানুষ নিয়ে কারবার। চাকরি দরকার, আমি রাজি হয়ে গেছি। কিন্তু আমাকে নদীর পাড়ে, ঠিক শ্মশানের পিছনে নিয়ে আসল কেন বুঝে উঠতে পারছি না। এদিকে অন্ধকার থাকে সব সময়। শ্মশানে আগে আসলেও পিছনে আসা হয়নি। কিন্তু আমার সুপারভাইজারের কোন দিকে কোন খেয়াল নেই, তিনি হনহন করে হাঁটছেন আর বলছেন, "আসেন, জলদি আসেন। কাজ ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। সময়ের এদিক সেদিক হয়ে মহা কেলেঙ্কারি!" আমি তার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছি, আর ভাবছি, সমস্ত ব্যস্ততা শেষ করেই তো মানুষ শ্মশানে আসে, এখানে এত কিসের তাড়াহুড়া? আমার সুপারভাইজার, যার নাম মোহাব্বত, তাকে যে জিজ্ঞাস করব, তার সুযোগ তিনি দিচ্ছেন না। বিড়ি টানতে টানতে দ্রুত হাঁটছেন তিনি, পারলে দৌড় দেন! ... ...

সাম'য়ে বিহার তিব্বতের প্রাচীনতম মোনাস্ট্রি। শান্তরক্ষিত এবং পদ্মসম্ভবের সহযোগিতায় তৈরী এই মোনাস্ট্রির নির্মাণের পিছনে আছে অনেক অদ্ভুত গল্প। ... ...

কোভিড করোনা আক্রান্ত পৃথিবীতে জন্ম নিচ্ছে সৃষ্টির নতুন ধারা। ... ...

চার বন্ধু জীবনের সামান্য টুইস্টের লোভে বিপজ্জনক কাজে নিজেরা জড়িয়ে যাচ্ছে।সেটি নিয়েই এই উপন্যাস। ... ...

...লোকালয় বিচ্ছিন্ন বান্দরবানের পাহাড়ের রুমার দূর বগালেকের পাড়ের রেস্ট হাউজ, কাম মাচাং ঘরটি প্রাচীন কোনো গুহা বলে ভ্রম হয়। যেন পথহারা দুই পর্বত অভিযাত্রী অবিরাম পরিকল্পনা করে চলেছেন উদ্ধারের আশায়। বুনো পাখির ঝাঁক প্রাতরাশ সারতে বেরিয়ে তীব্র চিৎকারে ডাকে বার বার। দ্বিপক্ষীয় আলোচনা বা দ্রব্যগুনের প্রলাপে ছেদ পড়ে।... ... ...

জনতা কেবিন. তবে লোকজন খুব একটা নেই। ভিতরে আলো। খুব কম পাওয়ারের, ঝুল লাগা মায়াবী এক রোশনদান। এই আমাদের সুড়ঙ্গ। এই আমাদের প্রতিরক্ষা। ... ...

ঘড়িটা কি স্লো যাচ্ছে? নাকি অপেক্ষা চিরকালই ধৈর্য্যের পরীক্ষা নেয়? নইলে, কোন সকাল থেকে তৈরি হয়ে বসে আছি, তার দেখা নেই। অথচ নিশ্চিত আসবে বলে জানিয়েছিল। কতদিন যেন আসে নি। মাঝে কাটল কত মাস? নাকি অনেক অনেক বছর? ... ...

করোনাসময়ের প্রেক্ষিতে একটি উপন্যাস - - বিকেলে কখন সে ঘুমিয়ে পড়েছিল।যখন ঘুম ভাঙল তখন সন্ধে নেমে গেছে। একটা বিশ্রী গুমোট।পাশের ঘর থেকে টিভির শব্দ আসছিল।কোনো হিন্দি ছবি চলছে। সে কোনোমতে পা দিয়ে চটিজোড়া টেনে নিয়ে হাউসকোটের ফিতে আঁটল। ... ...

আরিফ আহমেদ- কর্মক্ষেত্রে আরিফ সাহেব নামেই পরিচিত। এনজিওপ্লাস্টি সার্জারি শুরুর আগে অপারেশন টেবিলে খুব কম সময়ই সজাগ ছিলেন তিনি। সে সময়টুকু ছিল ভিন্ন এক অনুভূতি। ... ...

ভগবন বুদ্ধ ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী। সে ধর্মে দেবদেবীর স্থান ছিল না। কিন্তু সেই বৌদ্ধধর্ম কালে কালে গ্রহণ করল হিন্দু তন্ত্রকে। জন্ম হল তান্ত্রিক বৌদ্ধধর্মের। ... ...

তারা, নেবুলা, নক্ষত্রজগতের পরিসীমা এই সব নিয়ে কাজ করতে করতে একদিন তিনি একটা পর্যবেক্ষণ করলেন। আসলে ভালো করে সূর্য-পর্যবেক্ষণের জন্য সাহেব একটি ফিল্টার বানাতে চাইছিলেন। বিভিন্ন রং-এর কাঁচ দিয়ে পরীক্ষা চলছিল – তখন দেখেন যে কিছু রংএর কাঁচের মধ্য দিয়ে তিনি বেশি উত্তাপ অনুভব করছেন কিন্তু দেখতে পাচ্ছেন কম আবার কিছু রংএর কাঁচের মধ্যে দিয়ে দেখলে তাপ আর পৌছাচ্ছে না, কিন্তু প্রচুর আলো এসে চোখ ধাঁধিয়ে দিচ্ছে। ... ...

একসময় মনে করা হত একটি উৎস্য থেকেই ধান বর্তমানের সব ঢোমেস্টিকেটেড বা পূর্ণচাষযোগ্য ধানের বিবর্তন ঘটেছে। কিন্তু সেই ধারণা আজ পরিত্যাক্ত। বর্তমানে প্রাপ্ত ধানগুলো ভিন্ন ভিন্ন প্রজাতি থেকে বিবর্তিত হয়ে আজকের ধানে পরিণত হয়েছে। ... ...

…বন্ধু বুদ্ধজ্যোতি চাকমাসহ কিশোরী কন্যা ময় মহাজনের আপ্যায়নে শাপলা লতা-সিঁদোলের (সিঁদোল বা নাপ্পি, একধরণের শুটকি মাছ) ঝোল তরকারি ও খানিকটা গরম ভাতে সেরে ফেলা হবে সকালের খাবার। এক ফাঁকে “ময়” কথাটির অর্থ জানতে চাওয়ায় লাজুক কিশোরীর চতুর উত্তর হবে এ রকম : “যখন আপনারা ক্রেওক্রাডং-এর চুড়ায় পৌঁছাবেন, তখনই জানতে পারবেন এই নামের অর্থ!” অবশ্য আরো পরে জানা হয়েছে, বম ভাষায় “ময়” কথাটির মানে সুন্দরী। ক্রেওক্রাডং-এর খাড়া পাহাড়ি পথ ধরে ঘন্টার পর ঘন্টা চলা শুরু। দীর্ঘতর পাহাড়ের পথযাত্রায় মুগ্ধ হতে হয় বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্যে। চারপাশে সুনসান নীরব পাহাড়ের পরে পাহাড়, মেঘের পরে মেঘ, অরণ্যর পরে অরণ্য, সবুজের পর আরো সবুজ...যেন ন্যাশনাল জিওগ্রাফি টেলিভিশনের ভেতর ঢুকে পড়া গেছে। ... ...

গ্রাম। কিন্তু তা বলে গন্ডগ্রাম নয়। গ্রামে স্কুল আছে। সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে। তারে করে ঘরে ঘরে কেবল কোম্পানির পৌঁছে দেওয়া আনন্দ স্ফূর্তি আছে। তবে সবাইকার পাকা বাড়ি নেই। সবাইকার জন্য পাকা শৌচাগার নেই। কিন্তু উদ্যোগ আছে। দেয়াল লিখন আছে। ঘরেতে একটি পায়খানা বানান, মা -বোনেদের ইজ্জত বাঁচান এমন দেয়াল লিখনের পাশেই গোলাভরা ধান আছে, আবার আলুচাষির আত্মহত্যা-ও আছে। আর আছে একজন ডাক্তার বাবু। ৮৪ বছর তার বয়েস। ... ...

ডিপ্রেশন মানেই জীবন শেষ করে দেওয়া নয়। বিশ্বাস করুন, পৃথিবীতে এমন কেউ আছেন যিনি আপনার কথা শুনতে যান, কথা বলতে চান। তাই হয়তো নতুন এক শব্দের কয়েনেজ “4 a.m friend”… হ্যাঁ, এমন একজনকেই চাই যাকে রাত বিরেতে উঠিয়ে বলতে পারি, হ্যালো, আমি আজ ভালো নেই। কথা বলতে পারি… হয়তো তাহলে ডিপ্রেশন কিছুটা কাটিয়ে উঠতে পারব। সুশান্তের পাশে কাল কেউ ছিলনা…তাই হয়তো ওকে এভাবেই চলে যেতে হলো… ... ...

আচার্য শান্তরক্ষিতকে কোয়ারেন্টাইন্ড রাখা হল জোখাং মন্দিরে। ওদিকে পদ্মসম্ভবের নাম শোনা যাচ্ছে। তিনি কে? ... ...