এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:০৭70522
  • সেভাবে দেখলে কোনও নিয়মেরই "যৌক্তিকতা" নেই। স্টুডেন্ড লাইফ শেখার সময়। ডিসিপ্লিন্ড হতে শিখবে। ভালো লাগুক, খারাপ লাগুক একজন কিছু বলছেন, শুনবে। অ্যাতো ইগো কিসের?
    এরপর চাকরি করতে গেলে অপছন্দের সেমিনার অনেক শুনতে হবে, বিরক্তিকর খাতাও অনেক দেখতে হবে। কম বয়সে একটু অভ্যাস হোক।
    মনে করুন এইটাই নিয়মের "যৌক্তিকতা"!
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:০৯70523
  • পিনাকীদা আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক। তা নাহলে আমাকে একই জিনিস একাধিকবার বোঝাতে হয়, আর ছেলেমেয়েরাও অনেক জিনিস মিস করে। নিজেরাই অনেক সময় আমাকে বলে যে শরীর খারাপের জন্যে দুটো ক্লাস মিস করে কতো পিছিয়ে পড়েছে ইত্যাদি। যদি তারা অনলাইন ক্লাসের জন্যে রেজিস্টার করত আমার কিছু বলার ছিল না, কিন্তু নিয়ম করে ক্লাসে আসাটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। সেই একই কারণে আমার ক্লাসে বসে ফেসবুক করা বারণ ইত্যাদি। এখন, কথা হল যে, এটা ইউএস। এখানের এক্সপেক্টেশন দেশে চলবে না সেটা বুঝি।
  • PT | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১০70524
  • ছাত্রেরও ইচ্ছুক, অনিচ্ছুক? অনুপস্থিত হওয়ার "অধিকার" ব্যাপারটা কি? ছাত্র অনুপস্থিত থাকার কারণে ফেল করলে তাতে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব মান বাড়ে বুঝি? আর এক্জন ছাত্রের ক্লাশ করা ছাড়া আর অন্য কি বিশেষ কাজ করার থাকে?

    এবার উল্টো দিকে থেকে ভাবা যাক। প্রথম ২-৩ মাসে মাস্টার বুঝল যে ছেলেগুলো বেজায় চালাক। ক্লাশে না এলেও চলবে। তখন সে বল্ল, " বাপু হে তোমরা আর ক্লাশে এস না। এক্কেবারে পরীক্ষা দিতে এস।"

    তখন কোন হোক্কলরব হবে নাতো?
  • potke | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১১70525
  • exactly, এরপর বাগ্রীতে ঢুকে তো দিব্য বালের কর্পো সেমিনার গুলোতে বসে থাকতে হয়। সোনামুখ করে হাবিজাবি ভাট শুনে "nice talk" বলতে হয়।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১৩70526
  • ক্লাসসুদ্ধু সব্বাই চালাক???
    তেমন হোমোজেনিটি কোত্থাও কখোনও হয় না হে পিটি ঃ-)
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১৪70527
  • আমার কাছে ইউনিভার্সিটি লাইফ 'নিয়ম'কে প্রশ্ন করতে শেখার সময়। ঐ বয়েসেই সেটা একটু হলেও শেখা সম্ভব। বাকি যে ভেড়ার পালের শৃংখলা সে তো জীবনে এমনিও থাকবে, ওমনিও থাকবে।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১৮70528
  • নিয়ম থেকে বেরোতে গেলে আগে নিয়ম অভ্যাস করতে হয়। আগে প্রশ্ন করার যোগ্যতা অর্জন করতে হয় ডিসিপ্লিন্ড ভাবে, তারপর আপনি যেমন বলনেন, পিনাকি!
    আর ভেড়ার পাল যদি বলেন, আপিসে কাজ আর বৌ-বাচ্চার চাকরগিরি কতগুলি ভেড়া করছেন, তার খবর রাখেন?
  • PT | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:১৯70529
  • না, তা হয়না। তবে আপনেও যেন হাইপো দিচ্ছেন আমিও এট্টু হাইপো দিলাম। কিন্তু ভাবছিলাম আপনি "অনিচ্ছুক" মাস্টারের "অধিকার" নিয়ে কতটা লড়তে রাজী আছেন!!
  • potke | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:২২70531
  • আর পেডাগগি নিয়ে আমি ভাবি অনেক, আরো অনেকে আছেন তারাও ভাবেন। একটা স্টাডির রেসাল্ট দি, জাস্ট আমার এক বন্ধুর ক্লাসের, গত তিন বছরে দেশে পড়ানোর ডাটা। আমার অনুরোধে সে কমপাইল করেছিল, আমার ইন্সটিতে

    attendance 50-60% pass--4/860

    attendance 40-50% pass--1/860

    attendance < 40% pass--0/860

    attendance more than 80% fail--3/860

    attendance more than 90% fail--0/860

    আরো ডেটা নিয়ে দেখব, নিজেও এটেন্ডেন্স নিচ্ছি, নেব আরো এক বছর। তারপর পাব্লিশ করব।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:২২70530
  • আমারটা হাইপো না। বহু অভিজ্ঞতার নীরস বাস্তব, পিটি ঃ-)
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:২৬70532
  • পিনাকীদা সে ঠিকই আছে, নিয়মকে প্রশ্ন করতে শেখা ভালো, তবে যে কাজ করবে তার দায়িত্বও নিতে হয় তো - ছাত্রদের জানা উচিত ক্লাস না করলে কি হয়। আন্দোলন করাটা নিয়মকে প্রশ্ন করতে শেখার পার্ট হতে পারে, তবে আমার মতে সেটা তর্ক চালানোর জন্যেই তর্ক চালানো। ক্লাস করাটা জরুরী বলেই আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে (ছাত্র এবং মাস্টার হিসেবে)।
  • potke | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:২৭70533
  • ওঃ, বলতে ভুলে গেছি-- কেলাসে না আসা মানিকরা আবার সেম এন্ডে এসে বলে এক্স্ট্রা ক্লাস নিতে ঃ)
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:২৯70534
  • কর্পো তে গিয়ে যে 'শৃঙ্খলা' বাধ্য হয়ে মানতে হয়, সেই শৃঙ্খলাই ইউনিভার্সিটিতেও মানতে বাধ্য করা হোক - এটা কেমন যুক্তি হল? কর্পোর বালের সেমিনার গুলোর বিরুদ্ধে আওয়াজ ওঠানো হোক - এটা একটা বক্তব্য হতে পারে। কিন্তু ওটা হয় বলে এখানে ইউনিভার্সিটির বালের লেকচারে জোর করে বসে শুনতে বাধ্য করা হোক - এ কেমন কথা? তাহলে এরপর আসবে কর্পোতে ফর্মাল পরে যেতে হয়, অতএব ইউনি তেও ফর্মাল পরা বধ্যতামূলক করা হোক - ইত্যাদি।
  • PT | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৩১70535
  • তবে শোনেন, সততার সঙ্গে বাস্তবের অন্য দিকটাও তুলে আনা যাক।

    ইন্জিনিয়ারিং-এর কথা জানিনা। কিন্তু আজকাল যারা B.A/B.Sc পড়ে তাদের প্রথম দিন থেকে অনার্স তো বটেই পাসের সাব্জেক্টের জন্যেও কোচিং ক্লাশে নাম লেখানো থাকে। আমার কালে এসব বিশেষ হতনা কিন্তু এখন এটা রুটিন ব্যাপার।

    তবে সায়েন্সের ছাত্ররা সোনামুখটি করে ল্যাব ক্লাশ করতে আসে। কেননা ওটির ভাল কোচিং সব সময়ে পাওয়া যায় না। যদিও সেসবও এখন চালু হয়েছে।

    কাজেই এদের ক্লাশে না এলেও চলে। in fact অনেকে ক্লাশে আসেনা তার কারণ ঐ সময়ে তারা কোচিং ক্লাশে যায়। এমনকি NET, GATE-এর-ও কোচিং চলছে। ক্লাশ করার সময় কোথায়?
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৩২70536
  • না হে পিনাকীদা, ইউনিভার্সিটি যে পড়াশুনো করার জায়গা, ফরাসী বিপ্লব করার নয়, সেটা মাস্টার ও (নেতা সহ) ছাত্ররা না বুঝলে দেশের অ্যাকাডেমিক্সের উন্নতি সম্ভব না (ব্যক্তিগত মত)।
  • PT | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৩৩70537
  • ওঃ বলতে ভুলে গিয়েছি। এইসব কোচিং ক্লাশে গিয়ে দেখবেন এটেন্ডেন্স ১০০%!!
  • PM | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৩৪70538
  • হোক্কলরবের সাথে যুক্ত যদুপুরের এক শিক্ষক, মাঝে মাঝেই খবরের কাগজে ছবি দেখি, বেলুড়ের প্রাক্তন ছাত্র। খুব ভালো ছেলে, সাংঘাতিক পরোপোকারী। কিন্তু বেলুড়ে পড়াকালীন ক্লাসে অনুপস্থিত থাকলে সোনা মুখ করে ক্লাস পিছু ১ টাকা ফাইন দিতো ঃ)। সোনা মুখ করে ৬টার মধ্যে হস্টেলএ ফিরতো নিয়ম মতো ঃ)।

    তখনকার যতো অবদমিত রাগ সব যদুপুরে ওগরাচ্ছে মনে হয় ঃ)।
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৩৬70540
  • PMর আগের পোস্টে "কিন্তু"র ব্যবহার দেখে বড়োই আমোদ পেলাম :)
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৩৬70539
  • অভ্যু, দায়িত্ব তো তাকে অবশ্যই নিতে হবে। সে শেষবেলায় এসে স্পেশাল ক্লাস বা ট্রীটমেন্ট চাইলে দেওয়া হবে না, এসাইনমেন্টে গ্রেস পিরিয়ড চাইলে দেওয়া হবে না হবে না - এগুলো নিয়ে কোনো বক্তব্য নেই।
  • PM | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৪০70541
  • ঃ)
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৪৫70542
  • পিনাকী, অ্যাটেডেন্সের সাথে অপারেশন কস্টেরও ব্যপার আছে। আমার ক্লাসে যদি দশজনের বেশি ছাত্র না হয় তা হলে অত বড় ঘর, আলো, পাখা/এসি ইত্যাদির ব্যবস্থা রাখব কেন? সেই একই ঘরকে পার্টিশন করে তিন বা চারটে আলাদা ক্লাসের ব্যবস্থা করব না কেন (মেগাপ্লেক্সের বদলে মাল্টিপ্লেক্স মডেল)? তাতে আরো চাট্টে নতুন সাবজেক্টও চাইলে পাঠক্রমে চালু করা যেতে পারে।

    এখন প্রাইভেট কলেজ হলে বলার কিছু থাকত না, কিন্তু যেখানে টিউশন ফির একটা বড় অংশ সরকার সাবসিডি দেয় সেখানে অপারেশন কস্টের ব্যপারটা মাথায় রাখতে হবে বৈকি।
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৪৮70543
  • আমি তো কলকাতায় থাকার সময় পাথফাইন্ডারেও পড়াতাম। সেখানে আবার প্রতি ক্লাসের শেষে কতৃপক্ষর থেকে ছাত্রছাত্রীদের ফীডব্যাক নেওয়া হত। কোনো ক্লাসের ফীডব্যাক দুদিন পরপর খারাপ হলে সেই শিক্ষককে ওয়ার্নিং দেওয়া হত। তার পরেও সমস্যা হলে সেই শিক্ষককে সরিয়ে দেওয়া হত। একটু আগে ড্যাশ বাবু প্রাইভেট সিস্টেমের কথা বলছিলেন। প্রাইভেট সিস্টেমে তো ছাত্ররা কাস্টমার আর শিক্ষকরা শ্রমিক। তাই সেই বাজারে শৃঙ্খলা যেমন আছে, তেমনি খেলার নিয়ম অনুযায়ী শ্রমিকদের তুলনায় কাস্টমারদের পাওয়ার বেশী। আর আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠানে পুরো পাওয়ারটাই শিক্ষকদের হাতে। ছাত্রছত্রীদের হাতে কিছু নেই।
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৪৯70544
  • কস্ট এবং কষ্ট - ফাঁকা ক্লাসে পড়াতে মাস্টারদের কষ্ট হয় না?
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৫২70545
  • প্রাইভেট সিস্টেমে ছাত্ররা কাস্টমার, শিক্ষকরা শ্রমিক এবং কলেজ কর্তৃপক্ষ মুনাফালোভী। সেই মডেলে মোটেও কাস্টমারদের হাতে বেশি পাওয়ার থাকে না।
  • PM | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৫৬70546
  • এত্তো সুযোগ,স্বাধীনতা থাকা সত্ত্বেও ছাত্ররা প্রাইভেট ইউনি-তে (SRM,LOVELY) ইত্যাদিতে না পড়ে জঘন্য যদুপুরে বা আইআইটি-তেই পড়তে আসে।

    এই স্বাধীনতা স্পৃহাটা ভর্তির সময় সব আইন কানুন পড়ে দেখে কাগজে সই করার সময় কোথায় থাকে কে জানে।
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:৫৮70547
  • আমার বক্তব্যটা অনেকটাই আইডিওলজিকাল। ইউনিভার্সিটি একটা মিউচুয়াল ইন্টারেস্টের জায়গা। বাধ্যতামূলক শিক্ষার জায়গা নয়। এখানে আইডিয়ালি ছাত্রছাত্রীরা নিজের ইন্টারেস্টে ক্লাস করবে (বা করবে না)। ক্লাসগুলো ও একমুখী না হয়ে দ্বিমুখী চর্চার জায়গা হবে। ডিসিপ্লিন থাকবে। কিন্তু ন্যূনতম। ইত্যাদি ইত্যাদি। প্রেসিডেন্সীর আন্দোলন সম্পর্কে বিন্দুবিসর্গ কিছুই জানি না। কিন্তু নিজের যাদবপুরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, ওখানে বাধ্যতামূলক এটেন্ডেন্স হলে আমি এবং আমার মত অনেকেই পরীক্ষায় বসতে পারতাম না। এবং ঐ চারবছরে যা শিখেছি তার ৮০% ক্লাসের বাইরে থেকে।
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৬:০২70548
  • কাস্টমারদের হাতে শ্রমিকদের চেয়ে বেশী পাওয়ার থাকে। কাস্টমার স্যাটিসফায়েড না হলে দায় শ্রমিকের। কিন্তু শ্রমিক স্যাটিসফায়েড না হলে কারুরই কিছু ছেঁড়া যায় না। এই অর্থে।
  • lcm | ২৩ নভেম্বর ২০১৪ ০৬:০৩70549
  • হেই, পিনাকি ঠিক বলছে না। কর্পোরেট দুনিয়ার সেমিনার/কনফারেন্স খুবই পুষ্টিকর, খাবার দাবার, হোটেলের মান খারাব না। আর সোনামুখ করে বসে থাকা - ও জিনিস অ্যাকাডেমিক্স সেমিনারে নাই নাকি, সব জাগাতেই আছে।
  • Arpan | ২৩ নভেম্বর ২০১৪ ০৬:০৮70550
  • আইডিওলজিকাল বক্তব্য নিয়ে কিছু বলার নেই কারণ তা দিয়ে দুনিয়া চলে না যতক্ষণ না স্টেট ওয়েলফেয়ার সার্ভিস দিয়ে যাবে। ঃ)
  • lcm | ২৩ নভেম্বর ২০১৪ ০৬:১৬70551
  • আহা, ক্লাস কম করতেই করতেই তো একদিন ক্লাসলেস সোসাইটি তৈরী হবে, এগুলো তো ফাউন্ডেশন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন