
রবিচন্দন বিশ্বাসের পুরো জীবনটার ধোঁকার ওপর চলে আসছে। তিনি ভাবেন এক,হয় আরেক। মন্দ ভাবলে ভালো হয়,ভালো ভাবলে মন্দ হয়। যৌবনে বিয়ের জন্য পাত্রী দেখতে গেলেন। পাত্রীর বাবা হাসিমুখে বললেন, তুমি তো অনেক লম্বা বাবা!আবার গায়ের রংও একদম সাদা!রবিবাবু লজ্জা পেয়ে গেলেন। অথচ তার বিয়েটা ভেঙ্গে গেল এই হাইট আর রংয়ের জন্য। পাত্রী ঘাড় গোজ করে জানালো তার শ্যামলা মিষ্টি চেহারার মিডিয়াম হাইটের ছেলে পছন্দ!যাইহোক, অন্য একটা মেয়ের সাথে বিয়ে হয়ে গেল! মেয়েটা বাসররাতে গল্পে গল্পে ... ...

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন পোলিশ জেনারেলের কঙ্কাল পাওয়া গেছে। আর সেই কঙ্কালের গঠন নারীর কঙ্কালের মত। আমরা জানি না খাজিমিয়ের্জ পুয়াস্কি (Casimir Pulaski) তার নিজের শরীর সম্পর্কে জানতেন কিনা, কিন্তু মনে হচ্ছে আজ যদি তিনি জীবিত থাকতেন তাহলে তিনি ইন্টারসেক্স বা ট্রান্সম্যান হিসেবে চিহ্নিত হতেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী গড়ে তোলার ... ...

বিয়ের মাসখানেক পরপরই আবিষ্কার করলাম আমার বর একজন কপিবাজ। ফেসবুকে নিত্যদিনই অন্যজনের লেখা কপি করে নিজের নামে চালায়। অথচ আমি মুগ্ধ হয়েছিলাম তার এই লেখা দেখেই। অনেকবার তাকে বলেছি, তুমি তো আমার থেকেও ভালো লেখো! সে লাজুক স্বরে জবাব দিয়েছে, ঐ আরকি! হঠাৎ হঠাৎ মাথায় লেখা আসে! আমি তার লেখা পড়ি আর মুগ্ধ হই। যতবার তার একেকটা লেখা পড়ি মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি,এই মানুষটার থেকে আমার কত কি-ই না শেখার আছে। তার লেখার কাছে আমি এখনো বাচ্চা। আমাকে তার থেকে ভাষাজ্ঞান শিখতে হ ... ...

আমার অবজারভেশন জিনিসটা ব্যাপক খারাপ। নিত্যদিন চোখের সামনে চিনির কৌটা,চা পাতি ইত্যাদি জিনিস দেখেও খুঁজে পাইনা। তারপর ভাবীকে বললে সে রাগী গলায় বলে, আমি গিয়ে যদি পাইই...খবর আছে। এছাড়াও ছোট-বড় কোন জিনিসই একবারে আমার চোখে পড়ে না। আমার কৌতুহলও কম। আমি কোনো জিনিস সম্পর্কে জানার চেষ্টাও করি না। ঘরে বসে টিভি দেখছি এমন সময় হয়তো নিচ থেকে ঝগড়াঝাঁটির আওয়াজ এলো,সবাই ছুটে গেলেও আমি বসেই থাকবো। এত জেনে কি হবে? কে কি করেছে এত জেনে জীবনে?আমার এই খারাপ অবজারভেশনের জন্য প্রায়ই ভুগত ... ...

‘চরকসংহিতা’ অনুসারে ‘বলি’ শব্দের অর্থ ‘গুদাঙ্কুর’ বা ‘পায়ুদ্বারের (পিড়াদায়ক) অঙ্কুরাকার মাংসপিণ্ড’। ‘বঙ্গীয় শব্দকোষ’ অনুসারে ‘গুদ্’ শব্দের অর্থ ‘ক্রীড়া’ (স্মর্তব্য: ‘কাতুকুতু’ অর্থে হিন্দি ‘গুদগুদি’ শব্দটি) ও ‘গুদ’ শব্দের অর্থ ‘যা কুঞ্চনাকুঞ্চন (সংকোচন-প্রসারণ) দ্বারা ক্রীড়া করে’ বা ‘মল নির্গমনের পথ’, এককথায় ‘পায়ু’। শ্রীকৃষ্ণমঙ্গল কাব্যে একটি পংক্তি আছে, ‘উলটি পালটি গুদ দেখাইয়া যায়’। আর বাংলা অপভাষায় যে নারীদেহের যৌনাঙ্গ বোঝাতে ‘গুদ’ শব্দটি ব্যবহৃত হয়, -তা আভিধানিক নয়, লাক্ষণিক অর্থ।একই কথা ... ...

ফেসবুকে শুরু করা লেখাটা কয়েকটা পোস্ট একত্রে করে অল্পসল্প পাল্টে এখানে শুরু করি। ~~~নন্দিতার বন্ধু টন্ধু সহ দোকানে খাওয়ার ছবি দেখেই লিখতে ইচ্ছেটা হোলো, আমার বোন কুটন ও মাঝে মধ্যে এরকম ছবি দেয়। কয়েক বছর আগে ও eating out ব্যাপারটাই খুব gender biased ছিলো। ছেলেরা দল বেঁধে কি একা চায়ের দোকানে রেস্টুরেন্টে হইহই করে খাচ্ছে কুছ পরোয়া নেই। সদ্য মেটার্নিটি লীভ কাটিয়ে আসা মা, পেটে আকাশ পাতাল খিদের জ্বালা চেপে অঙ্ক বাংলা পড়াচ্ছে, ফাইল ওঠাচ্ছে, তাতে কি। আমার খুব শখ ছিলো ছেলেদের মতো চায়ের দো ... ...

আমার একটি প্রতিপাদ্য, বহুদিন ধরেই, ছিল এবং আছে। সেটি হল, বছর দশেকের জন্যে রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা বাঙালির জীবন থেকে তুলে দেওয়া উচিত। কেউ গাইবে না, কেউ শুনবে না, কেউ শেখাবে না, কেউ শিখবে না, টিভিতে দেখাবে না, রেডিওতে শোনাবে না, বিজ্ঞাপনে লাইন দেবে না ইত্যাদি। দশ বছর ডিটক্সিকেশনের পরে বোঝা যাবে রবীন্দ্রনাথ কতটা নিজের জোরে দাঁড়াতে পারেন। নইলে গলায় একটু সুর খেললেই পয়সা দিয়ে রেকর্ড বের করে শিল্পী হয়ে গেলাম - এ অনেক হয়েছে। অনেক শুনেছি দুশোটি গানের চর্বিত-চর্বণ। গেল কুড়ি-তিরিশ বছরে একজন গায়কও কি উঠেছে ... ...

আস্তে আস্তে চায়ের কাপে যত্নে চিনি গোলে মল্লিকা। শ্বশুর মশাই দিনের শুরুর চা তার হাতে খেয়ে শান্তি পান। কোনোদিন মুখে কিছু বলেন নি। ভাল হয়েছে টুকুও না। কিন্তু মল্লিকা জানে। চা জলখাবার বাইরের দালানে পাঠিয়ে দিয়ে যত্নে গরম তেলে রাঁধুনী ফোড়ন ছাড়ে সে। আজ যেন তার সব কাজ নিখুঁত হয়। ভারি সতর্ক সে। আজ সে শেষবারের মত এই কাজগুলো করছে যেন। প্রত্যেকে যেন কাল বলে, আহা মেজবঊ সুক্তো রাঁধত বইকি। এক চিলতে হাসি খেলে যায় তার মুখে। ঠানদিদি নিজের হাতে ধরে ধরে রান্না শিখিয়েছিল তাকে বিয়ের দুমাস আগে থেকে। বরাবরের মেধাবী মল ... ...

[ফার্স্টপোস্টের এই ফিল্ম রিভিউটি পড়ে বুঝলাম, আমি ভবিষ্যতের ভূতের এর চেয়ে ভালো সমালোচনা করতে পারবো না। আর তা ছাড়া বহু আলোচিত ছবিটির আলোচনা করতে গিয়ে আলোর বদলে চোনার আবাহন করে বিপদে পড়তে পারি, তাই সে চেষ্টায় বিরত থাকা গেলো।শুধু নিচের লিঙ্কে ক্লিক করে সেই পেজটি খুলতে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে এই সামান্য বাক্যবিন্যাস মুখবন্ধ হিসেবে যদি পড়েন]পলিটিক্যাল স্যাটায়ার মানেই যে তাকে জরুরি অবস্থা থেকে নিরাপদ দূরত্বে প্রস্তুত এবং প্রদর্শিত "হীরক রাজার দেশে" হতেই হবে তার তো কোনো মানে নেই।আর য ... ...

পুরো পৃথিবীই তিনটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। ওশেনিয়া, ইউরেশিয়া আর ইস্টেশিয়া নামে বিভক্ত পৃথিবী। ওশেনিয়া এমন একটা রাষ্ট্র যেখানে বিগ ব্রাদার নামে একজন একনায়কতন্ত্র চালাচ্ছে। সব সময় যুদ্ধ চলছে ওশেনিয়ার। সম্ভবত ইউরেশিয়ার সাথে কিংবা ইস্টেশিয়ার সাথেও হতে পারে। রাষ্ট্রের নাগরিক আসলে পরিষ্কার জানে না কাদের সাথে তাদের যুদ্ধ চলছে। আজগুবি মনে হলেও কিছু করার নেই, ব্যাপারটা এমনই। এই রাষ্ট্রে চারটা মন্ত্রণালয় আছে। এই চারটি মন্ত্রণালয় দিয়েই মূলত রাষ্ট্র চলছে। মন্ত্রণালয় গুলো কী কী? মিনিস্ট্রি অফ পিস, যার কাজ হচ্ছে ... ...

গতবছরের শেষের দিকেই জেনেছিলাম এ বছর সামনের বাসায় নতুন ভাড়াটিয়া উঠবে। কিন্তু জানতাম না সেই ভাড়াটিয়ার এত সুদর্শন,রাজপুত্রের মতো একটা ছেলে থাকবে। প্রথমদিন ছেলেটাকে দেখেই আমার মনে হলো,এই ছেলে এদেশের ছেলে হতেই পারে না। নিশ্চয়ই কোনো দেশের রাজার ছেলেকে এরা চুরি করে নিয়ে এসেছে।প্রথমদিন বাড়ির মালপত্র ওঠানোর তদারকিতে ব্যস্ত ছিলো ছেলেটা,আমি তখন কলেজ থেকে বাড়ি ফিরছি। ছেলেটাকে দেখে মাথা ঘুরে পড়তে গিয়েও অনেক কষ্টে তাল সামলালাম। তারপর বাড়ি ফিরে ভাবতে শুরু করলাম, জীবনে কি কি পুন্য করেছি... ... ...

যে সমস্ত নমস্য শিল্পী আমাদের রবীন্দ্রসঙ্গীত শুনতে, বুঝতে ও ক্রিয়াশীলভাবে হৃদয়ঙ্গম করতে শিখিয়েছেন, তাঁদের সবার নিজস্ব সদগুরু সাধন হয়েছিলো। নিজস্ব সাধনার দ্বারা তাঁরা স্বরলিপির কঙ্কালে প্রাণপ্রতিষ্ঠা করতে পেরেছিলেন। পঙ্কজকুমার, সুবিনয়, দেবব্রত, হেমন্ত, সাহানাদেবী, কনক দাশ, রাজেশ্বরী দত্ত, কণিকা, সুচিত্রা, নীলিমা, ঋতু এবং আরো বেশ কিছু নাম আসা উচিত এই তালিকায়, যাঁরা আজ আমরা রবীন্দ্রসঙ্গীত বলতে যা বুঝি তার রূপরেখা তৈরি করে দিয়েছেন। আমরা যদি কৌতূহলী ও প্রশ্নশীল হয়ে নিজেদের মধ্যে খুঁজতে চাই পরিবেশ ... ...

:আম্মা, ভাত কই?-আমি পারলাম না রাঁধতে,নিজে রেঁধে খা!আম্মাজানের কথা শুনে অবাক হয়ে তাকালাম। কি হইলো হঠাৎ! ভাত রাঁধে নাই। আব্বু একটু পরেই খেতে বসবে।: আম্মা, সত্যি ভাত রাঁধোনাই?-না,না,না, দূর হ তো আমার চোখের সামনে থেকে।আমি চলে আসলাম। কিছুই বুঝতে পারছি না। রাইস কুকারে ভাত বসালাম। রাতে সবার খাওয়া শেষে একটা প্লেটে ভাত নিয়ে আম্মার কাছে গেলাম।: আম্মা,খাও।-আমার খিদা নাই!:কি হইছে?আম্মাজান জবাব দিলেন না ... ...

আসামের এন আর সি সংক্রান্ত আইন এবং অসংখ্য সাধারণ মানুষের তজ্জনিত হয়রানির বিরুদ্ধে নাগরিক অধিকার কনভেনশন হয়ে গেল গত শনিবার (৩০-০৩-২০১৯) ভারতসভা হলে। কনভেনার শ্রী প্রসেনজিৎ বোসের ডাকে এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখলেন ইতিহাসবিদ শ্রী পার্থ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সমাজকর্মী তিস্তা শীতলবাদ, অর্থনীতির অধ্যাপক শ্রী দেবর্ষি দাস, গুয়াহাটির আওনজীবি আমন ওয়াদুদ এবং জিন্দাল বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক মহসিন ভাট। বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিভঙ্গী থেকে এই এন আর সি এবং নাগরিকত্ব সংশোধনী বিলের ... ...

'মুসলিম তোষণ' তেমন কিছু জটিল ব্যাপার নয়। সারাবছর 'এ তারে ত্যালাইছে আর ও তার ভাগের মাখন ঝেঁপেছে' বলে ফুটেজ খাওয়ার আগে বেমক্কা কাদা ছোঁড়াছুঁড়ি হলে 'ওজু ও হাতে'র আঙুল থেকে যে ক'ফোঁটা পানি ভোটের গামলায় পড়ে, তাহারে সজোরে লাথানোর ধক রাখে একমাত্র ভক্তদল। এনারা যতই হুপহাপ শব্দে হাততালি থুড়ি বগল বাজান না কেন, দেশে থেকেই দেশের লোককে চাবকে-ভয় দেখিয়ে-মুখে ঠুঁসো গুঁজিয়ে মাতারানীর শিং নাচিয়ে উদুম মারার পর দেশভক্তি শেখাতে আসতে খুলির ভেতর কিলোখানেক গোবরের সাথে কয়েক ছটাক গোমূত্রের সাথে মাস্তানির জম্পেশ কম্বি লাগ ... ...

এটা আরো আগে লেখা যেত, আরো পরেও কোন সময়ে লেখা যেত - সত্যি বলতে কি, আদৌ না লিখলেও হত। কারণ এটা নেহাৎই একটা ব্যক্তিগত গপ্প। তবুও লিখছি - গেছোদাদা, মারিয়া আর পাই এর চক্করে। মূল গপ্পটা খুব ছোট, তাই একটু ভূমিকা টুমিকার গোঁজামিল দিয়ে বড় করতেই হচ্ছে আর কি।সময়টা ২০০৯। আমি তখন একটা বীমা কোম্পানিতে অপারেশনস ম্যানেজারের কাজ করতাম। এখানে একটু এই কাজের বিষয়টা সামান্য বিস্তার করি - ডাইনামিক্সগুলো বুঝতে। আমার ডেজিগনেশন ছিল "অ্যাসিস্টান্ট ব্রাঞ্চ সার্ভিস ম্যানেজার" বা এবিএসেম, যদিও ওই "অ্যাসিস্ট্যান্ট" ... ...

মফঃস্বলের প্রেমের গল্প - এখনকার সময়ে খুবই কাঁচা এবং অদরকারি, স্মার্ট নয়। মগ্নমৈনাকঅনির্বাণ দত্ত চৌধুরী--(১)মৈনাক আজ অনেক দিন পরে স্কুলের পাড়ায় এসেছেন। প্রায় বছর কুড়ি হয়ে গেল।তখন মৈনাকরা ভাড়া থাকতেন। একটা দোতলা হলুদ রঙচটা বাড়ির একতলায়। এই তো সেদিনকার কথা। টেস্ট দিয়ে হই হই করতে করতে বাড়ি গেলেন। টেস্টের পরে টানা তিনমাস ছুটি। বাড়ি বসে পড়তে হবে। তারপর মাধ্যমিক।তি--ন--মা--স।ভাবা যায়? গরমের সময় একমাস ছুটি ছাড়া স্কুল জীবনে এতোটা টানা ছুটি ... ...

কিছু কিছু মানুষ বিজ্ঞানের প্রতি নিবেদিত প্রাণ হন। স্কুলের স্যারেরা পড়তে বলেছেন বলেই সায়েন্স পড়েছেন অথবা মাধ্যমিকে বেশী নম্বর পেয়েছেন বলেই বিজ্ঞানমনস্ক হয়েছেন এরকম নন। মাধ্যমিক ব্যাপার’টা অবশ্য উঠে যাচ্ছে (বা গেছে)।এরকম একজন মানুষ হলেন আমার বাবা। আমার বাবা বৈজ্ঞানিক নন, কিন্তু নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার কিনে ফেলা এবং অত্যন্ত উৎসাহের সাথে ঘাঁটাঘাঁটি করা আমার বাবার স্বভাব। বহুদিনের স্বভাব।ক্লাস সিক্সের আমি একজোড়া ওয়াকিটকির একটা নিয়ে ডক্টর’স কোয়ার্টারের সামনের মাঠ পেরিয়ে একদম শ ... ...

সূর্যমুখীকে অনেকদিন পরে এয়ারহস্টেসের মতো দেখাচ্ছে আবার। লম্বা গর্বিত গ্রীবা, কনুই অবধি ব্লাউজের হাতা, চোয়ালের কাছে মৃদু টেনশন— যেন একটু পরেই টেক্ অফ্, আর এই স্বল্প সময়ে ওভারহেড লকার বন্ধ করা, সেফটি ব্রিফিং এইসব কত কী হাসিমুখে সেরে ফেলতে হবে। সূর্যমুখীর পায়ের কাছে হ্যান্ডব্যাগ, হাতে একটা নীলচে রুমাল— আলতো ক’রে কপাল মুছে নিতে দেখলাম একটু আগে। আসলে, কলকাতার হাসপাতালে অঙ্কোলজিস্টের চেম্বারে বসে শাশুড়ির দিকে তাকিয়ে আছি। আমার পাশেই সূর্যমুখী, আমার শাশুড়ি। সামনে ডাক্তার কথা বলছেন অনর্গল— মাঝে মাঝে ল ... ...

[২] তুমি আর আমি . . .তাহলে, যুক্তিতর্ক এবং ইতিহাসের সাক্ষ্য, দুদিক থেকেই বোঝা গেল—কোনটা শেষ হলে কোনটা শুরু হয়। সুতরাং ধর্ম ঈশ্বর আত্মা ইত্যাদিকে আর বিজ্ঞানের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। থাকতে হলে পেছনেই অপেক্ষা করতে হবে। যে সমস্ত দূরদর্শী ধর্ম দার্শনিক এটা বুঝে ফেলেছেন, তাঁরা এর পর থেকে একটা নতুন বাণী শোনাতে লাগলেন: বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই। বিজ্ঞান মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য ইহজাগতিক বাস্তব জগতের শরীরের চাহিদা মেটায়; সুখ শান্তি এনে দেয়। জীবনকে উপভোগ্য করে তোলে। আর ধর্ম মানুষ ... ...