অদ্রিজা রাগ করে নাক ফুঁলিয়ে রেখেছে৷ সন্ধ্যা সাতটার ট্রেন৷ সে বাপের বাড়ি যাবে৷ সাথে আমাকেও যেতে হবে৷ অফিসে কাজের ছুঁতো দেখিয়ে কাটিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু শ্বাশুড়ি আম্মা এমনভাবে চেপে ধরল যে না গিয়ে আর উপায় নেই৷ গাঁটছড়া বাঁধা সব হয়ে গেছে৷ একটা লাগেজ আর দুটো বস্তা। বস্তার মধ্যে রাজ্যের আজগুবি জিনিসপত্রে ভরা৷ যেমনঃ কোঁড়া নারকোল, দুটো ২ লিটারের বোতল ভর্তি খাঁটি ছাগীর দুধ, তিনটে কাঁচা কাঁঠাল, দুটো পেঁপে, এইসব আর কি। বিয়ের সময় লোকে যৌতুক নেয়, আমি তো তাও নিইনি৷ শুধু বউটা নিয়ে এসেছিলাম। বউয়ের বদলে সারাজীবন ধরে এতকিছু দিতে হবে বলে একটু রসিকতা করেছিলাম শুধু। ... ...
তোমার গানেই সকাল হয় / তোমার গানে সারা বেলা, / গাঙুর ভাবছে তোমার কথা / তোমার জন্য সুরের খেলা।
চাহিদা যোগান ভারসাম্যের / বউটা আমার খুবই ভালো
লেখক আর লেখা নিয়ে মন্তব্য।
#পুরোনোলেখা The wonderful things in life are the things you do, not the things you have. শুধু পুরোনো নয়, ওয়েবে প্রকাশিত প্রথম লেখা। ম্যাজিক ল্যাম্প-এ এই লেখাটা দেওয়ার পিছনে একটাই কারণ, রেইনহোল্ড মেসনারের প্রেমে পড়া। আলপাইন ক্লাইম্বের প্রবাদপ্রতিম ব্যাক্তিত্ব তো বটেই, ধীরে ধীরে মেসনার কিংবদন্তিতে পরিণত হয়েছেন অল্টিটিউড ক্লাইম্বের জগতে। বেসিক কোর্স করার সময় ওর কিছু দুর্লভ সাক্ষাৎকার দেখার সুযোগ হয়েছিল, সেইগুলো এখনও প্রয়োজনে আমাকে সাহস জোগায়। পুরো লেখাটাই তুলে দিলাম। যদি কেউ আগ্রহী হয়, মেসনারের লেখা 'ক্রিস্টাল হরাইজন' বইটা পড়তে পারেন। জীবনের নতুন দিগন্ত খুলে যাবে।পাহাড় যখন ডাকেপায়ের পাতায় রক্ত জমে বরফ হয়ে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবার রীতিমতো। ... ...
নেটফ্লিক্স এবং সত্যজিৎ - বিগত এক সপ্তাহে আড্ডার গণপরিসরে বাঙালির একমাত্র আলোচ্য বিষয়। হাজার হোক, রায়মশাইয়ের দীর্ঘ ছায়ায় পালিত আমাদের কৈশোর, তাঁর গল্পের প্রতি আমাদের আলাদা শ্রদ্ধা! কিন্তু শ্রদ্ধার ফুল দিতে গিয়ে মানুষটা ঢেকে যাচ্ছেন না তো? তাই তাঁর কাজ নিয়ে অন্যরকম কিছু হলে, রিভিউ নয়, চাই আলোচনা। সত্যজিৎ রায় ১৯৯২ সালে প্রয়াত হওয়ার পর থেকে কি আমরা আদৌ জানি, ওঁর লিখিত সাহিত্য থেকে যখন সিনেমা তৈরি হয়, তখন আমরা ঠিক কী চাই?প্রশ্নগুলো সহজ নয় মোটেই। ... ...
#পাহাড়যাপন বনপাহাড়ের দেশ। সবুজ ঘন জঙ্গল। মাথার ওপর গাছের শাখা প্রশাখায় একসুরে ডেকে চলেছে দোয়েল, ময়ূর, ম্যাগাপাই, আরও কত নাম না জানা পাখি। মাটির রং খয়েরি সবুজ, মনে হয় খানিক আগেই হয়ে গেছে একপশলা বৃষ্টি। কচি সবুজ পাতাগুলো থেকে এখনও জল চুঁইয়ে পড়ছে। টুপ,টুপ,টুপ টুপ...নাকে ভেসে আসছে বৃষ্টির সোঁদা গন্ধ। মুক্ত আসমানি শামিয়ানার নিচে একখানা মাত্র বাড়ি, তার সামনে দাঁড়িয়ে আছে মস্ত এক গাছ। বাড়ির রোয়াকে বসে কলকেতে টান দিচ্ছে এক বৃদ্ধ, তাকে কোথায় যেন দেখেছি। মন দিয়ে দেখে চিনে ফেলি। আমারই প্রতিরূপ, তবে ভারি আনমনা। কোত্থেকে আমদানি করা হল একে? তাজ্জব! কেসফাইলের দরকার পড়ে না, সব কিছু আপনা হতেই স্পষ্ট হয়ে ... ...
এটা সে সময়ের কথা, যখন আমি কলেজে পার্ট-টাইমার, আর ছুটির দিনে বাড়িতে প্রাইভেট টিউটর। প্রাইভেট টিউটর কিসের – না ইংরাজি অনার্সের। অর্থাৎ কিনা, চসারও জানি, চাটনিফিকেশনও জানি। সে এক আশ্চর্য সময়, সে এক দুঃসহ সময়।এমনই এক সন্ধেয়, কলেজের কাজ সেরে বাড়ি ফিরে সবে হাতমুখ ধুয়ে বসেছি, হাল্কা একটা গান চালিয়েছি আপনমনে অ্যারিস্টোক্র্যাটিক ফুর্তি করবো বলে, এমন সময় ফোন।-হ্যালো?-“Hello, is this Suvankar Sir? Me ………… Banerjee!”, নারীকণ্ঠ।-বলছি।-You teach in private? এমনিতেই বাঙালী সাহেব-মেমরা ফোন করে ইংরাজি ঝাড়লে প্রচণ্ড মাথা গরম হয়। আমি উল্টে সাধারণ ইংরাজি কথাগুলোকেও বাংলা করে বলতে শুরু করি। বললাম, “হ্যাঁ, আমি বাড়িতে পড়াই।” “আমাকে পড়াবেন please?”, বলেই সে বলল যে ... ...
আধার হেসে কয়, …"ভাবার কিই বা আছেআলো যে মোর পিছে রয়বিরহীর চোখেই তো প্রেম নাচে!"
আর পাইনি কোথাও। আর অন্য কোথাও পাওয়ার জন্য ছুটে বেড়াতেও চাই না। সব, সঅ..ব যেন এক জায়গায় থিতু হয়ে আছে। সকাল থেকে নিদাঘ দুপুর পেরিয়ে আরক্তিম সন্ধ্যা এখানে সব থমকে থেকেও কেমন যেন অবিরাম, নির্বাধ! কী এক অন্তরালের ফল্গুধারা বয়ে চলেছে। দাঁড়িয়ে থাকি বড়ো চাঁপা গাছটার নীচে, কেউ এসে পিছন থেকে কাঁধে আলতো হাত ছুঁয়ে বলে... "এসো জ্যোতির্ময়, এসো!" আমি যাই... হাসি... তুমুল গল্প চলে... সেখানে দুঃখী হতে ভালোবাসার কোনো দুঃখবিলাস চলে না। যথার্থ দুঃখীর কথা, নিরন্নের কথা, আর্তের আরতির কথা চলে... কাজ কাজ কাজ... এবং বেলা গড়ায়। যে বলেছিল "এসো জ্যোতির্ময়, এসো", সে-ই বলে, " সন্ধ্যা হলো মা... এবার ... ...
আজকাল গ্রুপে অনেকে ইংরেজি বইয়ের রেকামেন্ডেশন দিচ্ছে দেখে এই বইটা সাজেস্ট করার ইচ্ছে হল। অসম্ভব জনপ্রিয় বই, অনেকেই পড়ে থাকতে পারেন। না'হলে পড়ে দেখতে পারেন। টাইমলাইনে বছরখানেক আগে লিখেছিলাম, সেটাই কপি পেস্ট করে দিলাম।অ্যামাজন বেস্টসেলারের তালিকায় থাকা কোন বই হাতে পেলে আমি ভয়ে ভয়ে থাকি। কয়েকবার রাম ঠকান ঠকেছি, মাঝখানে বই ছেড়ে দেওয়া আমার নীতিবিরুদ্ধ, ফলে বইটা শেষ করতে গিয়ে রীতিমত নাকানি চোবানি খেতে হয়েছে। এই বইটা নিয়েও আমার দ্বিধা কম ছিল না। আমাজন বেস্ট সেলার লিস্টে এক নম্বরে বিরাজ করছে, কিন্তু তেমন কোনও আলোচনা নেই কেন? ভয়ে ভয়ে বইটা পড়তে শুরু করেছিলাম। আমার ইংরেজি ভাষাজ্ঞান খুবই সীমিত, লিটারারি স্টাইল নিয়ে ... ...
বহুকাল, আক্ষরিক অর্থেই বহুকাল পর নিজের শহরে ফিরছে দু ভাই আর তিন বোন। পাঁচজনই অবশ্য সহোদর নয়। আগের প্রজন্মের দুই ভাইয়ের ছেলেমেয়ে। একদিকে সনাতন বাবুর এক ছেলে কল্যাণ এবং দুই মেয়ে কল্যাণী ও শিবানী আর আর এক দিকে বঙ্কুবিহারীর এক ছেলে ইমন আর এক মেয়ে দূর্গা। পাঁচ ভাইবোন আজ বহুদিন পর ফিরছে নিজেদের জন্ম ভিটেয়। ভিটে বলতে অবশ্য আর বাকী কিছুই নেই। পোড়ো বাড়ি হয়ে গেছে। ... ...
ভালো খবর - দশ লক্ষ টাকা করে ঋণ পাবেন ছাত্ররা। চড়া দামে আজ উচ্চ বলো মধ্য বলো আর প্রাথমিক বলো - সব শিক্ষা কিনতে হয় আমাদের। সেখানে কিছুটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ভালো লাগতো সরকার যদি এই মূল্যটা মানে এই ফি গুলো যদি নিয়ন্ত্রণ করত। কিন্তু এই ঋণ পাবেন ঘোষণা করে অনেকগুলো দায়ভার ঝেড়ে ফেলতে পারবেন এখন। যেমন রাজ্যে উচ্চশিক্ষার পরিকাঠামো নেই। বাইরে চলে যাও। ... ...
ত্রাণ দিয়ে কী হয়? ত্রাণ দিয়ে কী হয়? ত্রাণ নিয়ে কী হয়? এইসব ভাবতে ভাবতেই লোকটি পৌঁছে যায় এক কংক্রিটের রাস্তায়। গাড়ি ওঠে না উঁচু রাস্তায়। অগত্যা হাত ধরাধরি করে নামাতে হয় চালের বস্তা। চালকের সঙ্গে হাত লাগাতে গিয়ে হাঁফিয়ে রায় করোনার সদ্য আধ সেরে ওঠা লোকটি। একটু আগে কৌতূহল বসে দেখেছে অক্সিমিটার। ৯২। যন্তর ভুল। না আরেকজনের আঙুলে দেয়। ৯৮।নিজেকে বোঝায় কোথাও ভুল হচ্ছে।লোকটি-- আমাদের আধ চেনা লোকটি; আসতো না।এক সাংবাদিক খবর করেছিলেন।সাংবাদিককে পছন্দ করেন আমাদের আধচেনা লোকটি। কী সব জরুরি কথা আছে।সাংবাদিকের একটা চায়ের দোকান ছিল স্টেশনে। তা বন্ধ। লক ডাউনে।সাংবাদিকতা তাঁর নেশা। চা বিক্রি পেশা। গাদাগুচ্ছের রোগ ও ঝামেলা বাধিয়েছে সাংবাদিকটি পরোপকার করতে ... ...
আমার স্ত্রীর নাম সত্যবতী। আমার নাম শান্তনু। থুড়ি পরাশর। কোনও পূর্বাভাস ছাড়া হঠাৎ-ই এক পশলা বৃষ্টি হয়ে গেল। গাইডের ভাষায় অবশ্য বৃষ্টি পড়ে এখানে বারো মাস, তেমনটাই নাকি সাধারণ পূর্বাভাস।
তোমার সহিত আমার কোনোদিন বিবাহের কথা হয় নাই। প্রণয়ের সুযোগও বালক-বালিকা বেলায় ঘটে নাই। কোনও সন্তানসূত্রেও তোমার সহিত আমার কোনো গ্রন্থি রচনা হয় নাই। তারপরও তুমি আমার এবং আমি তোমার নিয়তিতে জুড়িয়া যাই।