
স্মৃতির পটে জীবনের ছবি যে আঁকে সে শুধু রঙ তুলি বুলিয়ে ছবিই আঁকে, অবিকল নকল করা তার কাজ নয়। আগেরটা পরে, পরেরটা পরে সাজাতে তার একটুও বাঁধেনা। আরো অনেক সত্যের মধ্যে রবীন্দ্রনাথ তাঁর জীবনস্মৃতির আরম্ভেই এই ধ্রুব সত্য মনে করিয়ে দিয়েছেন। কথাটা মনে রেখেই শৈশবস্মৃতির প্রথম ছায়া -আভাসে সাঁতার কাটতে চেষ্টা করছি। তখন কি আর সন তারিখ জানি? নিজের বয়স কতো জানি? উঁহু, না, কিছুই বুঝি না। এখন একটু হিসেব করি, মনে হয় তিন বছর কি সাড়ে তিন বছর হবে হয়তো। ঝাপসা মনে পড়ে বিজন দুপুরে কি ঘুমছুট শেষরাতে। ... ...

প্রথমেই বলে নেওয়া ভালো যে বুদ্ধবাবু বা সিপিএমকে নতুন করে এতো বছর বাদে খিস্তি করার জন্য এই লেখা নয়। এবং অবশ্যই বলে রাখা দরকার যে তৃণমূল কংগ্রেসের সাথে এই লেখার দূরদূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই। সেরকম কারো মনে হলে সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার।পটভূমি বাংলাদেশ। বাংলাদেশের ছাত্রছাত্রীদের স্লোগানের অশ্লীলতা নিয়ে আশেপাশে অনেকেই বেশ ভাবিত হয়ে পড়েছেন যা দেখছি। এই "নেতাচোদা" বা পুলিশকে "চ্যাটের বাল" বলা নিয়ে অনেকেরই আপত্তি হচ্ছে। আমার তো বেশ মজা লাগলো দেখে। তুমি আমায় মারছো, তার ওপর তোমার আবার ... ...

আচ্ছা আপনি কি ভারতবাসী? না মানে সেটা ততটা জরুরী নয় – মানে আপনি কি দেশপ্রেমিক? না না সেটাও ততটা জরুরী নয় – মানে আপনি কি জাতীয়তাবাদী? ইয়ে, মানে এমনকি সেটাও বেশী জরুরী নয় – কথাটা হল, আপনি কি একজন ভক্ত? যদি হন, তাহলে আপনি নিশ্চয় বিশ্বাস করেন যে আচ্ছে দিন এসে গেছে? কী বললেন, টের পাচ্ছেন না? আপনি সেকু মাকু নয় তো? না হয়ে থাকলে টের পাবেন অবশ্যই। অবশ্য সেকু মাকুরাও টের পাবেই – একদম হাড়ে হাড়ে টের পাবে যে আচ্ছে দিন কাকে বলে। পাইয়েছি টের ওই অতুল মঞ্জরেকরকে – কত্তবড় সাহস, গান ছেড়েছে কি না “আচ্ছে দিন কব আয়েঙ্ ... ...

দক্ষিণের কড়চা - যদি ভাবো জবালা মেঘ সঞ্চরমান, তবে চোখ মুছে ফ্যালো ঘাসে, নদীঘাটের শরবনে। যদি ভাবো জবালার কোলে জল, তবে চোখ মেলে দ্যাখো এই পূর্বাশা অন্তরীপ। এখন ঘন আলকাতরায় লেপে গেছে আকাশের মনস্তাপ। মনস্তাপই তো। সাড়ে তেরো মাইল দূরে শেষ বাস এসে থেমে যায় তেলোর চকে। তারপর পায়ে হেঁটে রোজ জবা কাঁকড়ার ঝোড়া নিয়ে বাড়ি ফেরে, ফিরতে ফিরতে যেদিন তার ঋতুঃক্ষরণ হয়, মাতুয়া খালের জলে থাই ধুয়ে ছেঁড়া ন্যাকড়া পরে নেয়। কোমরের ঘুনসিতে মাদুলির মধ্যে হাড়গিলের হাড় নড়ে ওঠে। ... ...

প্রত্যেকটা রাজ্যে একটা করে মেডিক্যাল কাউন্সিল আছে আর একটা মেডিক্যাল কাউন্সিল আছে জাতীয় স্তরে। জাতীয় স্তরে যে মেডিক্যাল কাউন্সিল সেটাকে বলা হয় মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া আর প্রত্যেকটা রাজ্যে একটা করে স্টেট মেডিক্যাল কাউন্সিল থাকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই স্টেট মেডিক্যাল কাউন্সিলের নাম হচ্ছে West Bengal Medical Council। স্টেট মেডিক্যাল কাউন্সিলের যে কাজ সেটা প্রধানত হচ্ছে যে MBBS বা আধুনিক চিকিৎসার অন্যান্য ডিগ্রি বা ডিপ্লোমাধারী যে ডাক্তাররা আছেন তাদের একটি রেজিস্টার মেন্টেন করা আর এছাড়া ... ...

১। এনআরসির দাবী সর রাজনৈতিক দলের। একমাত্র বিজেপি এই দাবীর সঙ্গে সহমত ছিল না।২। সিপিআই(এম)-এর স্ট্যান্ড হল সুপ্রিম কোর্টের তত্বাবধানে ১৯৭১ সালের কাটঅফ ডেট ধরে এনআরসি হোক। কেন? কারণ এই ডি লেবেল, অনাগরিক, এই সব ইস্যু দূর হবে এতে।৩। পার্টি যেটা নিয়ে বারবার স্ট্রং স্ট্যান্ড রাখছে সেটা হল যে এনআরসি ধর্মের ভিত্তিতে করা যাবে না। বিজেপি সেটাই করতে চাইছে। এবং এটা নীতিগত ভাবেও। কেন, সেটা পরে বলছি।৪। ২০১২ সালের কোঝিকোড় কংগ্রেসের নেওয়া রেজোলিউশন অনুযায়ী বাঙালী শরনার্থীদের নাগর ... ...

সরকারি নথিপত্র থেকে বেমালুম গায়েব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল পৈতৃক জমিদারি এপার বাংলার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর তথা শাহজাদপুর ডিহি। একই সঙ্গে পুরোপুরি বেহাত হয়ে গেছে জমিদারির সম্পত্তি।কিছুদিন আগে সরেজমিন অনুসন্ধানে জানা গেল, ঠাকুর পরিবারের নামে এখন শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়িটুকুই শুধু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রেকর্ডভুক্ত। বাকি জমির অধিকাংশই নানা ব্যক্তির কবজায় চলে গেছে। জমির মালিকানা নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে বিস্তর।রবীন্দ্র গবেষকরা জানাচ্ছেন, প্রাচীন শাহজাদপুর এ ... ...

১৯৭১ সালে আমার বাবা এবং মা'র প্রথম একে অপরের সাথে আলাপ, সুবোধ মল্লিক স্কোয়ারে ছাত্র ফেডারেশনের মিটিংএ। মা কথা বলতো বাঙাল ভাষায় (হ্যা আমি সেই প্রজন্মের ব্যাক্তি যাদের ছোটবেলায় বাংলা আর বাঙাল দুটো আলাদা ভাষা ছিলো), বাবা কথা বলতো এক অদ্ভুত বাংলামিশ্রিত হিন্দিতে। মা'র বাবা, মানে আমার দাদুর পরিবার, যাদের দেশ ফরিদপুর, আর বাবা'র বাবা, মানে আমার ঠাকুর্দার পরিবার, যাদের দেশ বরিশাল, কেউ সেই অর্থে ঘটি হারানো উদ্বাস্তু না। পার্টিশনের বহু আগে থেকেই এদের ওপারে দেশের বাড়ি আর এপারে কলকাতার বাড়ি (ওই যা ... ...

প্রশ্নটা স্রেফ এনআরসি নিয়ে নয়। "অবৈধ অনুপ্রবেশ"এর সন তারিখ ১৯৫১ বা ৭১ বা ৮১ বা ২০১১ যাই হোক না কেন, তাতে কিস্যু এসে যায়না, কারণ প্রশ্নটা সালতামামি নিয়ে নয়। প্রশ্নটা "অবৈধ অনুপ্রবেশ" নামক একটি অদ্ভুত ধারণাকে নিয়ে। বলা ভালো "অবৈধ অনুপ্রবেশ" নামক বস্তুটির বৈধতা নিয়েই। "অনুপ্রবেশ" শব্দটি নতুন। বৃটিশ ভারত এই শব্দটির অস্তিত্ব জানতনা। ভারতে তখন শাসক ছিল, শাসিত ছিল, শোষক ছিল, শোষিত ছিল, ঔপনিবেশিক ছিল, সায়েবসুবো ছিল, জমিদার ছিল, জাতপাত ছিল, চোর-চোট্টা-চিটিংবাজ ছিল, ধান্দাবাজ্ব রাজনীতিবিদ ছিল, বহু রকম উঁ ... ...

গুটি গুটি পায়ে নেমে আসছে শীতের সন্ধ্যে আমাদের বালির বাসার দশ ফুট বাই দশফুটের উঠোনে। আজ একটু তাড়াতাড়ি মনি সন্ধ্যে দিয়েছে। শাঁখ বাজিয়েছে। ঠান্ডা লাগবে বলে মা আমাকে দুটো গেঞ্জির ওপর একটা ফুলহাতা সোয়েটার পরিয়েছে। ভালো করে মাথা, কান আর গলা ঢেকে জড়িয়ে দিয়েছে মাফলার। তারপরেও ব্যাগে রেখেছে একস্ট্রা একটা চাদর, পা ঢেকে বসার জন্যে। ডিবে ভর্তি করে সাজানো হয়েছে পান। মনি আর মা খাবে। ছোট্ট এ্যালুমনিয়ামের টিফিন কৌটোতে নেওয়া হয়েছে বিস্কুট। পিসির ভাজা নিমকি। আমি ঠাকুরের থালা থেকে গোটা কতক বাতাসাও লুকিয়ে রেখেছি স ... ...

১ম পর্ব এই জার্নি মাসে ১-২ বার করে কাউকে করতে হলেই পঞ্চত্ব সুনিশ্চিত। এমিরেটস লাতিন আমেরিকায় দুটি উড়ান চালান, একটি, যাতে আমি এলাম, দুবাই থেকে ভায়া রিও বুয়েনোস আইরেস, অন্যটি দুবাই থেকে ভায়া সাও পাওলো সান্তিয়াগো, যেটার সময় আরও বেশি লাগা উচিত। প্রায় কুড়ি ঘণ্টা ফ্লাইটে বসে বসে (যার আগে মুম্বাই-দুবাই এবং দুবাইতে ঘণ্টা সাতেক বসে থাকা ছিল) মনে হচ্ছিল এইবারে নির্ঘাত মরুতীর্থ হিংলাজের কতদূর আর কতদূর গান ভেসে আসবে।প্রায় ১৪ ঘণ্টা পরে রিও এল। রিও দূরে মেঘের মতো ঘিরে থাকা পাহাড়ের উপত্যকায় ঘাপট ... ...

ফ্রেইরি-র শিক্ষাচিন্তার মর্মস্থলে আছে কনসিয়েনটাইজেশন-এর তত্ত্ব। তাই এনিয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার।কনসিয়েনটাইজেশন [Critical consciousness, conscientization, বা পর্তুগীজ ভাষায় conscientização (কঁসিচিযাঃসাও) বা বিবেকীকরণ বা বিবেকসংস্থান বা চেতনায়ন বা বিশ্লেষণী চেতনা-উন্মেষ ...] নিয়ে আরও বিশদ আলোচনা করা যাক।এই জটিল তত্ত্বটিকে আমি আলোচনা করব আমার নিজের অভিজ্ঞতা ও বিভিন্ন শিক্ষাকেন্দ্রে কাজের সময় বিভিন্ন শিক্ষাব্রতীর সঙ্গে আলোচনালব্ধ সূত্রগুলির আলোতে। মতের অমিল হলে আরো আলোচনা করা যেতে পার ... ...

আগামী সপ্তাহে খুব সম্ভবত সংসদে পেশ হতে চলেছে হাইয়ার এডুকেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (এইচইসিআই) বিল ২০১৮। এই বিল পাশ হয়ে গেলে ১৯৫৬ সালের ইউজিসি অ্যাক্ট রদ হয়ে যাবে, এবং ইউজিসির পরিবর্তে গঠিত হবে একটি নতুন উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা, যার নাম এইচইসিআই। প্রশ্ন উঠতেই পারে, তাতে কী এসে গেল? বিশেষত শিক্ষাবিদরা যখন মাসে একবার ইউজিসির বিরুদ্ধে আন্দোলনে নেমে থাকেন, অতএব ইউজিসি ভেঙ্গে দেওয়া হলে তাঁদের আপত্তি কেন? আপত্তি অনেক। প্রাথমিক স্তরে মাননীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শ্রী প্রকাশ জাভা ... ...

না গো দাদা, এভাবে তো আর পারা যাচ্ছে নি। সবাই, সব্বাই মিলে এমন করে আমাদের এই পরম পবিত্র, পরম প্রাচীন, পরম - ব্রত, না না – ব্রত না, দূর, ঐ পরম যাহোক একটা – সেই পরম ধর্মটার পিছনে কি এমন করে লাগতে আছে? মানে আপনারাই বলুন, কে না জানে যে অপরাধীদের ৯৫% ই মোছলমান (এই রে, এই ৫% এর জন্য আবার পেমেন্ট না কেটে নেয়)? তো সবাই যেখানে জানেই, সেখানে কত্ত মাথা খাটিয়ে, হাঁটু খাটিয়ে খবর কল্লাম যে ২০১৬ তে যত রেপ হয়েছে তার ৯৫% করেছে মুসলমানেরা, আর ৯৬% ধর্ষিতা হয়েছে হিন্দুরা – বলুন, ভুল কিচু বলিচি? আরে আমি নই, খোদ মহেশ ... ...

খপরে প্রকাশ, রাগা বলেছেন যে কাংরেস হল মুসলিম পার্টি। না না – পাইওনিয়ার বা নবভারতের খবর নহে – এমন কি রিপাবলিক টিভিও নহে – এই খবরের উৎস খোদ উর্দু কাগজ – ইনকিলাব। গত ১২ই জুলাই তারীখে ইনকিলাব পত্রিকার খবর, মুসলিম নেতাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে স্বয়ং রাহুল গান্ধী বলেছেন, “বিজেপি যদি বলতে চায় কংগ্রেস হল মুসলিম পার্টি, তবে তাই। কংগ্রেস মুসলিম পার্টি, কারণ মুসলিমরা বর্তমানে দুর্বল এবং কংগ্রেস সর্বদাই দুর্বলের পক্ষে” – মোদ্দা কথা, কংগ্রেস হল মুস্লিম পার্টি। সেই রাহুল গান্ধী, কিছুদিন আগেই গুজরাট নির্বাচ ... ...

গত ৯ বছরের প্রবাসী জীবনের জ্বালায় গাদা গাদা মিছিলে পাশে থেকেছি শুধু মনে মনে আর অন্তর্জালের জগতে... শহর কাঁপানো হোককলরবের বৃষ্টিভেজা আগুনের দিনে ফেবুকে কটা সলিডারিটি পেজের মডারেশনের কাজ, অসংখ্য চ্যাট, স্কাইপ কল আর আইএসডি কলের বাইরে কিছুই করতে পারিনি, তাতে ওই মূহুর্তে ওইখানে না থাকতে পারার আপসোস, ছটফটানি সামলানো যায় না অথচ নিজের প্রবাসকে অভিসম্পাত দেওয়া ছাড়া খুব কিছু করারও থাকে না। এসবের মধ্যেই বেড়েছে বয়স, যত না শরীরের, তারও বেশী হয়ত বা মনের।অন্তত তাইই ভাবতাম। এতগুলো বছর বাদে ... ...

" হ্যাঁ, অর্ক, কি চলছে রে তোদের কলেজে ? বাচ্চা গুলো এভাবে না খেয়ে আছে আজ দু দিন হলো ? কি দাবী ?"" ওদের হোস্টেল নেই। । প্রিন্সিপাল কে বার বার বলা সত্ত্বেও কোন কর্ণপাত করেনি।।।পুলিশ ঢুকে ছত্রভঙ্গ করেছে। ।।আর কিছু ওদের করার ছিল না। ।তুমি কোথায় আছো ? আসবে ? তোমাদের দরকার ! "।।।।ইতিহাস রচনার কোন ধারাবাহিক নিয়ম থাকেনা।।। আমাদের মুহুর্ত যাপন ইতিহাস রচনা করে।।। কিন্তু সবাই বলে, সে ইতিহাসের নাকি নানা রং হয়।।। বোধ হয় সেই রঙের বিকাশের উৎসব কেই ইতিহাস বলে।।।রং বলতে মনে পরে, ইতিহাসের ... ...

ঘটনাটা হতে পারত আর পাঁচটা কলেজের সাধারণ ঘটনার মত: হোস্টেল দেওয়া নিয়ে ছাত্রদের সাথে কর্তৃপক্ষের বচসা, মতানৈক্য, তার জেরে দুই দিন নিজেদের দাবি নিয়ে ছাত্রদের অবস্থান, এবং সব শেষে একটি মধ্যস্থতায় আসা। ঘটনাটা ছাত্র আন্দোলনের হাত ধরে হয়ে উঠল একটা গণ-আন্দোলন, যা এই শহরের রাজনৈতিক ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ যোগ করলো, আর আমাদের দিলো কিছু নতুন মুখ, কিছু নতুন আশা, যা আন্দোলনের প্রতীক হয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে যুব সমাজের মননে।মেডিক্যাল কলেজের ছাত্ররা যখন স্বচ্ছ হোস্টেল কাউন্সেলিংগের মাধ ... ...

সাহিত্যের পাঠক কম বেশি সকলেই। কিন্তু তার মধ্যেই কেউ কেউ জহুরী। তাঁরাও পড়েন সাহিত্য, কিন্তু কেবল গল্পের টান বা ছন্দের তানের আকর্ষণে নয়। তাদের নজর চলে যায় সৃজনের অন্দরমহলের দিকে। পুঁথির পাতায়, অক্ষর বিন্যাসে। প্রাচীন বা মধ্যযুগের সাহিত্যের প্রামাণিকতা নিয়ে আলাপ আলোচনায় এগুলি অত্যন্ত জরুরী হয়ে ওঠে সে আমরা জানি। আর এও জানি সাহিত্যের জহুরীদের এইসব পণ্ডিতি আলোচনা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম পেরিয়ে খুব কমই সাধারণ পাঠকের দোরগোড়ায় কড়া নাড়ে। কিন্তু কখনো কখনো একটা ব্যতিক্রম তৈরি হয়ে যায়। প্রীতম বসুর মতো ... ...

এ কথা প্রমাণিত ও প্রত্যক্ষ যে মেডিকেল কলেজের ছাত্রাবাস বলে যা রয়েছে তা চূড়ান্ত অস্বাস্থ্যকর ও বিপজ্জনক। সিলিং খসে পড়ে ছাত্র দের আহত হওয়ার খবরও আছে। আর এই অব্যবস্থা তো আর একদিনে হয় না, হয়ও নি। এর পিছনে ছিল কতৃপক্ষের উদাসীনতা। যা ইচ্ছাকৃত বলে ভাবলে তা খুব একটা ভুল হয় না। কিন্তু কেন?কেন বারবার যাদবপুর, প্রেসিডেন্সি মেডিকেলের ওপর কতৃপক্ষ এত উদাসীন? কেন সেখানে বারবার তুঘলকি ফরমান জারী করে ক্ষমতা দেখান হয় বা ন্যায্য দাবি কে সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়? খেয়াল করে দেখবেন, পশ্চিমবঙ্গ রা ... ...