এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ০৩:০১70488
  • গণভোটের ফল যা শুনলামঃ
    ভিসি র পদত্যাগ চাই, বলেছে ৯৯% !
    আইসিসির পুনর্গঠন চেয়েছে ৯৮%।

    আর্টসের এই গণভোট পড়েছিল ৮৭%। ফেটসুর গণভোট ১১,১২।
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ০৩:০৪70489
  • বাকিগুলো ঃ
    Judicial Enquiry on16th Sept police attrocity and molestation by police personnel: YES= 2553, 98%

    Judcl enqry on 28th August molestation case: YES = 2527, 97%

    Remove all surveillance measure in campus: YES= 2359, 90%.
  • pi | ৩১ অক্টোবর ২০১৪ ০৫:৩৯70490
  • কাল কফি হাউসের সামনে, বেলা দুটোয়, হোক কলরব একসাথে।

    https://www.facebook.com/events/820959277955643/
  • pi | ১২ নভেম্বর ২০১৪ ০৫:২৪70491
  • JU Arts + Engineering Refrendum Result till now :
    Total Student = 8051 who voted = 7135 i.e. Total Polling = 88.43%
    1] VC should go = 96.21% (6865)
    2] Probe on 17th sept = 97.75% (6968)
    3] Probe on 28th aug = 96.83% (6904)
    4] ICC reconstruction = 96.5% (6881)
    5] Opposing Surveilence = 88.38 % (6262)
  • pi | ১৭ নভেম্বর ২০১৪ ০৩:৪০70492
  • আজ, অরবিন্দ ভবনের সামনে।

    'On Monday, the 17th of November, we complete two months of the brutality that was inflicted not only on the students of Jadavpur University, but the community as a whole. We demand that the authority address the chartered demands that we presented for which we shall host a protest demonstration from 10 a.m. We will then follow it up by the formation of a human chain on the streets outside the periphery of the campus at 1 p.m. We won't budge without an answer.
    #HOKKOLOROB'
  • #হোকনীরবতা | ১৮ নভেম্বর ২০১৪ ০৪:৩৮70493
  • একটা লোককে পিটিয়ে মেরে ফেলল এনারএসে কয়েক্জন, তার বিরুদ্ধে একটুও কলরব হোলো না? নিদেন একটা ফটোশপ পোস্টার বা আধ লাইনের ছড়া? অবশ্য কাক কাকের মাংস খায় না, এও জানা কথা। হায় রে কলরব!
  • কলরব কলরব | ১৮ নভেম্বর ২০১৪ ০৫:০০70494
  • এই হারামজাদা তুই থামবি? দেখছিস না আমরা চুমু খেতে ব্যস্ত আছি? সবে তো দুদিন হলো, এতো ব্যস্ত হস কেন বাপ? চুমু টুমু খেয়ে সময় পেলেই আরেকটা অন্দোলন নাবিয়ে দেব, নাতো আরেকটা কোবতে। এনারেসের দুষ্টু লোক, সবার মাথায় উকুন হোক। ঠিকাছে?
  • adhuli | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:১৪70495
  • এ আর এমন কি কথা। এমনিতেও ডাক্তার হয়ে রোগী মারত, একটু ফ্রি প্রাকটিস হয়ে গেল আর কি। পুলিশ তো আলালের ঘরে দুলাল হয়ে কেস সাজাচ্ছে, কেও কিছু দেখেনি, কেও কিছু শোনেনি, ভূত এসে একটা পাগল কে মেরে ফেলেছে। দু দিন পরে আর দুটো খুন, ধর্ষণ হবে, সবাই নতুন ইসু নিয়ে পরে যাবে। বড় বড় দেশ এ সব চত চত ঘটনা হয়ে থাকে, কার কি এলো গেল। শুধু তার বিধবা বউ, আর তাদের কাহ্র্তি বাচা, তাদের চোখের জল সকতে অনেক সময় লাগবে আর কি, তো গরিব এর চোখের জল এর আর কি দাম। হোক কলরব। হোক চুমু। আমরা TV দেখতে ব্যস্ত, বিরক্তও কর না।
  • adhuli | ১৯ নভেম্বর ২০১৪ ০৮:১৮70496
  • অনেক গুলো বানান ভুল হয়ে গেল। কি ঝামেলা রা বাপ।
  • gurupada hati | ১৯ নভেম্বর ২০১৪ ১০:০১70497
  • শেষ তিনজন মহানুভবকে - আপনাদের কে হাত পা বেঁধে আটকে রেখেছে? আপনারা প্রতিবাদ করুন। টিভি দেখ্ছেন কেন? নাকি যাদবপুরের ছেলেরা জোর করে টিভি দেখাচ্ছে? যদি বিমানবাউর দল করেন, তাহলে মাঠে নেমে পড়ুন - সর্ববৃহৎ ছাত্র সংগঠন তো আছেই। প্লাস আপ্নেরা আদি ও অকৃত্রিম ভ্যানগার্ড। যদি শংকুবাউর বন্ধু হ'ন, তাইলে আপনাদেরি সর্কার - নামুন, নেমে পড়ুন। আর যদি লরেন বাবুর লোক হ'ন তাইলে তো কথাই নেই। আখ্যা ইন্ডিয়া আছে। হাপ প্যান্ট রয়েছে। যাদবপুরের ছেলেমেয়েরা আপ্নাদের মনের মত প্রতিবাদ করার ক্ন্ট্র্যাক্ট নিয়েছে নাকি? আর অন্যলোকে চুমু খেলে আপ্নাদের এত জ্বালা হোচ্চে ক্যানো? কী কেস?
  • pi | ২০ নভেম্বর ২০১৪ ০৪:৫৯70498
  • যাদবপুরের কলরবীদের আপিসিয়াল পেজের স্ট্যান্ড।
    Students Against Campus Violence
    We are shocked and saddened at the ghastly incident at NRS Medical College and Hospital. We strongly condemn the lynch-mob mentality that led to the violent and repulsive actions. Frenzied mob justice is not the way to solve problems. We hope the police will act without partisan interference to bring the perpetrators, regardless of whoever they may be, to swift justice.

    ‪#‎hokkolorob‬
  • quark | ২৩ নভেম্বর ২০১৪ ০১:৪৬70505
  • ও ইয়েস! প্রেসিডেন্সিতে তো আবার ক্লাস কাটা ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়ার দাবি নিয়ে আন্দোলন। প্রায়োরিটিটা সেট করা জরুরি।
  • PM | ২৩ নভেম্বর ২০১৪ ০৩:২৮70506
  • গুরুতেই বেশ কিছু লোক তর্ক করে মাঝে মাঝেই যে JU বা প্রেসি তে অটেন্ডেন্স উপেক্ষা করার আন্দোলন বা পাশ করানোর আন্দোলন হয় এরকম প্রচার মিথ্যা !!!
  • quark | ২৩ নভেম্বর ২০১৪ ০৩:৩০70507
  • ফেসবুকে তো ঘুরছে দেখলাম উপস্থিতি দিয়ে প্রতিভার বিচার ক'রা বালখিল্যতা ইত্যাদি প্রভৃতি
  • PT | ২৩ নভেম্বর ২০১৪ ০৩:৪৫70508
  • আরে বাবা ডাক্তারবাবু ছাত্র ইউনিয়নটি TMCP- প্রভাবিত কিনা দেখুন। উটি অন্য কোন রাজনৈতিক দলের ছায়াশ্রিত হলে অপরাধীরা নিশ্চিত জেলে চলে যেত এতদিনে। কাজেই মৃতদেহের শ্রেণীচরিত্র না দেখতে চাইলেও অপরাধীদের রাজনৈতিক চরিত্র দেখাটা জরুরী এক্ষেত্রে।
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৩:৫২70509
  • অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষায় বসতে না দেওয়ার কারণগুলো কী একটু বুঝিয়ে বলা যাবে? কেউ যদি প্রিপেয়ার্ড না হয় সে পরীক্ষায় ফেল করবে। মিটে গেল। কেউ যদি ক্লাস না করে শিখে ফেলতে পারে তাতে ইউনিভার্সিটির প্রবলমটা কোথায়? কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তো অবোধ শিশু নয়। তারা এডাল্ট। ধেড়ে ধেড়ে ছেলেমেয়েদের এরকম জোর করে ক্লাস করিয়ে লাভ হয় বলে তো মনে হয় না।
  • Abhyu | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:০৯70510
  • আমার ক্লাসের সিলেবাসে লেখা থাকে যে পাঁচ দিনের বেশি অ্যাবসেন্ট হলে উইথ্ড্র (দরকার মতো F দিয়ে) করাতে পারি। সাধারণভাবে করাই না অবশ্য, কিন্তু সেই অপশনটা থাকে। ক্লাসে ইচ্ছে মতো আসা/না-আসা আমি কোনোভাবেই সমর্থন করি না।
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:১৭70511
  • কিন্তু কেন? এটা তো ঠিক নিজের ভালোলাগা না লাগার ব্যাপার নয়। বিশেষতঃ এক্ষেত্রে কেউ ক্লাসে না আসলে ক্ষতিটা তো তার। স্কুলের ছেলেমেয়ের ক্ষেত্রে যেমন একটা যুক্তি চলতে পারে যে তার নিজের ভালোমন্দ বোঝার বয়স হয় নি। কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়ের ক্ষেত্রেও কি তার নিজের ভালোমন্দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার থাকা উচিৎ নয়? এই যে দুনিয়া জুড়ে অনলাইন লার্নিং এর এত পপুলার হয়ে ওঠা - তাহলে তো সেই পুরো ব্যাপারটাকে ভুল বলে উড়িয়ে দিতে হয়।
  • potke | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:২২70512
  • আমিও না, এটেন্ডেন্স নিই না, কিন্তু সিরিয়াল অফেন্ডার কারা সেটা ধরতে বিশেষ প্রতিভা লাগে না। আমার গ্র্যাড স্কুল এক্ষপি এক রকম, এটেন্ডেন্স নিতেন না কেউ, কে ক্লাস করছে না সেটা নিয়ে ফ্যাকাল্টি দের মধ্যে আলোচনা হত। ভাল চোখে দেখা হয় না কোথাও।

    মজার কথা, এই সিরিয়াল অফেন্ডার রাই সেম এন্ডে কাকুতি-মিনতি করে গ্রেড ইনফ্লেট করার জন্য ঃ)
  • Tim | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৩৪70513
  • অ্যাটেনডেন্স আমার কেলাসেও নাই। মানে রেকর্ডেড হয় কিন্তু তাতে পয়েন নাই। স্রেফ আমার নিজের বোঝার জন্য রেকর্ড করি যাতে পড়ানোয় কাজ হচ্ছে কিনা জানতে পারি। মোটামুটি দেখাই যায় যারা কম আসে তারা খারাপ করছে। কিন্তু বিভিন্ন কারণে মানুষ ক্লাসে আসেনা। পোটকেদার লাস্ট লাইনের ক্ক। এরাই শেষে এসে কান্নাকাটি করে। না এসে যদি পরীক্ষায় ভালো করে (তিনবছরে একজন এরকম দেখেছি) তো তাতে আমার অসুবিধে নাই।
    ইউনিতে অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক হওয়া উচিত না।
  • ranjan roy | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৩৯70514
  • পিনাকীর যুক্তি ঠিক বুঝ্লাম না।
    অবশ্যই কেউ কেউ ক্লাস না করে বাড়িতে পড়ে ভালভাবে পাশ করতে পারে। সেক্ষেত্রে তার প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে বসাটা বেশি যুক্তিযুক্ত হত,
    নয় কি?
    ক্লাসকে একটা প্রতিষ্ঠান মনে করি। শুধু কোন ব্যক্তিছাত্রের পাঠ্যবই পড়া বা স্যারের লেকচারের নোট্স নেওয়া নয়। সহপাঠীদের মধ্যে আদান-প্রদান তর্কবিতর্ক, গ্রুপ টাস্ক ইত্যাদি যথেষ্ট গুরুত্বপূর্ণ বল্লে মনে করি।
    তাই ক্লাস বাংক করার গড় বেড়ে গেলে, আমার মতে, পড়াশুনোর আবহাওয়ায় প্রতিকূল প্রভাব পড়ে।
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৫০70515
  • রঞ্জনদা উল্টো দিকটাও দেখুন। একটা ক্লাসে কুড়ি জন ইচ্ছুক ছাত্রের সাথে আপনি জোর করে ১০ জন অনিচ্ছুককে ধরে রাখলেন। আলোচনার পরিবেশ তাতে উন্নত হবে কি? আপনি যেগুলো বললেল্ন সেগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলোর কোনোটাই আপনি কোনো এডাল্টকে বাধ্য করাতে পারেন না করার জন্য।
  • Tim | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৫২70516
  • রঞ্জনদা,
    প্রয়োজনটা তো উভয়ত। লেকচারটা যাতে বোরিং না হয় এবং ছাত্রছাত্রীরা এনগেজড হয় সেটা শিক্ষক দেখবেন। লেকচারে না গেলে কোনভাবেই গাঁতিয়ে যাতে পরীক্ষায় পাস না করা যায় সেটা বুঝে ছাত্রছাত্রীরা শেখার চেষ্টা করবেন। এই দুটো জিনিস অন্তত খানিকট করেও বজায় থাকলে সেই কোর্সে অ্যাটেন্ডেন্স আলাদা করে এনফোর্স করার দরকার হয়না।

    অন্যদিকে অমনোযোগী ছাত্ররা ভালো লেকচারও শুনবেনা। আবার মনোযোগী ছাত্র পেলেও কেউ কেউ বাজে লেকচার দেবেন (এগুলো অনেকটা টেক্সট বইয়ের অডিওবুকের মত)। যতক্ষণ না শিক্ষকদের ইন্টরেস্টিং হওয়া এনফোর্স করা যাচ্ছে (সুখের কথা, এখন সেটা হয় খানিকটা) ততক্ষণ শুধু ছাত্রদের ওপর জোর খাটিয়ে লাভ নেই।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৫৪70517
  • অ্যাডাল্ট নিজের পুরো পয়সা দিয়ে পড়ে? সরকরী পয়সার শিক্ষাও থাক বলব, আবার নিয়মও মানব না, দুইই তো হয় না ভাই পিনাকী ঃ-)
    পুরো টাকা দিয়ে যেখানে পড়ে সেখানে অ্যাটেনডেন্সের ঝামেলাও প্রায় নেই। প্রত্যেকেই ক্লাসে আসে!
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৫৬70518
  • আমি আমার বক্তব্যটা আরো পরিষ্কার করে বলি। আমি ক্লাস না করাকে এনকারেজ করছি না। কিন্তু একজন ডায়াবেটিকের যেমন নিজের শরীরের ক্ষতি হবে জেনেও রসগোল্লা খাওয়ার অধিকার আছে, তেমনি একজন ছত্র বা ছাত্রীর (ভালো খারাপ নির্বিশেষে) ফেল করার বা রেজাল্ট খারাপ করার ঝুঁকি নিয়েও ক্লাসে অনুপস্থিত হওয়ার অধিকার আছে। এটা একান্তই ব্যক্তির অধিকারের প্রশ্ন।
  • - | ২৩ নভেম্বর ২০১৪ ০৪:৫৯70519
  • ফাইন। ডায়াবেটিক বাড়িতে বসে যত ইচ্ছে রসগোল্লা খান, কেউ কিছু বলবে না। কিন্তু হাসপাতালে বসে উটি চলবে না। হাসপাতালেও আসব আবার ডাক্তার অধিকার হরন করছেও বলব, দুইই তো হয় না!
  • pinaki | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:০২70520
  • ড্যাশবাবু এখানে নিয়ম মানা না মানা নিয়ে কথাটা হচ্ছে না। নিয়মটার যৌক্তিকতা নিয়ে কথা হচ্ছে। প্রাইভেট কলেজেও অ্যাটেন্ডেন্স এর বাধ্যতা না থাকলে লোকে খারাপ টীচারের ক্লাস নাও করতে পারে। আমি দুবছর প্রাইভেট কলেজে পড়িয়েছি। প্রথম দিনই সকলকে বলে দিতাম যে সবাই এটেন্ডেন্স পেয়ে যাবে। কাজেই যার ইচ্ছে নেই সে যেন অকারণ ক্লাসে বসে থেকে ডিস্টার্ব না করে। এতে করে খুবই কাজ হত। অকারণ নুইসেন্স থাকতো না। যারা ইচ্ছুক তাদের নিয়ে দিব্য ক্লাস করা যেত। এরপর যে ক্লাস করল না সে যদি অন্যদের থেকে বুঝে টুঝে নিয়ে পরীক্ষায় পাশ করতে পারে আমার কীই বা বলার থাকতে পারে?
  • dd | ২৩ নভেম্বর ২০১৪ ০৫:০৫70521
  • শুনুন। এগজাম্পোল গুলো খুব সাবধানে দিবেন।

    খামোখাই রসগোল্লাকে ডেকে আনলেন। এটাতো একটা মাইন ফীল্ড। মুহুর্ত্তেই এই টই বেলাইন হয়ে গিয়ে রসগোল্লা,পান্তুয়া মায় জিবেগজায় চলে যাবে।

    এটু কেয়ারফুল থাকুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন