(অফিস সিরিজ - ১) আসছে বেস্পতিবার ডেট দিয়েছে।ডেট দিলে আবার যেতে হয়। নিঃসঙ্গ শোভাযাত্রা। জিজ্ঞেস করতে হয় "কিছু হলো"?"আমার চিঠি চিনলো কত লাল মখমলের মুখ"?বার্নিশ টেবিলের গন্ধ ও কলিংবেলের ঘুমপাড়ানি গান,আমার ক্ষরোষ্ঠী লিপিগুলোকে কিদিতে পারছে সুখ? চিঠির কোনো পাসপোর্ট নেই, ভিসা নেই,তবুও ভ্রাম্যমান। মুসাফিরের পাতকুয়া ভ্রমণ।মফস্বলের পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মফস্বলে।কখনো উদ্বাস্তু হয়ে এক পা ফাইলে,আরেক পা এসির হাওয়ায়। ভীষণ হলুদ শ্লেষ্মা জোটায়ও হলুদ হয়ে যায় আবেদন। আচ্ছা, আসছে বেস্পতিবার কি বুধবারের পরেই আসবে?"পরিশেষে আপনার প্রতি আমার বিনীত নিবেদন এই যে,আকাশগঙ্গার মধ্যে কোন বৃহস্পতিটি আমার জন্য বরাদ্দ,তা জানাইয়া বাধিত করিবেন"। ... ...
বিরলপাতার গাছমৃণাল শতপথী৯ঋকাল বুকসদাম ২৫০ টাকাসময়ের সঙ্গে, বয়সের সঙ্গে, বেঁচে থাকার যাবতীয় ঝুটঝামেলা অনুভূতিতে একটা সর ফেলতে থাকে। হাল্কা সর প্রথমে, না সরাতে পারলে, আর একটি সরের তল, তার ওপর আর একটি- সর জমে গাদ হয়ে যায়- সেডিমেন্ট- তখন অলীক এক অস্ত্রের সন্ধান করতে হয় যা একাধারে ধারালো, একটানে চেঁছে ফেলবে অনুভূতির ওপর জমে থাকা আস্তর, আবার একই সঙ্গে আশ্চর্য কোনো সঙ্গীত শোনার পরবর্তী অনুভূতির মতো হবে- শিশুর মতো টলমল পায়ে অনুভূতির এ ঘর সে ঘর যাব- নতুন করে আবিষ্কার করব আমারই অশ্রু, আমারই আনন্দ।গুরুচণ্ডা৯র শারদ সংখ্যায় মৃণাল শতপথীর 'ডলফিন' পড়ে আমি সেই অলীক অস্ত্রের সন্ধান পাই যা বস্তুত মায়া। আলতো ... ...
বুধনী হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো চিঠি পেলাম হেডকোয়ার্টার থেকে, যে বেশ কয়েকদিন আনাড়া তে ডিউটি করতে হবে। সেখানকার সিষ্টার-ইনচার্জ বিনা নোটিশে আমেরিকা পাড়ি দেওয়ায় তার শূন্যস্থান পূর্ণ করতে হবে, যতদিন না অন্য কাউকে স্থায়ী ভাবে সেখানে নিয়োগ করা হচ্ছে। ঘুরেফিরে প্রায় সকলকেই ডিভিশনাল হাসপাতাল থেকে যেতে হবে। এবার পালা আমার।কি আর করা যায়। উপরওয়ালার নির্দেশ মেনে বাক্সপ্যাঁটরা গুছিয়ে যাওয়া হলো। পুরুলিয়ার অন্তর্গত আনাড়াকে কি বলব,না শহর না গ্রাম। বিস্তীর্ণ প্রকৃতির মাঝে মানুষ তার থাকার ঠিকানা খুঁজে নিয়েছে ... ...
জন্ম দিনে কিংবদন্তী কে শ্রদ্ধার্ঘ্য! আজ আর কোনো 'সূর্য শিকার' হয়না 'দুঃস্বপ্নের নগরী' তে শুধু 'নীল সাদা লাল’ ফুল'ব্যারিকেড' হীন, হায়েনার আনা গোনা' রাইফেল' হাতে, নেই সেই সিং-শার্দুল
চাকুরীতে ঢোকার বয়স মোটামুটিভাবে ২৫ ধরলে এবং অবসরের বয়স ৬০ (যদিও কলেজ শিক্ষকদের ৬৫ বছর) ধরলে চাকুরী করার সময়সীমাটা দাঁড়ায় ৩৫ বছর। কলেজ শিক্ষকদের ক্ষেত্রে ৪০ বছর। অর্থাৎ বাম আমলে যারা চাকুরী পেয়েছিল তাদের বেশীরভাগই এখনও চাকুরী করছে। বাম আমলে চাকুরী পেয়েছে, চাকুরী পাওয়ার পরে বাম সংগঠন করতো আবার রাজনৈতিক পালাবদলের পরে রং পাল্টে ডান সংগঠনে নাম লিখিয়েছেন এইরকম চাকুরীজীবির সংখ্যা খুব কম নয়। যদিও এখনও অব্দি রাজ্য সরকারী কর্মচারী সংগঠনের ক্ষেত্রে ডানপন্থীরা খুব একটা বাম সংগঠনের ক্ষতি করতে পারেনি। তবুও সংগঠন পরিবর্তন করা চাকুরীক্ষেত্রের ব্যাপার, তার সাথে মূল রাজনীতির যোগ থাকার কথা নয়। সুতরাং তাদের রাজ্য সরকারী কর্মচারী হিসেবেই ... ...
বানী কেন দেব? বানী তো দেয় দেবতাগণ!
প্রচলিত একটি ধাঁধা এবং সেই ধাঁধার সমাধান, আমরা প্রায় সবাই জানি। কিন্তু তাসত্ত্বেও যেহেতু আমরা একে অন্যকে ততটা বুদ্ধিদীপ্ত বলে মনে করি না, তাই সুযোগ পেলেই নিজেকে যথেষ্ট চালাক প্রতিপন্ন করার জন্য সাদা কাগজে কলম দিয়ে একটা ছোট সরলরেখা টেনে বা মেঝেতে চক দিয়ে অনুরূপ রেখা টেনে প্রশ্ন করি, বলুন তো এই রেখাটির বিন্দুমাত্র অঙ্গহানি না করে কীভাবে রেখাটিকে ছোট করা যায়? যাকে প্রশ্নটা করা হলো, তিনি যদি মোটামুটি অভিনয়কলা রপ্ত করে থাকেন, তাহলে প্রথমটা না জানার ভান করে বিস্ময় প্রকাশ করবেন। তাই তো, তাই তো, এটা কী করে সম্ভব! তারপর কিছুক্ষণ বগল চুলকে সমাধান বের করার ভঙ্গিতে বলবেন, ধরে ... ...
এই বালকই যে আমার আসল গন্তব্য তা বলার অপেক্ষা রাখে না। রাক্ষসকুলে জন্ম নিলেও সে যে প্রকৃত কৃষ্ণ ভক্ত সেটা বোঝাই যায়। যে বালক শ্রীকৃষ্ণের হাতে মৃত্যুবরণ করে মোক্ষলাভ করার আশায় তপস্যা করতে পারে, দেবতাদের সন্তুষ্ট করতে পারে, তাকে দেবতারাই বা বর না দিয়ে কি করে থাকে আর আমিই বা কি করে তাকে ইষ্ট না মেনে থাকতে পারি? একদিকে যেমন তার ধমনীতে বইছে ক্ষত্রিয় কুলের রক্ত, আর একদিকে বইছে রাক্ষসকুলের রক্ত আর মনে বইছে মোক্ষলাভের অদম্য বাসনা। সেই বালক যে কুরুক্ষেত্রের শ্রেষ্ঠ বীর হবে তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু সেই বালকের প্রতিজ্ঞা বা সংকল্পের কারণে কুরুক্ষেত্র যুদ্ধে অংশ নেওয়া পাণ্ডব ... ...
বারবার কুরুক্ষেত্রের রণাঙ্গন ছেড়ে মন চলে যাচ্ছে মানালির সেই জঙ্গলে, যেখানে হিড়িম্বা বাস করেন পুত্র ঘটোৎকচকে নিয়ে। ঘটোৎকচের বিবাহের পরে সংসারে পুত্রবধূ কামকালীকা এসেছেন। কিছুকালের মধ্যে ঘটোৎকচ এবং কামকালীকার একটি ফুটফুটে পুত্রসন্তান হয়। আঙিনা জুড়ে খেলে বেড়ায় সেই নতুন অতিথি, তার আগমনে জঙ্গলের পশুপাখিদের মধ্যে চঞ্চলতা ফিরে এসেছে। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশমত পিতামহী হিড়িম্বা তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে থাকেন। শিশুটি ছোটবেলা থেকেই শাস্ত্র, যুদ্ধবিদ্যা, অস্ত্রচালনা, ন্যায়শাস্ত্র ইত্যাদিতে বিদ্বান হয়ে উঠতে লাগল। কালক্রমে পিতামহী হিড়িম্বার প্রচেষ্টায়, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং নিজের সাধনায় সেই শিশুটি এক মহাবীর হয়ে উঠলো। স্কন্ধপুরাণে এই শিশুটির উল্লেখ আছে, এছাড়াও দক্ষিণ ভারত থেকে ... ...
[ ‘ধুইন’ ছবিটি বর্তমানে MUBI-তে দেখানো হচ্ছে - https://mubi.com/films/dhuin ]পঙ্কজ বিহারের দ্বারভাঙার ছেলে। ছোট একটি নাটকের দলে সে অভিনয় করে। ছবি শুরু হয় তাদের দলের একটি পথ-নাটিকা দিয়ে। অভিনয়ের জন্য সে প্রাত্যহিক অর্থ পায়। পঙ্কজের বাবা তেমন কিছু করেন না। সাংসারিক টানাপোড়েনের মধ্যেও পঙ্কজের স্বপ্ন মুম্বাইতে গিয়ে বড় অভিনেতা হওয়ার। মৈথিলী ভাষায় নির্মিত অচল মিশ্রা-র (Achal Mishra) ছবি 'ধুইন'-র (Dhuin) মোটামুটি এই হল বিষয়বস্তু। 'ধুইন' পূর্ণ-দৈর্ঘ্যের চলচ্চিত্রও নয়, আবার ছোট ছবিও নয়। পঞ্চাশ মিনিটের এই ছবিকে আমরা বরং বড় গল্পের মত বড় ছবি আখ্যা দিতে পারি।ছোট শহরের একজন নাটকের শিল্পীর জীবনের যে পর্ব এই ছবিতে চিত্রিত হয়েছে তা বাস্তবিকই এহেন ... ...
ওবিসিদরদী সংঘ পরিবারের কাছে প্রশ্ন:১। এত যদি ওবিসি দরদ জাতিগণনা করতে আপত্তি কেন?২। কেন্দ্রীয় সরকারি চাকরি বন্ধ কেন? সেটা দিলে তো ওবিসি সংরক্ষণ মিলতো?৩। বেসরকারি ক্ষেত্রে সংরক্ষণ চালু করছো না কেন?৪। মনুবাদীদের নবরাত্রি দেখে ফেলায় গুজরাটে দলিতকে পিটিয়ে মারলে কেন?৫। দলিতদের পক্ষে কথা বলায় গৌতম নওলাখা সহ বুদ্ধিজীবীদের জেলে পুরে রেখেছো কেন?৬। দলিত মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাসভবন ঠাকুর গোত্রের যোগীর বাস করার জন্য দমকল দিয়ে গঙ্গাজল ছড়িয়ে শোধন করলে কেন?৭। অখিলেশ যাদব প্রশ্ন করেছেন: দলিতরা মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে দেখা করতে গেলে ভাজপা কর্মীরা গঙ্গাজল ছড়িয়ে দপ্তর শোধন করে কেন?৮। রামমন্দির প্রতিষ্ঠার সময় বাংলার মতুয়া প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি কেন? ... ...
মেছতা হল একটি সাধারণ চর্ম সমস্যা যা মলের সঙ্গে মিশে থাকা সামান্য চর্মক্ষতি দেখাতে পারে। মেছতা দূর করার জন্য কিছু উপায় নিম্নলিখিত হতে পারে:১. মেছতা দূর করার জন্য আপনি সাধারণত ডেরমাটোলজিস্ট এর সাথে পরামর্শ করতে পারেন। তারা সবচেয়ে ভালো ট্রিটমেন্ট প্রদান করতে পারেন।২. লেজার ট্রিটমেন্ট হল একটি সম্ভবত সবচেয়ে কার্যকর উপায়। লেজার দ্বারা মেছতা দূর করা হয় এবং উদ্বেগ সম্পৃক্ত নয়।৩. কিমিক্যাল পিলিং একটি অন্য একটি উপায়। এখানে একটি রসায়ন ব্যবহার করা হয় যা প্রকাশ করে আপনার ত্বকের উপর ভিন্নতা এবং সামান্য পরিমাণ চর্মক্ষতি দূর করতে সক্ষম।৪. কিছু হোমিওপ্যাথিক চিকিৎসা মেছতা দূর করতে সাহায্য করতে পারে। কিছু পদার্থ যেমন আলোভেরা ... ...
তেলেঙ্গানার সুরাইয়াম্মা ৩৬ বছরের হাসি খুশি একজন যুবতী। স্বামী ও দুটি সন্তান নিয়ে সুখের সংসার। স্বামী যথেষ্ট কেয়ারিং এবং প্রতিষ্ঠিত, নিজেও অনলাইনে জব করে ভালোই আয় করেন। হঠাৎ করেই সুইসাইড করলেন। কারণ খুঁজতে খুঁজতে দিশেহারা পরিবার যখন অথৈ জলে তখনই ক্রেডিট কার্ডে প্রায় নয় লক্ষ টাকা ধারের স্টেটমেন্ট এলো বাড়িতে। বিহারের শাশারাম থেকে মুম্বাইয়ে রোড কন্সস্ট্রাকশানে কাজ করতে আসা ভিনীত কুমারের মৃতদেহ পাওয়া গেল ভিরারের একটি চৌল থেকে। তারও ক্রেডিট কার্ডে ধারের পরিমাণ সাড়ে চার লক্ষ টাকার মতো। এমন অনেক ছোট বড় ঘটনা আপনার ব্যস্ত জীবনের নজর এড়িয়ে ঘটে যাচ্ছে। আপনি হয়ত পড়ছেন, কিন্তু গভীরে ঢুকছেন না এবং ভুলে যাচ্ছেন। মোবাইল এ্যাপে লুডো, ... ...
হস্তিনাপুরকে কেন্দ্র করে বিবদমান কৌরব এবং পাণ্ডব, দুপক্ষই উত্তীর্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে। বেদব্যাসের কৃপায় দিব্যদৃষ্টি প্রাপ্ত সঞ্জয় যুদ্ধের বর্ণনা করছেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, মোহিত হয়ে শ্রীকৃষ্ণের বৈদান্তিক দর্শনের ব্যাখ্যা শুনছেন অর্জুন, কপিধ্বজের মাথায় বসে শুনছেন রামভক্ত হনুমান। কিন্তু সেইদিকেও মন যেতে চাইছে না কিছুতেই। রণাঙ্গনের নৈসর্গিকতাকে ভঙ্গ করতে ইচ্ছে করছে না। বরং যুদ্ধক্ষেত্রের ওই কোনায় যে উঁচু টিলা দেখা যাচ্ছে, যেখান থেকে সমস্ত রণাঙ্গন স্পষ্ট এবং সুন্দরভাবে দেখা যায়, মন ছুটে চলেছে সেই টিলায়। শান্ত যুদ্ধক্ষেত্র, রণাঙ্গনের মাঝখানে অর্জুনের সারথি হিসেবে যুদ্ধে অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন অতীত, বর্তমান এবং ভবিষ্যত, এই বিশ্বব্রহ্মান্ডের মায়া। পরবর্তীতে যা আমরা গীতার বাণী হিসেবে পাবো। ... ...
পুরাণ এবং ইতিহাসকে পরস্পরের বিরোধী বলতে পারেন অনেকেই, কিন্তু পুরাণের বা মহাকাব্যের অনেক চরিত্রের এই পৃথিবীতে বসবাস ছিল এটার সত্যতা ইতিমধ্যেই প্রমাণিত। আবার সময়ের হিসেবেও পুরাণ এবং ইতিহাস বেশীরভাগ ক্ষেত্রেই একই ফলাফল দেয়, যা বড়ই আশ্চর্য্যের। স্থানীয় লোকেদের কাছে সেইসব চরিত্রের যেসব কাহিনী জানা যায় বা স্থানীয় যেসব নিদর্শন পাওয়া যায় তা পুরাণের বর্ণনার সাথে বেশীরভাগই মিলে যায়। লোককাহিনী মিলে যাওয়ার কারণ হয়তো তারাও সেই পুরাণের কথাই বলছেন কিন্তু নিদর্শনগুলো মিথ্যা বলতে পারে না কোনোভাবেই। পৌরাণিক নাম হয়তো বা পাল্টে গেছে, অবক্ষয় হয়েও থাকতে পারে। আবার যুক্তি দিয়ে বিচার করলে সেইসমস্ত স্থান এই পৃথিবীর কোথায় হতে পারে তার হিসেবেও পাওয়া ... ...
কড়ি ভর্তি তরী কি আর ভিড়বে ঘাটে ছাইউন্নয়নের চিচিং ফাঁক, উলঙ্গ নন্দ লাল! -চারদিকে ছিদ্র, - 'দাদা আমি বাঁচতে চাই... - জোট বেঁধে দাদার জন্য কেটে রাখো খাল।-আমরা তো সব সঙ্ঘ-বদ্ধ একই বৃন্তের ফুলহাসতে হাসতে কাশি হলে বলতে হবে যক্ষ্মা! আদা"র আমি,আদা'র তুমি,কাঁচাকলা রাহুলহেমলকে'তে অমৃত স্বাদ,প্রচার করেই রক্ষা!!
উপল মুখোপাধ্যায়ের গল্প সমগ্র -প্রথম খণ্ডচিন্তা গল্প সিরিজ-১৬দাম- ৬০০ টাকাশ্রী উপল মুখোপাধ্যায়ের ছোটো গল্পের পাঁচটি সংকলন একত্র করে তৈরি হয়েছে এই গল্প সমগ্র-প্রথম খণ্ড। গত বিশ বছর বিভিন্ন লিটল ম্যাগাজিন এবং ওয়েবজিনে ২০০৫ থেকে ২০২২ অবধি প্রকাশিত গল্পগুলি কালানুক্রমিক সজ্জিত (সংকলনের প্রকাশকাল অনুযায়ী), এর ফলে সম্ভবত সময়ের সঙ্গে লেখকের ঝোঁক বদলে যাওয়া ধরা যায়। উপলের গল্পগুলি সেই অর্থে কোনো কাহিনী বয়ে আনে না- প্রতিটি গল্পই এক একটি আইডিয়া। একটি মুহূর্ত। একটি দেখা অথবা শোনা। হয়তো স্বপ্ন।কোনো গল্পে কথকের গুরুত্বও কম। কে কথক, কে কাকে অবলোকন করছে- গুলিয়ে যায়- ফলত সর্বদাই একটি কাউন্টার ন্যারেটিভ তৈরি হয়ে যায় সেই সব গল্পে।গল্প ... ...
ডিলিটেড .
বছরখানেক হল নাড়ু মামা রাজ্য সরকারি চাকরি থেকে রিটায়ার করেছে। ভজাদার চায়ের দোকানে মামার সঙ্গে সেদিন দেখা হয়ে গেল। চা সিগারেট সবই আমার পয়সায়... কিছু মনে করি না। যাকগে, রিটায়ার মানুষ। চা খেতে খেতে কথায় কথায় বললাম, "ঠিক সময়ে রিটায়ার করেছ। তাই না?