আপনারা তো বৃষ্টি নিয়ে জল ছিটিয়ে লিখতে পারেন...বর্ষা শুধু বর্ষা যেমন অন্ধমেঘের অভিশ্রুতি!এমন যদি শিল্প আসেই, কল্পনা তাও মৌনসখী...আপনারা তো বৃষ্টি নিয়ে ফুটপাথে ঘুম ভাঙতে পারেন...গহন কেবল গহন কথায়, বান্ধবী চুপ। সখ্যনালিশ!এবার দেখি বিচ্ছেদে আর মন রাখেনি শ্রীমল্লারও...আপনারা তো বৃষ্টি নিয়ে মেঘ ভাঙিয়ে নিন্দে করেন...বলুন দেখি বান্ধবীকে এমন কী দিই সাহিত্যপ্রেম? ... ...
টিনটিন, বাঁটুল, হাঁদা ভোঁদা কিংবা অরন্যদেব... এক সময়ে এদের জন্য হাপিত্যেশ করে বসে থাকতাম। "কমিক্স পড়ে সময় নষ্ট হয়"—এই অভিযোগ শুনে বড় হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অথচ মজার ব্যাপার হলো, যাঁরা একসময় এই অভিযোগ করতেন, তাঁদের অনেককেই পরে নাতি-নাতনির সঙ্গে বসে কমিক্স পড়তে দেখা যায়! কারণ, কমিক্সের আকর্ষণ বয়স মানে না। আট থেকে আশি—সবাইকে একই পাতায় এনে বসানোর অদ্ভুত ক্ষমতা রয়েছে এই শিল্পমাধ্যমের।কমিক্স আসলে কী? শুধু কয়েকটি ছবি আর তার মধ্যে বেলুনে লেখা সংলাপ? মোটেই নয়। কমিক্স হলো ছবি, গল্প, ছন্দ, নাটক, সিনেমাটিক ফ্রেমিং এবং সাহিত্য—সব কিছুর এক অভিনব মেলবন্ধন। একটি ভালো কমিক্সে যেখানে একটি সংলাপ শেষ হয়, সেখানে ... ...
আজ রাতে তৃতীয় ছায়া আমার সামনে দাঁড়িয়ে, তার মুখ অর্ধেক মোমবাতির আলোয়, অর্ধেক অন্ধকারে, তার হাতের আঙুলে একটি ছুরি ঘুরছে, সেই ছুরির ফলা থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে – কার রক্ত? জানি না, হয়তো তার নিজের, কারণ সে এতটাই হিসাবি যে নিজের মাংসও কেটে পরীক্ষা করে দেখে কতটা সহ্য করতে পারে। তৃতীয় ছায়া বলে, আমার দিকে না, শূন্যে, যেন কেউ তাকে প্রশ্ন করছে, আর সে উত্তর দিচ্ছে – “হয়তো বনে যাবার আগে রাজপুত্র তার পুত্রকে হত্যা করবে। হয়তো সে তার পুত্রকে বন্দী করবে, অপমান করবে, ব্যবহার করবে অস্ত্র হিসেবে, সেই অস্ত্র দিয়ে আঘাত করবে আমাদের, তার শত্রুদের, তার প্রাসাদ দখলকারীদের। যদি ... ...
মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ষণ করলে সকালে জমা বিকেল খরচ করা হবে। তেমনটা হোক বা না হোক, যদি অভিযুক্তকে খরচ করতে হয়, তাহলে খুন করতে হয়। পুলিশ চাইলে প্রকাশ্যে অভিযুক্তকে গুলি করে হত্যা করতে পারে, আইনের তোয়াক্কা না করে। যদি এইভাবে খরচ করার কথা ভাবা হয়, কখনই তাকে এনকাউন্টার বলা যায় না। সাধারণ অর্থে 'এনকাউন্টার' (Encounter) শব্দটির অর্থ হল কোনো কিছুর সঙ্গে আকস্মিকভাবে মুখোমুখি হওয়া বা কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া। যাই হোক, আইনি ও অপরাধের প্রসঙ্গে, বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে 'এনকাউন্টার' বলতে সাধারণত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সশস্ত্র অপরাধী বা সন্ত্রাসবাদীর সরাসরি বন্দুকযুদ্ধ বা সংঘর্ষকে বোঝায়। ধৃত অভিযুক্তের সঙ্গে এমনটা ... ...
আকাশে শশধর ও তারকাপুঞ্জ হয়ত ছিলঢাকা পড়েছে শেষ আষাঢ়ের গাম্ভারি নিশি মেঘে। নিশুত রাতে ছ্যাতরানো জল কাদা জঙ্গল ধরেঠেলা মেরে নিয়ে যায় লগবগে মাথার কোননেশাখোর আসামীকে হাফ ডজন শান্তির রক্ষী।কালো রাতের কম্বলে ঢাকা জল কাদার বাদায়যে বলেছিল গতদিন খানিকটা গল্প। আজ সে নাকি এঁকেবুঁকে ছবি লিখে তুলে দেবেসেদিনের নরকের নক্সা এই ঝুমকো আঁধারে। জানা গেল, ছবি আঁকা হয়নিকথা কেউ কয়নি,ঝুঁঝকো আঁধারে আচমকা সে নিজেই হয়ে গেছে ছ্যাতরানো ছবি আর রোমাঞ্চ গল্প। বেচারি প্রহরীরা ভয় পেয়ে বড্ড... গুলি মেরে ধরিয়ে দিয়েছে কর্দম ভরা ভূমিলগবগে লোকটাকে। তারপর ক'জনায় মিলেজুলে চুপিচুপি লেখা হল গভীর রাতের গল্প,না না না... প্রভাসের পেন্সিলে নয়, রাষ্ট্রের হীরের কলমে। আকাশে শশধর ও তারকাপুঞ্জ হয়ত ... ...
আধুনিক ফুটবল এখন খেলা নয়—একটা অনিয়ন্ত্রিত কর্পোরেট উৎসব, যেখানে মাঠের ঘাসের চেয়ে বেশি দামী ব্যাঙ্কের লেনদেনের খাতা। আর তারই মাঝখানে আর্জেন্টিনা ফুটবল দুর্নীতির নতুন অধ্যায় লিখছে ২০২৬-এর বিশ্বকাপের পটভূমিকে। AFA Gate: যখন ট্যাপিয়ার নাম শুনলেই কেঁপে ওঠে বুয়েনস আইরেস ক্লাউদিও "চিকি" ট্যাপিয়া—আর্জেন্টিনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-র সভাপতি, যার নাম এখন যুক্ত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে বড় কেলেঙ্কারির সাথে। ২০২৫-এর ডিসেম্বরে আর্জেন্টিনীয় পুলিশের অভিযান AFA-র সদরদফতর ও ১৮টি ক্লাবে—টাকা পাচার, কর ফাঁকি, আর ভুয়া চুক্তির অভিযোগ। লা নাসিওঁ-র তথ্য অনুযায়ী, ফ্লোরিডাভিত্তিক TourProdEnter LLC-র মাধ্যমে AFA অন্তত ২৬০ মিলিয়ন ডলার ঘুরিয়েছে মার্কিন ব্যাঙ্কিং সিস্টেমে—সিটিব্যাঙ্ক, জেপি মর্গান, ব্যাঙ্ক অফ আমেরিকা। সমস্যাটা কোথায়? এই টাকা ক'টা সরাসরি AFA-র পরিচালন ... ...
তোমায় দেখব বলেই জেগে উঠি প্রতিদিন,তোমার আওয়াজ শুনব বলেই এখনো কান কেটে ফেলিনি,নইলে ভ্যান গগ আমিও হতে পারতাম,তোমার চোখে আকুতি,তোমার আঙুলের অস্থিরতা,সবকিছু আমাকে বেঁচে থাকতে বাধ্য করে,নইলে সত্যিই এই পৃথিবীতে বেঁচে থাকার,নরকযন্ত্রণা ভোগ করার আর কোনো কারণ নেই। আমি জীবন্মৃত, প্রেতের মতো হেঁটে চলি,আর সবকিছু যাকে লোকে বেঁচে থাকা বলে,টানা করে চলি।সবাই ভাবে বেঁচে আছি,ভালো আছি।কিন্তু আমার বুকের যেখানটায় একটা প্রদীপ জ্বলার কথা ছিল,সেখানে অনেকদিন অনেক ঝড়ে সেটা নিভে গেছে,কেউ দেখতে পায় না,একটু শক্তি লাগে কিনা,একটু কসরত করতে হয়। শুধু তুমি কাছে এলে বুঝতে পারি,ওখানে একটা উষ্ণ অনুভূতি হয়,হালকা পোড়া পোড়া গন্ধ পাই,নিঃশ্বাস একটু ভারী হয়,মাথায় ডোপামিন বেড়ে যায়,রক্ত চলাচল করে দ্রুত;আরও ... ...
বোলপুরের ওয়েদার যে আজ এতটা খারাপ হতে পারে ভোরবেলা মালদায় ট্রেন ধরার সময় সেটা বোঝেনি অতনু। একটা ঠান্ডা বাতাস বইছিল ঠিকই কিন্তু বৃষ্টির কোনো আভাস ছিল না। কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র অতনু। পড়াশুনায় মন্দ নয়, তবে খুব ভালোও নয়। বিজ্ঞানের সব সমীকরণ তার মাথায় ঢোকে না। মাধ্যমিকে ভালো ফল করায় মামার জোরাজুরিতে একপ্রকার বাধ্য হয়েই সায়েন্স নেয় সে। উচ্চমাধ্যমিকটাও ভালোভাবেই উৎরে যায়। সমস্যা বাঁধলো কলেজে উঠে। এখন পড়াশুনায় তার মন একেবারেই বসতে চায় না। প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়ে মামার বাড়ি ছাড়লো বাপ-মা মরা অতনু। পড়াশুনা টেনেটুনে চালিয়ে গেলেও তার মাথায় এখন চেপে বসেছে লেখালিখির ভূত। আর সেই নেশাতেই সে মাঝেমধ্যে ... ...
আমাকে কেবল ভালবাসো, ভালবাসো। এসো আর যাও, তবু তুমি ভালবাসো...আমাকে কেবল ভালবাসো, প্রেমে ভাসো। সহজের মতো ভবিষ্যৎেই এসো, তুমি এসো। একদিন যদি পারো তবে কাছে এসো, তবে এসো...আমাকে কেবল ভালবাসো। তাই আসো। কাছে আসো।
বর্ষার দিনগুলোয় খাতায় বৃষ্টি তুলে রাখি। মেঘগুলো কী অসভ্য! অন্ধকার ক’রে দেয় আমার এই ছোট্ট পাড়াটাকে। অসভ্য মেঘেদেরকে শাসন করতে তোকে আজ খুব আশেপাশে দরকার ছিল শাকিরা।আমার আশেপাশে, দরকার ছিল শুধু তোকে। বর্ষার রাত্রিগুলো আরও ভয়ানক! তোকে মনে পড়লে,আমার চোখে ভাসে অপ্রকাশিত গোপনচাহনি। তখন আমার মন হয়তো নতুন কোনও কবিতার কথা ভাবছে...আমার নতুন কবিতা পড়বি তো শাকিরা? এই দ্যাখ, লিখে রাখছি... দেখা হলে তোর হাতে তুলে দেবো।তুই রাত জেগে পড়বি আমার কবিতাদের। জানি আমি। ... ...
বিজেপির পুরো ন্যারেটিভটা দাঁড়িয়েছে হিন্দু হোমল্যান্ড হিসেবে ভারত তথা বাংলাকে দেখায়, আর সনাতনী সংস্কৃতির অনৈতিহাসিক ধারণার ওপর। ভারত ভাগে মূল দুটি প্রতিনিধিত্বমূলক শক্তি ছিল কংগ্রেস আর লীগ। কংগ্রেসের অবস্থান ছিল মূলত রাজনৈতিক প্রয়োজনবাদী আর ভূরাজনৈতিক স্বার্থতাড়িত। আর ভারতীয় মুসলমানের বড় অংশই মুসলিম হোমল্যান্ডের লীগের ধারণাকে সমর্থন করেন নি। আজকে হঠাৎ হিন্দু হোমল্যান্ডের ধারণাকে নিয়ে লাফানোর উদ্দেশ্য সাম্প্রদায়িক মেরুকরণ। শ্যামাপ্রসাদ এখানে উপলক্ষ মাত্র। আর পাঁচ হাজার বছরের সনাতনী সংস্কৃতির ধারণাটাও হিন্দুত্ববাদী নির্মাণ। বেদের সময়কাল আড়াইহাজার বছরের মতো। হিন্দুত্ববাদীরা বৈদিক ... ...
You came to me beautifully...at an unfortunate time,when the birds weren't fighting,when a day, not in the wild,when the rose...wasn't black,But I liked your lips,not touched by the one,...And you came to me.I don't know...was it really beautiful or not,It doesn't seemI loved you....tight in my arms,I...kissed your head,and you lay on my chest,Itouched your waist...in the shameless town.I...don't like your eyes,as your heart,but I liked your lips,...untouched by the one,And you came to me...at an unfortunate time. ... ...
এই সিংহাসনের একটার যার ওপর বসে আছে সে – যে রাজা নয়, রাজপুত্র হওয়ার ভান করে, যে পুরুষ নয়, পুরুষের ছদ্মবেশ ধারণ করে, যে একটি ফাঁকা খোলস, যার ভিতর দিয়ে হাওয়া বয়ে যায়, শীতল হাওয়া, যা বহন করে আনে তার রানির আর্তনাদ, সেই আর্তনাদ যা তার জন্য নয়, অন্য পুরুষদের জন্য, যারা তার সামনেই তৃপ্ত করে তার রানিকে, প্রতিদিন, প্রতিরাতে, প্রতিপ্রভাতে, যখন সূর্য ওঠে আর সে দেখে তার শয্যা খালি, তার শয্যার ওপর অন্য পুরুষের ঘাম, অন্য পুরুষের লোম, অন্য পুরুষের বীর্যপাতের দাগ, যা সে চাটতে চায় না, কিন্তু চোখ বন্ধ করলেও তার নাকে লাগে সেই গন্ধ – নোনতা, মিষ্টি, ... ...
( ২৫ ) সাজিদা চ্যাটার্জী বাড়ি কাজ করতে এল। আজ মুখে কেন কথা নেই। বাসন মাজা, কাপড় কাচা শেষ হলে বালতির জলে ফিনাইল ফেলে ঘর মুছতে লাগল। মুখে কোন কথা নেই। অন্যদিন অনেক বকবক করে। এর বাড়ির, ওর বাড়ির নানাজনের কূটকচালি শোনায়। আজ একদম চুপচাপ। কী যেন চিন্তা করতে করতে ঘরের মেঝেতে ন্যাতা টেনে চলেছে। ঘরের গিন্নী দেবশ্রী বললেন, ' কিরে সাজিদা... আজ এত চুপচাপ ? বরের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি ? 'সাজিদা একটু সময় নিল, তারপর মাথা নীচু করে ঘর মুছতে মুছতে বলল, ' আলি কাল ... ...
-ভাইগণ সবে, করো না করো না বৃথা কোঁদল।ডিএর বকেয়া তুমি পাবে। -তবে কবে ?একথা কী কেউ কবে ? -ডিএর কথা ভেবে, তোমার নেতা সবে। ভোট করিয়েছে রামে। -তাই বিধি এখন বামে ? -কেমন ভোট করিয়েছে রামে।-তবে কবে ?একথা কী কেউ কবে ? -শুধালে তাই এখন কথার ফাঁকে ফাঁকে..-কবে! কবে ! কবে!- গরুর চাঁটা পড়বে তোমার চুলে কিম্বা টাকে!-ভোট করিয়েছে রামে। -তাই বিধি এখন বামে ?-চাঁটা পড়বে আহা চুলে কিম্বা টাকে ! ... ...
নিউ ওয়ার্ল্ড অর্ডারকে সফলভাবে ফলপ্রসূ করতে হলে অবশ্যই এক দেশ এক দলের শাসন আবশ্যিক। বহুমতে সেটা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক মহাজনরা ভারতে যেমন বিজেপি দলকে বেছে নিয়েছে, তেমনি বাংলাদেশে বিএনপিকে বেছে নিয়েছে। পাশাপাশি অন্য দেশে তাদের পছন্দমতো রাজনৈতিক দল বেছে নিয়েছে। ভারতে অবিজেপি যে-কটা রাজ্য আছে, সেখানে নিউ ওয়ার্ল্ড প্রয়োগ করা সম্ভব হচ্ছে না। যদি অবিজেপি কোনো রাজ্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের নির্দেশমতো চলে, তাহলে বিজেপি সেই রাজ্য দখল করবে না। তবে টাইমলাইন কিন্তু ২০৩০। অনন্তকাল নয়। এই ২০৩০ সালের মধ্যেই আন্তর্জাতিক মহাজনেরা তাদের উদ্দেশ্য কায়েম করে ফেলবে। বিজেপিকেও ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তার আগে কারোর কিচ্ছু করার নেই। ২০১৪ সালে ... ...