এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১১ জানুয়ারি ২০১৫ ০৩:৩৯70858
  • অ। আমার তাই কেমন কেমন লাগছিল। এনিওয়ে আপনাকে ঘাঁটাই নি কারণ আপনি এতদিকে এত ব্যস্ত থাকেন :)
  • sch | ১১ জানুয়ারি ২০১৫ ০৪:০৬70859
  • অন্যায় হয়েছে - এটার প্রতিবাদ হওয়া উচিত তা নিয়ে সন্দেহ নেই। প্রতিবাদের ফর্মটা নিয়ে সমস্যা।

    আমি বলব সমসয়া সৃষ্টিকারীর এলিমিনেশান, সেটা কারো মনে হবে পৃথিবীর ঘৃণ্যতম কাজ - আর আমার মনে হবে এই সব অবান্তর অনশন ঘেরাওতে কোনোদিন কিছু এচিভ করা যাবে না। আর যদি বা হয় তার মূল্য চোকাতে হবে অনেক নিরীহ ছাত্রকে,

    এটা কি নিশ্চিত যে আজ এই ভিসি বদলে গেলে নীতিগত দিক দিয়ে বিশাল পরিবর্তন হবে? ২০১৬তে যে সরকারই আসুক তারাও তাদের মনোনীত লোককেও ভিসির চেয়ারে বসাবে। আন্দোলনটা কিন্তু ব্যক্তকেন্দ্রিক, নীতি কেন্দ্রিক না।

    কোথাও কেউ বলছেন না যে ভিসি মনোনয়নের পদ্ধতি বদলাতে হবে।সত্ত্যিকারের যোগ্যতাসম্পন্ন দক্ষ প্রশাসককে ভিশি'র পদে আনতে হবে, এমন গাইডলাইন বানাতে হবে। সবাই চান এই মেয়েটির অন্যায়কারীরা শাস্তি পান কিন্তু প্রপার ইনভেস্টিগেশান, ইত্যাদি ইত্যাদি সবই তো ললিতা বিশাখা কি সব গাইড লাইনে লেখা ছিল, সেটাকে তো ভিসি টয়লেট পেপার করে দিয়েছেন। এবার কি কোনো গাইডলাইন হবে যে কোনো ভিসি যদি এই ধরণের অকর্মণ্যতা দেখান তাহলে তার ইম্পিচমেন্ট হবে না কেন।

    আন্দোলন ব্যক্তিবিশেষের বিরুদ্ধে হলে সেই ব্যক্তিকে যে উপায়ে সব থেকে দ্রুত সরানো যায় সেটাই অনুসরণ করা উচিত। অবজেক্ট অরিয়েন্টেড।

    আমি অতি সাধারণ লোক, কিন্তু এখানে যেসব জ্ঞানী মানুষেরা আছেন তাদের কাছে জানতে ইচ্ছে হয় বিদেশে এরকম আন্দোলনের দরকার হয়? কোনোদিন হয়েছে? আর না হলে কেন হয় না? কারণ কি ? সেটা যতক্ষণ না খতিয়ে দেখা হচ্ছে - এই আন্দোলনের নামে কিছু বুদ্ধিমান নীতিবান আর তুখোড় ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হবে, যেমন নক্সাল আমলে হয়েছিল। আর সেই সুযোগে অভিজিতের মতো নোংরা ছুঁচোরা ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়াবে
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৫ ০৪:১১70860
  • "একটা ই প্রশ্ন- কাল কে কে অনশন করছেন হাত তুলুন।"
    ~ আমি করছি না। আমি চেষ্টা করছি ওসব বালছাল না ভেবে আপিসে ভালো করে কাজ করতে যাতে নেক্সট হাইকের পর একটা ফ্ল্যাটের ই এম আই দিতে পারি। ওটা কোনো শখের অ্যাকটিভিস্ট আমার হয়ে দিয়ে দেবেন না।

    "আচ্ছা সদা, যদ্দুর মনে পড়ে কোরপান শাহের ঘটনার প্রতিবাদ করেছিলি না?" ~ নাঃ করিনি। আমাদের সোসাইটিতে কোরপান শাহের মতো খুচরো অকিঞ্চিৎকর লোকের থেকে একজন হবু ডাক্তারের সম্মান এবং বাজারদর অনেক অনেক বেশী। দুটো এক লেভেলে থাকার মতো সমাজব্যবস্থায় বাঁচলে অবশ্যই প্রতিবাদ করতাম। লক্ষ লক্ষ কোরপান শাহ প্রতিনিয়ত মারা যাচ্ছে, যাবে। আমাদের লাখ বেলাখ কামানো সিভিল সোসাইটির তাতে বাল ছেঁড়া যাচ্ছে। শুধু এখানে কিছু সো কলড এলিট লোকজন কেলিয়ে মেরেছে বলে এত শোরগোল।

    "তোমার বা সদার লেখা দিয়েও তো যাদবপুরের আন্দোলনের বা পশ্চিমবঙ্গের পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।"
    ~
    পশ্চিমবঙ্গের মানুষ যদ্দিন নিজেদের বাকী গোটা বিশ্বের ত্রাণকর্তা মানবাধিকারের ধ্বজাধারী প্রফেট ভাবার অভ্যেস না ছাড়বেন তদ্দিন কিছুতেই কিছু হবেনা। শুধু বাকী গোটা ইন্ডিয়ায় আমার মতো কম বুদ্ধিমান নিরুপায় পশ্চিমবঙ্গবাসী ইকোনমিক রিফিউজি হয়ে থাকবে।

    "সুদীপ্ত সেনও ইনভেস্টর। মুকেশ আম্বানিও।" ~ ঠিকই। শুধু অসীম রাজনৈতিক দূরদর্শী পশ্চিমবঙ্গবাসীর জন্যে সুদীপ্তবাবুই মুসকিল আসান হয়ে আসেন, অন্যজন আসেননা।

    (এখনো কাঁচা খিস্তি এলোনা দেখে হতাশ)
  • a x | ১১ জানুয়ারি ২০১৫ ০৪:৫৪70861
  • বলছিলাম কি নেতা নেত্রী কে সেটা জানা গেল? মানে এই মেঘের আড়ালে থেকে ইত্যাদি - তারা কারা?
  • ranjan roy | ১১ জানুয়ারি ২০১৫ ০৪:৫৯70862
  • ১)এই পাতা তো ব্যক্তিগত ভাবে মতামত প্রকাশ করার জন্যে। কারো মত যতই অপছন্দের হোক সে নিয়ে রকের ভাষায় খিস্তি করলে অলোচনা বা মত বিনিময়ের জায়গাটাই নষ্ট হবে। তাতে লাভ? আবেগ কে নিয়ন্ত্রণ করতে পারা উচিত।
    নইলে প্যারিসের উগ্রপন্থীদের আর আমাদের চিন্তাভাবনায় তফৎ কি রইল?
    ২) ভুখ হরতাল, অনশন মরিয়া প্রতিবাদের একটি বহু ব্যবহৃত স্বীকৃত পন্থা। লাহোর জেলের যতীন দাস থেকে গান্ধীজি, শর্মিলা ইরম --অনেকেই এই পথ নিরুপায় হয়ে নিয়েছেন। যারা অনশন করেন তারা এর সমস্ত কনসিকোয়েন্স জেনেই করেন।
    এটা আজ কোন আকাশ থেকে পরে পাওয়া পদ্ধতি না! এ নিয়ে ব্যঙ্গের জায়গাটা বেশ দুর্বল!
    ৩) ওই মেয়েটির শ্লীলতাহানির অভিযোগের তদন্ত করতে সরকার ছাত্রদের দাবী মেনে নতুন কমিটি গড়েছিল-- কোলকাতার ভিসি সুরঞ্জন দাসের নেতৃত্বে। কমিটি যথাসময়ে রিপোর্ট দিয়ে দিয়েছে। তবুও ভিসি নিরুত্তর যা নিয়ে রাজ্যপাল ভিসিকে সতর্ক করেছেন।
    তাহলে এই পাতায় কেন কেউ কেউ ্ছাত্ররাই অপরাধীকে আড়াল করছে বলছেন?
    ৪)
    শুধু এই দোষেই ভিসিকে সরানো উচিৎ।
    আচ্ছা, কাল যদি শিক্ষামন্ত্রী ভিসিকে সরে যেতে বাধ্য করেন তাহলে এই পাতায় এঁরা কী বলবেন, জানতে ইচ্ছে!
  • ranjan roy | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:০২70863
  • অক্ষ,
    এখনও জানেন না? ওই যারা ট্রেন ডিরেইল্ড করেছিল, দন্তেওয়াড়ায় পুলিশ মেরেছে, মমতাকে নন্দীগ্রামে হেল্প করেছে, ওরাই!!
  • কল্লোল | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:১৬70864
  • শ্রী সদা উবাচ।
    "ইয়াপ। জনগণতান্ত্রিক বিপ্লব হয়ে যদ্দিন না গোটা পৃথিবীতে সাম্য আসে তদ্দিন এইসব খুচরো ঢ্যামনামো চলতেই থাকবে। ঐ নিয়ে মাথা ঘামিয়ে নিজের কেরিয়ারের বারোটা বাজানো এবং রাজ্যটাকে ইনভেস্তারদের জন্যে নরক করে তোলার জাস্ট কোনো মানে হয়না। গোটা দেশ এগিয়ে চলেছে, পশ্চিমবঙ্গ সেই ষাট-সত্তর দশকের রোমান্স কাটিয়ে উঠতে পারছেনা।"

    তা, জনগনতান্ত্রিক বিপ্লবটাই যদি শেষ পর্যন্ত সমাধান হয়, তো সেটা করবে কারা? সেটার জন্যও তো অনেককে অনেক কাজ করতে হবে -"ষাট-সত্তর দশকের রোমান্স" নিয়েই। শ্রমিক-কৃষক ঐক্য, সশস্ত্র অভ্যুত্থান ইঃ ইঃ। সেগুলো কি ইনভেস্টারদের স্বর্গরাজ্য বানিয়ে তারপর করা হবে? নাকি ইনভেস্টারেরাই খুশী হয় করে দেবে?
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:৩২70865
  • বিপ্লব (পাল নয়) এই শৌখিন অ্যাক্টিভিস্টদের ( বা আমার মতো সুযোগসন্ধানী কেরিয়ারিস্ট জনতার) হাত দিয়ে আসবে এটা অন্ততঃ বিশ্বাস করিনা। যে মানুষগুলো শ্রেণিগতভাবে পুরো সিস্টেমতার হাতে স্ক্রুড হচ্ছে তারা এই এলিট ক্লাশ বিপ্লবীদের ইস্যুগুলো নিয়ে কতটা ভাবে? তাদের কাছে যাদবপুর এর ছাত্র আন্দোলনের কতটা মূল্য ? নাকি ওরা মুখ্যুসুখ্যু চাষাভূষো বলে ওদের হয়ে বিপ্লবটা আমরা শিক্ষিত লেফট লিবারেলরা করে দেওয়ার মহান দায়িত্ব নিয়েছি ?
  • PT | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:৪২70866
  • যাচ্চলে! এ আর নতুন কি?
    সিঙ্গুর আর নন্দীগ্রামের চাষীর জন্যে বিপ্লব করে দেওয়ার দায়িত্ব "লেফট লিবারালরা" নেয়নি এর আগে?
  • a x | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:৪৬70867
  • রঞ্জনদা ঃ-)
  • - | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:৪৯70820
  • আজকের বিপি আর সুগার লেভেলের আপডেট কি?
  • Pi | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:৫৩70821
  • আরেকটা বাঁকা মন্তব্য করতে সুবিধা হবে বলে আপডেট চাই?
  • - | ১১ জানুয়ারি ২০১৫ ০৫:৫৮70822
  • এটা তো হোক আপডেটেরই পাতা। আপডেট চাইলে কৈফিয়ৎ দিতে হয় জানা ছিল না।
  • কল্লোল | ১১ জানুয়ারি ২০১৫ ০৬:০৬70868
  • শ্রী সদা।
    লেনিনিয় চিন্তায় ঐ "এলিট"দের একটা অংশই কিন্তু " যে মানুষগুলো শ্রেণিগতভাবে পুরো সিস্টেমতার হাতে স্ক্রুড হচ্ছে" তাদের সংগঠিত করতে এগিয়ে আসে, যাদের উনি "সর্বহারার অগ্রগামী বাহিনী" বলেছেন। সেটাই কমিউনিষ্ট পার্টি - এমনটাই লেনিনের মত। লেনিন বা মাও বা হোচিমিন বা ফিদেল-চে কাউকেই বিপ্লব করার জন্য ইনভেস্টারদের স্বর্গরাজ্যের খোঁজে দৌড়তে হয় নি।

    যাগ্গে।
  • Pi | ১১ জানুয়ারি ২০১৫ ০৬:০৬70823
  • কাল সোমবার নটা থেকে চব্বিশ ঘণ্টা অনেকে অনশব করবে, যে যেখানে আছে সেখান থেকেই।
  • তাপস | ১১ জানুয়ারি ২০১৫ ০৬:০৮70869
  • একটা সময় ছিল যখন কেরিয়ারিস্ট মানুষজন নিজেদের কেরিয়ার সম্পর্কিত ব্যস্ততার বাইরে অন্য বিষয় নিয়ে মাথা ঘামাতেন- ঘামানোর চেষ্টা করতেন। না-পারলে কিছু কিঞ্চিত লজ্জিত না-হলেও অন্তত নীরব থাকতেন। এখন কেন কেরিয়ার নিয়েই চিন্তিত থাকা এবং ইট ড্রিংক এন্ড বি মেরি-র লুপে পড়ে থাকাটাই কাঙ্ক্ষিত যাপন, তারই ভাষ্য ভেসে আসে, চারদিক থেকে। আসলে কি এর পেছনে নিজের জীবনযাত্রা জাস্টিফাই করার কোনো তাড়না কাজ করে? কোনো দুর্বিসহ দুঃস্বপ্ন যেন ঘোর আচ্ছন্নতার কালেও আমাকে তাড়া না-করে, তাই সবাই আমার মত হয়ে উঠুক, না হলে গাধার গাঁড়ে যাক, এই মনোভঙ্গি প্রকাশিত হতে থাকে?
    আশা করি, কিম্বা দুরাশা, যেন তাই হয় -
  • কল্লোল | ১১ জানুয়ারি ২০১৫ ০৬:২০70870
  • আসলে এটা একটা সাম্প্রতিক উপসর্গ। এবং এরা পবতেই বিরাজ করে। বাম রাজ্য চলে না গেলে/বিপদে না পড়লে এদের দেখা যেতো না।
    এরা সরকারী বামেদের সমর্থক। কিন্তু তা বলে "বামপন্থী" নয়। এরা মনে প্রাণে পুঁজিবাদী ব্যাবস্থাকেই সমর্থন করে, কিন্তু সোজাসুজি কং বা বিজেপি বা তৃণমূল সমর্থক বলতে লজ্জা পায় বা সেটা "পোলিটিকালি ইনকারেক্ট" বলে ভাবে। তাই সিপিএম সমর্থন। কিন্তু সেই সিপিএম - যারা পুঁজির সামনে মাথা নত করে চাকরী তৈরী করবে। এরা সমাজের অন্যায়্গুলো থেকে মুখ ফিরিয়ে রেখে সেটাকে মান্যতা দেবে - বিপ্লব না হাওয়া অবধি অমন হবেই- এই আপ্তবাক্যটি বলে। অথচ এরা বিপ্লবের জন্য একগাছি মোজাও ছিঁড়তে রাজি নন।
  • ranjan roy | ১১ জানুয়ারি ২০১৫ ০৬:২৩70871
  • যাদবপুরের ছেলেমেয়েরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অ্যাডমিনিস্ট্রেটিভ সহযোগ করছে না, উপাচার্য মঞ্চে থাকাকালীন সার্টিফিকেট নেয় নি, উনি নেমে গেলে নিয়েছে। পরীক্ষাও দিয়েছে, ব্য়্কট করে নি। নাকি আমি ভুল শুনলাম?
    তাহলে কেরিয়ার -বিপ্লব-মাওবাদী এসব কথা কোত্থেকে এল? আমরা খামোকাই বেশি চিন্তা করছি কি না?
    আর মাওবাদী?
    গীতশ্রী মেয়েটি তো নিজের ব্যাচের টপার, এই আন্দোলনের মধ্যেও। সে তো মাওবাদী নয়? বলা হচ্ছে ও এসএফ আইয়ের ইউনিট সেক্রেটারি, মানে সিপিএম এর স্টুডেন্ট ফ্রন্ট। তাহলে মাওবাদী অভিধা কেন?
    আর সিপিএম তো বিপ্লব নয়, বঙ্গে পুঁজি আনার পক্ষে।
    তাহলে খামোকা আমরা বাতাসের গলায় দড়ি বেঁধে ঝগড়া করছি কেন?
    আসলে এই বয়সে আদর্শবাদ থাকে। ডিগ্রি-ক্যারিয়ারের পরেও শিরদাঁড়াটা সোজা রাখার প্রেরণা থাকে। পরে অনেকেই যখন চাকরির জাঁতাকলে পড়বে, নিজের আখের গুছিয়ে নেওয়া, কম্প্রোমাইজ করা শিখবে।
    আমরা যারা লাইনে এসে গেছি তারা ওদের সুবিধেবাদের নীতিবাক্য না হয় নাই শেখালাম! আমরাই সব বুঝি, ওরা অবোধ/নির্বোধ?
  • Abhyu | ১১ জানুয়ারি ২০১৫ ০৮:৫১70872
  • pinaki | ১১ জানুয়ারি ২০১৫ ০৯:০৭70873
  • আমি তো ক্রোনি ক্যাপিটালিস্ট হিসেবে মুকেশ আম্বানির নাম বল্লাম। :-P যদ্দিন চাকরি দিচ্ছিল তদ্দিন সুদীপ্ত সেনের পুঁজিও আলাদা করে খারাপ কিছু ছিল না।

    আর আমার এই পশ্চিমবঙ্গের বাইরে থাকা নিয়ে ভিক্টিম সাজাটা মোটেও পছন্দ নয়। আইটি তে প্রচুর অবাঙ্গালি লোক অন্য রাজ্য থেকে কলকাতাতেও চাকরি করতে আসে। চেন্নাই এর লোক ব্যাঙ্গালোরে চাকরি করতে যায়, ব্যাঙ্গালোরের লোক চেন্নাই এ আসে। দিল্লীর লোক হায়দ্রাবাদে চাকরি করে। উল্টোটাও। দুনিয়ার সমস্ত ভালো চাকরি নিজের শহরে থাকবে - এটা কোনো দাবী হতে পারে না। অন্য সমস্ত বিতর্ক সরিয়ে রেখেও এই বাইরে থাকার নাকে কান্নার প্রতি একেবারেই সহানুভূতিশীল হতে পারলাম না। নিজের পছন্দের চাকরি করবো বলে বাইরে আছি, নিজের শহরে থাকাটা বেশী কমফর্টিং এবং প্রায়োরিটি হলে অন্য অপছন্দের চাকরি নিয়ে সেখানে থাকার প্রচুর অপশন ছিল। এই সত্যিটাকে স্বীকৃতি দিয়ে আলোচনা না করলে একটা গোড়ায় গলদ থেকে যাচ্ছে বলে আমার মনে হয়।

    এর পরের ফান্ডামেন্টাল প্রশ্নটা হল সদা কি সত্যিই এটা বিশ্বাস করিস যে যাদবপুরের আন্দোলনের জন্য ইনভেস্টমেন্টের পরিবেশ নষ্ট হবে? বা ছাত্রদের চাকরির সমস্যা হবে? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একজন ইনভেস্টর যখন ক্যাম্পাস থেকে রিক্রুট করতে যাদবপুরে আসবে, সে কী সেখানে বছরে কটা আন্দোলন হয়েছে তাই দিয়ে কাউকে রিক্রুট করার ব্যাপারে জাজমেন্ট নেবে? নিজে তো ইঞ্জিনিয়ারিং পড়েছিস। এই সমস্ত প্রাইভেট কলেজগুলোয় পড়াশুনো বা ইনফ্রাস্ট্রাকচারের মান কী প্রতিবাদের জন্য খারাপ হয়েছে? নাকি বদ ইনভেস্টরদের জন্য খারাপ হয়েছে? বরং প্রতিবাদ হয়েছে বলেই না কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে? যাদবপুরের সবচেয়ে গ্লোরির সময় কোনটা? সেসময় তো এস এ / ডি এস এ আন্দোলনে ছাত্ররা উত্তাল। ইউনিভার্সিটির উন্নতি হতে কোনো অসুবিধে হয়েছে কি? বরং অধঃপতনের সময় কোনটা? নব্বই এর মাঝামাঝি থেকে। তখন তো সব শান্তিকল্যান। ধীরে ধীরে জুটাকেও ক্যাপচার করে নিয়েছে সিপিএম। আর মৌরুসিপাট্টা চলেছে। প্রতিবাদ ছাড়াই। কোথাও প্রতিবাদ হলে সেটা বাইরে থেকে ক্যাওটিক দেখতে লাগে। আর প্রতিবাদ না চললে শান্তির স্বর্গরাজ্য বলে মনে হয়। কিন্তু যাবতীয় পচন ঐ শান্তির সময়েই ঘটে। প্রতিবাদ ইত্যাদি নিয়ে যে স্ট্যান্ডটা নিচ্ছিস সেটা একেবারেই ঐ বাইরে থেকে দেখতে পাওয়া ক্যাওসের উপর নির্ভর করে। ওতে সিনিসিজম আছে, যুক্তিবুদ্ধি দিয়ে বিচার নেই। প্রতিবাদীরা আইডিয়ালিস্টিক চাড্ডি হলে তোর অবস্থানটাও সিনিক চাড্ডিসুলভ হয়ে যাচ্ছে। এটা ভেবে দেখিস। প্রতিবাদ ঠিক হোক বা ভুল - সেটা তবুও কোথাও নিয়ে যেতে পারে। সিনিসিজম কোথাও ই নিয়ে যাবে না।
  • a x | ১১ জানুয়ারি ২০১৫ ০৯:১৮70874
  • তাপসের কথাটা আমারও মনে হয়।
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৫ ১১:১৬70824
  • রাজ্যটা খুব দ্রুত গাধার গাঁড়ের দিকে দৌড়োচ্ছে। দুদিন পরে এই রাজ্যে শিল্প দূরে থাক, কাগেও হাগতে আসবে না। তখন আপনাদের শখের প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন রাজনৈতিক সচেতনতা ছিঁড়ে আঁটি বাঁধা হবে। বাঞ্চ অফ আইডিয়ালিস্টিক চাড্ডিজ।

    ন্যান এবার খিস্তি শুরু করে দিন।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ১১:২১70825
  • সদা এটা কাদের বললি ? যারা অনশন করছে তাদের ? যা যা হয়েছে সব সোনামুখ করে মেনে নেওয়া উচিত ছিল, কী বলিস ?
  • শ্রী সদা | ১১ জানুয়ারি ২০১৫ ১১:৩৪70826
  • ইয়াপ। জনগণতান্ত্রিক বিপ্লব হয়ে যদ্দিন না গোটা পৃথিবীতে সাম্য আসে তদ্দিন এইসব খুচরো ঢ্যামনামো চলতেই থাকবে। ঐ নিয়ে মাথা ঘামিয়ে নিজের কেরিয়ারের বারোটা বাজানো এবং রাজ্যটাকে ইনভেস্তারদের জন্যে নরক করে তোলার জাস্ট কোনো মানে হয়না। গোটা দেশ এগিয়ে চলেছে, পশ্চিমবঙ্গ সেই ষাট-সত্তর দশকের রোমান্স কাটিয়ে উঠতে পারছেনা।

    গরীব মানুষের কথা শুনছিলাম একটু আগের একটা পোস্টে, জাস্ট এফ ওয়াই আই - লুরুতে অটোওয়ালাদের ক্লাসিক আল্ট্রামাইল্ড খেতে দেখি হরদম (১০ বাকস পার স্টিক)। উইদাউট এনি হেল্প ফ্রম দোজ ব্যাগড়াবাবুজ। পশ্চিমবঙ্গ এই টিপিক্যাল কুয়োর বিপ্লবী মেন্টালিটি না পাল্টালে আগামী কয়েক শতাব্দী গরীব রাজ্য হয়েই থাকবে।
  • pi | ১১ জানুয়ারি ২০১৫ ১১:৪১70827
  • বেশ তো তাতেই বা কী এল গেল ! নিজেদের চাকরি বাকরি জুটে গেলে সেই নিয়ে মাথা ঘামানোরও কোন মানে হয়না। কেউ নিজের ক্যারিয়ারের জলে দিচ্ছে তাই নিয়েই বা চিন্তার কী আছে?
  • ?? | ১১ জানুয়ারি ২০১৫ ১২:২১70828
  • নিজের ক্যারিয়ারের সঙ্গে তারা অন্যদেরও বারোটা বাজাচ্ছে - সেটা আরও বাজে। সদা কে ক কারণ সত্যি কথা বলার সৎ সাহস দেখিয়েছে। এই বিদেশে ব্সে সমর্থন করি বলার মত দ্বিচারি মনোভাব দেখায় নি।
  • ayan | ১১ জানুয়ারি ২০১৫ ১২:৫১70829
  • চিন্তার আছে এইটুকুই যে আমরা যারা ঐ একই ফেজ দিয়ে পেরিয়ে এসেছি তাদের এক্ষপি ভাগ করে নেওয়া। বার না খাইয়ে রূঢ় সত্যের দিকগুলো বোঝানো।

    আর তার সাথে সাথে এটাও মাথায় ঢোকানো দরকার যে বাপমায়ের পয়সায় পড়তে এসে তাদের দিক একদম না ভাবাটা অভিজিৎবাবুর থেকেও অমানবিক। অনেকেরই বাড়িতে ওয়েট করে আছে ছেলেমেয়ে ডিগ্রি পেয়ে তাদের একটু স্বাচ্ছন্দ দেবে। যদি বিপ্লব চেপে না রাখা যায় তো নিজেদের দায়িত্ব নিজেরা নাও না বাওয়া, নয়ত পার্টি নিক। এই তলারও খাবো মান্সকিতা বন্ধ হওয়া দরকার।
  • cb | ১২ জানুয়ারি ২০১৫ ০১:১২70916
  • বৈঠকে বসেচেন পাত্থো, অরূপ (ক্যানে?), অচ, সহ উপা, রেজিস্ট্রারের সাথে। মনে হয় অচর এইটাই লাস্ট উইক
  • Abhyu | ১২ জানুয়ারি ২০১৫ ০১:১৪70917
  • উপাচার্যর পদত্যাগ ঘোষণা করেছেন মমতা
  • সিকি | ১২ জানুয়ারি ২০১৫ ০১:১৫70918
  • :-O
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন