নিজের নাম দেওয়ার ইচ্ছে হয় নি তাই ভাবলাম কোনো অন্য নামের বকলমে লিখি। তারপর মনে হলো লুকোচুরিরই বা কী আছে, নাহয় নামটা লিখেই দি – তাই ওই অনেকটা "কাউকে বলবো না আমার নাম অমুক" এর মত পচা জোক করে অরিত্রর বকলম
মেন্টু সবে চাড্ডি ফ্যাসিবাদের গুষ্টি উদ্ধার করে ফিরল। রকে জেন্টু বসেছিল। চা অর্ডার হয়। জমে ওঠে রক। কেঁপে ওঠে। জেন্টু— কী বলেন ফ্যাসিবাদ ?মেন্টু— দেখচেন না ?জেন্টু— কই ?মেন্টু— সারা গা চেপেচে। ব্যথা ধরেচে। জেন্টু— কই মহায়, আমি বেশ হাল্কা বোধ কচ্চি। মেন্টু— মহায়, হাল্কা না হল্কা। দেশে আগুন লেগেছে ল্যাজের আগুন। জেন্টু— প্যাঁজ রসুন কম খান। সব্বক্ষণ মুসলমানি কাবাব খেয়ে আগুন ছাড়া মাথায় কিচু ... ...
পৃথিবীর মানচিত্র ক্রমে ক্রমে বদলে যায়। এক দেশ ভেঙে গড়ে ওঠে নতুন কোনো দেশ। আবার দুইটি বা তার বেশী দেশ মিশে যায় একে অপরের সাথে। মানব সভ্যতার পাঁচ হাজার বছরের ইতিহাস দেখলে এইরকম উদাহরণ শত শত পাওয়া যায়। সারা পৃথিবীর মানুষের কাছে নিতান্তই একদিনের খবরের কাগজের হেডলাইন। তার বেশী কিছু নয়। ইতিহাস বইয়ের পৃষ্ঠায় আরো অতিরিক্ত একটি বাক্যের ... ...
“Climate change is like death, no one wants to talk about it.” ‘Exploitation’ শব্দটা আমাকে মাঝে মাঝে বড়ো অতিষ্ঠ করে তোলে। আমরা, সুযোগ পেলেই, প্রতিদিন, কীভাবে যে শোষণ করতে পারি, তা বলে বোঝানো দুষ্কর। এই শোষণ কি শুধুই মানুষের প্রতি মানুষের? না তো! মনুষ্যেতর জীবের প্রতি, এমনকি আমাদের পরিবেশের ... ...
প্রাচীন দেয়াল ঘড়ির মৃতদেহ সযত্নে রাখা হয়েছে একটা কাঁচের আলমারির মধ্যে। শুইয়ে নয়, দাঁড় করিয়ে। সে এক প্রাজ্ঞ অভিভাবকের মতো তাকিয়ে আছে সৌদামিনীর সংসারের দিকে। মাণিকলালবাবু মাঝে মাঝে আলমারির সামনে দাঁড়িয়ে ঘড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন। ভাবেন, মৃতদেহে যদি আবার বিচিত্র কোন উপায়ে প্রাণ ফিরে আসে, নিশ্চল কাঁটা দুটোয় আবার স্পন্দন ... ...
বইমেলা বলতেই আমার প্রথম যে স্মৃতি মনে আসে, তা ক্লাস টু-থ্রির। বাবা-মার সঙ্গে গিয়েছিলাম, বলাবাহুল্য। আগে থেকে বায়না করে রাখা ছিল, আমি নিজের পছন্দে বই কিনব। তা, ঘুরে-ঘুরে কিনলাম, ছবি আঁকা ভয়াল ভয়ঙ্কর সব বই। কেউ কোনো হস্তক্ষেপ করেনি। কী কী মনে নেই, যেটা মনে আছে, সেটা হল, আমার মামাতো দাদার জন্য বই কেনা হয়েছিল মায়ের পছন্দে। সত্যজিৎ রায়ের একডজন সিরিজের কোনো একাটা। প্রথমটাই মনে হয় ... ...
পশু পশুই থাকেমানুষই পশু হয়। মানুষ তো পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণীতাই জন্যই কি উঁচু থেকে নিচে নেমে আসা হয়? মানুষের বুদ্ধির কাছেপশুর বুদ্ধি ধারেকাছেও ঘেঁষে না। তাই তো পশু বনেই
আমরা দেখি আকাশ কত বড়োঅথচ আকাশ দ্যাখে আমরা কত ক্ষুদ্র।আমরা দেখি পৃথিবী কত বড়োঅথচ আকাশ দ্যাখে পৃথিবী কত ক্ষুদ্র।আমরা দেখি সমুদ্র কত বড়োঅথচ আকাশ দ্যাখে সমুদ্র কত ক্ষুদ্র।আকাশ কেন হলো এত বড়ো?কারণ ঈশ্বর আকাশে বসবাস করেনআর ঈশ্বরের বাসস্থান কখনও হয় না ক্ষুদ্র।--- অর্ঘ্যদীপ চক্রবর্তী২০/১২/২০২৩
সেই লালমাটির দেশে বড়দিন আসতো ঠান্ডা হাওয়ায় শুকনো শালপাতা আর লাল ধুলোর স্পিন বলে ঘুরতে ঘুরতে। পাতাঝরা গাছগুলো শীতার্ত বুড়োবুড়িদের মত শীর্ণ, রিক্ত দুহাত তুলে সূর্য দেবতা আর যীশু ---- দুজনকেই ডেকে চলতো আর একটু উত্তাপ আর আনন্দের জন্যে। মোটাসোটা চিরহরিৎ গাছগুলো কিন্তু গেরাম ভারী অফিসারের মত গোমড়া আর অহংকারী মেজাজেই দাঁড়িয়ে থাকতো। এদিকে তাদেরই ডালপালায় বাসাবাঁধা ... ...
৮১,০০,০০০,০০ (একাশি কোটি) মানুষের আধার তথ্য ফাঁস।এখন গ্যাস পেতেও আধার চাইছে।গ্যাস দোকানগুলোতে বিরাট বিরাট লাইন।কোনো খবর নাই।বলেছিল, এক দেশ এক কার্ড একবার লাইন। এখন হাজার বার লাইন ১.আধার কার্ড
স্বামীনারায়ণ মন্দির, দিল্লী বা কোলকাতা বা ভারতবর্ষ এবং বিশ্বের অনেক জায়গাতেই দেখতে পাওয়া যায়। লেখাটি কিন্তু স্বামীনারায়ণ মন্দির নিয়ে নয়, এখানে উল্লেখ করলাম এই জন্যেই যে এইধরনের নামের সাথে আমরা বাঙালিরা খুব একটা পরিচিত ছিলাম না। এখন নিশ্চয়ই অনেকটাই পরিচিত হয়েছি। এবং এই কারণেই উল্লেখ করলাম, আমরা বাঙালিরা নিজেদের অতীত ভুলে গেছি। শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে আমরা অতি পরিচিত কিন্তু স্বামীনারায়নের ... ...
বইমেলা ঘনিয়ে এল। বইয়ের দাম ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে বলে গুচ্ছের অনুযোগ শোনা যাচ্ছে, এবং যাবে। তা, আমরা, অর্থাৎ গুরুচণ্ডা৯র এই নিয়ে দীর্ঘদিনের বক্তব্য আছে। আমরা আমাদের ডাকনাম বইয়ের নাম রেখেছি চটি বই। বইয়ের উপরে আস্ত দুখানা চটির ছবি ছেপে দিই আমরা। এই ব্যাপারটা, কেউ পছন্দ করেন, কেউ করেননা। চন্দ্রিল, প্রতুলদা পছন্দ করেন বলেছিলেন, মনে আছে। কিন্তু কথা হল, এটা কেন ... ...
সুরেশ্বর মল্লিকের দিন একেবারে বিরস কাটছে। জীবনটা যেন পানসা হয়ে গেছে। সাগরের দাবড়ানিতে মল্লিকবাবুর বিশাখাদের পাড়ায় যাওয়া বন্ধ হয়ে আছে প্রায় মাস চার পাঁচ। মনটা হু হু করে বিশাখাদের কথা ভাবলে। মনে শান্তি নেই মোটে। বিকেলবেলা হলে মল্লিকবাবুর রোজই মনে হয় আগের মতো
সময়ের কাজ করো সময়ে দেখবে কাজের বোঝা ঠিক কমছে। কিন্তু যদি পরে করার জন্য রাখো ফেলে তখন নতুন কাজের সাথে পুরোনো কাজ করতে হবেক ত চাপের ব্যাপার দ্যাখো ভেবে। যে কাজ করতেই হবেসে কাজ কেন ফেলে রাখবে? বুদ্ধিমানেরা বর্তমানের কাজ শেষ করে ভবিষ্যতের কাজ একটু একটু করে শেষ করে রাখে এতে পরবর্তী সময়ে চাপ কমবে ... ...
যদি আমি আকাশ হতাম তাহলে আমি পৃথিবীকে ধরে রাখতাম। যদি আমি সূর্য হতাম তাহলে আমি বিনা পৃথিবী অন্ধ হতো। যদি আমি বায়ু হতাম তাহলে আমি বিনা পৃথিবীর কোনো প্রাণী বেঁচে থাকতো না। যদি আমি প্রলয় হতাম তাহলে আমি আপন খেয়ালে পৃথিবীতে ধ্বংসলীলা
মেরুদণ্ডহীন সময়ের আধা কবিতা ইমানুল হক আমরা কিছুই করতে পারি না তাই কাব্য করি আঁদাড়ে পাঁদাড়ে করি কাঠিবাজি পিএনপিসি তো মোবাইলে মাস্ট রোবাস্ট সেজে থাকা ক্লিশে দীর্ণ কথকতা ঢাকতে রাজনীতির আচার চাঁটতে সব দলের লোকদের রেখে দিই কবিতা দলে
বাঙালির খাদ্য সিরিজ ৫ খাদ্য নিয়ে লিখতে সংকোচ হয়। কত মানুষ খিদে পেটে ঘুমোতে যান। মানিকতলা খালপাড়ের বাচ্চাদের সঙ্গে যুক্ত হওয়ার পর দামি হোটেলে খাওয়ার সুযোগ অনেকসময় ছেড়ে দিই। তবু বাংলা ও বাঙালির স্বার্থে বাঙালির খাদ্যসম্ভারের ইতিহাস লিখে রাখা খুবই জরুরি। বন্ধুরা একসঙ্গে মিলে করি চলুন আগের একটা দিলাম। উস্কে দিতেই মানুল বাঙালির খাদ্য ... ...
সে এক আনন্দ বিহার। আমার ঘর। ডানাভাঙা ময়ূরেরা ঘুরে বেড়ায় দোতলার ধূসর রোদে। হাজার বছরের পুঁথিরা উড়ে যায় মর্ষতার লয়ে। অনন্ত পরিসর, অনন্ত সুখ এবং সমস্ত প্রাপ্তির থেকে কোনো এক কঙ্কাল বের করে লুব্ধ হল
সকালবেলার আলো এমনভাবে ভিজিয়ে দিচ্ছিল চোখ আর্মহার্স্ট স্ট্রিটকেও সুন্দর দেখাচ্ছিল, আর্মহার্স্ট স্ট্রিট এখন রামমোহন সরণি সেই সরণির দু'পাশের গাছ দুজনকে আলিঙ্গন করতে এতটাই উদগ্রীব যে এটাকে লাভার রাস্তা মনে হচ্ছে, আসলে আমার মনটা এত ভালো করে দিয়েছো কদিন আমার প্রিয় বিট্টুর মৃত্যু শোকও অল্প হাল্কা লাগছে বহুদিন কোনও খুশির খবর ... ...