
কথায় বলে, "জলের মতন খরচ করা", অর্থাৎ কিনা মাত্রাহীন, আনলিমিটেড একটা ব্যপার। তো, আমাদের চেতনায় "জল" মানে একটা অফুরন্ত ব্যপার। আর কে না জানে পৃথিবীর তিনভাগ জল, একভাগ স্থল। এই স্থলেও মাটি খোঁড়ো, খোঁড়ো, কোথাও দশ ফুট, কোথাও দুশো ফুট, কোথাও বা আরো বেশী নীচে, জল পাবেই (আগামি বছর কুড়ি অন্তত পাবেই)। তা প্রচুর থাকলে লোকে যেমন "জলের মতন" খরচ করে, তেমনই জলও খরচ করতে করতে, আমরা প্রায় ফুরিয়ে এনেছি। অনিয়ন্ত্রিত ভাবে natural resourceগুলোর ব্যবহার আজ আমাদের্কে খুব বড় একটা সমস্যার মুখে এনে দাঁড় করিয়েছে। ... ...

বৃষ্টিস্নাত কলকাতা সন্ধের মুখোমুখি থমকে দাঁড়িয়ে। অদূরে টালিগঞ্জ রেলব্রিজ - আলো আঁধারি আর ঝিরঝিরে জলপতনের মধ্যে কিছুটা অশরীরী। ছায়ার মতন দাঁড়িয়ে। ক্রমাগত ছুটে আসতে থাকা গাড়ির হেডলাইটের ধাঁধানো হলদেটে আলোর এক বিস্তীর্ণ মাকড়সাজাল সারাটা শহরের আনাচে কানাচে। কোথাও এককোণে ধুঁকতে থাকা নেড়িকুকুর, গত কয়েকদিনের একনাগাড় বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে বড় বাড়ির সিঁড়ির তলায় আশ্রয় নিতে গিয়ে ব্যর্থ, মনোরোগী দারোয়ানের লাঠির গুঁতো খেয়ে শেষমেষ চায়ের দোকানের আবর্জনার ঝুড়ির পাশে ... ...

তোমাকে প্রেরণ করি আমার নষ্টতা, কেরো¢সন / ঝালস্বাদ, তিতকুটে, ধুলেও-হাত-থেকে / না-যাওয়া-বিচ্ছিরি-গন্ধগুলো ... ...

লস্করে হিংসে পাকাক / কী বা যায় আসে তাতে- / ওরে মন বক-রূপকে / মৌজ রাখো গঞ্জীকাতে। ... ...

তবে কি আমিই হারি? বারবার? শত্রুহীন এই পৃথিবীতে / ধর্মাধর্ম ভুলে গিয়ে মেতেছে উল্লাসে আজ আমাদের সেনা / আমি কেন পরাজিত তবে / মধ্য হেমন্তঋতু স্যমন্তপঞ্চকে? ... ...

জীবিকা হাতড়ে এখনো যারা ঘুরে মরে / প্রতিদিন কবরে যেতে চায়, অন্তিম শুয়ে পড়বে বলে; / আবার উঠে আসে, পেতে দেয় বুক / উদগ্রীব অস্ত্রগুলির সামনে ... ...

ছোটখালার মনে নেই, ওকে আমি পালিয়ে যেতে বলেছিলাম / বলেছিলাম, এসো, লুকিয়ে থাকি শূন্য ফুলদানির / অন্তহীন রহস্যের ভেতর ... ...

একে তো আমাদের বারো মাসের তেরো পাব্বন। তার মধ্যে আজ বন্ধুর বিয়ে, কাল পাড়ায় ক্রিকেট টুর্নামেন্ট, পরশু পিকনিক এসব তো লেগেই আছে। কিন্তু আজকালকার অফিসগুলো এই সব কথা শুনতেই চায় না। ছুটি চাইতে গেলেই বসের মুখ হাঁড়ি। অজুহাত খুঁজতে খুঁজতে মাথার চুল ছিঁড়ে ফেলার জোগাড়, তবুও দারুণ ভাল কোনো অজুহাত আর মাথায় আসে না। এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? এমন কিছু কি নেই জগতে যা এনে দিতে পারবে অনেক অনেক ছুটি, যখন দরকার তখনই? ... ...

যথেষ্ট হয়েছে। কথা বলার, পরিষ্কার করে, জোর দিয়ে কথা বলার সময় হয়েছে। কারণ একটাই। আমরা, জনতা, জানি, ঠিক কোন পরিস্থিতিতে, ঠিক কোন ঘটনাক্রমের শেষ ধাপে গিয়ে, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে হত্যা করা হল।আমরা কিন্তু জানি এই দায়িত্ত্ব কাদের। বেনজির ভুট্টোর হত্যা ঠিক একক বা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এই জাতীয় ঘটনার আদলের সঙ্গে আমাদের বিশেষ পরিচিতি তৈরী হয়েছে। ... ...

ঝড়, বৃষ্টি বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের হুঁশিয়ারী দেওয়াটা আবহাওয়া দপ্তরের একটা বড় কাজ। কিন্তু কতটা নিখুঁত ভাবে তাঁরা আগাম খবর দিতে পারেন এই ব্যপারে? পরিসংখ্যান বলছে যে, আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট মোটেই খুব একটা নির্ভরযোগ্য নয়। আমাদের কোলকাতার আবহাওয়া দপ্তরের কথা তো ছেড়েই দিলাম, অতি উন্নত দেশের অত্যাধুনিক যন্ত্রপাতি, ডপলার রাডার, সুপার কম্পিউটারেরও সাফল্যের হার শতকরা ৬০% এর বেশী নয়। সেখানে কোনো মানুষ যদি দাবী করেন যে এই সমস্ত অত্যাধুনিক যন্ত্রপাতি ছাড়াই ওয়েদার ফোরকাস্ট করে দেবেন তিনি, এবং তার সাফল্যের হার ৮৫% এরও বেশী, তবে কেমন লাগবে শুনতে? ... ...

ভারতে জাতিগত দাঙ্গা বা কম্যুনাল রায়ট নিয়ে কথা উঠলেই আমাদের মনে প্রথমেই আসে হিন্দু আর মুসলমানে লাঠালাঠি আর কাটাকাটি। তেইশ বছর আগের শিখ নিধনযজ্ঞ বা ঐ মাপের দু একটা ঘটনা বাদ দিলে ভারতের ইতিহাসে জাতিগত দাঙ্গার মূল ভিত্তি কিন্তু হিন্দু আর মুসলমানে পারস্পরিক অবিশ্বাস, অসন্তোষ, এবং একের অন্যকে দাবিয়ে রাখার একটা সুপ্ত প্রচেষ্টাকে জাগিয়ে তোলা। ... ...

শেষ হতে চলেছে ২০০৭, এক রক্তাক্ত বছর। সাদ্দামের ফাঁসির ভিডিও আর নিঠারীর নালা থেকে পাওয়া শিশুদের হাড়গোড় দিয়ে শুরু হয়েহিল এই বছরটি। জ্যান্ত পুড়িয়ে মারা তাপসী মালিকের আংরা হয়ে যাওয়া ছবিটাও তখনও বেশ টাটকা। তারপর শুধুই রক্ত আর লাশের মিছিল, ভালবেসে বিয়ে করে লাশ হয়ে যাওয়া, বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন, মানবদেহের টুকরো; মক্কা মসজিদ থেকে সমঝোতা এক্সপ্রেস, মইনুদ্দিন চিস্তির দরগা থেকে চাট সেন্টার ---- এবং নন্দীগ্রাম, এবং নন্দীগ্রাম, এবং নন্দীগ্রাম। ... ...

না, এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়। বরং তিনমাস আগের একটা পুরোনো খবর। এই বছরের সেপ্টেম্বর মাসে টিটিকাকা হ্রদের কাছে এক বিশাল উল্কা আছড়ে পড়ে। তার কিছুদিনের মধ্যেই কাছাকাছি অঞ্চলের বাসিন্দারা, বিশেষত যাঁরা উল্কাপাতের জায়গাটা দেখতে গিয়েছিলেন, তাঁরা অসুস্থ হয়ে পড়েন। মাথার অসহ্য যন্ত্রণা নিয়ে অনেকেই চিকিৎসাকেন্দ্রে যাওয়ার পরে রোগের কারণ নির্ণয় করার চেষ্টা শুরু হয়। পেরুর একদল বিজ্ঞানী উল্কাপাতের এলাকা ও হ্রদের তীরবর্তী অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করে অনুমান করেছিলেন ভূগর্ভস্থ কোনো জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে উদ্ভূত বিষাক্ত গ্যাস থেকেই এই বিপত্তি। পরে অবশ্য এই আশঙ্কা ভুল প্রমাণিত হয়। সম্প্রতি মাইনিং, মেটালার্জি অ্যান্ড জিওলজি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, আর্সেনিকের ধোঁয়া প্রশ্বাসের সাথে গ্রহণ করেই এই অসুখ দেখা দিয়েছিলো। ... ...

দন্ডীর "দশ কুমার চরিত" : অনুবাদ প্রবোধেন্দুনাথ ঠাকুর : প্রকাশক "রূপা"। কথাসরিৎসায়রের মতনই গল্পকথা। কোন দেবপ্রচার বা রাজার জীবনী নয়। মহৎ কাব্যও নয়। বেশ রগরগে গল্প। আর এই দন্ডী কে বা কবেকার এই প্রশ্নের সহজ উত্তর নেই। নানান পন্ডিতের নানান মত। তাও ধরে নিন ষষ্ঠ শতাব্দীর লেখক। ... ...

যে সমস্ত জিনিসের দেখা শুধুমাত্র রূপকথাতেই পাওয়া যেত সেসবই একে একে আমাদের হাতে তুলে দিচ্ছে বিজ্ঞান। সম্প্রতি ম্যাসাচুসেটস এর কয়েকজন বিজ্ঞানী হাতে কলমে দেখিয়ে দিয়েছেন আরব্য রজনী খ্যাত জাদু গালিচা বাস্তব জীবনে বানানো যেতেই পারে। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে খুব হালকা পলিমারের চাদরকে শক্তিশালী ইঞ্জিনের সাথে জুড়ে এর মধ্যেই ভাসিয়ে রাখা সম্ভব হয়েছে। অবিকল উড়ন্ত গালিচার মতই ঢেউ তুলে তুলে ভেসে থাকে এই বিশেষ পলিমারের চাদর, আর তরঙ্গের দিক অনুসারে এগিয়ে যায় ""চালকের"" ইচ্ছানুসারে কখনও জোরে, কখনও আস্তে। গতিবেগের সাথে সাথে বেড়ে যায় তরঙ্গের মাত্রা, তার সাথে পাল্লা দিয়ে বাড়ে ঝাঁকুনি। ... ...

যেভাবে সোমের পরে মঙ্গল আসে, মঙ্গলের পরে বুধ, ঠিক সেইভাবেই রিজওয়ানুর পরে নন্দীগ্রাম, নন্দীগ্রামের পরে তসলিমা, তসলিমারে পরে সৌরভের শতরান এল। এল, চলেও গেল। থেকে গেল মূখ্যমন্ত্রীর মন্তব্য, সুশীল সমাজের গন্তব্য আর অবশ্যই তির্যকের মন্তব্য। প্রথম দুটি ঘটনায় রাজনৈতিক প্রভাব থাকলেও শেষের ঘটনাটি রাজনীতি মুক্ত। সমাজনীতিই সেখানে একমাত্র আলোচ্য বিষয়। আর সমাজনীতির বিষয় আমি বাঁদরদের, খুবই নীতিবাগিশ বলে মনে করি। সংকট্ময় মূহুর্তে ওদের সাহায্যে আমি অনেক সমস্যার গভীরে প্রবেশ করতে পারি। সেদিনও এরকম হল। ভাবছেন তো, কোনদিনের কথা বলছি? দাঁড়ান একটু সবুর করুন, বলছি একে একে। ... ...

অন্ধকার শীতের রাত্রি, একা একা রাস্তা দিয়ে হাঁটছেন, মনে মনে ভাবছেন এককাপ গরম চা পেলে হয়তো বেশ ভালো হতো। হঠাৎই সামনে দেখতে পেলেন একটা রেস্টুরেন্ট, একটু ইতস্তত: করে ঢুকেও পরলেন সেখানে। অল্প কিছু আলো, কিছু মোমবাতি জ্বলছে আশে পাশে, এদিক সেদিক ছড়িয়েছিটিয়ে কিছু ছায়া ছায়া মানুষ, আর মেঝের ওপর এদিকসেদিক, ছড়িয়েছিটিয়ে রয়েছে কিছু কবর, মানুষের কবর ... ...

একটা মেয়ের কথা দিয়ে শুরু করি। উনিশ বছরের মেয়েটা, তার একুশ বছর বয়সী সঙ্গী। মেয়েটা সন্তানসম্ভবা। কিন্তু দেশের আইন অনুযায়ী এই শিশুটি অবৈধ, কারণ মেয়েটির বয়স কুড়ির কম। শিশুটি যদি জন্মায়, কোনো খাতায় তার নাম উঠবে না। তার কোনো পরিচয় নেই, নিয়ম অনুযায়ী শিশুটির কোনো অস্তিত্ব নেই। ডাক্তারী কারণে মেয়েটি গর্ভপাত করাতে পারে না, তাই এক দূর গ্রামে গিয়ে শিশুটির জন্ম দেয়, আর তারপর অল্প কিছু পয়সার বিনিময়ে বেচে দেয় অন্য কারো কাছে। ... ...

সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের দেশে ভোট এলেই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায় ভোটারদের ঘুষ দিয়ে খুশী করার ব্যপারে। বাড়িতে পৌঁছে যায় চালের বস্তা, নতুন জামা,শাড়ি আরো কত কিছু। তবে শুধু ভারত নয়, এসব ব্যপারে পিছিয়ে নেই থাইল্যান্ডও। টাকা দিয়ে ভোট কেনা তো থাইল্যান্ডের রাজনীতির অঙ্গ হয়ে গেছেই - তবে সেই সব ছাড়িয়ে যাচ্ছে এইবারের থাইল্যান্ডের নির্বাচন। টাকা নয়, এবারে ভোট কেনা শুরু হয়েছে ভায়াগ্রা দিয়ে। পাথুম থাই অঞ্চলের একটি রাজনৈতিক দল "পিপলস পাওয়ার পার্টি" এই গুরুতর অভিযোগ জানিয়েছে তাদের বিরোধী পার্টিগুলোর বিরুদ্ধে। এই পার্টিরই এক প্রার্থীর ভাই, সায়ান নোপচা লিখিতভাবে এই অভিযোগটি তোলেন গত বৃহস্পতিবার। ... ...

ঝাঁ চকচকে স্যাটেলাইট সিটি নয়ডা, আস্তে আস্তে জমজমাট হয়ে উঠে বড়বোন দিল্লীকে প্রায় ছুঁয়ে ফেলেছে তার আধুনিকতার গরিমায়। রিয়াল এস্টেটের দাম এখানে আকাশছোঁয়া। প্রবেশপথের ঝলমলে ফিল্ম সিটি, বড় বড় শপিং মল, নির্মীয়মান মেট্রো, বিশাল আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক এসব শহরের শোভা হলেও, কোনোদিন নিউজ হেডলাইন হয়নি আজ অবধি - যা হয়েছে শহরের অভ্যন্তরের এক ছোট্ট গ্রাম নিঠারী। ... ...