
দুনিয়ায় এখন আর্থিক অসাম্য যতখানি, টমাস পিকেটি সাক্ষী, শিল্প বিপ্লবের পর আর কখনও অসাম্য এতখানি বাড়েনি। অসাম্য জিনিসটা তার নিজের কারণেই খারাপ— জিনিসটা অন্যায়, অনৈতিক। কিন্তু, পুঁজিবাদের একটা কু-অভ্যাস, তা নৈতিকতার যুক্তিকে স্বীকার করতে চায় না। কাজেই, চাহিদা-জোগানের দিক থেকেও যে অসাম্য জিনিসটা খারাপ, সেটা মনে করিয়ে দেওয়া ভাল।ধরুন, মোট ১০০ টাকা আছে, সেটাকে দু’রকম ভাবে ভাগ করা যায়— দশ জনের মধ্যে দশ টাকা করে; আর, এক জন ৯১ টাকা, বাকি ন’জন এক টাকা করে। দ্বিতীয় বিকল্পে শেষ ন’জনের ক্রয়ক্ষমতা বলে কার্যত কিছু নেই, ফলে তাঁদের চাহিদাও নেই। প্রথম জনের হাতে অনেক টাকা, কিন্তু ভোগব্যয়ে খরচ করার প্রথমত একটা সীমা আছে; আর দ্বিতীয়ত, প্রাথমিকপ্রয়োজন মেটানোর পর যে ভোগব্যয়, তাতে খরচ হওয়া টাকার বণ্টনও এই দ্বিতীয় বিকল্পের মতোই অসম। ... ...
.jpg)
দুই মলাটের মধ্যে গ্রন্থিত তিনটি আখ্যান। তিনটিরই বিষয় স্বাধীনতা লাভের সময়ে বাংলার বিভাজন ও অগণিত মানুষের জীবনের ওপর তার দীর্ঘস্থায়ী প্রভাব। লেখক তানভীর মোকাম্মেল। পড়লেন সঞ্জয় মুখোপাধ্যায়। ... ...

সম্প্রতি পূর্ণ হল বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের শতবর্শ। এ মুহূর্তে তাঁর কবিতা ফিরে পড়তে গিয়ে আমরা দেখি নিরন্তর ভালোবাসার, স্নেহের, এক নির্ঝর যেন জ্বালাপ্রান্তর দিয়ে প্রবাহিত হয়ে চলেছে। এই দেশ থেকে, যে দেশ কখনও বিশ্লিষ্ট নয় দেশের মানুষ আর মানুষের সময় থেকে, তার সঙ্গে হাড়ে-মজ্জায় শিরায় বিজড়িত রয়ে গিয়েছেন এই কবি। লিখছেন জয়া মিত্র ... ...

ইরানের রুদবার অঞ্চলের এই কবিতার কথা বহির্বিশ্বে প্রায় অশ্রুত। রুদবারি ভাষার এই বাচিক কবিতা বলে যাযাবর মানুষের সম্পর্কের কথা। বলে সারারাত ধরে মরুভূমিতে নিঃসঙ্গ উট-চালকের কথা। বলে কয়েক মুহূর্ত দেখা দেওয়ার পরেই ভীষণ বালু-ঝড়ে আবছা হয়ে যাওয়া প্রিয়তমার কথা। লিখছেন ইরানি কবি ও তরজমাকার মাহদি গঞ্জভি। ... ...

অসমিয়া সাহিত্যিক হোমেন বরগোহাঞি। তাঁর বিখ্যাত উপন্যাস ‘সাউদর পুতেকে নাও মেলি যায়’। এক শিশুর বড়ো হওয়া, নিরাপদ গৃহকোণ ছেড়ে অজানাকে জানতে, অচেনাকে চিনতে তার বেরিয়ে পড়ার আখ্যান। এবার বাংলা তরজমায়। পড়লেন তৃষ্ণা বসাক। ... ...

মুর্শিদাবাদের সালারের মহরমের বৈচিত্র্য, ব্যান্ডেল গির্জার মা মেরির মূর্তির কাহিনি, পেনেটির দণ্ডমহোৎসবের শ্রীচৈতন্যের প্রিয় গঙ্গাজল নাড়ুর কথা, বাঙালির হেঁশেলে পটলের দোলমা চালু করায় কলকাতার আর্মানি সম্প্রদায়ের মানুষের অবদান। দুই মলাটের মধ্যে ধরা পশ্চিমবঙ্গের নানা অঞ্চলের ইতিহাস ও ইতিকথা। একটি সাম্প্রতিক বই। পড়লেন রামামৃত সিংহ মহাপাত্র। ... ...

ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভাজনের খেলাও। মুসলিম কমিউনিটিকে টোপ দেওয়া হচ্ছে তোমরা নিজেদের ভূমিপুত্র দাবি করো। হিন্দুদের বহিরাগত বলো। এবং প্রচার করো তোমাদের ভাষা অসমীয়াও নয়, বাংলাও নয়, সিলেটি। বলো সিলেটি নিজেই একটি ভাষা, তার স্ক্রিপ্ট নাগরী। গোপনে এমন প্রচারও চলছে যে বরাক এবং বাংলাদেশের সিলেট জেলা নিয়ে আলাদা রাজ্যের ডাক দিতে হবে। মোদ্দা কথা যেহেতু সিলেটি বাংলা নয়, ফলে বরাকে বাংলাভাষার দাবি এমনিতেই নস্যাৎ হয়ে যাবে। ... ...

সুন্দরবনের সন্দেশখালি, ন্যাজাটের বানভাসি গ্রাম বাউনিয়া। মেয়েরা এসেছিল মেডিক্যাল ক্যাম্পে ডাক্তার দেখাতে, তারই মধ্যে একটু ফাঁক পেয়ে ডেকে নিয়ে গিয়ে বসাল বেঞ্চিতে। পেট মোটা এক বিগ শপারে ঠাসা শাড়ি, এক মহিলা ঝুঁকে পড়লেন, অন্যরা বলতে লাগল, ‘বেগুনিটা নয় রে, হলুদটা দেখা।’ হলুদ শাড়িই বেরোল, দু’ধারটা ধরে মেলে দাঁড়ালেন দু’জন, আর সেই গাছ উপড়ে-পড়া, ছাদ উড়ে-যাওয়া বিধ্বস্ত গ্রাম যেন নিমেষে হেসে উঠল। পীতবস্ত্রে অজস্র সোনালি চুমকি, পাড়ে আরও ঘন হয়ে শোভা বাড়াচ্ছে, আর আঁচলে যেন জোনাকির মেলা। এমন অপরূপ শাড়ির কারিগরদের মুখ ম্লান। আগে ১২০ টাকা দিত শাড়িতে চুমকি বসাতে, এখন ৮০ টাকা দেবে বলছে ব্যবসায়ীরা। একটা গোটা শাড়িতে কাজ করতে তিন দিন থেকে সাত দিন লাগে। কত ঘণ্টা, তা চুমকির ঘনত্ব দেখে আন্দাজ করা কঠিন নয়। এই কাজের দাম ৮০ টাকা হলে ঘণ্টায় ক’টাকা মজুরি দাঁড়ায়, ভাবলে মনে মনে মরে যেতে হয়। ... ...

আমাদের দেশের রাজনীতিকরা যেমন ‘দেশ সেবা’ করার জন্য রাজনীতিতে যোগ দেন, আমাদের শিক্ষক চিকিৎসক ইত্যাদি পেশাগুলিও মানুষের কাছে যথেষ্ট ‘সম্মানের’। দুঃখ হল দেশ সেবাটা যেমন শিশুপাঠ্যের মধ্যেই বন্দী থাকে। বাস্তবে শিক্ষকদের সম্পর্কে জনমানসের মনোভাব রাস্তাঘাটে কান পাতলেই বুঝতে পারবেন। আমি শিক্ষক বলতে প্রাথমিক শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের গবেষক সকলকেই রেখেছি। কেউ কেউ বলতেই পারেন, না গবেষকদের প্রতি শ্রদ্ধা এখনো অটুট আছে। একটু খোঁজ নিলেই জানতে পারবেন গবেষকদের প্রতিও শ্রদ্ধা আর অবশিষ্ট নেই। তাঁরা শুধু অর্থের অপচয় করেন বা স্বজন পোষণ করেন এরকম অভিযোগ সর্বত্র শুনতে পাবেন। মোদ্দা কথা পেশা হিসাবে শ্রদ্ধা আর অবশিষ্ট নেই। তাই চলচ্চিত্রের নায়ক বা নায়িকা, ক্রিকেট খেলোয়ার বা রিয়েলিটি শো-র গায়ক, এরাই কিশোর-তরুণদের চোখে আইডল, মডেল, আদর্শ। ... ...

যাঁরা মারা গেছেন বিজয় রজকের চোখে তাঁদের অধিকাংশই দাঙ্গাকারী নন। বিশেষত, যদি খতিয়ে দেখা হয়, তাহলে বোঝা যাবে যে নিহতদের কেউই অতীতে কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন না। এখন সবকিছুতেই সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই এমন জায়গায় দাঙ্গা শুরু হয়েছে যেখানে হিন্দু বসতি শেষ হচ্ছে আর মুসলিম বসতি শুরু হচ্ছে—বর্ডার জাতীয় এলাকায়। ... ...

যদি ধরেও নিই যে আগামী তিনটি ত্রৈমাসিকেই বৃদ্ধির হার ০ তে আটকে রইল (অর্থাৎ সংকোচন বা বৃদ্ধি কোনোটাই হল না)—যদিও সেটা বর্তমান পরিস্থিতিতে প্রায় অবাস্তব ভাবনা, তাহলেও বার্ষিক সংকোচনের হার অন্তত ৬% তে গিয়ে দাঁড়াবে। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ২০২০-২১ সালে ভারতীয় অর্থনীতির সংকোচনের পরিমাণ স্বাধীনতা-উত্তর ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাসে সর্বাধিক হতে চলেছে। ... ...

এই মিথ্যা প্রমাণের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন এই সত্য অনুধাবন করা যে, বরাক উপত্যকার মুখ্য ভাষা প্রথমাবধি (স্বাধীনতার অব্যবহিত আগে ও পরে) বাংলা। ১৮৭৪ সালে সিলেট ও গোয়ালপাড়া জেলাকে আসামের সঙ্গে বাংলা থেকে বিযুক্ত করে আসামের সঙ্গে সংযুক্ত করলেও স্বাভাবিক ভাবেই এতকালের বাংলাভাষী মানুষ রাতারাতি অসমীয়া হয়ে যেতে পারেনা। এদিকে বাংলাভাষীর সংখ্যা বেড়ে যাওয়ায় আসামের রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষমতা হারানোর ভয়ে আতংকিত হয়ে পড়ে। নিজেদের ভয়, অসমিয়া তৎকালীন নেতৃত্ব অসমিয়াদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ... ...

এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেলো, এক দুপুরবেলা। বাইরের ঘরে বসে ছিলো তুলিকা আর জয়ি, দুজনে মিলে প্ল্যান করছিলো কেমন হবে পরের সংখ্যা শাম্বর প্রচ্ছদ। তুলির সামনে একটা বড় সাদা কাগজ, হাতে পেনসিল, একটা দুটো আঁচড় পড়েছে কাগজটায়, আর গলা ছেড়ে গাইছে জয়ি, মরি লো মরি আমায় বাঁশিতে ডেকেছে কে, এমন সময় বাইরের থেকে জোরে জোরে দরজায় ধাক্কার শব্দ, আর তার সাথে উচ্চকিত কণ্ঠ: কে গায় আমার গান, আমার গান গাইছে কে! থেমে যায় জয়ি, একটু ঘাবড়িয়ে গিয়ে জিজ্ঞাসু চোখমুখে তাকায় তুলির দিকে। ঠোঁট উলটিয়ে, বিস্ফারিত চোখে, দুটো হাতের কব্জি ঘুরিয়ে বোঝায় তুলি সে-ও বুঝছে না কিছু। এমন সময় আবার দরজায় ধাক্কা: কে গাইছে আমার গান? ... ...

অবৈধভাবে নদীবক্ষ খননের জন্য কাশ্মীর এখন সংবাদের শিরোনামে। কয়েক মাস আগেই নীলামের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে শতাধিক নদীবক্ষ থেকে মিনেরালস ( বালি, পাথর, নুড়ি) ছেঁকে নেবার ব্যাপারটি। যে কম্পানিগুলি নীলামে জিতেছে তারা পরিবেশসংক্রান্ত ছাড়পত্রের জন্য অপেক্ষা না করেই পরদিন থেকেই খোঁড়াখুঁড়ি শুরু করে দিয়েছে। তার কোনো বিহিত না করেই উল্টো চাপ দিয়ে সরকারি হুকুমনামা এসে গেল যে পরিবেশসংক্রান্ত ছাড়পত্র দেবার ব্যাপারটিই যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে। আশ্চর্য কী যে একদিনে পঞ্চাশেরও বেশি মিটিং সেরে ফেলা হবে। ... ...

'আজ থেকে সাড়ে তিনশো বছর আগে ইউরোপের শিক্ষিত মানুষেরা সভ্যতার আলো নিয়ে উত্তর আমেরিকায় পৌঁছেছিল। ওখানকার আদি বাসিন্দা অসভ্য রেড ইন্ডিয়ানদের যখন কিছুতেই বশ করতে পারছিল না, তখন কি করেছিল জানেন? হত দরিদ্র রেড ইন্ডিয়ানদের মধ্যে শয়ে শয়ে কম্বল বিতরণ করেছিল।' 'সেতো অত্যন্ত ভালো কাজ। সভ্য মানুষদের মত কাজ।' আমি হাসলাম। বললাম, 'কম্বলগুলো ছিল হাসপাতালে স্মল পক্সে আক্রান্ত মৃত রোগীদের। উত্তর আমেরিকা স্মল পক্স মুক্ত অঞ্চল ছিল। তাই এই রোগের বিরুদ্ধে রেড ইন্ডিয়ানদের কোনরকম গোষ্ঠী ইমিউনিটিও ছিল না। ফলে কয়েক বছরের মধ্যে কয়েক লাখ রেড ইন্ডিয়ান স্মল পক্সের মহামারীতে মারা গেল। আমেরিকা শেষমেশ সত্যিকারের সভ্য দেশ হয়ে উঠল।' ... ...

হারুনের এই ঝড়ের মতো হাজির হওয়া, হাত নাড়িয়ে নাড়িয়ে মজাদার কিসসা বলে এতগুলো ঝানু ব্যাবসাদারকে মাতিয়ে রাখা আবার ঝুপ করে অন্ধকার পথে মিলিয়ে যাওয়া এসবই একজন হাঁ করে গিলছিল। তার নাম হরিণ। বারো-তেরো বছরের বালক। এসেছে শান্তিপুরের দুকুল আর মলমল নিয়ে, দামোদর শেঠের তল্পিবাহক হয়ে। ফাই-ফরমাশ খাটে। শেঠের গা হাত পা টিপে দেয়। মাথায় তেল মাখিয়ে দেয়। শেঠ খাটিয়ে নেবে কিন্তু খেতে পরতে দেবে, কিছু টঙ্কাও আসবে গরিবের সংসারে। এই ভেবেই তাকে যেতে দিল তার বাপ। তা মন্দ লাগছে না হরিণের, এই শেঠের সঙ্গে ঘুরে বেড়াতে। তবে এই ভর হেমন্ত সন্ধ্যায় তার বাড়ির কথা মনে পড়ে। আকাশে মস্ত চাঁদ। জোছনার মধ্যে সে পিঠেপুলির গন্ধ পায়। নারকেলে গুড়ের পাক দেওয়ার গন্ধ। ... ...

কবিতা কি সত্যি কখনো অস্ত্র হয় বা হয়েছে? মানে ঠিক যেভাবে দেখাতে চায় মেরুকরণের রাজনীতি, কবিকে নিজেদের দিকে টেনে নিয়ে? নাকি তার জায়গাটা একটু আলাদা যা চিনতে না পেরে আমরা কবিতার প্রাসঙ্গিকতাকে ওই একই খোপে ঢোকাতে চাই ও বারংবার ব্যর্থ হয়ে নিরাশায় ভুগি। আদতে, সমালোচকদের মধ্যে একটা মাপকাঠি কাজ করেছে চিরকাল, যে, যথেষ্ট দেকার্তিয়ান না হলে, সেইটে আধুনিক রাজনীতির অংশ হয় না। ... ...

কোভিড-এর আক্রমণে সবই যখন সামাজিক দূরত্বের বিধানে অসম্বদ্ধ হয়ে পড়েছে, তখনই একদিন অনেকদিন পর হঠাৎ মনে পড়ল, ফাদার রোবের্জ-এর খোঁজ পাইনি অনেকদিন। ফোনে বন্ধুদের কাছে খোঁজ নিয়ে জানলাম, উনি দীর্ঘদিন অসুস্থ, ঘরবন্দি! তারপর বুধবার সকালে (২৬ অগাস্ট, ২০২০) মৃত্যুসংবাদ! ... ...

রিচার্ড ডেভিড উল্ফ। মার্কসবাদী অর্থনীতিবিদ ও তাত্ত্বিক। সহজ ভাষাতে আমজনতার কাছে মার্কসবাদ তুলে ধরতেও সচেষ্ট তিনি। ২০১৮ সালে প্রকাশিত হয় তাঁর একটি বই ‘আন্ডারস্ট্যান্ডিং মার্কসিজম’। এবার বাংলা তরজমায়। পড়লেন অর্থনীতির অধ্যাপক দেবর্ষি দাস। ... ...

অজাজিল। জিশু খ্রিস্ট কি মানবসন্তান ছিলেন নাকি ঈশ্বরের পুত্র? পঞ্চম শতকের এই বিতর্ক, এক খ্রিস্টান সন্ন্যাসীর সঙ্গে দুই নারীর প্রেম ও দৈহিক সম্পর্ক, বিভিন্ন সত্য ঐতিহাসিক ঘটনা, সেসময়ের মিশর ও সিরিয়ার নিসর্গ ও জনজীবনের অনুপুঙ্খ বর্ণনায় জমজমাট এক রুদ্ধশ্বাস উপন্যাস। এ সময়ের আরবি সাহিত্যের একটি অনবদ্য নিদর্শন। পড়লেন পাকিস্তানের কবি ও তরজমাকার অফজাল আহমেদ সৈয়দ। ... ...