এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যে কথা না-বললেই নয় : ৫

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১১ জুলাই ২০২৬ | ২৯ বার পঠিত
  • ২০০ পুলিশের এসকটের মধ্য দিয়ে ওই ছোকরাকে থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল মধ্যরাতে। এই বিশাল বাহিনীর মধ্য থেকে কেউ পালাবার চেষ্টা করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাঁকে পয়েন্ট ব্ল‍্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং গুলি লেগেছে পিঠে। অর্থাৎ অতর্কিতে পিছন দিকে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে। অথচ এক শ্রেণির মিডিয়া বলছে অন্ধকারের মধ্যে পুলিশকর্মীর কী অব্যর্থ নিশানা! বীর উপাধি দেওয়া হচ্ছে তাঁকে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পিছনে গুলি করলে কারোকে বীর বলা যায় কি না জানা নেই। অভিযুক্তের সঙ্গে পুলিশের সংষর্ষ বা গুলি বিনিময় হওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। তারপরেও প্রথম দিন থেকে উপর্যুপরি বলা হচ্ছে এনকাউন্টার। এই এনকাউন্টার শুনে অনেকেই আবার যারপরনাই খুশি, মুখ্যমন্ত্রী কথা রেখেছে -- সকালে জমা বিকেলে খরচ। অথচ প্রমাণ হয়নি প্রভাস মণ্ডল প্রকৃত দোষী। তবুও বলা হচ্ছে মূল অভিযুক্ত। পাশাপাশি সে যে এ ঘটনার একমাত্র সাক্ষী ছিল, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অন্যদিকে গণপিটুনিতেতে ইন্দ্রজিৎকে বলা হচ্ছে নির্দোষ। মুখ্যমন্ত্রী বলছেন। নির্দোষ কীভাবে প্রমাণ হল? ইন্দ্রজিৎ নির্দোষ হলে প্রভাস নয় কেন? কারোর বিরুদ্ধেই তো দোষ প্রমাণ হয়নি। প্রভাস নিজের মুখে বলেছে আনন্দ মেয়েটার গলায় পা দিয়ে মেরে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। সেই আনন্দ কিন্তু এখনো "এনকাউন্টার" হয়নি। এনকাউন্টার হয়নি দিবাকরও। পুলিশ ফাঁড়িতে প্রভাস আর আনন্দের কথোপকথনে রাজা নামে এক টোটোচালকের নাম উঠে আসে। এই টোটোচালক রাজার ভূমিকা কী? যে মুসলিম ছেলেটিকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ধরে এনেছে, তার নাম কিন্তু একবারের জন্যেও প্রভাসের মুখ থেকে শোনা যায়নি। যে ছেলেটি ঘটনায় জড়িত সবার নাম এক এক করে বলে দিচ্ছিল, তাকে খুন করা হল কার স্বার্থে? বারুইপুরের নাবালিকা কি তাহলে বিচার পেল না?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন