এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  আলোচনা  বিবিধ

  • ব্যক্তিগত পুজো

    admin লেখকের গ্রাহক হোন
    আলোচনা | বিবিধ | ২৩ ডিসেম্বর ২০০৯ | ৭৮৬ বার পঠিত
  • আমার কোন পুজো নেই। দীর্ঘ¢দন দেশছাড়া। তাছাড়া এই কবছরে বয়েসও বেড়ে গেছে ¢ঠক ততবছরই। পুজোয় নতুন জামাকাপড় কেনা হয়না। দেওয়ারও কেউ নেই, কারুর থেকে পাওয়ারও নেই। মেয়েদের জন্যেও পুজো উপলক্ষে ¢কছু ¢ক¢ননা। অবশ্য ভাববেন না যেন তাতে কোন দু:খের ¢মশেল আছে। সারাবছরই তাদের নতুন জামা হচ্ছে।

    আসলে উত্তেজনা-টুত্তেজনা সবই একধরনের ছোঁয়াচে রোগ। অন্যের থেকে ধীরে ধীরে চা¢রয়ে যায় ¢নজেদের মধ্যে। বাইরের আওয়াজ না এলে মন থুম মেরে থাকে ফাঁকা বা¢ড়র মতন। হাওয়ায় কাশফুলের দোলায় ঢা¢কদের নাচ দেখতে পাওয়া; নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখে মন উচাটন করা; অনুক¨ল সমীরণ বেয়ে পরবাসীর ঘরে চলে যাওয়ার ডাক মনের মধ্যে শুনতে পাওয়া - এ সবই পТতবর্ত ক্রিয়ার খেলা। সোশাল ক¢¾ডশ¢নং। কাজেই যে সমাজে পুজো নেই, কাশফুল নেই, শরতে সাদা মেঘের ভেলা আছে ¢ক নেই বোঝা যায়না - সেখানে সেই সোশাল ক¢¾ডশ¢নং-ও নেই। ¢কন্তু, তবুও তো প্যাঁচা জাগে। সেপ্টেম্বর-অক্টোবারে দেশে-¢বদেশে বাঙালী ¢হন্দুর মন পুজো-পুজো করে। এই অমোঘ সত্যকে এ¢ড়য়ে যেতে চাই নানারকম প্যাঁচপয়জার কষে। আজ ওবামার হেলথ কেয়ার ¢ডবেট তো কাল রেড সক্স। আজ বসের ধাতা¢ন তো কাল আই¢পওর ¢ন¢শর ডাক। বু¢ঝ। একগাছা দ¢ড় হাতে অশ্বত্থ গাছের ¢দকে গু¢টগু¢ট যাওয়া ছাড়া আর কোনভাবেই এই অমোঘের হাত ছাড়ান অসম্ভব।

    তা বলে ভাববেন না যেন যে এই পÐবাস ধুধু মরুভ¨¢ম। পুজো-টুজোর নামগন্ধহীন এক অলীক ¢বদেশ, যেখানে শুধু সাহেব-মেমেরা ঘুরে বেড়ায়, গরু খায় ও ¢গর্জায় যায়। কেস ¢কন্তু কম¢পÓট¢ল আলাদা। আ¢ম যেখানে থা¢ক সেখানে কোন¢দন রাع¡য় এক¢পস সাহেব বা মেম - সে কালো হোক ¢ক ধলো - দেখা গেলে পরের ¢দন লোকাল কাগজে খবর বেরোয়। ভারতীয় ও ¢চনে-কো¢রয়ান-¢ভয়েতনামীরা ¢নজেদের মধ্যে হাহুতাশ করে সাহেব-মেম কমে যাচ্ছে বলে। পাড়ার ¢হন্দু ম¢ন্দরে পুজোর সময়ে গা¢ড়র ¢ভড়ে এত টÐÉ¡¢ফক জ্যাম হয় যে ¢স¢ট থেকে গেলবার শাটল বাসের ব্যবস্থা করেছে। কে বলে বাঙালী হীন? আমরা হেলায় রামচন্দেÐর দাদুর বাবার সঙ্গে ফাটাফা¢ট লড়াই ¢দই¢ন? (বাসের ব্যবস্থা শহরের থেকে করেছে ¢কনা জা¢ননা। বলে তো ¢দলাম। কারণ পয়েন্টটা জোরদার হয়। তবে টÐÉ¡¢ফক জ্যাম এড়াতে শাটল বাসের ব্যবস্থা হয়েছে সেটা একেবারে ¢নর্জলা স¢ত্য। আপন গড।) সেই ম¢ন্দর পСঙ্গণে ফুচকা-ঝালমু¢ড়র স্টল বসে। বাংলা গানের ¢স¢ড সা¢জয়ে বসে থাকেন সজ্জন কল্পতরু। বাংলা ¢ড¢ভ¢ড বেচে সুমন খান। বই-টইয়ের স্টলও থাকে। ম¢হলারা দামী-দামী শা¢ড় পরে ¢নজেরাই ¢নজেদের ¢চত্তে চুলবু¢ল জাগান। পুরুষরা স্টেСলার ঠেলেন। যাঁদের সে পাট চুকেছে, তাঁরা হাই তোলেন আর অপেক্ষা করেন আদেশের জন্যে, "শুনছো, গা¢ড়টা একটু সামনে আনবে?' এম¢ন করে রা¢ত্র নাবে বন্দরে বন্দরে।

    আর সেই ঘনায়মান রাত্রে পুরুষ¢ট ভাবেন, এই ম¢হলার জন্যেই ¢ক পঁ¢চশ বছর আগে বেপাড়ার ছেলেদের রক্তচক্ষু উপেক্ষা করে সপ্তমীর সন্ধ্যের উদ্দাম ঢাকের বোল বুকে তুলে অন্ধকারে আকাশমণি গাছের ¢নচে ল্যাল্যাকা¢ত্তকের মতন দাঁ¢ড়য়ে ¢ছলেন, হ্যাঙ্গারে মাড়-দেওয়া পাঞ্জাবী হয়ে, একা! আর ম¢হলা ভাবেন এই ইনসে¢ন্স¢টভ, আনকুথ লোকটার জন্যেই ¢ক ¢দ¢দর সঙ্গে ঝগড়া করে জীবনে প্রথমবার পুজোর সেরা শা¢ড়টা পরে¢ছলাম, সেফ¢ট¢পনের দোকান সেজে!

    তা সত্ত্বেও আমার পুজো হয় না। আ¢ম পТতমা দেখতে যাইনা। গেলেও নমোনমো করে একবার দায়সারা দেখে আ¢স। মার মুখের বদলে বে¢শ চোখে পড়ে ডাকের সাজ না শোলার সাজ। একচালা ঠাকুর না আলাদা আলাদা। ঠাকুরের সামনে বাচ্চারা ঢলঢলে নতুন প্যান্ট একহাতে ধরে ক্যাপ ফাটাতে ফাটাতে শত্রুদমনে ছুটোছু¢ট করে না। এখানে ডেকরেটরের চেয়ার জড়ো করে গোল হয়ে বসে ক্লাবের ছেলেদের গুলতা¢ন নেই। এখানে দলবদ্ধ ¢কশোরীর আপাতকারণÛ£ন হা¢সর হররায় ঘাড় ঘোরানোর মতন ¢কশোরকুলের অভাব। যেরকম অভাব কারণ অকারণে বেপাড়ার ¢কশোরদের সাইকেল চেপে প্যা®¾ডলের আশেপাশে ঘুরঘুর। পঞ্চমীর ¢দন ঠাকুর আনতে যাবার উত্তেজনা নেই, দশমীর ¢দন ঠাকুর নাবানোর সময়ে ঠেলাঠে¢লর দমবন্ধ নেই। গাঁজা খেয়ে ভাসানের উত্তাল নাচ নেই, ঘাটে ¢বসর্জনের পরে ¢স¢দ্ধ মেশানো কুল¢প বরফ খাওয়া নেই। ঘাট থেকে ফেরার পর পাড়ার মা¢সমাদের মুখে রসগোল্লা তুলে দেওয়া নেই।

    আসলে, আমার কোন পুজো নেই।

    ২৭শে ডিসেম্বর, ২০০৯
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • আলোচনা | ২৩ ডিসেম্বর ২০০৯ | ৭৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন