
আফ্রিকার একটি ছোট্ট দেশ উগান্ডার উদাহরণ দিয়ে লেখা শুরু করা যাক। কোটি কোটি উগান্ডাবাসী সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ তাঁদের অনেকেরই ডিজিটাল পরিচয়পত্র নেই। উগান্ডা সরকারের আইন অনুযায়ী এই ডিজিটাল পরিচয়পত্র জাতীয় সুরক্ষার জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাকে যখন সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে তা থেকে বহু মানুষ বাদ পড়ছেন। ... ...
.jpg)
কুমি কাপুর। সাংবাদিক। জরুরি অবস্থার বছরগুলিতে তাঁর নানা ব্যক্তিগত অভিজ্ঞতা। একাধিক সাক্ষাৎকার। রাজনৈতিক বিশ্লেষণ। সেই উত্তাল সময়ের চালচিত্র। একটি বই পড়লেন তাপস দাশ ... ...
.jpg)
ফেসবুক। দুনিয়া জুড়ে ব্যবহারকারীর সংখ্যা ২২৭ কোটি। ভারতে ২২ কোটি। মানুষের মনের জমিন দখলে ব্যস্ত, নব্য উপনিবেশবাদী ক্রিয়াকাণ্ডের দোসর এই প্ল্যাটফর্মটির আসল চেহারা প্রকাশের লক্ষ্যে লেখা একটি বই। পড়লেন সাংবাদিক রজত রায় ... ...
.jpg)
স্টিফেন ভাইনবার্গ। নোবেলজয়ী বিজ্ঞানী। তাঁর লেখা বিজ্ঞানের ইতিহাস। কখনও কৌতুক, কখনও বিদ্রূপ মেশানো তাঁর লেখার ভঙ্গি চমৎকার। সাবধান করেছেন, প্রকৃতি সম্পর্কে আমাদের সমস্ত ধারণাই ঠিক নাও হতে পারে। পড়লেন বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব, পদার্থবিদ্যার অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় ... ...
.jpg)
ছোটবেলা থেকেই আস্থা রেখেছিলাম বিজ্ঞানে, সত্যে, যুক্তিতে। ঠিক সেই কারণেই আজ যাদের বিরুদ্ধে কলম ধরতে বাধ্য হলাম, তাঁদের একএকটা রেফারেন্স পয়েন্ট হিসেবেই ধরতাম। তাঁরা যখন কিছু লিখতেন, বলতেন, যাচাই না করেই সেই ফ্যাক্টগুলো মেনে নিতাম, অনেক সময় দ্বিমত হতাম তথ্যের ব্যাখ্যায়, কিন্তু তথ্যে বা basic framework এ নয়। একটা আস্থা ছিলো, বিশ্বাস ছিলো, শ্রদ্ধা ছিলো - তাঁদের সততায়, জ্ঞানে, বুদ্ধিবৃত্তিতে। কিন্তু এখন যখন দেখি এঁদের অনেকেই পূর্বনির্ধারিত বিশ্বাস আঁকড়ে ধরে বাস্তবকে অস্বীকার করে অন্ধ বিশ্বাসের প্রচার করেন তখন মানতেই হলো, কোভিড১৯ অনেক কিছুই কেড়ে নিয়ে গেল তার মধ্যে নিয়ে গেলো এই আস্থাটাও, এতেও কম রিক্ত হলাম না – অন্তত ব্যক্তিগত ভাবে। এই বয়সে আস্থার জায়গা খুব কম, সেখানেও যখন টান পড়ে, হতাশ লাগাটা বোধহয় অস্বাভাবিক নয়। ... ...

সাইকেল আর বই, এই তাঁর জগৎ। রাজাবাজারের বাড়িতে বইয়ের ভিড়ে বাকি সব কিছুই অদৃশ্য বলা চলে। সে বাড়িতে প্রথম যে দিন গেলাম, বিচিত্র অভিজ্ঞতা। রূপদার গলা শুনতে পাচ্ছি, মানুষটাকে দেখতে পাচ্ছি না। অনেক পরে নজর করি, দুটি বইয়ের তাকের ফাঁকে এক চিলতে জায়গায় গা এলিয়ে রূপদা। কথায় কথায় বললেন, দেশের বাড়ি থেকে সে দিনই সকালে ফিরেছেন। জানতাম, দেশের বাড়ি ভগবানপুর। অনুমান করতে পারছিলাম, রূপদা কীভাবে গিয়ে থাকতে পারেন। তবু, খানিক মজা করার জন্যই বললাম, এই গরমের মধ্যেও কি নন-এসি বাসে…। বাক্যটি শেষ করার ফুরসত পেলাম না। রূপদা যেন রীতিমতো অপমানিত বোধ করলেন। পাল্টা প্রশ্ন, ‘কেন, বাস কেন? সাইকেল থাকতে বাস কেন?’ মার্জনা চেয়ে বললাম, সব ঠিক আছে। কিন্তু বম্বে রোডে ঝড়ের গতিতে চলা গাড়ির মধ্যে সাইকেলে চলাফেরা ঝুঁকি হয়ে যাচ্ছে না! রূপদা কথাটা কানেই তুললেন না। ... ...

আমাদের চারদিকে সারাক্ষণ খড়মড়ে মত বাস্তব ছড়িয়ে আছে। কাগজে, রুপোলী বা সোনালী পর্দাতেও। আমি তাদের সাথে কথা বলি। অন্য সবার মত। কথা বলি, হাঁটি একসাথে কিছুটা, কখনো কখনো তাদের বাড়ি লৌকিকতা করতে যাই। কিন্তু ওদের আমি ভালোবাসিনা। কঠোর বাস্তব, তাকে আমি ভালোবাসিনা। সমাজের খাতায় আমার অনেক রকম নাম লেখা আছে। বোকা, ভিতু, ক্যাবলা, অসুস্থ মস্তিষ্ক, এইসব। তবু আমি ঐ তাদের ভালোবাসি। কোমল অবাস্তব গল্পদের। রূপকথা, উপকথা, লোককথা, পুরাণ। তাতেও খড়মড়ে আছে, ধারালো, ছুঁচলো, টগবগে গরম, এসব আছে। তবু কেমন যেন মনে হয় জলের ভেতর দিয়ে শোনা শব্দের মত হয়ে যায় ওরা। নরম, ফিসফিসে। আমার মনে হয়। আমি অবাস্তব গল্পদের ভালোবাসি। রূপকথাদের। ... ...

ঋষভ তখন এক মূর্তি থেকে অন্য মূর্তিতে কাঠবিড়ালির লাফিয়ে বেড়ানো দেখছে। চারিদিকে এত দেবদেবী যক্ষযক্ষীদের মূর্তি আছে সে আগে লক্ষ করেনি। কাঠবিড়ালিটাই লাফিয়ে লাফিয়ে ঋষভের চোখকে ভাঙা মন্দিরের এই কোণ থেকে ঐ কোণে নিয়ে যাচ্ছে। স্বর্গলোক কেমন হয় তার বিশেষ ধারণা ছিল না। ছোটবেলায় একটা কল্পনা তার ছিল। তার সঙ্গে এই ভাঙাচোরা জায়গাটা মিলছে না, কিন্তু চারদিকে দেবদেবী যক্ষযক্ষীদের ভিড়ে মনে হচ্ছে এটাই দেবলোক। সব দেবতারা সাক্ষী হয়ে থাকছে আজকের ঘটনার। শরীরের কোনায় কোনায় যে সুখ সে উপলব্ধি করছে তা স্বর্গসুখের চেয়ে কোনও অংশে কম নয়। ... ...

খবর রাখে জয়ি। একটা একটা কোরে সব ব্যাপারে মার খেতে খেতে বাঙালিদের এখন প্রায়-শেষ আইকন একজন ক্রিকেট প্লেয়ার, যে ক্রিকেটে বাঙালিদের উৎসাহ ছিলো বরাবরই, কিন্তু তেমন কিছু দক্ষতা ছিলো না কোনদিনই। সেই ক্রিকেটেই এই ছেলেটির অভ্যুদয় ও উত্থান সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিদের আত্মসম্মান ফিরে পাবার জায়গা কোরে দিয়েছে খানিকটা। ক্রিকেট থেকে ধীরে ধীরে অবসর নিতে নিতে এই ছেলেটিই এখন একটা বাংলা টিভি চ্যানেলে কুইজ-প্রোগ্রাম করছে নিয়মিত। সারা পৃথিবীর বাঙালি সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তার টিভি সেটের সামনে বসে যায় এর প্রোগ্রাম দেখবার জন্যে। কলকাতায় থাকলে জয়িও। ... ...

সোনা সুগন্ধি জড়িবুটি রত্নসম্ভার! শেবার রানি চলেছে জেরুজালেম। যেতে যেতে রানি কী করছে? মনেমনে মহড়া দিচ্ছে প্রশ্নবাণগুলোকে নেড়েচেড়ে ধার দিয়ে রাখছে মনের সিন্দুকে নিজেকে তৈরি করতে করতে পথ চলছে রানি বিপুলকে যাচাই করতে গেলে তার সমকক্ষ হতে হবে সমকক্ষ না হলে পরখ হবে কেমন করে? তা না হলে সেটা হয়ে উঠবে অক্ষমের আর্তনাদ! রানি তো সেই দলে পড়ে না সেই কোন কাল থেকে হেঁয়ালির মধ্যে জ্ঞান আর মেধা যাচাই এর খেলা শুরু হয়েছে উদ্ভট শ্লোক! তার ভেতর থেকে অর্থ খুঁজে বের করে আনো রানি নিঃসীম মরুভূমির বুকে একাকী চলতে চলতে নিজেকে তৈরি করছে এক মনে আর ভাবছে রাজা তার প্রশ্নের উত্তর দিতে পারবেন তো? রাজা তার হাত থেকে উপহার নেবেন তো?মরুজাহাজের আঁকাবাঁকা এক দীর্ঘ সারি মরুভূমি ভেঙে ভেঙে চলেছে তারা নিজেকেও কি ভেঙে ভেঙে চলেছে রানি? এই যাত্রা পথে কত অনিশ্চিয়তা ও বিপদ মাথায় নিয়ে চলেছে সে! প্রতিমুহূর্তেই নিজেকে নানাভাবে নতুনরূপে দেখছে সে! বন্ধু দেশের পাশ দিয়ে, শত্রু দেশের সীমানা দিয়ে আগে থেকেই অনেক প্রস্তুতি নিতে হয় সশস্ত্র কড়া নজরদারি। ... ...

স্বৈরাচারকে একটা নান্দনিক জায়গায় নিয়ে গিয়েছিলেন সঞ্জয়। সেই ব্যাটনই হাতে তুলে নিয়েছেন নরেন্দ্র মোদি। হিন্দু রাষ্ট্রকে নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ গড়ে তোলার জন্য যে নগর পরিকল্পনা তিনি করেছেন তার কাছে সঞ্জয় নেহাতই বামন। সঞ্জয় বড়জোর চাইতেন শহরটাকে নতুন করে দেওয়াল দিয়ে ঘিরতে। আর মোদির উচ্চাকাঙ্ক্ষা গোটা শহরটাকে নতুন করে গড়ার। যখন স্বাস্থ্য পরিষেবা না পেয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন তখন মোদির ধ্যান-জ্ঞান সেন্ট্রাল প্রোজেক্ট। শোনা যাচ্ছে, এমন ভাবেই এই সেন্ট্রাল ভিস্তা তৈরি করা হবে যাতে রাষ্ট্রপতি ভবন সংসদ ভবন অন্যান্য প্রশাসনিক দফতরগুলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকেই দেখা যায়। এর থেকেই ইঙ্গিত পাওয়া যায়, যদি সুযোগ থাকত তাহলে গোটা দেশটাই নতুন করে গড়তে প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি বেনারস ঘাটের 'সৌন্দর্যায়ন' বা আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নব নামকরণ। এগুলি সেই বৃহত্তর পরিকল্পনারই অংশবিশেষ। ... ...

ইরফানুর রহমানের ‘‘ব্রেড অ্যান্ড রোজেস’’ সিরিজ থেকে অনুমতিক্রমে নেওয়া এক গুচ্ছ অনুবাদ কবিতা। ... ...

ডেভিড লিভিংস্টোন। আফ্রিকায় বেপাত্তা। কিংবদন্তি মানুষটির খোঁজে আফ্রিকা পৌঁছেছেন মার্কিন সাংবাদিক হেনরি মর্টন স্ট্যানলে। জাঞ্জিবার থেকে শুরু হল আফ্রিকার গভীরে অভিযান। প্রথম লক্ষ্য বাগামোয়ো শহরে পৌঁছে পাক্কা দেড় মাস আটকে সেখান থেকে একে একে রওনা হয়েছে অভিযানের মোট পাঁচটি কাফেলা। চলছে অভিযানের মূল কাহিনি। স্ট্যানলের সেই বিখ্যাত সফরনামা ‘হাও আই ফাউন্ড লিভিংস্টোন’। এই প্রথম বাংলায়। এ অধ্যায়ে ন্যামবোয়া নামের জনপদ পার করে বিহওয়ানা পৌঁছনোর কাহিনি। তরজমায় স্বাতী রায় ... ...

সলিলদা মনে হয় একটা সত্যকে জীবনের ধ্রুব করে নিয়েছিলেন, সেটা হল --- 'শিক্ষা আমার ব্রত'। বাচ্চাদের ইংরাজি শেখাতেন কিন্তু তাদের সঠিক উন্নতির জন্য, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবতেন। 'কোমা গাতা মারু' নামে একটি জাহাজ ব্রিটিশ আমলে বজবজের কোন একটা ঘাটে ভেড়ে, সেখানে বিদ্রোহী জাহাজিদের সঙ্গে ব্রিটিশের যুদ্ধ হয়, অনেকে শহিদ হন। তাদের স্মৃতিস্তম্ভ দেখাতে সলিলদা বাচ্চাদের নিয়ে চললেন। রবীন্দ্রনাথের জোঁড়াসাঁকোর বাড়ি দেখাতে একবার বাচ্চাদের নিয়ে গেলেন। আই এস আই তে ডাইনোসরের একটা ফসিল আছে সেটা দেখাতে একবার নিয়ে গেলেন। সর্বত্রই ওঁর বন্ধুবান্ধব ছিলেন, তাঁরা এই সব কাজে সলিলদাকে সাহায্য করতেন। সলিলদা বাচ্চাদের ইংরাজি গান শোনাতেন ইংরাজি সিনেমা দ্যাখাতেন। আবার সুমনের গানও শোনাতেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে সলিলদার কোনো দূরত্ব ছিল না। ... ...

সমস্যার বিপদসংকেত শোনা যাচ্ছে পাহাড়েও। পুরো হিমালয় অঞ্চল আজ বিপদের মুখে। ধ্বস, ভূমিকম্প হয়ে উঠেছে নিয়মিত ঘটনা। অথচ তার মধ্যেই গড়ে তোলা হচ্ছে আরো পর্যটনকেন্দ্র যার অর্থ আরো বিলাস ব্যসন আর দেদার ফুর্তির মোচ্ছব। সম্প্রতি উত্তরাখণ্ডের সাততালে এমনই এক পর্যটনকেন্দ্র তৈরি করার প্রকল্প ঘোষিত হয়েছে। সাততাল একটি অতি নিরিবিলি জায়গা, পক্ষীপ্রেমীদের স্বর্গ। প্রতিবাদ হচ্ছে, যদিও জানা নেই শেষ পর্যন্ত এই পাখিরালয়টিকে পর্যটকের ভিড় থেকে বাঁচানো যাবে কিনা। সম্প্রতি লাক্ষাদ্বীপে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবটি অন্যান্য রাজনৈতিক কারণগুলির সংগে যুক্ত হয়ে একটা বৃহত্তর আন্দোলনের অংশ হয়ে উঠেছে। ... ...

ইউনাইটেড নেশনসের উদ্যোগে ২০ জুন পালিত হয় বিশ্ব শরণার্থী দিবস হিসেবে। বাঙালী হিসেবে শরণার্থী, উদ্বাস্তু, রিফিজি - এই কথা গুলি আমাদের অতি পরিচিত। যদিও জাতি হিসেবে, পরিচিত হলেও, যথেষ্ট সমানুভূতি ও সহমর্মিতা আছে কিনা তা বলা কঠিন। সুকন্যা কর ভৌমিকের অভিজ্ঞতা, বিশ্বের নানা প্রান্ত থেকে ছিন্নমূল হয়ে আসা মানুষদের আনন্দ বেদনায় তাঁর অংশভাগ নিয়ে। ... ...
একগুচ্ছ প্রবন্ধ। বত্রিশ বছর সময়কালে রচিত। বিষয়ের নিরিখে চার ভাগে বিভক্ত—সাহিত্য, ইতিহাস, শিল্প, সমাজ। লেখক অরুণ নাগ। ভাবনার জগতে নাশকতা ঘটানো লেখাগুলির অন্যতম প্রধান উদ্দেশ্য। পড়লেন শুভময় মণ্ডল ... ...
ব্রজরাজপুর। বাঁকুড়া জেলার ছোটো গ্রাম। প্রতিষ্ঠা করেন মথুরানন্দ গোস্বামী। বিশেষ আকর্ষণ তিনশত বছরেরও বেশি প্রাচীন শ্যামসুন্দরের মন্দির। এই গ্রাম ও তার সমাজ, সংস্কৃতির বিশদ আখ্যান। একটি সাম্প্রতিক বই। পড়লেন রামামৃত সিংহ মহাপাত্র ... ...

কেবারে আধুনিক উপন্যাসের লক্ষণে গল্পের সঙ্গে গাঁথা আছে রান্নাবাড়ার খুঁটিনাটি, রাজনৈতিক খবরাখবর। পুরুষের চোখে দেখা ইতিহাসের ভাঁজ খুলে তার ভেতর থেকে মেয়েদের ইতিহাসের টুকরোগুলো সযত্নে আলাদা করে দেখা। পড়লেন জয়া মিত্র ... ...

এই সমাজকে পাল্টাতে হবে। এই শোষণের সাম্রাজ্যকে পাল্টাতে রাজনীতি হচ্ছে পথ। আর কবিতাও এই পাল্টানোর জন্য আমার অন্যতম হাতিয়ার। আর তাছাড়া রাজনীতিকে বাদ দিয়ে ‘মানুষের কবিতা’ লেখা যায় না। মানুষের কবিতা লিখতে চেয়েছিলেন দ্রোণাচার্যের মত অনেকেই। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র তিমিরবরণ সিংহ। শঙ্খ ঘোষ ছিলেন তিমিরের মাস্টারমশাই। ‘আদিমলতা গুল্মময়’ ও ‘বাবরের প্রার্থনা’র কবিতায় এই সব দিনের আভাস আছে। 'কবিতার মুহূর্ত'। সেখানেও শঙ্খ ঘোষ লিখেছিলেন— আটষট্টিতে তিমিরের মুখের রেখায় অনেক বদল হয়ে গেছে। শুধু তিমির নয়, অনেক যুবকেরই তখন পাল্টে গেছে আদল, অনেকেরই তখন মনে হচ্ছে নকশালবাড়ির পথ দেশের মুক্তির পথ, সে-পথে মেতে উঠেছে অনেকের মতো তিমিরও। তারপর একদিন গ্রামে চলে গেছে সে... যাদবপুরের বসতি এলাকার শ্রমিকদের মধ্যে নকশালবাড়ি রাজনীতির আগুন মশালের মতো করে বয়ে নিয়ে গিয়েছিলেন তিমির। তারপর একদিন মালদার গ্রামে চলে যান ভূমিহীন গরিব কৃষকদের কাছে। ... ...