
এক হাজার আট সালে মুরাসাকি শিকিবু লিখেছিলেন রাজকুমার গেনজির কাহিনী। সহস্র বৎসর পূর্ণ হ'ল। গেনজি-দ্য ওয়র্ল্ড অফ দ্য শাইনিং প্রিন্স নামাঙ্কিত প্রদর্শনীটি এই উপলক্ষ্যেই। শুরু হ'ল বারই ডিসেম্বর, চলবে পনেরই ফেব্রুয়ারি অবধি। আর্ট গ্যালারি অফ নিউ সাউথ ওয়েলসের এশিয়ান গ্যালারিতে। প্রবেশ অবাধ। ... ...

বুঝতেই পারছেন, এটাকে ঠিক লেখা বলা চলে না, বরং ধরুন একটা তর্কাতর্কি : আমার সঙ্গে তির্যকের। এটা প্রায়ই হয়, হয়েই চলে, আমি যা ভাবি ও ওর তির্যক দৃষ্টিভঙ্গিতে সেগুলো নস্যাৎ করে দেয়। ওর যুক্তি আমি মেনে নিতে পারি না, কাটতেও পারি না। সে এক বিড়ম্বনা বটে ! কিন্তু কলম, ঘড়ি ইত্যাদি বদলবদলি করেও এখনও ঠিকানা কি টেলিফোন নম্বর তো বদলাবদলি করিনি, তাই আমি আন্তরিকভাবে চাই আমি যেটা পারলাম না, কেউ সেটা করুক, অর্থাৎ তির্যকের যুক্তিগুলো কেটে দিক। তাই এই আলোচনা গোটাটাই তুলে দিলাম, এবার সব আপনাদের হাতে। ... ...

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে গ্রীন একার্স মলে গত ২৮শে নভেম্বর ভিড়ের চাপে মারা গেলেন দিমিতাই দামোর (ডাকনাম জিমি) নামে ওয়াল মার্টের এক ৩৪-বছর বয়সী অস্থায়ী কর্মী। কালো শুক্রবার বা ধন্যবাদজ্ঞাপন দিবসের পরের দিন দারুণ সস্তায় কেনাকাটা করার জন্য ভোর সাড়ে তিনটে থেকে ঐ দোকানের সামনে যে ভিড় হয়েছিলো তা নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ডাকতে হয়। এরপর ভোর পাঁচটায় দোকান খোলার কয়েক মিনিট আগে প্রায় ২০০০ লোকের চাপে দোকানের কাঁচের দরজা ভেঙে যায় এবং ভিড় সামলাতে সচেষ্ট জিমি ও তাঁর সহকর্মীরা পাগলপারা ক্রেতাদের ধাক্কায় ছিটকে পড়েন। জিমি পড়ে যান কালো লিনোলিয়াম টালির ওপর আর তাঁর দেহের ওপর দিয়ে দোকানে ঢুকে পড়েন শয়ে শয়ে উৎসাহী ক্রেতা। ... ...

উত্তর ইরানের একটি শহর থেকে গত এক সপ্তাহে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পোষাকের জন্য। দেশব্যাপী পশ্চিমী সংস্কৃতির বিরুদ্ধে প্রচার এতে নতুন মাত্রা পেল। ইরানে এখন কারুর গায়ে আধুনিক পোষাক দেখলেই তাদের আটক করে, ঈশ্বরবিরোধী আখ্যা দিয়ে, চূড়ান্ত হেনস্থা করা হচ্ছে এবং তাদের বলপূর্বক পোষাকসম্পর্কিত নিয়ম (অবশ্যই সরকার প্রবর্তিত) মানতে বাধ্য করা হচ্ছে। এমনিতে এই পোষাক নিয়ে বাড়াবাড়ি ইরানে নতুন নয়। ... ...

পুলিশ ঘুষ খায় - ধ্যার মশাই, এ আবার একটা লেখার মত জিনিস হল? পুলিশ ঘুষ খায়? এ তো চিরন্তন সত্য! অলমোস্ট প্রত্যেককেই কোনও না কোনও সময়ে পুলিশকে ঘুষ দিতে হয়েছে, যাঁরা এখনও দ্যান নি, নিকট ভবিষ্যতেই দেবেন টেবেন হয় তো। সেই বৃদ্ধ সর্দারজির অভিশাপ যেমন গ্যাঁড়ার জীবনে অচিরেই সফল হয়েছিল, ও অমন খুচরো অভিশাপের বোঝা অনেককেই বয়ে বেড়াতে হয়। ... ...

শীত এসে গেল। ক্রমশ কমে আসছে তাপমাত্রা, গরম জামারা সূর্যের আলো দেখছে ইতিউতি, ছুটির দরখাস্তর ফাইলটা মোটাসোটা হচ্ছে প্রতিদিন, হাওয়ায় খুশি খুশি ভাব। এই সপ্তাহের খবর্নয়, তাই, খুব হালকা আর মজাদার হওয়ার কথা ছিলো। কিন্তু হলো না। কথায় আছে, Man proposes but God disposes . তাই এই সপ্তাহের খবর্নয় ছেয়ে থাকছে শুধুই সমস্যা, যাদের জন্য রোজ লক্ষ লক্ষ শব্দ খরচ হয়। আমরা তো ""শিক্ষিত ও প্রগতিশীল"", আসুন কিছু শব্দ অপচয় করে সেটাই প্রমাণ করি। ... ...

বোধহয় শিল্প বিপ্লবের সময়েই কয়লা খনিতে মজদুরদের চালানোর জন্য সর্দারদের দরকার হল। এর আগে সব দেশেই মানুষ ছিল সেল্ফ-এম্পলয়েড। কুমোর, কামার, জেলে, চাষী নিজের কাজ নিজেই করত বংশপরম্পরায়। তা নিরক্ষর মজদুরদের চালাতে তো সর্দার লাগত। তারাই কি আজকের ম্যানেজারদের পূর্বসূরী? ... ...

নদী যখন নতুন বাঁক নেয়, বা কোথাও চর জেগে ওঠে--- আর আপনার ঘর যদি তার কাছে হয়? আপন্মার পাড়ার কোন পুরনো বাড়ি ভেঙে বা জলাজমি, এঁদোপুকুর বুজিয়ে একটা চমৎকার পার্ক গড়ে ওঠে? ... ...

এসে গেছে ক্রিসমাস। বিদেশে এই সময় দোকানে, বাজারে, শপিং মলে সর্বত্র দেখা যায় হাসিখুশি, মোটাসোটা, লাল পোশাক পরিহিত সান্টা ক্লজ। সান্টা সাজা কিন্তু সহজ নয়। একে তো শারীরিক গঠন সান্টার উপযুক্ত হতে হবে, তার ওপর এই একমাস সাংঘাতিক পরিশ্রম করতে রাজী থাকতে হবে। সবাই জানে যে সান্টা স্লে চড়ে তাই গাড়ি চালিয়ে কাজে যাবার অনুমতি নেই এই নকল সান্টাদের। কর্মক্ষেত্র থেকে বেশ খানিক দূরে তাদের গাড়ি রেখে হেঁটে আসতে হয়। তার ওপর থাকতে হবে বেশ ভালো অভিনয় ক্ষমতা। ছোটদের তো মনে হতে হবে যে আসলে এই সান্টা তাদের গল্পের বইয়ের আসল সান্টা। জার্মানীতে এই মুহূর্তে সান্টা সাজার লোক পাওয়া যাচ্ছে না। ... ...

মোটরসাইকেল ডায়েরিজ - ভুবনেশ্বর থেকে পাকাপাকি পাট তুলে দিল্লিতে আসার সময়ে নিজের হোল্ডঅল আর সুটকেস ছাড়াও গ্যাঁড়া আর দুটো জিনিস নিয়ে আসতে পেরেছিল। এক, টিভি, আর দুই, মোটরসাইকেল। সেই ওড়িয়া মোটরসাইকেল গ্যাঁড়ার বেশ প্রিয় ছিল। ... ...

আপনার হাতে যদি এমন ক্ষমতা থাকে যে নবজাতকের যা খুশি নাম দিতে পারেন অথচ কেউ আপত্তি করার থাকবেনা, তাহলে বুঝতেই পারছেন অপছন্দের লোকজনের ছানাপোনা হলে অদূর ভবিষ্যতেই খেঁদি-পেঁচা-মামদো ইত্যাদি নামাঙ্কিত মানুষজনের খুব একটা অভাব হবে না চারপাশে। তাহলে যে সব বিজ্ঞানীরা নতুন প্রজাতি আবিষ্কার করেন, সে ছাই হোক না কেন ছোট্টো একটা মাছি কিংবা পচা গোবর বা আনাজপাতিতে গজিয়ে ওঠা মোল্ড খাওয়া গুবরে পোকা? সম্ভাবনাটা ভাবুন, শুধু আপনাকে ঐ নতুন প্রজাতিখানা আবিষ্কার করতে হবে। ... ...

খান্না সিনেমার মোড়ে, আচার্য্য প্রফুল্ল চন্দ্র রোড আর অরবিন্দ সরনির ক্রসিং-ংএ একটা দেওয়াল ছিলো। উল্টোডাঙ্গা-র দিকে। পেট্রোল পাম্পের (আমেরিকান ওব্যেসে, 'গ্যাসস্টেশন' লিখে ফেলেছিলাম, কেটে দিলাম), বিপরীত দিকে। এখন কি চেহারা হয়েছে জানা নেই। তো, তখন, সেই দেওয়ালটা 'ওপেন এয়ার পাবলিক হিসু করবার জায়গা' ছিলো। প্রতিদিন হাজার হাজার মানুষের মুত্রকর্মে, দেওয়ালটা নোনাধরে লাল, আর জায়গাটা গন্ধে ভরপুর ছিলো। তবে সহনশীল কলকাতার মানুষ, অটোতে, বাসে নিত্য যাতায়াতে সয়ে গেছিলো। কেউ কেউ তো, আবার দেওয়ালটার রোজকার ব্যবহারকারী, মানে নোনা গন্ধের কন্ট্রিবিউটার। ... ...

বাঁশ তো কাঁদবেই। যে বাঁশের ফিলামেন্টে প্রথম কৃত্রিম আলোকরশ্মি জ্বলে উঠল, যে বাঁশের কেল্লায় তিতুমীর সাম্রাজ্যবাদবিরোধী মহান যুদ্ধ লড়ে গেলেন, যে বাঁশঝাড়ের মাথায় চাঁদ উঠলে কাজলাদিদির কথা মনে পড়ত, এখন সেই বাঁশ শুধু দেবার জন্য? একসময় বাঙালী কিন্তু বাঁশের যথেষ্ট কদর করত। তখন শত্রুকে নির্বংশ হবার অভিশাপ দেওয়া হত, এবং বন্ধুকে বংশরক্ষা বা বংশবৃদ্ধির শুভেচ্ছা জানানো হত। হায় বাঁশ, তোমার সে দিন নাই। এখন তুমি স্রেফ দেওয়ার জন্য, নেওয়ার জন্য নও। ... ...

কেন্দ্রীয় শুল্ক বিভাগের কর্মচারী অভিজিৎ সিংহের বাড়িতে পুলিশ আসে ২০০২ সালের জুলাই মাসে। "জনযুদ্ধ' গোষ্ঠীর সঙ্গে যুক্ত, এই অভিযোগে এক বৃহস্পতিবার মধ্যরাত্রে দমদম নাগেরবাজারের ফ্ল্যাট থেকে এই ৩২ বছরের যুবককে "তুলে' নিয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ। "গ্রেপ্তার' নয়, "তুলে নিয়ে যায়'। ধৃতের স্ত্রী মানসী সিংহ জানান, "বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ বাড়ির কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে। তাঁরা জানান, ওঁরা পশ্চিম মেদিনীপুর থেকে আসছেন। সেখানকার এক জনযুদ্ধ নেতার ডায়রিতে নাকি আমার স্বামীর নাম পাওয়া গেছে। তাই ওঁরা আমার স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যেতে চান। আমি ওঁদের কাছে পরিচয়পত্র দেখতে চাই। ... ...

সদ্য সমাপ্ত হল আমেরিকার ঐতিহাসিক ভোট। প্রত্যাশা মতনই বারাক ওবামা সামলাবেন হোয়াইট হাউস। সারা দুনিয়ার লোক কম বেশি খবর রাখেন এই নির্বাচনের। সন্দেহ নেই বেশ গুরুত্বপূর্ণ নির্বাচন। আমাদের খবর্নয়েও তাই এসে পড়েছে ভোট। আমেরিকায় ভোট হল এবং দিনের শেষে জেনে গেলাম ফলাফল। ভোটাররা একটা সুইচ টিপছেন আর ভোট শেষ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের এমন সুযোগ সুবিধা কিন্তু সর্বত্র নেই। যেমন আফ্রিকা মহাদেশের গাম্বিয়ায় ভোট হয় মার্বেল দিয়ে। বুথে থাকে অনেক মার্বেল আর প্রার্থীদের রং ও ছবি লাগানো লোহার ড্রাম। ভোটদাতারা মার্বেল নিয়ে পছন্দমতন একটি ড্রামে ফেলেন। ... ...

টূয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের প্রথম বিশ্বকাপ। পন্ডিতদের জল্পনা-কল্পনার মুখে ঝামা ঘসে দিয়ে ফাইনালে উঠেছে, কোন সাদা চামড়ার দেশ নয়, ভারত-পাকিস্তান। শেষ ওভার। ধোনী হরভজনের মত অভিজ্ঞ বোলারকে বল না দিয়ে দিলেন শর্মাকে। মিসবা উল-হক্ ছেলেখেলা করার মত করে মারতে লাগলেন। শেষ বল। লোপ্পা। ব্যাটে টাচ্ হলেই পাকিস্তান জিতবে। সবুজ পতাকা নিয়ে পাকিস্তানি সমর্থকেরা দৌড়নোর জন্যে তৈরি। উত্তেজনা তুঙ্গে। এমন সময় ছন্দপতন। ... ...

র্যাঙ্কিং আমাদের খুব প্রিয়। সেরা ছাত্র, সেরা গ্রন্থ, সেরা গান ইত্যাদি ইত্যাদি নানারকম তালিকা বানিয়ে চলি বছরজুড়ে। সেই তালিকায় এক অভিনব সংযোজন ঘটলো কদিন আগে। ফোর্বস পত্রিকা সম্প্রতি র্যাঙ্কিং করলো "মৃত সেলিব্রিটিদের রোজগার" এর নিরিখে। সেই তালিকায় প্রথম নাম, এলভিস প্রিসলি। গত একবছরে ৫২ মিলিয়ন ডলার আয় করেছেন তিনি। তালিকায় তিন নম্বর নামটাও বেশ চমকপ্রদ। "ডার্ক নাইট" খ্যাত হিথ লেজার আয় করেছেন ২০ মিলিয়ন ডলার। ... ...

দিল্লির পাবলিক ট্রান্সপোর্ট সব দিক থেকেই ইউনিক। এখানে এমন এমন সিস্টেম চলে, যা সম্ভবত ভারতের আর কোনও জায়গায় চলে না। প্রথম প্রথম এসে ব্যাপারগুলো ডাইজেস্ট হতে গ্যাঁড়া গেঁড়ি দুজনেরই বেশ কিছুদিন সময় লেগেছিল। আর যেহেতু এর পূর্বে মেট্রো সিটি তথা পাবলিক ট্রান্সপোর্টের অভিজ্ঞতা বলতে দুজনেরই কলকাতাতেই সীমাবদ্ধ, ফলে তফাৎগুলো প্রচন্ডভাবে চোখে লেগেছিল। ... ...

সেই ছোটবেলা থেকে আমাদের সঙ্গে ভাইরাসের আলাপ। জীব ও জড়ের মাঝে থাকা এক কিম্ভুত বস্তু, যাদের জীবনধারণের একমাত্র উদ্দেশ্য প্রজনন, তাদের সম্পর্কে আমাদের অগাধ বিরক্তি ও অজস্র জিজ্ঞাসা চিরকাল। সেই অসংখ্য প্রশ্নেরই একটার উত্তর মিললো সম্প্রতি। বিজ্ঞানীরা খুঁজে পেলেন এমন এক ভাইরাস, যে স্বজাতির দেহেই সংক্রমণ ঘটায়। বিভিন্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদদেহে থাকার সময় ভাইরাস বংশবৃদ্ধি ঘটায়, এবং তার ফলে সেই প্রাণী বা উদ্ভিদকোষটি ধ্বংস করে বেরিয়ে যায়। এই প্রথম জানা গেল নতুন এক প্রজাতির ভাইরাসের কথা, যে এক বিশেষ ধরণের জায়ান্ট ভাইরাসের কোষে বংশবিস্তার করে। নতুন পাওয়া এই ভাইরাসের নাম - "স্পুটনিক"। ... ...

বছর তিনেক আগে আমার বন্ধু গোপাল, গুরগাঁও থেকে বাড়ী বদলে দিল্লী চলে গেল -- কারণ গুরগাঁওতে ওর বাড়ীটি অতিরিক্ত সুরক্ষিত হওয়ায় ওর নাকি খুব অসুবিধে হত। গুরগাঁওতে অফিসের কাছে একটা বাড়ীতে থাকত। থাকত মানে, ওর নামে ভাড়া নেওয়া ছিল, কখনও সখনও খুব রাত হলে সেখানে গিয়ে ঘুমোত। সেখান থেকে দেড়ঘন্টা যাতায়াতের দূরত্বে দিল্লী গেল এক বছর পূর্ণ না হতেই। আমরা খুব অবাক হয়েছিলাম। "সুরক্ষা' কারো অপছন্দ হতে পারে কিভাবে, তা ঠিক বুঝে উঠতে না পেরে ওকেই জিজ্ঞাসা করায় ও বিস্তারিত ব্যাখ্যা করে। সে কথায় পরে আসছি। ... ...