
বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে আমাদের বাঙালীদের কিছু মিথ দিয়ে শুরু করা যাক। আমাদের চোখে বৈজ্ঞানিক মানে একজন রকস্টার, একজন আত্মকেন্দ্রিক উন্নাসিক ম্যাজিসিয়ান। গল্পে, কমিক্সে তাই যখন বিজ্ঞানীর চরিত্র আসে, সে আর পাঁচটা লোকের মত নয়। পুলিশের ডিটেকটিভের সাথে শার্লক হোমসের যা তফাৎ, একজন ইউনিভার্সিটির বিজ্ঞানের শিক্ষকের সাথে প্রফেসর ক্যালকুলাস, ফিলিয়াস ফগ, বা প্রফেসর শঙ্কুর তফাৎ তার চেয়ে অনেক বেশী। এরা ঠিক মাটির মানুষ নয়। এরা নাহয় কল্পবিজ্ঞানের বিজ্ঞানী। কিন্তু আমরা যখন ফাইনম্যানের কথা পড়ছি, বা ডারউ ... ...

অনেক বয়স হবার পর কোন এক কবির লেখায় যেন এমন কয়েকলাইন পড়েছিলাম – “ডাক্তার জানে না, আমার অসুখের নাম পিকনিক”। সেই কবি আবার অন্য এক কবির লেখা থেকে এই লাইন ধার করেছিলেন - সে এক কনফিউজিং ব্যাপার। যাই হোক, যে রাজ্যের হাসপাতালগুলিতে শতকরা ৬০ ভাগ লোক পেটের রোগের চিকিৎসা করাতে আসেন সে রাজ্যেরই এক কবি যে এমন কথা লিখবেন সে আর আশ্চর্য কি! তবে ডাক্তারের না জানার সম্ভাবনা খুবই ক্ষীণ, অন্ততঃ আমাদের দিকের ডাক্তাররা আমাদের অসুখের উৎপত্তি ও নিরাময় দুইই জানত বেশ ভালো করে। ... ...

ভাবছিলাম যে এই খাবারদাবার গল্পে ‘চুমু’ খাওয়াটাকে অন্তর্ভূক্ত করা উচিত হবে কিনা ! ‘চুমু’ বিষয়টাকে আলোচনায় নিয়ে এলে কোথায় থামতে হবে সেটাই একটা দার্শনিক সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ অন্য খাবারের মত ইহা পাকস্থলী পর্যন্ত পৌঁছয় না, পাবলিকের মতে বুকের বাঁদিক ঘেঁষেই নাকি আটকে যায়। কোলষ্টেরলের মত এটাও নাকি হৃদয়ের দূর্বলতার কারণ হিসাবে দেখা যেতে পারে - ফারাকটা হল টাইম স্কেলের, চুমু যৌবনবেলার উপসর্গ হলে কোলষ্টেরল প্রৌঢ়ত্বের। তো যাই হোক, চুমু খাওয়া বিষয়ে আর একটু বিশদ এই বলার যে, উহা একটা ছোঁয়াছে রোগের মত। ... ...

বিশ্বখ্যাত নাট্যমনীষী, স্তালিনবাদবিরোধী নিরলস সংগ্রামে সমর্পিতপ্রাণ শ্রীমতী সমর্পিতা বোসের সাম্প্রতিকতম পালা "নাট্যখামার" দেখতে বঙ্গের সকল নাট্যানুরাগী মা ও মানুষকে (মাটির মানুষ, বলাই বাহুল্য-বেঁড়েপাকা হলে চলবে না) আহ্বান জানানো হচ্ছে। নাটকের মূল চরিত্র তুষারকণা-র চরিত্রে সমর্পিতা স্বয়ং এবং ন্যাপলা-র চরিত্রে বিশ্রুত নাট্যব্যক্তিত্ব শিক্ষাগুরু অমাত্য বসু অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে রয়েছেন খ্যাতনামা নট ক্ষৌণীশ পাত্র ও মানবেশ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ... ...

আমার যাদুর ঝাঁপি, আমার জমানো পুঁজিপাটাতাতে আর কিছু নেই, আছে শুধু মায়াবীমুকুরআমার সে আর্শিটা চিরতরে তোমাকে দিলামএ্যালিস! এ্যালিস! তুমি বিম্বিত হয়ো জোছনাতে... ... ...

১।সাদা বকেদের ভিতর দিয়ে হেঁটে যাই বকের সাথে চেনাশুনা নেই মানুষেরতবুও কারো কারো গায়ের গন্ধে সরে না ওরাজানি না ফেরার সময় হয়ে এলেঠিক কতখানি ক্লান্ত হওয়া প্রয়োজনতোমরা কি ফিরে যাবে না? ... ...

ইতিমধ্যেই অনেকেই বিষয়টা জেনে গিয়েছেন। অনেক চর্চাও চলছে। একটি সাক্ষাৎকারে অভিনেতা তথা এ বারের লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবের একটি মন্তব্য রীতিমতো আলোড়ন তুলেছে সর্বত্র। কি সেই মন্তব্য? সাক্ষাৎকারের সেই অংশটি তুলে দেওয়া যাক। প্রশ্ন - তার মানে আপনি বিষয়টা(সংবাদমাধ্যমের নজর এখন আরও বেশি করে তাঁর উপরে) এনজয় করছেন? দেব- এনজয়....! ইটস জাস্ট লাইক বিয়িং রেপড ইয়ার! ইউ ক্যান সাউট অর ইউ ক্যান এনজয়(হাসি...)! ব্যস, এর বেশি আর কী! এমন মন্তব্য ঘৃণ্য নিঃসন্দেহে। এ নিয়ে কোনও ... ...

দুয়ারে ভোট, তাই ঝুলি থেকে বেরিয়েছে দাঙ্গার বেড়াল - ১৯৮৪ আর ২০০২। দুই প্রধান দলের মধ্যে তুই বেড়াল না মুই বেড়াল চলছে* - তর্জন-গর্জন আক্রমণ, ক্ষমা চাওয়া-না-চাওয়ার প্রতিযোগিতা। ১৯৮৪ সালে দুই শিখ দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধী হত্যা হবার পর দিল্লী ও উত্তর ভারতের কয়েকটি শহরে শিখ নিধন চলেছিল কয়েক সপ্তাহ ধরে। শুধুমাত্র দিল্লীতেই প্রায় তিন হাজার নারী পুরুষ শিশু খুন হয়। গোধরায় করসেবকদের পুড়িয়ে মারার পর গুজরাটে মুসলমান নিধন চলে মাসাধিক কাল। হতাহতের সংখ্যা স্বভাবতই কয়েকগুণ বেশি। সংখ্যার বিচার এখান ... ...

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের দাবিতে গত ফেব্রুয়ারিতে শাহবাগ গণবিস্ফোরণের পর 'ব্লগ', 'ফেসবুক', 'টুইটার', 'পোস্ট', 'ট্যাগ', 'সাইবার ওয়ার' ইত্যাদি এখন খুব পরিচিত শব্দ। এরমধ্যে 'ব্লগ' শব্দটিই প্রধান। অন্যদিকে, গত মে মাসে ঢাকার মতিঝিলে 'নাস্তিক ব্লগারদের ফাসিঁর দাবিতে জামাত-হেফাজতের মৌলবাদী মহাসমাবেশ বাংলা ব্লগকে নেতিবাচকভাবে উপস্থাপিত করতে চেয়েছে। কিন্তু মোদ্দা কথায়, বাংলা ব্লগের অমিত শক্তি এখন প্রকাশ্য। এ কারণেই গলা কেটে ব্লগার খুন করার পাশাপাশি ব্লগারদের ওপর মৌলবাদী সশস্ত্র হামলা চলছেই। ... ...

বয়স মারে ঝাপটা মুখে, বয়স মারে চড়, দেখার চোখ ও ঝাপসা হয়, বয়স নির্ভর!মন তো আজও ছুটতে রাজী সবুজ খোলা মাঠে,স্মৃতির পাতা হাতড়ে তার এখনো দিন কাটে।শরীর তাকে সাথ না দিয়ে ইশারা করে, ‘থামো!এই বয়সে ছেলেমানুষী মানেই তো ভাঁড়ামো!’সরল মন প্রশ্ন করে ‘ছেলেমানুষ নই?’ ... ...

প্রথম দৃশ্যহেমাঙ্গবাবু - হ্যাঁ গো ভুতো, তোমাকে যে আমার মেয়ের জন্য কবে থেকে একটা পাত্র দেখতে বলছি তার কি হল?ভুতো - আজ্ঞে দেখুন হেমাঙ্গবাবু, ওই যে কথায় আছে না “ঘর লেপ্যা মুছ্যা, আতুর ঘর বানাইয়া, মা ষষ্ঠীর কাছে বাচ্যা চাইলেই তো আর বাচ্যা পয়দা হয় না! তার জন্যি নয় মাস দশদিন অপেক্ষা করতে হয়!” তবে হ্যাঁ, কাজ আরম্ভ করে দিয়েছি।হেমাঙ্গবাবু -কাজ আরম্ভ মানে? একি জলা মাঠে বাড়ি হচ্ছে নাকি যে আগে মাটি দিয়ে ভরাট করতে হবে তবে কাজ শুরু করা যাবে? ... ...

আমার সাবেক নকশালাইট বাবা আজিজ মেহেরের কাছে শুনেছি চিকা মারার (দেয়াল লিখন) ইতিকথা। ‘৭০ সালে কমরেড মনি সিং যখন পাকিস্তান সামরিক জান্তার কারাগার বন্দি হন, তখন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পক্ষে তারা জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার কালো রাজপথে সাদা চুন দিয়ে লিখেছিলেন: “কমরেড মনি সিং এর মুক্তি চাই!” তবে চিকা মারা নাকি শুরু হয়েছিলো ‘৬৯ এর গণ অভ্যূত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সে সময় ছাত্ররা জিগা গাছের ডালের এক মাথা থেঁতো করে বানাতো ব্রাশ। আর আলকাতরা দিয়ে দেয়ালে লেখা হতো ... ...

হরিদাস পাল নামক পাতাটি কি?এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। ... ...

১৯৭৯-এর শেষার্ধে মেডিকাল কলেজ ছাত্র সংসদ ও সেই সময় ছাত্র সংসদে আসীন মেডিকাল কলেজ ডেমোক্রাটিক স্টুডেন্টস’ অ্যাসোশিয়েসন-এর উদ্যোগে হাসপাতালে এক অনুসন্ধান চালানো হয়। দেখা যায়- হাসপাতালের ইমার্জেন্সিতে সিনিয়র অফিসার অন ডিউটি-র পদ সাতটা, তার মধ্যে তিনটে পদ খালি। হাউসস্টাফদের ওপর বিরাট কাজের চাপ থাকা সত্ত্বেও তাদের দিয়ে জোর করে জুনিয়র অফিসার অন ডিউটি-র কাজ করানো হয়। গত এক মাস ধরে ইসিজি মেশিন খারাপ, হার্টের রোগীদের চিকিৎসা না করে পাঠাতে হয়েছে অন্য হাসপাতালে, রাস্তায় মারা গেছেন কিছুজন। ... ...