
দিল্লি থেকে ব্যান্ডেল যাত্রাটা, সময়বিশেষে, ঠিক রাজধানী এক্সপ্রেসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার মতন সাধারণ থাকে না। দুটো জায়গা এতটাই দু'রকম, মনে হয়, টাইম ট্র্যাভেল করছি। একটা যুগ থেকে আরেকটা যুগে। একটা শতাব্দী থেকে আরেকটা শতাব্দীতে চলেছি। সেই যেখানে সময় এগোয় না, থেমে থাকে, কখনও ক্কচিৎ দুটো একটা পরিবর্তন চোখে পড়ে কি পড়ে না। জীবন গিয়াছে চলে কুড়ি কুড়ি বছরের পার। সেই পঁচানব্বই সালে ছেড়ে যাওয়া, আর ফিরে আসা হয় নি, হবেও না নিকট ভবিষ্যতে, তবু যেভাবে ছেড়ে গেছিলাম, জায়গাটা সেভাবেই রয়ে গেছে। রয়ে যায়। ... ...

প্রিয় লেখককে নিয়ে মুগ্ধতা খুব স্বাভাবিক। যেমন প্রিয় নায়ক বা প্রিয় খেলোয়াড়। এই 'প্রেয়তা' আসলে কাঁচের দেওয়াল, চোখের কাছে স্পষ্ট, বাধাহীন, স্পর্শসম্ভব। কিন্তু ঘটনাটা সেভাবে ঘটেনা। চোখ ছুটে চলে, মনটাও; কিন্তু ছোঁয়া যায়না। কবি বা লেখকরা যে চরিত্র বা অলীকজগতকে তাঁদের সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের কাছে নিয়ে আসেন, তাঁরা নিজেরা কিন্তু সেই জগতের অধিবাসী ন'ন। ধরা যাক, সেই কিম্বদন্তী সময়ের শীর্ষেন্দু। সদ্য কলেজে গিয়েছি তখন। প্রতি সপ্তাহে 'যাও পাখি' ছিলো আমাদের বন্ধুদের আকাঙ্খার ঘর। আমি হয়তো তার আগে 'পারাপার' ... ...

অনেকদিন ইউরোপে বসবাস হয়ে গেল—কোম্পানির চাকরির দৌলতে এবার ট্রান্সফার হয়ে যেতে হবে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। মানসিক প্রস্তুতি নিচ্ছি—ছোট্ট দেশ, আগে কোনওদিন যাইনি, তাই হালকা এক উদ্বেগ থেকেই যায় তা সে যতই ঝেড়ে ফেলার চেষ্টা করি। মানুষ অভ্যাসের দাস—এই কথাটা আমাদের কেন, প্রায় সবারই শোনা। কিন্তু এর মর্মার্থ অনুভূত হয় এই এমনই পরিবর্তনের সময়। ভারতবর্ষের মানুষ এবং জীবনের বেশিরভাগ সময়টা এখানে কাটাবার পর নিশ্চই দক্ষিণ-পূর্ব এশিয়া আমাকে ‘কালচারাল শক’ দিতে পারবে না। তবে কিনা দীর্ঘদিন ইউরোপবাসের পর একটা অভ্যাস, একটা ... ...

দু'তিনদিন ধরেই ঝিরঝিরে ওলটপালট জলের ছুটোছুটি। রোদ নেই, রবি নেই, ভাদ্রের উষ্ণতাও ভিজে ভিজে শীতল হয়ে গেছে। দুদিন ধরে বেলুরু-হালেবিদুতে মজে ছিলুম। সারাদিন মেঘলা ছায়ায় এক মন্দির থেকে অন্য মন্দিরের দাওয়ায় গিয়ে চুপ বসে থাকা। সর্বাঙ্গ দিয়ে শুষে নেওয়া আমার ভারতবর্ষ। তবু শনিবারের অপেক্ষা ছিলো, ভাটরোগের প্রকোপ বেশ চেপে বসে ছিলো ভিতর ভিতর। ------------------------------------------------ যতোদিন দক্ষিণদেশে ছিলুম, ততোদিন হয়নি। নিজামের দেশে আমার বাড়িতে একটা জমপেশ ভাট জমেছিলো বেশ কিছুদিন আগে। কাবলিদ ... ...

“আপনারা আমার নাম ছেপে দিন, আমার ছবি প্রকাশ করুন। গণধর্ষিত বলে আমি এসবে ভয় পাই না। আমার সঙ্গে তাবত্ উত্তরবঙ্গের লাখ লাখ আদিবাসী ভাই-বোন আছে। আমার স্বামী, ছেলেমেয়ে, পরিবার-পরিজন — সবাই আমার সঙ্গে আছে। লোকলজ্জার ভয়ে আমি নাম-পরিচয় গোপন করলে আসামীরা সকলেই ধরাছোঁয়ার বাইরে থাকবে। ওরা সরকারি দল আওয়ামী লীগ করে। সকলেই চলে যাবে পর্দার আড়ালে।…”চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে কথাগুলো আমাদের বলছিলেন সম্প্রতি সন্ত্রাসীদের মারপিটে গুরুতর আহত, সম্ভ্রম হারানো ওঁরাও আদিবাসী ... ...

সহ-ব্লগার রাগিব হাসান সর্ম্পকে নতুন করে তেমন কিছু বলার নেই। বাংলাদেশের গৌরব ড. রাগিব হাসান পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী। তিনি ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামের কম্পিউটার বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত। তাঁর গবেষণার বিষয় কম্পিউটার নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং। ২০০৬ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়াতে কাজ করছেন।বছর দুয়েক আগে তারই উদ্যোগে আন্তর্জালে ছড়িয়ে পড়েছে বাংলা ভাষায় জ্ঞান-বিজ্ঞানের আলো। বিজ্ঞানের শিক্ষার্থী মাত্রই জানেন, উচ্চতর জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় বা ... ...

(জর্জদা'র জন্মদিনে যা মনে এসেছিলো) তোমারি দেশের আকাশ ও যে জানে,তোমার রাতের তারা,তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া-নাচে তোমারি কঙ্কণেরই তালে..... ---------------------------দুই বন্ধু বসে গান শুনছিলুম। দামোদর পালুসকর সাহেবের 'শ্রী', "হরি কে চরণকমল"। যাঁরা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে সামান্যতম খোঁজ রাখেন তাঁদের এই গানটি সম্পর্কে নতুন কিছু বলার নেই। শতবার শুনেছি, আবার শুনবো। বন্ধু বললেন এই স্তরের 'শ্রী' আর শুনিনি। আমি ভাবি একবার আমীর খান শোনা যাক। ... ...

এই কিছু বছর ধরে আমার স্বভাব এমন পল্লবগ্রাহী হয়েছে, একসাথে দুই তিনখানা বই, কখনও বা চার পাঁচখানাও একসাথে শুরু করি, তারপর তারা বিভিন্ন সময়ে পড়া শেষ হয়৷ হঠাৎই মনে হল প্রতি মাসের শেষে কোনগুলো শেষ হল আর কেমন লাগল তার একটা হিসাব রাখলে মন্দ হয় না৷ নিতান্তই আটপৌরে এই পড়ার ইতিহাস একেবারেই নিজের জন্য লিখে রাখা৷ ১) ‘বড়ো বাড়ির ছোটো স্মৃতি' - স্মৃতি মিত্র২) ‘আমার সংসার' - শরৎকুমারী দেব৩) স্মৃতির সৌরভ' - কল্যাণী সুর৪) 'আশকথা পাশকথা' - মন্দার মিত্র৫) 'ছড়াসমগ্র' - শঙ্ ... ...

সাঁঝবাতি আর রূপকথার মধ্যে নাড়ির টান। সন্ধেবেলায় যখন ঘরের আঙিনায় ছায়ারা গাঢ় হয়ে আসে, জ্বলে ওঠে সাঁঝবাতি, একের পর এক, তখনই জন্ম নেয় রূপকথারা। জন্ম নেয় ঠাকুরমার কাঁপা-কাঁপা গলার ওঠাপড়ায়। আর খোকাখুকুরা শোনে,চোখের পাতায় নেমে আসা ঘুমের ঢেউকে তাড়িয়ে দিয়ে। চোখের মণি বড় বড়, বেড়ে গেছে বুকের ধুকপুকুনি। রূপকথা ভয় পাওয়ায়। ঠাকুমা দেখেন নাতিনাতনির চোখে ভয় ঠাঁই করে নিয়েছে। রাক্ষস - খোক্কসের দল ঘিরে ফেলেছে বাড়ি। এবার ঠাকুমা গলার ... ...

নিয়ন রেখায় খুলছে রাত,নবীন সৃজন তুলছে হাত,মলের মায়ায় ভুলছে ধাতমান্ধাতার।থানায় থানায় পাড়ছে গাল,রাতপাহারাও মারছে চাল,হারছে সবুজ, হারছে লাল,ধান্দা কার?মৌমাছিদের পাকছে চাক,ত্রস্ত সধবা ঢাকছে শাক,সন্ধে হতেই ডাকছে নাকক্লান্তিতেই।সুশীল সমাজ কাটছে লোম,গিদিম গিদিম, ফাটছে বোম,শহর শ্মশান – খাটছে ডোম,শান্তি নেই।পানের পাতায় ঝরছে চুন,মলিন সত্ত্বা করছে খুন, হারমোনিকায় ধরছে ধুন,কান্না কার? ... ...

দেখা হয়নি কয়েক চান্দ্রমাস l দেখা হবে না, এমনটাই জানি এখন l অথচ কী আশ্চর্য – দেবলীনার এই ছবিটার মুখোমুখি হওয়ার পর থেকে তোমাকেই মনে পড়ছে কেন যে... ! বিচ্ছেদ অবশ্যম্ভাবী ছিল l আর পূর্বনির্ধারিত ছিল এই মনোলোগ যা তোমাকে লেখার অজুহাতে আরও একবার রামধনু হয়ে উঠতে পারে পরতে পরতে l ১.“আমাদের এই ভালোবাসাটা ওরা মেনে নেয়নি l সবসময় আমাদের খারাপ চোখে দেখেছে, সন্দেহ করেছে l তাই আমি ঠিক করেছি এই পৃথিবী ছেড়ে চলে যাব l” (স্বপ্নার চিঠি) পড়তে পড়তে স্বরূপের বাবার উচ্চারণ থেমে যায়, সুমিতার ট্যাক্সি থমকে ... ...

এটা দ্বিতীয় বার দিচ্ছি। আগের পোস্টটা ভুলভাল। এখানে ঠিক করে দিলাম।( আর একটি পূর্ব-প্রকাশিত গল্প। কমলাদি-র কথা বলতে গিয়ে বাস্তবের উপরে একটা আস্তরণ টেনেছিলাম। এই কাহিনীতে স্থান-কাল-পাত্রের নাম শুধু বদলানো হয়েছে। আর কিছু নয়। বাকি ঘটনা প্রায় অবিকৃত। আসুন, আমরা ভাবি, কেমন করে আমাদের সংস্পর্শে তথাকথিত “অপর”-গণকে কেমন করে পরিবর্তিত করে। যে সংস্কৃতি অন্তজ নয়, কেবল স্বতন্ত্র, তাকে বদলে দেবার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আছে কি আমাদের? জানি না। )একটি ছেলে আর একটি লোকের কথা লিখব এখানে। এদের ... ...

( আর একটি পূর্ব-প্রকাশিত গল্প। কমলাদি-র কথা বলতে গিয়ে বাস্তবের উপরে একটা আস্তরণ টেনেছিলাম। এই কাহিনীতে স্থান-কাল-পাত্রের নাম শুধু বদলানো হয়েছে। আর কিছু নয়। বাকি ঘটনা প্রায় অবিকৃত। আসুন, আমরা ভাবি, কেমন করে আমাদের সংস্পর্শে তথাকথিত “অপর”-গণকে কেমন করে পরিবর্তিত করে। যে সংস্কৃতি অন্তজ নয়, কেবল স্বতন্ত্র, তাকে বদলে দেবার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার আছে কি আমাদের? জানি না। )একটি ছেলে আর একটি লোকের কথা লিখব এখানে। এদের দু’জনের কেউই গুরুত্বপূর্ণ মানুষ নয়। এদের কথা না জানলে কারো ... ...

রোববার সকাল।খুসি’র সকাল।খাসি’র সকাল।তাই কালামের কাছ থেকে কেজি খানেক খাসি’র মাংস কিনে এনেছিলাম।যদিও ডাক্তার রা আমায় রেড মিট খেতে বারণ করেছে।কিন্তু ডাক্তার রা যতই চক্রান্ত করুক,খাসির প্রতি আমার ভালোবাসা কমাতে পারবেনা। দুনিয়ার খাসীদের প্রতি এ আমার তীব্র অঙ্গীকার।যাই হোক,খাসির মাংস আনার পর থেকেই মনটা হেব্বি খুশ ছিল।আচমকা শুনতে পেলুম,আমার ভাগ্নে দুপুরে খেতে আসছে। খুব রাগ হল।হতভাগা জানিয়ে আসতে পারেনা।এক কেজি খাসির মাংসে চারজনের খাওয়া হয়?? যদিও আমি অ্যাখন বড্ড কম খাই।বছর তিনেক আগেও ভাতের সাথে কেজি খান ... ...

তসলিমা নাসরিনের কাছ থেকে আমার কিছু শেখার নেই। না জ্ঞান, না কবিতা, না লেখার স্টাইল। আমি কি লিখবো না, কি বলবো না, কি হতে চাইবো না, এমনকি কি ভাববো না, তা জানার জন্যই আমার কাছে তসলিমা নাসরিন জরুরি। তসলিমা সর্ম্পকে আমার খুব আগ্রহও নেই। কিছুটা কৌতুহল আছে। এর বেশী কিছু নয় [দেখেুন: সাম্প্রতিক টিভি সাক্ষাৎকার, ফারজানা রূপার এক্সক্লুসিভ fb.me/2JnpeEQT7 ]গুলি ফোটানো মানেই যেমন রাষ্ট্র বিপ্লব নয়, তেমন তসলিমা জাত নারী মুক্তির বোলচাল, আর তীব্র মৌলবাদের বিরোধীতা [শুধু মুসলিম মৌলবাদ] মানেই নারী মুক্তি ... ...

আসলে জানি রাষ্ট্রশক্তির একই রকম ভাষা,বয়ান সবই বদলে যায় উলটে গেলে পাশা।রাষ্ট্রশক্তি সরল শিশু, আসল দোষ তো ওদের,ওরাই শুধু জ্বালায় আগুন মিথ্যে প্রতিশোধের।রাষ্ট্র জানি আঘাত করে না, আত্মরক্ষা করে,অনিচ্ছেতে তার হাতে তাই কিছু মানুষ মরে।ওরাই বরং বানিয়ে রাখে নারী শিশুর ঢাল,সবই এক, হামাস কিংবা মাওবাদীদের চাল।রাষ্ট্র জানি নিরীহ ভীষণ, শুধুই চায় শান্তি,ওরাই বরং ছড়িয়ে দেয় লোকের মনে ভ্রান্তি।রাষ্ট্র কখনও রক্ত চায় না, আসলে সে শুদ্ধ,ওদের জন্যই বাধ্য হয়ে রাষ্ ... ...

বহরমপুরে বাস স্ট্যান্ডের কাছে ফেমাস সার্কাস এসেছে।তা নিয়েই সন্ধেবেলা সায়ন্তিকাদের বাড়িতে আলোচনা হচ্ছিল।সায়ন্তিকা’র বাবা অফিস থেকে ফিরলেন এবং আমাকে দেখে অ্যামন মুখ করলেন যেন বারাক ওবামার মেয়ের সাথে পুতিনের ছেলে ইলোপ করেছে।তারপর বললেন,‘আরে তুমি এখানে?’আর ঠিক কোথায় থাকা আমার উচিত ছিল তা কিন্তু সত্যিই জানা ছিল না( যদিও সুহৃদ দের মতে লুম্বিনী’ই আমার আসল জায়গা),তাই ভ্যাবাচ্যাকা খেয়ে জিজ্ঞেস করলুম,‘ক্ক্যানো বলুন তো?’‘না,বাইরে শুনলুম যে ফেমাস সার্কাসের হাতি’টাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ ... ...

সালোনি এবং খুমুকচাম সঞ্জিতা চানু। দুটো নাম লিখলাম। দুজনেই সম্প্রতি খবরের শিরোনামে। প্রথমজন এই কদিন আগে রাজধানীর রাজপথে খুন হওয়া এক যুবক। আর দ্বিতীয়জন এক যুবতী যিনি কমনওয়েল্থ গেমসে সোনা জিতে সবার উপরে তুলে ধরেছেন ভারতের পতাকা। দুজনেই মণিপুরের বাসিন্দা। প্রথমজন 'চিঙ্কি' আর দ্বিতীয়জন ভারতের গর্ব। প্রথমজন 'অপর' আর দ্বিতীয়জন 'আপন'। প্রথমজন 'অন্যরকম' দেখতে এবং 'অন্য রকম' সংস্কৃতির মানুষ বলে তাকে অবলীলায় রাস্তায় ফেলে মেরে খুন করে দেওয়া যায়। আর দ্বিতীয় জনের সাফল্যে ভারতীয় হিসেবে গর্ব ... ...

এটি একটি পূর্ব-প্রকাশিত গল্প। ‘নবান্ন’ পত্রিকায়। সনতারিখ মনে নেই। এই মুহূর্তে দরকারও নেই। অবশ্য এটাকে শুধু ‘গল্প’ বললে ভুল হবে হয়ত। যা ঘটেছিল (বা বলা ভালো, যা ঘটেছিল ত্তার যতটা আমার মনে আছে) তাই লিখেছিলাম। মাঝে মাঝে ফাঁকফোকর ভরে দিয়েছিলাম কল্পনা থেকে। নামগুলো পাল্টে নিয়েছিলাম। তাছাড়া, ঘটনা যেমন ঘটে তেমন লিখে ফেললে কেমন যেন ম্যাড়মেড়ে লাগে। ঘটনা তো শিল্প মেনে ঘটে না। তাই রংগুলোকে একটু চড়িয়ে নিতে হয়, একটু সীবনশিল্পের আশ্রয় নিতে হয়। এখানেও তাই করা হয়েছে। তবে তেমন বেশি নয় সেই মিশ্রণের পরিমাণ। আর একটা ... ...

মাতৃগর্ভেই মানুষের প্রথম সমুদ্রদর্শন। নোনাজলের স্বাদগন্ধ অনেকটা রক্তের মতো। অনঙ্গ অন্ধকারে হাত মেলে, পা ছড়িয়ে, অন্ধকারের মতো শীতল চোখ ছুঁয়ে ছুঁয়ে মায়ারুধির শ্যাওলা মেখে পৃথিবীতে নেমে আসা। ক্রমশঃ ট্রেনের বাঁশির স্বরে বেড়া ভাঙার আর্তকান্না, আমায় তুই আনলি কেন, ফিরিয়ে নে ... ...