এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৭ জানুয়ারি ২০১৫ ১২:৩২70756
  • ৪৩ ঘণ্টা হল।

  • pi | ০৮ জানুয়ারি ২০১৫ ০১:১৪70759
  • আজ।
  • pi | ০৮ জানুয়ারি ২০১৫ ০২:৪৯70760
  • Students will be gathering at Karunamoyee tomorrow, 2p.m. and march towards Bikash Bhavan, to meet Education Minister Partha Chatterjee, with the absolutely non negotiable demand - VC ABHIJIT CHAKRABARTY MUST RESIGN .
  • যম | ০৮ জানুয়ারি ২০১৫ ০৩:১২70761
  • আশপাশ দোকানের চকলেট বিক্রি বেড়েছে?
  • pi | ০৮ জানুয়ারি ২০১৫ ০৩:৪১70762
  • Led a medical team to examine the JU students, who are on indefinite hunger-strike. Most of the twelve are suffering from hypoglycaemia and electrolyte imbalances.
    - Dr Punyabrata Goon

    দেখছেন, চকলেট খেয়ে খেয়ে কেমন হাইপোগ্লাইসিমিয়া আর ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্স হয়ে গেল ! চকলেট থেকে সাবধান থাকবেন।
  • যম | ০৮ জানুয়ারি ২০১৫ ০৪:১৮70763
  • মমতাদিও আর দুদিন পরে মারা যাবেন এত অসুস্থ, ডাক্তাররা গিয়ে এই রিপোর্ট দিতেন, আর বর্তমান, প্রতিদিন এ ৪ পাতা ধরে তাই ছাপা হত।

    বাই দা ওয়ে, উত্তরবঙ্গের সেই ছেলেটার কেসের আপডেট-এর কোনো লিংক আছে? নেট এ সার্চ করেও পাচ্ছি না, হয়ত ঠিকঠাক সার্চ দিতে পারছি না। ভাবলাম যাদবপুরের পাবলিকের কাছে আপডেট থাকবে।
  • | ০৮ জানুয়ারি ২০১৫ ০৪:২১70764
  • ও যাদবপুরে সব প্রতিবাদ আউটসোর্স করা হয়েছে।
  • pi | ০৮ জানুয়ারি ২০১৫ ০৪:২৩70765
  • আপনাকে কেউ আটকাচ্ছে না তো। গিয়ে নিজেই দেখে আসতে পারেন তো। চাইলে ডাক্তারও নিয়ে যেতে পারেন ঃ)
  • pi | ০৮ জানুয়ারি ২০১৫ ০৪:৩১70766
  • The Registrar has used a strategic pressure tactics to break the students united struggle by making the police call to the parents of the fasting students without any prior consultation.
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০১:১৬70767
  • যম কি গেলেন ?

    আজ বিকাশভবনের সামনে।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০১:২০70768
  • এটা থাক। অনেক বানান ভুল আছে, ঠিক করলাম না।

    'কেন আমরা অনশনে বসলাম?
    গত চার মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোন স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে এ প্রায় সবারই জানা। প্রথমে আমাদেরই এক সহপাঠিনীর যৌন নিগ্রহের অভিযোগ- তারপর কতৃপক্ষের নিস্পৃহতা-তদন্ত নিয়ে টালবাহানা-আর তার উত্তর চাইতে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ১৭ই সেপ্টেম্বরের রাতে ঠিক কি হয়েছিল নতুন করে আর তা লেখার প্রয়োজন নেই। কারণ হাজারও কিছু মুছে গেলেও ঐ দিনের ক্ষত আমাদের সকলের মনে দগদগে হয়ে আছে আজও, আর তা থাকবেও। আজও শুকোই নি লাঠির ঘা, আর রাষ্ট্রকৃত যৌন নিগ্রহের অপমান এখনো একফোঁটাও কমে যায়নি। এর সাথেই একের পর এক যুক্ত হয়েছে রাজ্যপাল(আচার্যও বটে)-মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী –পুলিশ কমিশনার এবং সর্বোপরি উপাচার্য ‘মহাশয়ের’ ভুবন ভোলানো বানী। আমরা তাই পথে নেমেছি। পথ থেকে রাজপথ, মিছিল থেকে মহামিছিল, পথসভা থেকে বিক্ষোভ কোন কিছুই বাদ রাখিনি। বিশ্ববিদ্যালয়ের ৯৭% ছাত্রছাত্রী কি চায় তা আমরা গণভোটের মাধ্যমে প্রমান করে দিয়েছি। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা যে আমাদের ছাত্রজীবনের সবচেয়ে বড় প্রাপ্য Convocation ও বয়কট করতে পারি তাও সবাই দেখেছে। ‘JUSTICE ’- সাত অক্ষরের এই জিনিসটি আদায় করার জন্য আমরা ততোদূর অবধি যেতে প্রস্তুত, যতদূর অবধি আমাদের শিরদাঁড়া সোজা ও শক্ত আছে। আর তাই জীবনকে বাজি রেখে আমাদের ১২ জন বন্ধু আমরণ অনশনে বসেছে (৮৪ ঘণ্টা অতিক্রান্ত)। ২০০৫ এর মত উরদিধারি পুলিশ এখনও অব্দি অনশন মঞ্চে না এলেও, পৌঁছে গেছে অনশনকারী দের বাড়ি বাড়ি, চলছে হুমকি, তৈরি করা হচ্ছে মানসিক চাপ। রেজিস্টার নির্দেশকের ভুমিকায় অবতীর্ণ। কিন্তু উপাচার্যের মত একজন শাসক কে ক্যাম্পাস থেকে নির্মূল করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।
    তবে কেউ যদি ভেবে থাকে যে আমরা শুধুমাত্র ১৭ই সেপ্টেম্বর ২০১৪ এর লাঠিচার্জের বিরোধিতায় আন্দোলন করছি-তাহলে ভুল করবে। Gender Justice এবং ক্যাম্পাস গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের এই লড়াই। আর এর উপরই হামলা চালায় পুলিশ-রাষ্ট্র। বিগত ১০ বছরে আরও দুবার পুলিশ লাঠিপেটা করেছে যাদবপুরের ছাত্রছাত্রীদের, আর তা করেছে শাসক দলের নির্দেশে এবং উপাচার্যের আমন্ত্রনে। ২০০৫ এ অনশনরত ছাত্রদের উপর লাঠি চালিয়ে অত্যাচার করে (প্রিজন ভ্যান-লক আপ-বাঙ্গুরের বেড এও অকথ্য অত্যাচার চলে) অনশন ভাঙে পুলিশ। আর ২০১০ এ নন্দীগ্রাম ও সিঙ্গুরের গনহত্যাকারী এবং ২০০৫ এর লাঠিচার্জের নির্দেশক তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কে ক্যাম্পাসে কালো পতাকা দেখালে পুলিশের লাঠি রেয়াত করেনি ছাত্রছাত্রীদের। বলার অপেক্ষা রাখেনা এই দুটো কাজ হয়েছিল ‘বাম’ জমানায়। আজ তৃণমূল জমানা অথচ ছবিটা একই রকম আছে।
    পৃথিবীর সমস্ত কোনায় স্বাধীনতার জন্য-গণতন্ত্রের জন্য মানুষ আন্দোলনে নেমেছে। আর গণআন্দোলনকে দমন করার জন্য সমস্ত শাসকেরই রূপ যে একই ইতিহাস তার সাক্ষী। গণআন্দোলন আর রাষ্ট্রীয় সন্ত্রাস-এদের সম্পর্ক বহু পুরনো। কিন্তু শাসকের চোখ রাঙানিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে মানুষই যে ইতিহাস রচনা করেছে-করে-করবেও আমরা তাও জানি। ছাত্র আন্দোলনের ইতিহাসে যাদবপুর এক ঐতিহ্য স্থাপন করেছে। কলেজে কলেজে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যখন সারা রাজ্যে চলছে বোমা-গুলি, Nomination তুলতে গিয়ে যেখানে রক্তপাত হয় সেখানে যাদবপুর পথ দেখায়, শিক্ষা দেয়, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দেবার। না, পাল্টা আঘাত মানে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি নয়। পাল্টা আঘাত শাসকের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের। সে শাসক সিপিএম-তৃণমূল-কংগ্রেস-বিজেপি যে নাম বা রঙের ই হোক না কেন। আমাদের রঙ একটাই। আমরা আপামর ছাত্রছাত্রী। আমরা লড়তে জানি অন্যায়ের বিরুদ্ধে, গড়তে জানি নতুন সমাজ, ভাঙতে জানি শাসকের দম্ভ – তাই আমরা জীবন বাজি রাখতে পারি।
    কিন্তু আজ শুধু অনশনে বসে থাকলে চলবেনা। আসুন আমরা সবাই মিলে আমাদের আন্দোলনের সর্বোচ্চতম ঢেউ কে চারিদিকে ঘরে ঘরে ছড়িয়ে দিই। আরো আরো ঐক্যবদ্ধ হয়ে আমরা ছিনিয়ে আনি আমাদের দাবী। আমাদের দাবীগুলি নিম্নরুপ :
    ১) অবিলম্বে কত্রিপক্ষিয় প্রধান হিসাবে উপাচার্যকে পদত্যাগ করতে হবে।
    ২) স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় আই সি সি পুনর্গঠন করতে হবে।
    ৩)১৬-১৭ই সেপ্টেম্বর ২০১৪ রাতে ঘটা বর্বর পুলিশি সন্ত্রাসের পুরনাঙ্গ ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত চাই।
    ৪)২৮শে আগস্ট ২০১৪ রাতে ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওঠা অভিযোগের পুরনাঙ্গ ও নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত চাই।
    ৫) ক্যাম্পাসে কোনরকম নজরদারীর ব্যবস্থা গ্রহণ করা চলবেনা।
    উপাচার্যের উপস্থিতিই আজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানোর পথে প্রধান বাঁধা। তাই উপাচার্যের পদত্যাগ ছাড়া কোন আলোচনাই কোন ফলাফল এনে দিতে পারবেনা। আর সেজন্য ‘উপাচার্যের পদত্যাগ’ আজ আর শুধুমাত্র একটা দাবী নেই, ক্যাম্পাসে অচলাবস্থা কাটাবার প্রথম শর্তে পরিনত হয়েছে। তাই যতদিন উপাচার্য পদত্যাগ না করছে, আমাদের ন্যায়সঙ্গত দাবী আদায় না হচ্ছে ততদিন অবধি আমরা এই অনশন আন্দোলন চালিয়ে যাব। পাশে চাই তোমাকেও।
    **********************************************
    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। (৯/১/১৫)'
  • যম | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:১০70769
  • না আমি যাইনি। কিন্তু উত্তরবঙ্গের সেই ছেলেটির কেসের আপডেটের কোনো লিংক পাওয়া গেল না। বোঝা যাচ্ছে "নিরপেক্ষ তদন্তের" দাবিতে সুন্দরভাবে সেই কেস ধামাচাপা দেওয়া হয়েছে। এরপর সিনিয়ররা চাকরি নিয়ে বেরিয়ে যাবে, তারপর কেসও "ক্লোজড"।

    তা এখানেও কি "নিরপেক্ষ তদন্তের" দাবিতে মলেস্টারদের বাঁচানো হচ্ছে? বিশ্বাস করতে মন চায় না, কিন্তু___
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:১১70770
  • অনশনকারী শিবম ঘোষ খুব অসুস্থ। সুগার ৩৫ এ নেমে গেছে। অজ্ঞান হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    কেপিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যম, একটু দেখে আসবেন, মটকা মেরে পড়ে আছে কিনা ?
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:১৬70771
  • এমন সুবর্ণ সুযোগ হারাবেন না। নিজে একটা 'নিরপেক্ষ তদন্ত' করে চকোলেটের মোচ্ছব করা ছেলেপুলেগুলোর এই অজ্ঞান অজ্ঞান অভিনয় খেলাধুলো এক্কেরে ঘুচিয়ে দিন দিকিনি।
  • যম | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:২৬70772
  • তবু কেউ উত্তরবঙ্গের সেই ছেলেটির কেসের আপডেটের কোনো লিংক দেবে না। যতদিন এই কেসটা "নিরপেক্ষ তদন্তের" দাবিতে ধামাচাপা না পড়ছে, মিনিটে মিনিটে আপডেট পাওয়া যাবে। ধামাচাপা পড়ে গেলে ছ মাস পর কেউ আপডেট চাইবেন, পাবলিক কেমন সুন্দর করে এড়িয়ে যাবে।
  • a | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৩১70773
  • অনশন করলে শরীর খারাপ তো হবেই। নাকি অনশন করার আগে এটা জানত না। ন্যাকামো।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৩৩70774
  • যম on 08 January 2015 20:42:09 IST 181.207.227.8 (*) #
    আশপাশ দোকানের চকলেট বিক্রি বেড়েছে?

    খুঁচিয়ে লাভ নেই। এরকম পোস্টদাতা লোকজনকে আপডেট দেবার ইচ্ছা নেই।
  • - | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৩৮70775
  • কিন্তু শিক্ষিত ছেলেপিলেরা, ইউনিতে পড়ছে, এত বানান ভুল করে কেন?
    পাই বানান ঠিক করে দেননি, ভালই করেছেন। এতে এইসব ছাত্রদের আসল স্ট্যান্ডার্ডের একটা ছবি পাওয়া যাচ্ছে।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৪০70776
  • বললেন যখন বলি, মাঝে মাঝে আপনারও কিছু বানান ভুল চোখে পড়ে। সেগুলোও ঠিক করিনি ঃ) আর তাই দিয়ে আপনার আসল স্ট্যাণ্ডার্ড মাপার চেষ্টাও করিনি।
  • a x | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৪৯70777
  • ল্লেহঃ গীতশ্রী এদিকে বেস্ট স্টুডেন্ট না কি একটা পেয়েছিল না? তখন আবার অন্য কি একটা সমস্যা ছিল ওকে নিয়ে। ওহো মনে পড়েছে, অনুষ্ঠানের পবিত্রতা ধুলোয় মিশিয়ে দিয়েছে ইত্যাদি ঃ-))
  • যম | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৫০70778
  • Comment from pi on 09 January 2015 20:03:26 IST 24.139.221.129 (*) #
    যম on 08 January 2015 20:42:09 IST 181.207.227.8 (*) #
    আশপাশ দোকানের চকলেট বিক্রি বেড়েছে?

    খুঁচিয়ে লাভ নেই। এরকম পোস্টদাতা লোকজনকে আপডেট দেবার ইচ্ছা নেই।
    --------------------------
    ইচ্ছা নয়, দিতে পারবেন না। চকলেটের আগেও অন্য টই এ জানতে চেয়েছি। এই টই এও 26 December 2014 17:48:59 IST জানতে চেয়েছি। সিলেক্টিভ কমেন্টের উত্তর দেওয়ার এই ধারা খুবই প্রচলিত।
  • a | ০৯ জানুয়ারি ২০১৫ ০২:৫৫70779
  • আহা রে খিদের মুখে না হয় কটা বানান ভুল ই করেছে অত নম্বর কাটলে চলে স্ট্যান্ডার্ড কমে যাবে না।
  • pi | ০৯ জানুয়ারি ২০১৫ ০৩:০২70780
  • কি্ছু লোকজনের জন্য সিলেক্টিভ বলতে পারেন।

    যাহোক, মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে শোনার পরে এসব ধরণের মন্তব্য করার লোকজনের অভাব না থাকাটা আজকাল আর ততটা অবাক করে না।
  • যম | ০৯ জানুয়ারি ২০১৫ ০৩:১২70781
  • গুড গুড, খেল খতম। পয়সা হজম।

    * সিলেক্টিভিটি "কিছু প্রশ্নের" জন্য। লোকজন ম্যাটার নয়। নাহলে ৩ মাস ধরে উত্তর না দিয়ে, এখন চকলেট শুনে লোকে বলে, দেখেছ এ চকলেট বলেছে, তাই তিন মাস আগে উত্তর দিই নি।
  • sayantani | ০৯ জানুয়ারি ২০১৫ ০৩:১৩70782
  • Jadavpur এর ছাত্র রা নাহয় এলিটিস্ট, তা এখানে আবার কেউ কেউ দেখলাম 'স্ট্যান্ডার্ড' নিয়ে কথা বলছেন
    যাক গে। সমস্যা টা হলো অন্তত একজন ছাত্র hospitalized। সেই ছেলেটি আবার 17th ও হাসপাতাল এ ভর্তি হযেছিল, তাই হয়ত এরপর কেউ বলবেন, ও নাটক করছে। কিন্তু দাবি গুলো মানার সমস্যা কি সে বিষয়ে কি কিছু মতামত আছে ?
  • Abhyu | ০৯ জানুয়ারি ২০১৫ ০৩:৩৯70783
  • দাবীগুলো মানাই উচিত। একশো শতাংশ সহমত। কিন্তু আন্দোলনের ধরণটা ব্যক্তিগতভাবে আমার না-পছন্দ - সমাবর্তন থেকে অনশন।
  • ayan | ০৯ জানুয়ারি ২০১৫ ১০:৫৩70784
  • "অনশনকারী শিবম ঘোষ খুব অসুস্থ। সুগার ৩৫ এ নেমে গেছে। অজ্ঞান হয়ে পড়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।"

    সেকি!! আমরণ অনশনরত ছাত্রনেতাকে হাসপাতালে নিয়ে গিয়ে আন্দোলনকে বানচাল করে দেবার প্রচেষ্টা চলছে!!!

    এই আন্দোলন আন্দোলন খেলাগুলো বন্ধ হওয়া দরকার। বাচ্চা ছেলে মেয়েগুলো জানে না নিজেদের জীবনের সবথেকে সোনালী সময় কিভাবে হেলায় নষ্ট করছে।
  • cb | ০৯ জানুয়ারি ২০১৫ ১১:১৬70785
  • এরা তো দিদির কাছ থেকে ২৬ দিনে একটুও না টসকানো অনশন শিখে নিতে পারে। খালি তা না করে গুরুতে লোকের কাছে ব্যঙ্গ আর গাল খেয়ে মরছে, আপদই বটে!!
  • dc | ১০ জানুয়ারি ২০১৫ ০১:১৩70805
  • এহে এই ঋদ্ধি একেবারে কাঁচা খিস্তি করেছে দেখছি, ঠিক নর্দমার মতো! তবে অনেকদিন পরে এসব পড়ে বেশ মজা পেলাম :d
  • de | ১০ জানুয়ারি ২০১৫ ০১:২১70806
  • এতোগুলো বাচ্চা ছেলেমেয়ে এভাবে অনশন করে অসুস্থ হয়ে পড়ছে - এসময় কি একটু ব্যাঁকা মন্তব্য করা থেকে বিরত থাকা যায় না? আমাদেরই ঘরের তো ছেলেমেয়ে - একটুও মন খারাপ হয় না? এদের পদ্ধতি আমার অপছন্দ হতে পারে - কিন্তু কলকাতায় এই ঠান্ডার মধ্যে দিনের পর দিন না খেয়ে থাকার ডিসিশন নেওয়াটাই কতো শক্ত! আমি-আপনি পারবোই না। সরকার এতো ইনসেন্সিটিভই বা হয় কেমন করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন