এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যে কথা না-বললেই নয় : ৪ 

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৯ জুলাই ২০২৬ | ৬৪ বার পঠিত
  • মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ষণ করলে সকালে জমা বিকেল খরচ করা হবে। তেমনটা হোক বা না হোক, যদি অভিযুক্তকে খরচ করতে হয়, তাহলে খুন করতে হয়। পুলিশ চাইলে প্রকাশ্যে অভিযুক্তকে গুলি করে হত্যা করতে পারে, আইনের তোয়াক্কা না করে। যদি এইভাবে খরচ করার কথা ভাবা হয়, কখনই তাকে এনকাউন্টার বলা যায় না। সাধারণ অর্থে 'এনকাউন্টার' (Encounter) শব্দটির অর্থ হল কোনো কিছুর সঙ্গে আকস্মিকভাবে মুখোমুখি হওয়া বা কোনো পরিস্থিতির সম্মুখীন হওয়া। যাই হোক, আইনি ও অপরাধের প্রসঙ্গে, বিশেষ করে ভারতের প্রেক্ষাপটে 'এনকাউন্টার' বলতে সাধারণত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর সাথে কোনো সশস্ত্র অপরাধী বা সন্ত্রাসবাদীর সরাসরি বন্দুকযুদ্ধ বা সংঘর্ষকে বোঝায়। ধৃত অভিযুক্তের সঙ্গে এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পুলিশ বাহিনীর মধ্যে থেকে কখনোই একজন অভিযুক্ত পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি করতে উদ্যত হবে, এটা কষ্টকল্পনা। কারণ এটা করে সে পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না, এটা বোঝার মতো বোকা অভিযুক্তরা নন। তাছাড়া ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির হাতে হাতকড়া কোমরে দড়ি বাঁধা থাকবে। এমতাবস্থায় কারোর পক্ষেই আক্রমণ করা সম্ভব নয়। হলে হিন্দি সিনেমায় হয়। অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে সংঘর্ষ হতে পারে। তখন এনকাউন্টার হওয়া সম্ভব। অতএব ধৃত ব্যক্তিকে ঠান্ডা মাথায় খুন করে প্লিজ এনকাউন্টার বলবেন না। বলুন "খুন করেছি, বেশ করেছি।" বাকিটা আদালত বুঝে নেবে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১০ জুলাই ২০২৬ ০৩:২৩741673
  • Extrajuducial killing একটি আন্তর্জাতিক অপরাধ এবং এই অপরাধের বিচার আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট অবধি গড়াতে পারে। এই হচ্ছে resolution,
    "
    RESOLUTION
    On 20 December 2012 the UN General Assembly adopted Resolution 67/168 on extrajudicial, summary or arbitrary executions. The resolution calls upon all states to prevent extrajudicial, summary or arbitrary executions and to comply with their obligations under the relevant provisions of international human rights instruments. Resolution 67/168 also “[acknowledges] that extrajudicial, summary or arbitrary executions may under certain circumstances amount to genocide, crimes against humanity or war crimes, as defined in international law, including in the Rome Statute of the International Criminal Court, and recalling in this regard that each individual State has the responsibility to protect its populations from such crimes.”
     
     
     
    ফিলিপিনসে রডরিগো Duterte মাদক পাচারকারীদের বিরুদ্ধে এই রকম extrajudicial killing এর ব্যবস্থৈ করেছিল, এখন আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট থেকে প্রসিকিউশনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।

    "Mr Rodrigo Roa Duterte, born on 28 March 1945 and a national of the Republic of the Philippines. President of the Philippines, Mayor of Davao City, Vice Mayor of Davao City, and allegedly the founder and head of the Davao Death Squad (‘DDS’), at the time of the relevant conduct.
    Arrest warrant issued on 7 March 2025
    Allegedly responsible for the crimes against humanity of murder and attempted murder, allegedly committed on the territory of the Republic of the Philippines between 1 November 2011 and 16 March 2019 in the context of the ‘war on drugs’ campaign"
     
     
    যে যত অপরাধই করুক, সে মানুষ তাই তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব রাষ্ট্রের, আইনের চোখে দোষী সাব্যস্ত না হওয়া অবধি মানুষকে নিরপরাধ বলেই বিবেচনা করতে হবে, এবং দশজন অপরাধী খালাস পেলেও একজন নিরপরাধও যেন শাস্তি না পায়, এটাই principle, William Blackstone বলতেন "It is better that ten guilty persons escape than that one innocent suffer"
     
    কাজেই এই তথাকথিত এনকাউন্টার কিলিং কোন অবস্থাতোই সমর্থনযোগ্য নয়, এবং "জমা .... খরচ" ইত্যাদি বাক্যবন্ধের বিরোধিতা হওয়া উচিৎ।
    দেখে ভাল লাগল আপনি সোচ্চার হয়েছেন।
  • হারামির হাতবাক্স | ১০ জুলাই ২০২৬ ০৮:২০741674
  • আইনের বিশুদ্ধতা নিয়ে এই রোমান্টিকতা বেশ কিউট। কিন্তু অপরাধী যদি হিন্দি সিনেমা না দেখে জাঁদরেল চিত্রনাট্যকার হয়? তখন দড়ি-হাতকড়াও তো শিল্পসম্মত উপায়ে আলগা হতে পারে! পুলিশের বন্দুক কাড়াটা বোকামি নয়, আসলে এক চরম পরাবাস্তব ফ্যান্টাসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন