
কবে থেকে আপনি জানতে পারলেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অন্যদের থেকে আলাদা? (যেমন ধরুন ছোটবেলায় কি ধরণের খেলনা আপনার পছন্দ ছিলো সেখান থেকেই শুরু করতে পারেন।) উত্তর -- আমি ছোটবেলায় বার্বিডল নিয়ে খেলা করতে ভালোবাসতাম। ঠিক কবে যে বুঝতে পারলাম যে আমি একজন 'গে' তা অবশ্য মনে করতে পারবোনা। মানে, অনেক ছোট থেকেই আমি ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করতাম, কিন্তু 'গে' শব্দটা তো শিখলাম আমার চৌদ্দ বছর বয়েসে। ...... ... ...

যৌনতার সঙ্গে রাষ্ট্রের (বা, বলা ভালো, ক্ষমতার) সম্পর্কটা সবসময়েই জটিল এবং, অধিকাংশ ক্ষেত্রেই, এরা একে অপরকে নিজেদের স্বার্থে ব্যবহার করে ও নিজেও ব্যবহৃত হয়, বুঝে বা না-বুঝে। আবার সেই যৌনতা যদি প্রথাবিরুদ্ধ হয়, যদি তা হয় সমকামিতার মতো একদা-অপরাধ, তাহলে রাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ সংঘাত অনিবার্য হয়ে ওঠে। কিন্তু শুধুই কি সংঘাত? আর সেই সংঘাতও কি কেবল দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল ক্ষমতার সঙ্গেই? তথাকথিত বামপন্থী উদারতাও কি বেমালুম হজম করে নিতে পারে যৌনতার ব্যতিক্রম বা ব্যতিক্রমী যৌনতা? না কি তাকেও ঢোঁক গিলতে হয়, যুঝতে হয় নিজের অন্তর্গত স্ববিরোধগুলির সঙ্গে? ... ...

ধনতন্ত্র বনাম সমাজতন্ত্রের কূটকচালি পেরিয়ে যদি সহজ চোখে গত শতাব্দীর দিকে তাকানো যায়, তাহলে উন্নত এবং অনুন্নত দেশগুলোর মধ্যে একটা বড় ফারাক দেখা যাবে। প্রাক্তন সোভিয়েত রাশিয়াই বলুন আর আমেরিকা-ইংল্যান্ডই বলুন, অর্থনীতির পরিসরে রাষ্ট্রের ভূমিকার প্রভূত পার্থক্য সঙ্কেÄও প্রায় সব উন্নত দেশেই সামাজিক বা ভৌগোলিক পরিসরে রাষ্ট্রের উপস্থিতি সর্বব্যাপী এবং সুদৃঢ়। সোজা কথায়, উন্নত দেশের সরকারের হাত অনেক লম্বা - পরিষেবার বরাভয় আর প্রশাসনের খড়্গহস্ত দুটোই।আমেরিকা-রাশিয়াতে গভর্নমেন্টের খাতায় সক্কলের নাম আছে। আমাদের দেশেও কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি প্রকল্প নিয়েছেন প্রত্যেক নাগরিককে (এবং বাসরত অনাগরিককে) আলাদা করে চেনবার, প্রত্যেককে একটি জাতীয় পরিচয়পত্র দেওয়ার। সরকারি কম্পিউটারে ধরা থাকবে প্রত্যেকের নাম, ধাম, বৃত্তি, মায় আঙুলের ছাপ পর্যন্ত। প্রকল্পের আনুমানিক খরচ চল্লিশ হাজার কোটি। গত মাসে এই প্রকল্পের কর্ণধার নিযুক্ত হলেন ইনফোসিসের প্রাক্তন সিইও নন্দন নিলেকানি। সার্থক নির্বাচন, নি:সন্দেহ। এই নিয়োগের সাথে সাথে বিষয়টি সংবাদের শিরোনামে এসেছে, এবং স্বাভাবিকভাবেই, প্রতিবাদের ঝড় না উঠুক, বিতর্কের হাওয়া বইতে শুরু করেছে। ... ...

ধুধু গ্রীষ্মের দুপুর। সুস্তনী, নিবিড়নিতম্বিনী, মদালসা সবিতাভাবী সোফায় এলিয়ে বসে আছেন। তাঁর আঁচল খসে পড়েছে (বাহ্যতই প্রতিভাত হচ্ছে), শরীরটা কেমন যেন পাগল পাগল লাগছে। এমন সময় দরোজায় টক্ টক ্। কে? ম্যাডাম, আমি। আমি মহিলাদের অন্তর্বাস বিক্রি করি ম্যাডাম, একবার পরখ করেই দেখুন না আমার জিনিস। সবিতাভাবীর চোখে বিদ্যুৎ, গায়ে রোমাঞ্চ। স্বামী বাড়ি নেই, এই সুযোগ। ... ...

পুণেতে সোয়াইন ফ্লু "আসছে-আসছে', "এই এসে গেল' চলছে সেই মে' মাস থেকে। ৫ই মে সকালের কাগজ খুলে আমরা জানলাম যে এয়ারপোর্টে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে, বিদেশ থেকে আগত যাত্রীদের সম্পর্কে। আন্তর্জাতিক বিমানের যাত্রীদের নেমে একটা বড়সড় প্রশ্নপত্রের সব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, তারপর মেডিক্যাল অফিসাররা সেই উত্তর খতিয়ে দেখে যাত্রীদের ছাড়ছেন এয়ারপোর্ট থেকে। সাথে ছবি ছিল, সমস্ত পুলিশকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নাকে মুখে রুমাল বাঁধা তিনকোণা করে। একই খবরের নীচের দিকে ছিল ভোপালের কাছে জলনাতে একসাথে ২০টি শুয়োর মারা গেছে, কিছু বাচ্চা শুয়োর খুব অসুস্থ। স্বাস্থ্যদপ্তর তাদের ওপর কড়া নজর রাখছেন। খবরটা অধিকাংশ লোক খেয়াল করে পড়েনই নি। যাঁরা পড়েছিলেন, তাঁরাও কেউ তেমন গুরুত্ব দেন নি। গোটা মে মাসটা এরকমই চলে গেল তা-না-না-না করে। জুনও প্রায় যাই যাই, তখনই হ্ঠাৎ প্রথম সোয়াইন ফ্লু আক্রান্তের খোঁজ পাওয়া গেল। ... ...

হালের বারটেন্ডারদের কাছে নতুন জানলা খুলতে এসে গেছে,হ্যাঁ, আপনি যা ভাবছেন অথচ বিশ্বাস করতে পারছেন না সেই ধোঁয়া। একেবারে নিয্যস ধোঁয়া। আপনি আজীবন লেবু দিয়ে জিন্ এর কথা জেনে এসেছেন, কিম্বা টনিক ওয়াটার দিয়ে। কিন্তু ভাবুন তো ল্যাপস্যাং সাউচং এ ইনফিউস করা জিন্? বেশ ডিজাইনার পানা শোনাচ্ছে কিনা? আসলে এ হলো চেরিকাঠের ধোঁয়ায় কোকাকোলা সিরাপ নেড়েচেড়ে নিয়ে সেই দিয়ে আপনার চির চেনা জিন্ এর পরিবেশন। ... ...

একদিকে সুপ্রীম কোর্টের রায়ে বিনায়ক সেন সোজাসুজি পার্সোনাল বন্ড দিয়ে বেল পেলেন, ( যদিও বন্ডের টাকার রকম ও অন্যান্য শর্ত ছত্তিশগড় হাইকোর্টের হিসেবে হয়েছে), আর এক দিকে বিজেপি শাসিত রাজ্যে ওদের ফ্রন্ট সংগঠন ও পোষা খবরের কাগজ প্রচার শুরু করেছে যে উনি শুধু মেডিক্যাল গ্রাউন্ডে বেল পেয়েছেন, ওনার বেল পাওয়ার খবরে উল্লসিত নকসালরা নাকি হ্যান্ডবিল ছড়িয়েছে; অথবা এই বেল দেয়া ""দুর্ভাগ্যজনক'', বিচারব্যবস্থার ওপর প্রশ্নচিহ্ন-- ইত্যাদি। যেটা চেপে যাওয়া হচ্ছে তা হল বিজেপির এককালীন ভাইস প্রেসিডেন্ট সিনিয়র অ্যাড্ভোকেট রাম জেঠমালানি সুপ্রীম কোর্টে বলেছিলেন---- সমস্ত সরকারী সাক্ষী(শতাধিক)র আদালতে বয়ান হয়েগেছে। কেউ ড: সেনের ওপর অভিযোগের আঙুল তোলেনি। ... ...

ছত্তিসগড় বিশেষ জনসুরক্ষা অধিনিয়ম ২০০৫ এর অধীÝন শুধু ¢বনায়ক সেন নন গত দ¥বছরে ব¢¸দ হয়েছেন বহু মানুষ। ¢ব¢ভন্ন চেহারার ¢ব¢ভন্ন জী¢বকার মান¥ষ। তাদের মধ্যে ১৮০ জনের নাম প¥¢লশের খাতায় পাওয়া যায়। বা¢ক আরো ৫০ ¢ট ক্র¢মক সংখ্যা ¢কছু মানুষকে ¢ন¢র্দষ্ট করে যাদের নাম নেই, ধাম নেই, জী¢বকা নেই। মজার ব্যাপার হলো প¥¢লশের খাতায় ডাক্তার ¢বনায়ক সেনের জী¢বকা কু¢রয়ার। কারন উ¢ন না¢ক জেল থেকে নারায়ণ সান্যালের ¢চ¢ঠ ¢পযূষ হর কাছে ¢নয়ে যেতেন। কিন্তু জেলার সাহেবের বয়ান অনুসারে ¢ত¢ন সর্বদা খাড়া হয়ে দাঁ¢ড়য়ে থাকতেন দুজনের কথোপকথনের সময়। য¢দ কোনো কারনে অন্যত্র যেতে হতো তো ওঁর অধعন কর্মচারীকে দাঁড় ক¢রয়ে তবেই যেতেন। সেখানে কোনো ¢চ¢ঠ আদান পÊদান ঘটত না। ... ...

সাত বছর একটানা বন্দী থাকার পর অবশেষে এতদিনে গুয়ান্তানামো থেকে ছাড়া পেতে চলেছেন আব্দুল রহিম রজ্জাক। ত্রিশ বছর বয়সী আব্দুলকে গুয়ান্তানামো তে নিয়ে যাওয়া হয় ২০০২ তে। তার পর সাত সাতটা বছর তাঁর কেটে গেছে অন্ধকারে। বিচারের নামে চলেছে প্রহসন আর অত্যাচার। অবশ্য আব্দুলের বন্দী জীবনের শুরু কিন্তু এখানে নয়। এর আগে ২০০০ সালে প্রথম বার বন্দী হন আব্দুল। তখন অবশ্য পশ্চিমী দেশগুলোর গুপ্তচর সন্দেহে তাকে তুলে নিয়ে গিয়েছিল আল-কায়দা বাহিনী। অকথ্য অত্যাচারের পর আব্দুলকে বন্দী রাখে তারা জেলে। সেখানে কেটে যায় দুটো বছর। তারপর মঞ্চে আবির্ভাব আমেরিকার। গণতন্ত্র 'রক্ষার' খাতিরে তারা আল-কায়দার জেল থেকে তুলে আনে আব্দুলকে। আর শুরু হয় তার গুয়ান্তানামোর জীবন। অভিযোগ যে আব্দুল আল-কায়দার সাথে যুক্ত ছিল বহুদিন। ... ...

শুভ্রাংশু চৌধরি ছত্তিসগড়ে Citizens Journalism Initiative ও CGnet-এর প্রতিষ্ঠাতা-সদস্য। ছত্তিসগড়ের একটি সংবাদপত্রে এক সময় নিয়মিত কলাম লিখতেন। একবার রাজ্যের চাষিদের আত্মহত্যার খবর নিয়ে লেখেন। চাপ দিয়ে, মিথ্যেপ্রচারের অভিযোগে তাঁর কলাম বন্ধ করে দেওয়া হয়(১)। শুভ্রাংশু দন্ডকারণ্যের কাছের বালিমেলা জলাশয় ও নিয়ামগিরি পাহাড় অঞ্চলে সাংবাদিকতার সূত্রে গেছিলেন(২)। বালিমেলা জলাশয় নেহরুর আমলের বৃহ্ৎ বাঁধ প্রকল্পের একটি নিদর্শন। অঞ্চলের আদিবাসীদের বহু গ্রাম এর ফলে ডুবে যায়, উচ্ছিন্ন লোকেরা যেখানে গিয়ে নতুন ঘর বাঁধেন সেগুলূ জলস্তর বাড়ার পর বাকি দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সব থেকে কাছের হাসপাতালে যেতে হলে তিন ঘন্টা লঞ্চ, যা দিনে একটা চলে, ও তারপর দুঞ্চঘন্টা হন্টন। অর্থাৎ মোট ৫ ঘন্টা। স্কুল ৩+৪ = ৭ ঘন্টা। বাঁধের উৎপাদিত বিদ্যুৎ এই গ্রামগুলোতে চার দশক পরেও পৌঁছোয় নি, ওড়িসার বড় শহরগুলোতে চলে যাচ্ছে তারে তারে। জল বয়ে চলেছে হিন্দু উঁচু জাতের চাষিদের জমিসেচের জন্য। উচ্ছিন্ন আদিবাসীদের হাতে যে অনুর্বর জমি আছে তাতে এত কম খাদ্যশস্য হয় যে অধিক অরতথকরী কিন্তু বেআইনি গাঁজার চাষ করে পেট চালাতে হয়। অথচ যে জমিতে তারা মাথা গুঁজেছে বা ফসল ফলাচ্ছে তার কাগজও কিন্তু সরকার তাদের দেয়নি, ক্ষতিপূরণ তো দূর অস্ত। ... ...

ঘটনাটি ছত্তিশগড়ের, যেখানে, দীর্ঘদিন ধরেই মাওবাদীদের সঙ্গে সরকারের ভয়াবহ সংঘর্ষ চলছে। সরাসরি যুদ্ধে এঁটে উঠতে না পেরে সরকারের পক্ষ থেকে নামানো হয়েছে "সালোয়া জুডুম' নামের এক তথাকথিত শান্তি আন্দোলন। এই আন্দোলনের নামে মাওবাদী কুপ্রভাব থেকে রক্ষা করার জন্য সাধারণ আদিবাসীদের বাধ্য করা হচ্ছে, নিজেদের গ্রাম ছেড়ে এসে সরকারি ক্যাম্পে বসবাস করতে। বিশেষ পুলিশ অফিসার (এসপিও) তকমা দিয়ে কমবয়সী যুবকদের হাতে তুলে দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র। ঠেলে দেওয়া হচ্ছে যুদ্ধের ময়দানে, দেওয়া হচ্ছে খুন-জখম-লুণ্ঠনের অবাধ অধিকার। ... ...

শারীরিক নির্যাতনের সাহায্যে বিচারাধীন কয়েদীদের পছন্দমত "স্বীকারোক্তি" দিতে বাধ্য করার বিষয়টি গত এক বছরে বহুল প্রচারিত - মার্কিন প্রশাসন, প্রচারমাধ্যম ও সংসদের কল্যাণে। মার্কিন দেশে অবশ্য, গ্রেপ্তার করার আগে বা পরে, বিচারাধীন বন্দীদের উপর শারীরিক নির্যাতনের ব্যাপারে বেশ কড়া নিষেধাজ্ঞা আছে, যা নেহাতই "ব্যতিক্রমী' ব্যাপারস্যাপার ছাড়া, সাধারণভাবে মেনেও চলা হয়। এই কয়েকমাস আগে আটলান্টার এক গাড়িচালক কয়েকজন পুলিশকে চাপা দিয়ে চলে যাবার চেষ্টা করে। তাকে তাড়া করে ধরে ফেলার পর, ঐ পুলিশরা লোকটির উপরে শারীরিক আঘাত করে। ভিডিও ফুটেজে দেখা যায়, সেই আঘাতগুলি মোটেই ঠান্ডা মাথার পুলিশী মার নয়, বরং রক্তমাংসের সাধারণ মানুষের মতই। কোনো ক্রমে প্রাণে বেঁচে যাবার পর সাধারণ মানুষের পক্ষে এই ধরণের আচরণই প্রত্যাশিত। কিন্তু কর্তৃপক্ষের কাছে এই অজুহাত ধোপে টেকেনি, বরং অ-পুলিশী আচরণের অভিযোগে তিনজন পুলিশ অফিসারকে চাকরি থেকে বরখাস্ত হতে হয়। ... ...

সম্প্রতি মধ্যপ্রদেশে সনাতন ভারতীয় পদ্ধতিতে "কন্যাদান' এর এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। "মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা' নামক একটি সরকারি প্রকল্পে সম্প্রতি বিয়ে দিয়ে উদ্ধার করা হল ১৫১ জন দু:স্থ মহিলাকে। গত ২৬শে জুন। বেণীর সঙ্গে মাথার মতো, বিয়ে দিয়ে কন্যা উদ্ধার করার পাশাপাশি আরেকটি সামাজিক কর্তব্যও মধ্যপ্রদেশ সরকার পালন করলেন সম্পূর্ণ বিনামূল্যে। বিয়ের উপযুক্ত কিনা জানার জন্য, প্রতিটি কন্যার "পরীক্ষা' নেওয়া হল রীতিমতো সরকারি উদ্যোগে। যে-সে পরীক্ষা নয়, প্রতিটি বিবাহেচ্ছুক নারীর "কুমারীত্ব' পরীক্ষা করা হল একদম পাশ-করা স্ত্রীরোগবিশেষজ্ঞদের দিয়ে। খবরে প্রকাশ, যে, জনৈকা পরিক্ষার্থিনী সামান্য ট্যাঁফোঁ করেছিলেন, কিন্তু তাঁকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, যে, পরীক্ষায় না বসলে বিয়ের আসরে এϾট্রর কোনো প্রশ্নই নেই। ফেল করলে কি হবে, সেটা অবশ্য স্পষ্ট করে বলা হয়নি, কিন্তু ফেল করলে কি হয়, সে তো ক্লাস ফাইভের নাদান বালকও জানে। ... ...

চোদ্দ বছরের জেমি কুইন জেলে। কারণ, বন্ধুর সঙ্গে হাতাহাতি। হিলারি ট্রান্স্যু-র ক্ষেত্রে কারণটা অন্য। মেয়েটি স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের প্যারডি করে একটি ওয়েবসাইটে পোস্ট করেছিল। মাত্র ৯০ সেকেন্ডের শুনানির পর হিলারিকে ৩ মাসের জন্য জেলে পাঠানো হয়, জেমির কপালে জোটে এক বছরের হাজতবাস। হ্যাঁ,আমেরিকার পেনসিলভ্যানিয়ায় প্রায় ৫০০০ শিশু আদালতের রায়ে এইরকম "দোষী প্রমাণিত' হয়েছে,আর তার মধ্যে জেল হয়েছে ২০০০-এর। অধিকাংশ হাজতবাসই সম্পূর্ণ হাস্যকর কারণে। বিচারপতি মার্ক এ সিয়াভারেলা জুনিয়র ও বিচারপতি মাইকেল টি কোনাহান, বেসরকারি প্রিজন সংস্থার কাছে প্রায় ২.৬ মিলিয়ন ডলার ঘুষ নিয়ে এই সব শিশুদের জেলে পাঠিয়েছেন। বিশেষ করে যারা কোন আইনজীবী জোগাড় করতে পারেনি তাদের। ... ...

শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের "বঙ্গীয় শব্দকোষ' গ্রন্থটিতে "তীর্থ' শব্দের প্রায় ২৫টি মানে পাওয়া যায়। "ছাত্রদের অভিধান' তার থেকে ৮টি কমিয়ে ১৬টি মানে দিয়ে গেছে। কলকাতার "সংসদ বাংলা অভিধান' ও ঢাকার "ব্যবহারিক বাংলা অভিধান' তার থেকে আরও ৯টি বাদ দিয়ে মাত্র ৭টি মানে নিয়েছে। সাম্প্রতিক কয়েকটি অভিধানে এই সংখ্যা আরও কমেছে এবং শেষমেষ শব্দটির একটিমাত্র মানে দাঁড়িয়েছে ... ...

'দ্য ফাউন্ডেশন ফর মিডিয়া প্রোফেশনাল্স' দিল্লির ইন্ডিয়া ইন্টার্ন্যাশনাল সেন্টারে ভারত ও পাকিস্তানের সাংবাদিকদের নিয়ে এক সেমিনারের আয়োজন করেছিলেন। তাতে দুইদেশেরই নামী-গিরামী বেশ কজন হাজির ছিলেন। ওপার থেকে দ্য নিউজ এর সংস্থাপক ও এক্জিকিউটিভ এডিটর সমেত বিবিসির উর্দু ও পুশ্তু সার্ভিস এবং টাইম ম্যাগাজিনের জন্যে রিপোর্টিং করা রহিমুল্লা ইউসুফজাই, করাচী থেকে ফ্রি-ল্যান্সার ও ফিল্ম নির্মাতা বীনা সারওয়ার, ডেলী আজকাল এর সম্পাদক সৈয়দ মিন্হাস, বিবিসির নামজাদা সাংবাদিক উস্তুলা খান, দ্য নিউজ এর মুনীবা কামাল ওআরও অনেকে। ... ...

সুধী, ইন্টারনেটের গলিঘুঁজি দিয়ে যখন এতখানি এসেছেন তখন কোথাও না কোথাও, বড়রাস্তায়, নিশ্চয়ই দেখেছেন নেদাকে। নেদা আগা সোলতান। মেয়েটা বিক্ষুব্ধ তেহরানের রাস্তা দিয়ে হাঁটছিল। হয়ত প্রতিবাদে যোগ দিতে, হয়ত নয়। হঠাৎ এক মোটরবাইক তাকে উপহার দিয়ে যায় একটি বুলেট। ইউটিউবে, ব্লগে, টুইটারে ছড়িয়ে পড়েছে তার বুলেটবিদ্ধ, মুখ-দিয়ে-রক্ত-ওঠা, শেষ কয়েকটি মুহূর্তের দৃশ্য। ইরানের "সবুজ বিপ্লবের" প্রতীকী দৃশ্য। বিপ্লব!! ... ...

ম্যাসাচুসেটসের বেভার্লি এয়ারপোর্টে কদিন আগে রীতিমত হইহই কান্ড। একটি প্রশিক্ষণ বিমানের বাঁদিকের ডানার ওপর বসে পড়েছেন হাজারদশেক মৌমাছির এক বিশাল বাহিনী!! এহেন আচরণের হেতু? বিমানে চেপে ওড়ার শখ হয়েছে হয়ত বা! ডাক পড়ল পেশাদার মৌমাছিতাড়ুয়া উইলকিন্স সায়েবের। তিনি জানালেন উড়তে উড়তে নিশ্চয়ই রাণীমার একটু বিশ্রামের প্রয়োজন হয়েছিল, অনুগত প্রজাগণও যথারীতি রাণীমা কে অনুসরণ করেছেন। ... ...

সেই ২০০২এ গোধরা কান্ডের দাংগা থেমে যাওয়ার দু'মাস পর। আহমদাবাদের কাছে রসোল গ্রামের বাইরে হাইওয়ের ওপর দুটো লাশ পাওয়া গেল। ব্যস-, স্থানীয় পুলিশের দল কয়েকটা জীপ ভরে পৌঁছে গেল পাশের মজদুরদের বস্তি মোহম্মদনগরে। ঢুকেই শুরু হল এলোমেলো ফায়রিং। ... ...

¢নরপেক্ষতার পাঠ ¢নন। এর জন্যে য¢দ ছ' লাইন লেখেন, ওর জন্যেও ছ' লাইন ¢লখতে ¢শখুন। এর জন্যে য¢দ ছ' সেকে¾ড, ওর জন্যেও ছ সেকে¾ড। বে¢শও নয় কমও নয়। মশা কামড়েছে বলে য¢দ মশার ¢বরুদ্ধে ছ'¢ট শব্দ ব্যবহার করেন, ¢নজের মনুষ্য জন্ম ও তৎসহ মনুষ্যরক্ত বহন করার ¢বরুদ্ধে ছ'¢ট শব্দ ব্যবহার করুন। ... ...