এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ২৯ ডিসেম্বর ২০২৫ ০২:০৫737360
  • ভাল লেখা।
     
    'সবশেষ জুলাই গণঅভ্যুথ্থানে তরুণ সমাজ জানিয়ে দিয়েছে, তাদের রায় ১৯৭১ এর পক্ষে'
     
    - এটা কিভাবে জানা গেল ? জুলাই আন্দোলনের সময় তো ' আমি কে, তুমি কে, রাজাকার, রাজাকার ' এমন শ্লোগান শোনা যেত।
  • বিপ্লব রহমান | ২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮737363
  • @অরণ্য,
     
    আপনার আগ্রহের জন্য ধন্যবাদ।
     
     
    জুলাই গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ। এটি শুধু আন্দোলনকারীরা মাথায় স্বাধীনতার পতাকা বেঁধে বা অভ্যুত্থান পরবর্তীতে গ্রাফিতি এঁকে প্রমাণ দিয়েছে তা নয়, পরে জুলাই সনদের মূল ভিত্তিও ধরা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা।
     
     
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রে জুলাই গণ অভ্যুত্থান রচিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনই গতিশীল হয় যখন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকার এ আন্দোলনকে 'রাজাকারদের আন্দোলন' হিসাবে ট্যাগিং দিয়েছিল।
     
    তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্ররা তীর্যক শ্লোগান তুলেছিল, 'তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!'
    কিন্তু এর সহ শ্লোগান ছিল, 'কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার! স্বৈরাচার!'
     
    পরে ওই শ্লোগান বিভ্রান্তি তৈরি করতে পারে দেখে ছাত্ররা শ্লোগান সংশোধন করে, 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার!'
     
     
    বলা ভাল, ১৯৭১ এর যুদ্ধাপরাধের দায়ে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী রাজাকার বাহিনী এদেশে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, এরই প্রেক্ষাপটে 'রাজাকার' কথাটি বাংলাদেশে নিকৃষ্টতম গালি, অতি ঘৃণ্য অপরাধ!
     
    ভাল থাকুন।
  • aranya | ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:০০737367
  • ধন্যবাদ, বিপ্লব। আমার ধারণা ছিল - 'তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার' - এই শ্লোগান প্রথমে ওঠে, তখন এর সাথে কোন সহ শ্লোগান ছিল না। এর সমালোচনা হওয়ায়, পরে যোগ হয় - 'কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার! স্বৈরাচার!'
     
    তবে প্রথম শ্লোগান টাও, হাসিনা-র এই আন্দোলনকে 'রাজাকারদের আন্দোলন' বলার পরিপ্রেক্ষিতে তীর্যক শ্লোগান, এমন হতে পারে
  • aranya | ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:০১737368
  • আপনিও ভাল থাকুন। আপনার ও বিকর্ণ - র লেখাগুলো আমাদের কাছে বড় পাওনা
  • বিপ্লব রহমান | ২৯ ডিসেম্বর ২০২৫ ১০:১৭737370
  • @অরণ্য,
    আপনাকেও আরেকবার ধন্যবাদ।
     
    একটি শ্লোগানে মুখরিত ছাত্র আন্দোলন, সেই থেকে গান, বাকিটা ইতিহাস! শুভেচ্ছা।
     
  • Nirob Pathok | ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২৬737375
  • হাসনাত আর নাহিদ কে কিভাবে দেখছেন বিপ্লববাবু ?এনারা জামাতপ্রেমী নাকি সাচ্চা দেশপ্রেমী
  • বিপ্লব রহমান | ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৩৫737377
  • @ নীরব পাঠক,
     
    হাসনাত ও নাহিদ দেশপ্রেমী হলে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের বিরোধিতা স্বত্তেও জামায়াতের জোটে ভেড়ে কী ভাবে?
     
     
     
    বিশ্লেষণ বলছে, নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, ক্ষমতার মোহে শেষ পর্যন্ত জামায়াতের মতো সুসংগঠিত দলের খপ্পর থেকে এনসিপির বের হওয়া মুশকিল হবে। তৃণমূল পর্যায়ে এখনো কোনো দলীয় অবস্থান না থাকায় ধীরে ধীরে জামায়াতে বিলীন হবে বদর বিপ্লবীদের দলটি।
     
    আগ্রহের জন্য আপনাকে ধন্যবাদ
     
  • Ni pa | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:১০737378
  • বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য ধন্যবাদ।
  • মায়া শালিক | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:২৮737383
  • লেখাটা ভাল হয়েছে, তাসনিম জারা তো উড়াল দিয়েছে, আরও লিখুন আমরা আপনার লেখা থেকেই অনেক কিছু জানতে পারি।
  • বিপ্লব রহমান | ২৯ ডিসেম্বর ২০২৫ ১৪:০৩737385
  • @মায়া শালিক,
     
    সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন