
ভাই মর্কট, এমন সঙ্কটের সময়ে তোমায় ছাড়া আর কাকেই বা চিঠি লিখি বলো ! আমার এখন ক্ষুব্বিপদ ! মহামারি অবস্থা যাকে বলে। যেদিন টিভিতে বলেছে মাধমিকের রেজাল্ট বেরোবে এই সপ্তাহের শেষের দিকে, সেদিন থেকেই ঘরের পরিবেশ কেমনধারা হাউমাউ হয়ে উঠেছে। সবার আচার-আচরণ খুব সন্দেহজনক। কয়েকদিন ধরেই লক্ষ্য করছি মা রোজ আমায় দেখিয়ে দেখিয়ে খুন্তি-শিল-নোড়া সব পরিষ্কার করছে আর যত্ন করে সাজিয়ে রাখছে। সেই যে আলুজেঠু, যিনি এককালে নামকরা তন্ত্রসাধক ছিলেন, তাঁর আবার এখন শুনি শবসাধনা করে পিশাচসিদ্ধ হওয়ার শখ জেগেছে। ... ...

সবার জন্য স্বাস্থ্য - একটি আন্দোলন, আন্দোলকেদের কথায় একটি স্বপ্ন যা সত্যি করা যায়। ঠিক এই নামেই আজ ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন কেন্দ্রে ডঃ পুণ্যব্রত গুণের সম্পাদনায় প্রকাশিত হল একটি বই - সবার জন্য স্বাস্থ্য। গুরুচণ্ডা৯ এবং সবার জন্য স্বাস্থ্য কমিটির যৌথ প্রয়াসে। একগুচ্ছ লেখা রয়েছে নিবেদিতপ্রাণ স্বাস্থ্যকর্মীদের। বইপ্রকাশের সঙ্গে কনভেনশন। সেখানে লেখকদের সঙ্গে উপস্থিত প্রত্যন্ত গ্রামের ডেলিগেটরা। হাতে হাত বেঁধে থাকা এইসব মানুষগুলির কথায় বাস্তব হয়ে উঠে আসে এমন এক দেশের কথা ... ...

শনিবার। হাফ ছুটি। কালবৈশাখীর মেঘ আকাশছেয়ে কালো করে এসেছে। দূর থেকে একটার পর একটা গাছের মাথা নাড়াতে নাড়াতে ঝড়টা এগিয়ে আসছে। শুকনো পাতা, বাঁদর লাঠি, তুলোর বীজ, আমের কুশীতে বাগান, উঠোন ভরে ফেলেছে। এমন একটা দুপুরের পু..রোটাই এক্কেবারে আমার। কোনো 'করতে হবে'র ভাগীদার নেই। স্কুলের যতো হোমটাস্ক থাক পড়ে, কাল তো ছুটি। আঃ, এইবেলা একটা গল্পের বই নিয়ে শুয়ে পড়া যাক, কিম্বা হাঁ করে বসে থাকলেও কারোর কিচ্ছু বলার নেই। এমনিতেই আমি 'বড়ো হাঁ-করা' মেয়ে। ... ...

"নাচতে না জানলে তো উঠান ব্যাঁকাই বলবে।" "না,না। তা নয়। কিন্তু এইসব টুলস ফুলস গুলো ভালো হলে রাঁধবার যে আনন্দ সেটা আরো জমে", আমি রমাকে বলি,"দ্যাখো না, ভালো সবজি বা মাছ হলে রান্না এম্নিতেই খুলে যায়। তারপর বাসোন কোসোন ছুরি কাঁচি - এগুলোও ঠিক হলে মজাটাই ইয়ে হয়"। রমার কোনো উৎসাহ নেই রান্নায়। একবার বলেছিল "এ সব ফালতু কথা, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। মনে নেই?" আমি তাও তর্ক করি"আরে, পেইন্টিংএও তো দরকার ভালো তুলি,ভালো রং, ঠিক ঠাক ক্যানভাস।"রমা মনে করিয়ে দেয় "আর এটাও তুমি বলেছিলে, আমার ... ...

কেমন লাগে ? এইবার ? পই পই করে বলেছিলুম, "ওরে, আমায় জ্বালাসনি, আমায় জ্বালাসনি। রেগে গেলে কিন্তু আমি বাপের কুপুত্তুর।" তা না, তেনারা নাকি আমায় টেষ্ট করে দেখবেন, আমি তাঁদের গাইদের গর্ভিনী করবার উপযুক্ত কি না !! হুঁঃ !! কী আমার বীরপুরুষ এলেন রে ! এই যে আমি এত্তগুলো লোককে জখম করলুম, মেরে ফেললুম, এবার হোলো তো প্রমান, আমি কেমন ইয়ে ষাঁড়? - তাতে কি হয়েছে ? তাতে কি হয়েছে ?? 'বৃষের খোঁচায় মরিনা আমরা, ঐতিহ্য নিয়ে ঘর করি।' তোকে আমরা 'বৃষসম্রাট' উপাধি দেব। ... ...

“আপনি কি স্বাধীনতা কী বুঝেন?” ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে প্রশ্নটি করলেন। আমি বললাম, “বুঝব না কেন? স্বাধীনতা হচ্ছে নিজের মত থাকার বা কিছু করতে পারার সুযোগ।” ভদ্রলোক সামান্য হেসে ফেললেন। তিনি তার মুখভর্তি খোঁচা খোঁচা কাঁচাপাকা দাড়ি হালকা চুলকাতে চুলকাতে বললেন, “আপনার স্বাধীনতা সম্পর্কে প্রাইমারী লেভেলের জ্ঞাণও নাই। কিন্তু আমি এতে অবাক হই নাই। এখনকার মানুষদের স্বাধীনতা নিয়ে জ্ঞাণ থাকবে না এটা স্বাভাবিক। খুব স্বাভাবিক। আপনারা হাজার হাজার মেকী স্বাধীনতা দেখে বড় হয়েছেন। হাজার ... ...

"মানুষ যে মাটিকে কাঁদাল | লুট করে মাটির জীবন | সে মাটি শুভেচ্ছা পাঠাল | ঘাসের সবুজে প্রাণপণ" - কবীর সুমন | টি এস এলিয়ট এপ্রিলকে বলেছিলেন ক্রুয়েলেস্ট মান্থ,আর নাসার সাম্প্রতিক গবেষণায় প্রাপ্ত তথ্য বলছে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাস হল 'হটেস্ট মান্থ এভার', অর্থাৎ এখনও পর্যন্ত উষ্ণতম মাস। এরকম একটি ঘটনায় চমকে গেছেন তাবৎ বিজ্ঞানীকুল। জার্মান আবহাওয়াবিদ স্টেফান রাহমস্টর্ফ বলেছেন এইমুহূর্তে আমরা সকলেই রয়েছ ... ...

[গ] বিজ্ঞানমনস্কতা বলতে কী বোঝায়এপর্যন্ত পড়ে কেউ কেউ প্রশ্ন করতে পারেন, বিজ্ঞান-মনস্কতার কথা বলতে বসে আমি স্রেফ ভূগোল আর ইতিহাস নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম কেন? বিজ্ঞান নিয়ে এখন অবধি একটাও কথা তো পাড়িনি। বিজ্ঞান বাদ দিয়ে বিজ্ঞান-বোধ হয় নাকি? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান যা পরীক্ষা পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত—এই সব কথা তো বলছি না। বিজ্ঞান মানে সব কিছুকে যুক্তি তর্ক করে বিচার বিশ্লেষণ করে তবে গ্রহণ করতে হবে—সেই সব পুরনো কাসুন্দির কথা তুলছি না তো? ধান ভানতে বসে শিবের গীত গাইছি কেন? ... ...

ফেসবুকে বছর দুয়েক আগে একটা খবর পড়ে চমকে উঠেছিলাম। বিহারের একটি গ্রামে বাবা-মা তাদের দুই যমজ কন্যার একজনকে পুড়িয়ে মেরেছে আর একজনকে সুস্থ করে তোলার অভিপ্রায়ে। সন্তানদুটি দীর্ঘদিন ধরে অসুখে ভুগছিল। কিছুতেই ভালো হচ্ছিল না। শেষে তারা নিরুপায় হয়ে এক তান্ত্রিক বাবার কাছে যায়। সে পরামর্শ দেয়, ভগবান নাকি কোনো কারণে সেই বাবা-মার উপর অসন্তুষ্ট হয়ে এদের ফেরত চাইছে। তাই ওরা ভালো হচ্ছে না। হবেও না। অন্তত একজনকে ভগবানের কাছে ফেরত দিতে হবে। তাহলেই একমাত্র অপর সন্তানটি সুস্থ হয়ে উঠবে। তারপরেই একদিন বড় সড় আয়োজন ক ... ...

মিছিমিছি খেলা বোধহয় আমাদের সবারই ছিল। ছোটবেলায়।এই যেমন দরজার কড়া আর হুড়োকোতে টিউবওয়েলের মত ঘ্টাং ঘটাঁ করে জল বের করে কলসীতে জল ভরা, সেই কলসী কাঁখে নিয়ে, কত উঃ আঃ করে চলাফেরা করে রান্নাঘরে এনে তার থেকে গড়িয়ে বাড়ির সবাইকে জল দেওয়া, প্লাস্টিকের সবুজ স্টোভটাতে চা বসানো, প্লাস্টিকের লাল কাপ প্লেটে সবাইকে সেই চা দেওয়া, মা, বাবা, দাদা। ঠাকুমা, পিসি, মাসি, কাকা, মামারা এলে আবার প্লেট শর্ট পড়লে মেল থেকে কেনা কাঠের কাপের সেটটাও উদ্বোধন ক'রে ফেলা। সকালে আপিস যাবার অগে রান্না ... ...

প্রথমেই ডিসক্লেমার দিয়ে নিই, কারণ এটা যদিও আমার ব্লগে তুলছি, কিন্তু লেখাটা আমার নয়। আমার বন্ধু, চা বাগানের অ্যাকটিভিস্ট, শমীক চক্রবর্তীর। ওর ফেসবুক ওয়াল থেকে ওর অনুমতিসহ লেখাটা হুবহু তুলে দিচ্ছি, কারণ আমার মনে হয় লেখাটা চা বাগানের এখনকার সমস্যাকে বোঝার জন্য খুব জরুরী একটা লেখা। আমি নিজে এর আগে কখনো ব্লগে লিখিনি, তাই এইভাবে অন্যের লেখা তুলে দেওয়াটা ব্লগ-সংস্কৃতির সঙ্গে হয়তো ঠিক যায় না, কিন্তু বিষয়টার গুরুত্বের কারণে সে নিয়ে বেশী ভাবলাম না। *********************************************** ... ...

সতেরোদিন যুদ্ধের শেষে কর্ণের মৃত্যু হলে, অন্ততঃ সেদিনে, সাময়িক ভাবে হলেও কৌরব সেনানীদের মনোবল ভেঙে পরেছিলো। সেনারা ছুটছিলো, পালাচ্ছিলো। আতংকিত স্ট্যাম্পিডে মারা যাচ্ছিলো মানুষ। হাতীর ধাক্কায় রথ,রথের ধাক্কায় ঘোড়া আর ঘোড়ার ধাক্কায় পদাতি চুর্ন হচ্ছিলো, আঘাত পচ্ছিলো। একা দুর্যোধন, তিনিই কুরুপক্ষের শেষ মানুষ, যিনি তখনো দাঁড়িয়ে ছিলেন। চেষ্টা করছিলেন নিজের সেনানীদের উদ্বুদ্ধ করতে। ... ...

রোহিত ভেমুলা নিয়ে সর্বত্র কথা হচ্ছে। এক দিকে রোহিতের বিচার চেয়ে চলছে আন্দোলন এবং অন্যদিকে রোহিতের বিরুদ্ধে উঠে আসছে কিছু অভিযোগ। ওই অভিযোগগুলো একটু দেখা যাক। নানান জায়গায় রোহিতের ফেসবুক পোস্টের স্ক্রিন-শট দেখছি এবং তাই উৎসাহিত হয়ে তার ফেসবুক ওয়ালে বেশ কিছু সময় ধরে গত রাতে ঘুরে বেড়ালাম।সবথেকে গুরুতর অভিযোগ হলো, রোহিত 'দেশদ্রোহী'। এই অভিযোগের পিছনে কারণ কী? কারণ হলো, তিনি ইয়াকুব মেমনের ফাঁসির বিরোধিতা করেছিলেন। অভিযোগের প্রমাণ হিসেবে তার একটি ফেসবুক পোস্ট অনেকেই তুলে ধরছেন। কী সেই পোস্ ... ...

আমার বন্ধুবান্ধবদের তুলনায় আমার কৈশোরটা এক্কেবারে আলাদা ছিল। বিশেষত সেন্ট থমাস' বা সেন্ট জেভিয়ারসের বন্ধুদের তুলনায়। মফঃস্বলে বড় হয়েছি বলে। এটা আমার একটা একান্তই অহংকারের জায়গা। পুরো কৈশোর নিয়ে গুছিয়ে লিখতে সাঙ্ঘাতিক ক্ষমতা এবং ধৈর্য দরকার, যে দুটোর কোনটাই আমার নেই, এবং সেই বিষয়ে কোন সন্দেহও আমার নেই। তাই ভাবছি টুকরো টুকরো করে, মানে বুলেট পয়েন্টস করে ব্যাপারটা ধরার চেষ্টা করব। ঢেঁকি স্বর্গে গেলেও, ইত্যাদি... যাই হোক! লিস্টে আসা যাক। ... ...

পর্ব – ১হুমায়ুন আহমেদ একবার তাঁর লেখায় তাজমহল প্রথমবার দেখার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন – লিখেছিলেন যে তিনি মনে মনে তাজমহল যত বড় এবং সুন্দর বলে ভেবে রেখেছিলেন বাস্তবের তাজমহল নাকি তার থেকেও বড় এবং জমকালো। সেই প্রথমবার কোন কিছু দেখার বাস্তবতা তাঁর কল্পনাকে হার মানিয়ে দিয়েছিল। তেল (এই লেখায় তেল অর্থে পেট্রোলিয়াম ওয়েল-কে বোঝানো হবে), তেল কম্পানি এবং তেল ব্যবসা সম্পর্কে কিছু লিখতে বসে ... ...

জয়দ্রথ বধ - কুরুক্ষেত্র যুদ্ধের আঠারো দিনের মধ্যে চতুর্দশ দিনের লড়াইটাই ছিলো সব থেকে বেশে রক্তক্ষয়ী। আর দিন না বলে, দিন আর রাত বলাই ভালো - কেনো না লক্ষ পিদিম জ্বালিয়ে চাঁদের আলোয় রাত্রিবেলাতেও যুদ্ধ হয়েছিলো।সেই একেবারে শেষ রাতে ঘন্টাখানেকের বিশ্রাম।তারপর পরের দিন আবার সকাল থেকেই শুরু। ... ...

অফিস কম্পিউটারের কমিউনিকেটারে অনেক দিন পর হীতেশের বার্তা ভেসে উঠে –-কেমন আছিস শোভন?-আরে হীতেশ, অনেক দিন পর – ভাবি, ছেলে মেয়ে কেমন আছে?-ভালো সবাই – তুই কি খবরটা দেখেছিস কাগজে?-কি খবর? কোন কাগজে? আমি আসলে বাংলা ছাড়া –টিং করে শব্দের সাথে একটা ইংরাজী কাগজের লিঙ্ক চলে আসে। ক্লিক করার আগে লিঙ্কের শেষের কয়েকটি শব্দের দিকে চোখ চলে যায় শোভনের – এক মুহুর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ায়। পাশের এক পেজে লিঙ্কটা খুলতে থাকে – বামদিকের কোণে খুব চেনা দুটি ছবি ভেসে ওঠে ... ...

(ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লেখাটি তৈরী। ভিন্ন মত ও সুস্থ আলোচনায় ডাক্তার-রোগী সম্পর্কের ক্রমবর্ধমান অসুস্থতায় পরবর্তীকালে আরও উপযোগী প্রেসক্রিপশন লিখতে পারবো, এই আশা রাখি ১. অভয় দা কে আমি চিনি না। আরও যারা চেনেন না, তাদের জন্য বলি, অভয় দা S.S.K.M এ Orthopaedics এর পিজিটি। কাল এক অ্যাক্সিডেন্টের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শাসকদলের এক নেতার মদতপুষ্ট গুন্ডাবাহিনী তাকে ওয়ার্ডের মধ্যেই মেরে, হাত পা ভেঙে ফেলে রেখে যায়। খুব স্বাভাবিক ব্যাপার। আমরা কেউ অভয় সরকারকে চিনি না। ... ...

এই গানের সুর চলিত, অর্থাৎ কে স্রষ্টা কেউ জানে না, দুশো বছর আগে হতে পারে, হাজার বছরও হতে পারে, দু হাজার বছরও হতে পারে। দক্ষিণ আমেরিকার আন্দেজ পর্বতমালার কোনো এক কোনে কেউ গেঁথেছিল এই মনমাতাল সুর। পেরু দেশের লোকসঙ্গীত। অসম্ভব জনপ্রিয় এই মিউজিক্যাল পিস-টাকে ২০০৪ সালে ন্যাশনাল কালচারাল হেরিটেজ বলে ঘোষনা করেছে পেরু সরকার। ... ...

ধড়মড় করে উঠে বসলো অজয়। ভয়ার্ত চিৎকার করে উঠলো। নিমেষে ঘুম ভেঙে গেলো দীপার।"ক্কি ?" উৎকন্ঠায় গলা বসে গেছে দীপার "কি হোলো?" "শুনতে পাচ্ছো?""পাচ্ছি" দীপা বলে। একটা শব্দ। ঠিক চেনা যাচ্ছে না। কারুর আওয়াজ। কোনো দুর্বোধ্য ভাষায় কেউ বিড় বিড় করছে। না, মনে হচ্ছে গান গাইছে। কান পেতে শোনে দীপা। কেউ যেন অনেক দুরে চেঁচিয়ে উঠলো। অজয়ের বুকে কান পাতে। হৃতপিন্ডের ধুকধুক আওয়াজের সাথেই অস্ফুট একটা হাসি। শুনতে পায়।"আমার বুকের মধ্য থেকে। কেউ। কিছু। কথা বলছে।"দীপা উত্তর দেয় না ... ...