
ছুটতে ছুটতে বাসের দরজার হাতলে হাত পেয়ে গেল স্মিতা। পাদানিতে পা রেখে আস্তে ছুঁড়ে দিল নিজেকে ভেতরে। জানলা থেকে রে রে করে ওঠা মুখগুলো এবার সোচ্চার, " এমনি করে কেউ ওঠে? বাড়িতে কেউ নেই নাকি?" মাথা নিচু করে সামনের দিকে এগিয়ে যায় স্মিতা। ড্রাইভারের পেছনের দরজায় হেলান দিয়ে নিজেকে গুছিয়ে নিতে নিতে ভাবে, ভাগ্যিস। এই বাসটা মিস করলে আধঘন্টা দেরি হত। আর তাহলে সন্ধ্যা প্রতি আধঘন্টায় পঁচিশ টাকা বেশি নিয়েও নিত। ওইটা কাল মিতুলের টিফিন খরচ। ব্যালেন্স করেই তো চলছে। বাসের হাতল ধরে ব্যালেন্স তার মাসের পয়সার ব্যালেন্ ... ...

প্রোফাইল পিক আপডেট দেয়ার কিছুক্ষণ পরই এক নামকরা বিউটিশিয়ান ফেসবুক ফ্রেন্ড আপু আমাকে নক দিলেন,-হ্যালো! একটা কথা জানতে পারি?আমি রিপ্লাই দিলাম, শিওর আপু,বলেন।আপু-কি ক্রিম ইউজ করোআমি একটা চশমাপরা ইমোজি দিয়ে রিপ্লাই দিলাম, ফেয়ার এন্ড লাভলী।আপু মেসেজ সিন করে সেদিন আর কোনো রিপ্লাই দিলেন না। পরদিন আবার নক দিলেন, -স্কিন কেয়ারের জন্য কি করো?আমি: ঐযে আপু বললাম,ফেয়ার এন্ড লাভলী ইউজ করি। সকালে একবার,বিকালে একবার,রাতে একবার, মাঝরাতে ... ...

ইতিহাসে যদি প্রশ্ন আসত, "অ্যামেরিকার স্বাধীনতা যুদ্ধে ছিয়াত্তরের মন্বন্তরের প্রভাব আলোচনা করো" আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করতাম। কিন্তু এখন এলে এই লিখব - ১৭৫৭ সালে যুদ্ধ নামক প্রহসনে বাংলা চলে গেলে লর্ড ক্লাইভের হাতে। শাসনের থেকেও বড় কথা যথেচ্ছ শোষণের ভার ক্লাইভ-সাহেব কাঁধে তুলে নিয়েছিলেন। তখনকার হিসেবে শোনা যায় কুড়ি লাখ ডলারের তুল্য উপহার হাতবদল হয়েছিল। আজকের হিসেবে সে অংক না ভাবাই ভাল। বলা হয়, ক্লাইভ-সাহেব রাতারাতি বিশ্বের ধনীতম হয়ে পড়েছিলেন। সাহেবের খাঁই ্তাতে কিছুমাত্র কমেনি। ... ...

কয়েকদিন ধরে আমি প্রচন্ড আতঙ্কে আছি। ভয়ে রাতে ঘুমাতে পারি না। সারাটা দিন অদ্ভুত এক অনুভূতি কাজ করে নিজের মধ্যে। কেন জানিনা আমার মন বলছে আমার বর আমাকে খুন করবে। এটা মনে হওয়ার পেছনে কোনো যুক্তি নাই। আমার বর খুব ভালো একজন মানুষ। নরম-সরম,কখনো কোনো কিছুই আগেপরে নাই। কিন্তু এরকম নরম সরম মানুষগুলোই ভেতরে ভেতরে মিনমিনে শয়তান হয়। এটা আমার কথা না,বইয়ে পড়েছি।সমস্যা হচ্ছে আমার। সেমিস্টার ব্রেক চলছে,এখন পড়াশোনা নাই। এজন্য কয়দিন ধরেই পরপর কয়েকটা ক্রাইম পেট্রোল, সাবধান ইন্ডিয়ার এপিসোড ... ...

গত এক বছর হল আমরা গুহাচিত্রের মাধ্যমে পরস্পরের সঙ্গে কথা বলছি। আমরা মানে আমাদের পাড়ার লোকেরা। আমরা ফ্ল্যাটের দেয়ালে গুহাচিত্র আঁকছি। আমরা ছাদের জলের ট্যাঙ্কে গুহাচিত্র আঁকছি। আমরা সর্বত্র গুহাচিত্র আঁকছি।এই গুহাচিত্র আঁকার সূচনাকালকে আমরা প্যালিওলিথিক যুগ নাম দিয়েছি। গত বছরের এপ্রিল থেকে জুলাই ছিল প্যালিওলিথিক। তারপর মেসোলিথিক। এখন নিওলিথিক যুগ চলছে। এ যুগে আমরা আগের দুই যুগের চেয়ে বেশি উন্নত হয়েছি। আমরা আমাদের পাথরের হাতিয়ারকে আরও ধারাল করেছি। আমরা গুহাচিত্রের ভাষাকে আগের চেয়ে উন্নত ... ...

ছেলেবেলার শবেবরাতগুলো ছিল বেশ আদরের। সকালে শীতের আমেজ। রোদ ঝলমল। বিকেলে হাল্কা ঠান্ডার উলের হাফ শোয়েটার। রমজান মাস আসছে।তারই আনন্দমুখর ট্রেলার শবেবরাত। স্মৃতি গুলো আজও মনে বাঁসা করে আছে। ক্ষনে ক্ষনে ঝিলিক দেয়। মনের অতল গভীরে কিজানি আবার মিলিয়েও যায়। মধুর স্মৃতি, আবার বেদনারও বটে। এ বেদনা মধুরতা গুলো নতুন করে ফিরে না পাবার বেদনা। এ বেদনা কাঁদায় না। শিহরণ জাগিয়ে যায়। শৈশবটা গ্রামে কাটিয়েছি। মুসলিমপ্রধান গ্রাম। নাম শাহনগর। ধর্মীয় গোঁড়ামি তেমন ছিল না। সাংস্কৃতিক অনুষ্ঠান, গানবাজনা, নাটক, ... ...

গত ১৪ এপ্রিল তসলিমা নাসরিন তার ফেসবুক পেজে নববর্ষ পালন নিয়ে একটা পোস্ট লিখেছেন। উনার দেশের বাইরে থাকা নিয়ে আহাজারি আছে, থাকাটা খুব স্বাভাবিক। দেশে আসতে না পারার তীব্র বেদনা অনুভব করা যায় উনার প্রায় লেখাই। উনার এই কষ্ট নিয়ে কিছু বলার নাই। আশাবাদ করতে পারি একদিন রাষ্ট্র সকলে জন্য সমান অধিকার দিতে বাধ্য থাকবে এবং দিবে, তিনি দেশে আসবেন। কারো বা কোন গোষ্ঠীর হুমকির মুখে কাওকে জীবন বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতে হবে না আর।উনার দেশের জন্য যে কষ্ট তা নিয়ে আমার কিছুই বলার নেই আসলে। আমি বলতে চাচ্ছি ... ...

বিংশ শতকের শুরুতে সম্ভ্রান্ত বাঙালির অন্দরমহলে আরো অনেক কিছুর সঙ্গে রবীন্দ্রসঙ্গীতকে কেন্দ্র করে একটা অন্য ধরনের সামাজিক মন্থনও শুরু হয়েছিলো। অমলা দাশ ছিলেন বিখ্যাত দুর্গামোহন দাশের ভাই ভুবনমোহন দাশের কন্যা ও দেশবন্ধু চিত্তরঞ্জনের ভগ্নী। এছাড়া তিনি ছিলেন কবিপত্নী মৃণালিনী দেবীর ঘনিষ্ট সহেলি। অমলা ও মৃণালিনীর অন্তহীন মেয়েকথার ধারাস্রোত কবিকে প্রেরিত করেছিলো একটি গান রচনা করতে, '' ওলো সই, ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই''। ইতোপূর্বে ঠাকুরবাড়ির দুই মেয়ে প্রতিভা ও ইন্দিরা চৌধুরীবা ... ...

ছয়মাস ফেসবুকে প্রেম করার পর আজ প্রথম দেখা করতে এসেছি। রেস্টুরেন্টে বসে বসে পানি খাচ্ছি আর পাশের মেয়েটার দিকে আড়চোখে তাকাচ্ছি। আমার মতো সেও কারোর জন্য অপেক্ষা করছে। আমার নীল ড্রেস পরে আসার কথা ছিল। আমি একটা নীল রঙের কামিজ পরে এসেছি। ছেলেটার সাদা শার্ট পরে আসার কথা। সাদা শার্ট পরা কাউকে আসতে দেখা যাচ্ছে না এখনো। তবে পাশের টেবিলের ঐ মেয়েটার বফ চলে এসেছে। ছেলেটাকে আমার খুব চেনা চেনা লাগছে। আবার সেও আমার দিকে পরিচিত ভঙ্গিতে তাকাচ্ছে। আমি আজ চশমা আনিনাই। চশমা ছাড়া দূরের জিনিস আমি ভালো ... ...

মৃত্যুঞ্জয় চক্রবর্ত্তী সারা জীবনভর একদণ্ড সুস্থির ছিল না - কেবলই খুরপি কিনিতেছে! তাহার বদ্ধমূল বিশ্বাস ছিল তাহার পিতামহ, প্রপিতামহ, তস্য পিতা, তস্য পিতা, তস্য পিতা কেহ না কেহ তাহার ভিটামাটির কোন এক স্থানে বহু-বহু বৎসর পূর্বে অনেকটা গুপ্তধন পুঁতিয়া রাখিয়া গিয়াছেন, সেইটের খোঁজ লইবার লগে সমস্তদিন সে মাটি খুঁড়িত। এইরূপ খুঁড়িতে গিয়া মৃত্যুঞ্জয়ের খুরপির পর খুরপি ক্ষইয়া এতটুকু হইয়া যাইত, তথাপি মৃত্যুঞ্জয় দমিত না। এক খুরপি ফেলিয়া দিয়া অন্য খুরপি লইত। কোন খুরপি একটুকু বাঁকিয়া গেলেই মৃত্যুঞ্জয় উহাকে ফেলিয় ... ...

চৈত্র সংক্রান্তি মানেই যেমন ছাতুমাখা ছিল, তেমনি পয়লা বৈশাখ মানেই ছিল সাদা নতুন টেপজামা, সুতো দিয়ে পাখি, ফুল, দুই একটা পাতা বা ঘাস সেলাই করা। চড়কতলায় মেলা বসত চৈত্র সংক্রান্তির দিন থেকে, কিন্তু একে তো সে বাড়ী থেকে অনেক দূর, চৈত্র বৈশাখের গরমে অতদূরে কে নিয়ে যাবে, তাছাড়াও 'চড়ক' এর খেলাগুলো আমাদের দেখতে দিতে আমার মায়ের আপত্তি ছিল। ছোট বাচ্চারা আবার কাঁটা ফোঁড়া, ঝাঁপ খেলা এইসব দেখবে কী? বাচ্চাদের ঐসব 'বীভৎস' ব্যপার থেকে যথাসাধ্য দূরে রাখারই চেষ্টা করত তখন আমার মা ও আশেপাশের বাবা মায়েরা। দূরদর্শন তখন ... ...

সোমবার, নোতরদামে আগুন লাগে। ৮৫০ বছর বয়সী এই ক্যাথিড্রাল যা তার গোথিক স্থাপত্য, তারকাখচিত ইতিহাস এবং ভিক্টর হুগো ক্লাসিক "দ্য হাঞ্চব্যাক অফ নোতরদাম" এর জন্য বিখ্যাত, তা এখন ৪০০ জন উদ্ধারকর্মীর নয় ঘণ্টার পরিশ্রমের পর আগুন থেকে মুক্ত। কিন্তু এর যে ক্ষতিটা হয়ে গেল, তা ঠিক করতে কয়েক দশক লেগে যেতে পারে। ভাল খবর হল, একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, ভবনটির ফেসাড (অট্টালিকার সদরে ... ...

খুব গরম। দুপুরের ঘুম ডাকাতে নিয়ে গেছে। মনে পড়লো গতকাল অর্থাত্ হারবিষুর দিনে তেতো খাওয়া। আগের দিন বিকেলে আমার বিশালাক্ষী, চোপায় খোপায় সমান ঠাকুরমা আমাকে ভীষ্ম আর হারুকে নিয়ে সরজমিন তদন্তে নেমেছেন,--- গাঙ্গের তলে (চৈত্রের গরমে জল নেমে যাওয়া নদীর ঘাটে) দেখছিলাম রাইজ্যের গিমা শাক, চল্ কয়ডা তুইল্যা আনি। প্রাক্তন ডাকাত জব্বর আলি এখন আজ্ঞাবহ মুনিশ। জব্বর, বাপ্ যাওসেন সতু রুনুরার বাগানো গিয়া কয়ডা বন জামিরের পাতা ছিঁড়া আনসেন। ভীরু চোখে তাকায়, আমতা আমতা করে প্রাক্তন ডাকু, জেডিমা সকালে তিতা ন ... ...

প্রশ্নটা উঠতে দেখেছিলুম যখন বাংলা ১৪০০ সন এসে দুয়ারে কড়া নাড়ছিল। সিকি শতাব্দী আগে। তখন আমরা মত্ত ছিলুম কুসুমচয়নে। নব নব অনুষ্ঠান চারিদিকে। সঙ্গীত-সাহিত্য-ইতিহাস-পরিবেশ থেকে খুঁজে নিচ্ছিলুম ‘বাঙালিয়ানা’র সূত্রগুলি নতুন করে। কবি ভেবেছিলেন ১৪০০ সনে তাঁর লেখা সবাই ভুলে যাবে। দেখা গেল তাঁর লেখার কথা অনেকটা ভুলে গেলেও নামটাকে কেউ ভোলেনি। বাঙালিদের মতো কে আর মানে, ‘কলৌ নামৈব কেবলম।’ সবাই খোঁজে নিজের শিকড়। কিন্তু বাঙালিদের মতো আত্মপরিচয় খুঁজতে ব্যাকুল জাতি আমি ভারতবর্ষে আর দেখিনি। আসলে আমাদের পূর্বপুরুষ ... ...

ছেলেবেলার কোন ইচ্ছে বড়বেলায় পূর্ণ হলে অনেক সময়েই তার স্বাদ খুব মুখরোচক হয়না। ছেলেবেলা থেকে ক্যাভিয়ারের নাম শুনে বড়বেলায় বেড়ালের ভাগ্যে শিকে ছিঁড়ে যখন খেতে পেলাম, তখন মনে হল, "এ বাবা, এই ক্যাভিয়ার!" সবারই বোধহয় এরকম কোন-না-কোন অভিজ্ঞতা আছে। আকাঙ্খা আর পরিপূর্ণতার তফাত যোজনখানেক। এর উল্টো অভিজ্ঞতা বরং কম হয়। মানে যেখানে অভিজ্ঞতা আকাঙ্খাকে শুধু মিটিয়েছে তাইই নয়, তার ওপরে কিছু ফাউও দিয়েছে। এরকম একটা উল্টো অভিজ্ঞতা আমার জিম করবেট পড়া।ছেলেবেলায় বাড়িতে সত্যজিতের বহু-আলোচিত প্রচ্ছদওলা 'কু ... ...

'.. ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহু ডোরেওরা আমায় মিথ্যে ডাকে বারে বারেজানি নাই....' রবীন্দ্রনাথকে 'এলিটিস্ট' বলার প্রথাটি আধুনিক বাঙালি, অর্থাৎ বঙ্কিমপরবর্তী যুগের নব্যশ্রেণীর নাগরিক সমাজের কাছে একধরনের সেরিব্রাল কণ্ডূয়ণ হয়ে উঠেছে দীর্ঘকাল ধরে। হয় এই সৃষ্টিটিকে ‘ফুলের মালা, দীপের আলো, ধূপের ধোঁয়া’দিয়ে পুজোআচ্চা অথবা সঙ্গীতবোর্ডের সংরক্ষণ দিয়ে দিয়ে আবেষ্টিত রাখা হবে। নয়তো মাঠময়দান, চা'য়ের ঠেকে চীৎকৃত নানা অগভীর যুক্তিঝঞ্ঝায় ... ...

জামাইকে বশে আনার জন্য জনৈক বান্ধবী আমাকে বুদ্ধি দিলো জামাইকে তাবিজকবচ করার। আমি এসবের ঘোর বিরোধী। প্রথমেই ওর বদবুদ্ধি শুনে রাগী গলায় বললাম,আমি এসব পারবো না!ও আমার কাঁধে হাত রেখে বললো, আরে.. পুরুষমানুষের স্বভাব তো তুই জানিস! তারপর তোর জামাই হ্যান্ডসাম,সুন্দর। একে বশ না রাখলে চলে? তোর হুমায়ূন আহমেদেরই তো একটা কথা আছে, পুরুষ মানুষ আর ছাগল এই দুই জিনিসকে সবসময় বেঁধে বেঁধে রাখতে হয়!হুমায়ূন আহমেদের নাম শুনে আমি একটু নরম হলাম। হুমায়ূন আহমেদ আমার দূর্বলতা। হুমায়ূন আহমেদের নাম ... ...

প্রহসন! শুধু প্রহসন বললে ভুল হবে, আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্লজ্জভাবে আত্মসমর্পন করল রাজ্য নির্বাচন কমিশন। অবশ্য এছাড়া কোনও উপায় ও ছিল না। অন্ধ ধৃতরাষ্ট্র শুধু বসে দেখতেই পারে গনতন্ত্র নামক দ্রৌপদীর বস্ত্রহরণ। শুরুটা হয়েছিল গতকাল রাত থেকেই, পুর্ব পরিকল্পনামাফিক আচমকাই তুলে নেওয়া হল নিরাপত্তা বাহিনী, শুরু হল রাজনৈতিক সন্ত্রাস যা ১৯৮৮ কেও হার মানাবে।ফ্রি হ্যান্ড বাহিনীর একের পর এক বোমা বর্ষন বিরোধী দলের বাড়ী ঘরে, কংগ্রেস প্রার্থীর রাস্তা অবরোধ, বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের হুমকি- কিছুই ... ...

অর্ধশতাব্দীর দোড়গোড়ায় এসে বড় অঙ্কের ইনসিয়োরেন্স করতে গিয়ে টেলিফোনিক মেডিক্যাল চেকআপের চক্করে মেয়েবেলার অভিজ্ঞতা স্মৃতির নিস্তরঙ্গ পুকুরে বড় মাছের মত ঘাই মেরে উঠলো। দুপুরবেলায় স্কুলের ব্যস্ত সময়ে সুদূর মুম্বাই থেকে এক ডক্টর ম্যাডামের কল। তাঁর 33তম প্রশ্নটির উত্তরে বলতে হলো তেরো বছরে একবার জন্ডিস হয়েছিল আমার, তারপরে মগজের ভাঁজ থেকে যে ক্যালাইডোস্কোপিক ছবি উঠে আসতে থাকলো তাতে কথোপকথন না থামাতে পারলে হিংলিশে আর বেশীক্ষন টানা যেতনা। মন ততক্ষনে আসন্নপ্রসবার শরীরের মত শব্দে ছব ... ...

চন্দ্রবংশজাত বিখ্যাত রাজা পুরুরবার পুত্র ছিল আয়ু। আয়ু হয়ত তত বিখ্যাত হতেন না, যদি না তিনি এক বিখ্যাত পুত্রসন্তানের জন্ম দিতেন। পুরাণে মহারাজ আয়ুকে সাধারণত ত্রিভুবন জয়ী রাজা নহুশের পিতা হিসেবেই দেখা হয়। পুত্রের পরিচয়য়েই মহারাজ আয়ু বিখ্যাত। নহুশের জন্মকাহিনী অনেকটা পুরনো দিনের হিন্দি সিনেমার মত। আয়ু ও ইন্দুমতীর কিছুতেই সন্তান জন্মাচ্ছে না। এক মুনির আশীর্বাদে একটি স্বর্গীয় ফল ইন্দুমতী খাওয়ার পর তিনি গর্ভধারণ করেন। এক দৈত্য দৈববলে জানতে পারে আয়ু আর ইন্দুমতীর যে পুত্র জন্মাবে তার হাতেই সেই দৈত্যের মৃ ... ...