
২৪ ঘন্টার মধ্যেই অবশ্য কলিঙ্গনগরে শিল্প-সমর্থক শাসক দলের হাতে নিগৃহীত হলেন বিজেপি রাজ্য সভাপতি ও প্রাক্তন আদিবাসী মন্ত্রী জুয়েল ওরাম। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রহৃত হলেন অমূল্য পতি ও মানস নামে দুজন সাংবাদিক। মারধোর না খেতে হলেও, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা (ইনক্লুডিং মার্ক্সবাদী কমিউনিষ্ট পার্টি) কলিঙ্গনগরে এϾট্র পেয়েছেন বলেও কোন খবর এখনো পর্যন্ত নেই। ... ...

২৯ প্লেটুন সশস্ত্র পুলিশ, ২ প্লেটুন ন্যাশনাল সিকিওরিটি গার্ড, ৭০ জন পুলিশ অফিসার এলাকা ঘিরে ধরে প্রথমেই বিক্ষোভকারীদের আক্রমণ করেন। নির্বিচার লাঠিচার্জ ও রাবার বুলেটের আঘাতে প্রায় ৪০-৫০ জন আহত। বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। পুলিশ গ্রামের ঘরে ঘরে ঢুকে কার্যত তাণ্ডবলীলা চালায়। ... ...

সময়টা ভাল নয়। ফুল হাফ যাই ফুটুক না ফুটুক বসন্ত এসেছে। দুগ্গি হোক কি বাসন্তি, পুজো ইস্পিশাল এসেছে। স্বভাব কবির ভাব এসেছে, শান্তিনিকেতনে অশান্তি, সব খাপে খাপ। জঙ্গলমহলে নিচে রক্ত-লাশ উপরে পলাশ, ডবল হোলি ব্যাপার। আমাদের পুজো ইস্পেশালও ডবল ডেকার। ... ...

প্রতি বছর পূজো আসে, বাবার সঙ্গে নতুন জুতো কিনতে যাই। নতুন জুতো পরে বিছানার ওপর হাঁটাহাটি করি, কেউ বকে না। এলাকায় বারোয়ারী পূজো মাত্র দুটি, তারা বছর বছর নিজেদের মধ্যে রেষারেষি করে উঁচু উঁচু মূর্তি তৈরী করে- এ বছর এদের বারো হাত ঠাকুর তো ও বছর ওদের চৌদ্দ হাত প্রতিমা। ... ...

উনি পুরাণ-টুরাণ ঘেঁটে দেখাতে চাইছেন যে পুলস্ত্য মুনি ও নিকষা রাক্ষসীর পুত্র রাবণ জাতিতে ব্রাহ্মণ বটেক! তায় সকাল -সন্ধ্যে বেদপাঠ করেন। রাবণের নামে বৈশেষিক সূত্রের ওপর ""লংকাবতার ভাষ্য'' আছে। এমন মহাপণ্ডিত রাবণকে মারার অধিকার সির্ফ ভগবান বিষ্ণুর অবতার রামের আছে, অন্য কোন মনুষ্যের নেই। ... ...

সেপ্টেম্বর-অক্টোবারে দেশে-¢বদেশে বাঙালী ¢হন্দুর মন পুজো-পুজো করে। এই অমোঘ সত্যকে এ¢ড়য়ে যেতে চাই নানারকম প্যাঁচপয়জার কষে। আজ ওবামার হেলথ কেয়ার ¢ডবেট তো কাল রেড সক্স। আজ বসের ধাঁতা¢ন তো কাল আই¢পওর ¢ন¢শর ডাক। বু¢ঝ। ... ...

পুজোর কদিন এ গলির সব কটা বাড়ি আলোর মালায় সাজানো। দুপাশের আলোর সজ্জা দর্শনার্থীকে পথ দেখিয়ে নিয়ে যাবে প্যান্ডেল পর্যন্ত। ছোটর মধ্যে হলেও এ পাড়ার পুজোটার বেশ নামডাক আছে। তাই ভিড়ও হয়েছে বেশ। বাড়ি পর্যন্ত পৌঁছতে হিমসিম খেতে হল সোমলতাকে। দোতলার ডোরবেলটায় হাত রেখে বেল বাজানোর আগে আবার একরাশ স্মৃতি ভিড় করে এল মনে। ... ...

দু:খের কারণগুলি আরো খুলিয়াই বলি তাহলে। এত বৎসর ধরিয়া বাঙালী আমার পূজা করিতেছে, অথচ মেয়েদের আশীর্বাদ করিয়া কেহ কখোনো বলে না "মা দুগ্গার মতন তেজী হও,সাহসী হও, শক্তিশালী হও'! পুরুষ যে বলিবে না ইহাতে বিস্ময়ের কিছু নাই। মেয়েরা দলে দলে শক্তিশালী হইলে তাহাদের ঘোর বিপদ, বলাই বাহুল্য। ... ...

দূর্গা তার ছোট মেয়ে। বাজারের সবচেয়ে বড় আড়ত ওদের, সবচেয়ে বড় ফার্মেসী, সবচেয়ে বড় কাপড়ের দোকান। শিলিগুড়িতে ও নাকি ওরা বাড়ি কিনেছে, ব্যবসা করেছে। হরে ফিসফিসিয়ে আমাকে শুনিয়েছে এইসব- "দেখিস শ্যামা শালা একদিন পাততাড়ি গুটিয়ে ঐ পারে চলে যাবে'। ... ...

ওষুধে নয়, মূহুর্তের সেই উচ্ছাস পথ্যে। হাতে করে মানুষ করা নাতনির আদরে। বোঝা গেল দশমীর দিনই। সেদিন আর ওঠার ক্ষমতা নেই, শ্বাসকষ্টটাও খুব বেশি। কিন্তু আজ কি করবে? আটত্রিশ বছরের সঙ্গীটি আজ অসহায়। কোথাও যাওয়া আসার উপায় নেই। আর একটা দিন কাটাতে পারলেই হল। সময় গোনে লোকটি। কিছু করার না থাকায় ফোন করে সকলকে। যিনি নিয়ে যাবেন তাকে বার চারেক ফোন করে বলে দেন ভোর হলেই যেন চলে আসে। ফোন করাতে কি কি হতে পারে না তার ফিরিস্তি দিতে থাকেন। পূবকোণে আগুন রাঙিয়ে ভোর হয় রোজকার মতন। ... ...

যেটা পুজো সংক্রান্ত স্মৃতি আমার খুব স্পষ্ট ভাবে আছে, সেটা পাঁচ ছয় নাগাদ, নিউব্যারাকপুরের স্মৃতিটা ঠিক পুজোর নয়, পুজো উপলক্ষে ব্যায়ামসমিতির করা শরীরের পেশী প্রদর্শন, আর মামাবাড়িতে, মধ্যমগ্রামের বিধানপল্লীতে, দুলুদার দোকানের সামনে ফাঁকা মাঠে পুজোর মণ্ডপে, খুবই মাঠো সব, বাঁশের বেড়ার গায়ে চটের আবরণ, তার মধ্যে তখনকার ডেকরেটরের কাঠ-পিজবোর্ডের চেয়ারে বসে আমি আর গজো, তখনকার এক সঙ্গী, একটা খেলনা পিস্তল দিয়ে মারামারি করছি। ... ...

সেসব কথা বাড়তে বাড়তে এখন পুরো আস্ত নদী। যে যার মতো মতো নৌকা ভাসায়, জল তোলে কেউ, কেউ বা কিছু না করে সেই নদীর দিকে তাকিয়ে থাকে। জলেই জল বাড়তে থাকে - পায়ের পাতা ভিজল যখন কেমন যে এক শিরশিরনি, এক গোড়ালি জল মানে সব জুতো মোজা যায় বগলে। হাঁটু জলে প্রথম টের পাচ্ছিল সেই স্রোতের আভাস। ... ...

অটোয়ালা থেকে ইনস্যুরেন্স এজেন্ট, প্রাইভেট টিউটর থেকে ছোকরা মাস্তান, নাচের দিদিমণি আর ছেনাল পাব্লিক সব গা ঘষাঘষি করে নানাবিধ বাওয়ালিতে মেতে থাকে পাঁচদিন। নতুন জামার আড়ালে তীব্র আমোদগেঁড়েমি ও ত্ৎসহ হারামিপনার জমাট আবহে কারুর কিঞ্চিৎ গুরুপাক হলেও, মোটের ওপর তামাশাটা মন্দ দাঁড়ায়না। তার সাথে ভক্তিভাবের ভ্যাদভেদে গুমোট হাওয়ায় ছোটখাটো বেহেড ঢ্যামনামি ও এগরোল, ফুচকা, আইসক্রীম আর অবাধ্য জীভ বেয়ে গড়িয়ে পড়া প্রেম-লালা-ভালবাসা মাখামাখি কিছু লাভ স্টোরি। ... ...

গত ১-লা ফেব্রুয়ারী ২০১০ উত্তর ২৪ পরগনার বারাসাত থানার কাজিপাড়া (৪ নং গেট) থেকে মুমতাজ বেওয়া (নামবদল, বয়স ২১) বলে এক যুবতীকে অপহরণকরে অসদুদ্দেশ্যে পাচার করা হয়েছে বলে মেয়েটির মা ফাতিমা বেওয়া বারাসাত থানাতে অভিযোগ দায়ের করেন। ... ...

আরে মানবিকতা কি ইজের নাকি য্খন খুশী যত খুশী যেদিকে চাই স্ট্রেচ করা যায়? এরকম করতে করতে একদিন পশু-মানব মৈত্রীর খাতিরে কচি পাঁঠাও ত্যাগ করতে হবে। তোদের মত যারা সরল হাসির জিনিস কে নিয়ে জলঘোলা করতে পারে, তাদের মনেই খুঁত। বিলক্ষণ জানি। আর জানি -- ক্লীবে প্রেম করে যে জন, সে জন মারিছে হিউমার। আবার বলি, আমরা কিন্তু শুধুই হাসতে চেয়েছিলাম। আমার হার্ট ঠিক জায়গাতেই আছে, তাতে কেউ হার্ট হলে আমার দোষ না। দুনিয়া টা জানবি কন্সার্ভেশান ওফ খিল্লি প্রিন্সিপলে চলছে। খিল্লি লস্ট = খিল্লি গেইনড। ... ...

মুসলমানের বাড়িতে আগুন লাগিয়ে নামাজ পড়াতে মিমিক করবার মজা পাওয়া যায়না, হোমোসেক্সুয়াল দেখে মুখ ফিরিয়ে নিলে গে-কে ভেঙানো যায়না - ঠিক যেমন আমাদের অজস্র প্রাচীন বাংলা জোকস-এর ভেতর (বি:দ্র: গোপাল ভাঁড়) চণ্ডাল, ডোম প্রভৃতিদের নিয়ে একটিও গল্পকথা খুঁজে পাবেন না, সব হাস্যরসের চরিত্র-ই ইনক্লুডেড যাঁরা, তারা-ই। আর যখন-ই এক্সক্লুশন - এড়িয়ে চলা, ঘেন্না, বিরক্তি এগুলো প্রবলতর হয়ে পড়ে, তখন ঐ হাস্যরস নির্মাণের জায়গাটা চলে যায়। ... ...

হ্যাঁ। এটা একটা রাজনৈতিক প্রবন্ধই বটে। অবশ্য ঠিক প্রবন্ধ বললে ভুল হবে। কারণ, একটা রাজনৈতিক প্রবন্ধের থেকে লোকের যা যা প্রত্যাশা থাকে সাধারণত:, যেমন - কিছু নতুন ধরণের তত্ত্ব, ব্যাখ্যা, বা মতামত - সেসব প্রত্যাশা এই লেখা থেকে পূরণ হবে - এরকম কোনও গ্যারান্টি দিতে পারছি না। তার চেয়ে বরং এই লেখাকে অনেক দিন ধরে জমা হতে থাকা কিছু একান্ত ব্যক্তিগত পর্যবেক্ষণ, কিছুটা স্বগতোক্তির মত করেই যা আমি রাখতে চাইছি - সেভাবেই পাঠককে নিতে অনুরোধ করব। স্বাভাবিকভাবেই স্বগতোক্তির কোনও নির্দিষ্ট ক্রম থাকা মুশকিল। তাই ছেঁড়া ছেঁড়া টুকরোগুলোকে জুড়ে নেওয়ার দায়টা এক্ষেত্রে কর্তৃপক্ষের নয়, পাঠকের উপরেই ছাড়া রইলো। :-) ... ...

রাজাধ্যক্ষের বইয়ের প্রথম দুটি পরিচ্ছেদ বলিউডের শিল্পগত তাৎপর্য বিশেষভাবে আলোচনা করে। সম্প্রতিকালে "বলিউড' সংক্রান্ত একাধিক বই প্রকাশিত হয়েছে, যা মূলত ভারতীয় Diaspora র কাছে হিন্দী ছবির গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করে। রাজাধ্যক্ষ এর আগেও (২০০২) বিস্তারিত ভাবে দেখিয়েছেন বলিউড কীভাবে ভারতীয় চলচ্চিত্রের ভাযার পুনর্নিমাণ করেছে। ... ...

অধীর হোয়ো না বৎস, আরো আছে। চরিত্ররূপায়ণ!! তোর সাথে সুর্মাকে দিচ্ছি। আজ অব্দি যে কটায় তোদের দুজনের জুটি নামিয়েছি সবকটা মেগাহিট! কেমিস্ট্রিটাই আসল বুঝলি! তুই আর সুর্মা মিলে কেমিস্ট্রিটা নামিয়ে দিবি ঠিকমতো। সুর্মা আবার আবেগ বেশি হলে এট্টু বাড়াবাড়ি, চিল্লামিল্লি করে ফেলে বটে, কিন্তু কেমিস্ট্রি জমিয়ে ক্ষীর করে দেয়! ... ...

নাম: শাহরুখ খান। ইনি বলিউডের বাদশা। বলিউড অর্থাৎ রামরাজ্য ও শ্যামরাজ্যের মাঝামাঝি যে গোবেচারা যদুরাজ্যকে আমরা ভারতবর্ষ বলি তার প্রধান শহরের প্রধানতম ইন্ডাস্ট্রি। শাহরুখ খান, ইন শর্ট SRK , এই শহরের এবং এই ইন্ডাস্ট্রির সবেধন বৈদূর্যমণি। গ্লোবাল আইকন। ... ...