এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৩৩70448
  • যতদুর জানি যে কোনো ইউনি তেই একটা সার্টেন percentage অ্যাটেনডেন্স না থাকলে পরিক্ষা তে বসা যায় না। এরপর কি উহার জন্য ঘেরাও হইবে।
  • . | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৩৮70449
  • ঘেরাও হবে কিনা তা তো ওরাই ঠিক করবে, কিন্তু ইউনিভার্সিটি কি পারবে হাজার কয়েক ছাত্রছাত্রীকে পরীক্ষায় বসতে না দিতে? সেই ক্রাইসিসের দায় পুরোপুরিই অভিজিত চক্রবর্তীর। গতকালই একটি নিউজ চ্যানেলে দেখাচ্ছিলো - অরবিন্দ ভবনে উপাচার্যের মুখের ওপর ছাত্রছাত্রীদের প্রশ্ন। ছাত্রছাত্রী এবং সাবর্ডিনেটদের সামনে নিজের ওই অবস্থান দেখলে সামান্য আত্মসম্মানজ্ঞান থাকা যে কোনো মানুষ সম্ভবতঃ রিজাইন করতো।
  • sch | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৪২70450
  • PM এর বক্তব্য ঠিক বুঝলাম না। যাদবপুরের আন্দোলন তো ফরাসী বিপ্লব বা কৃষক আন্দোলন না - সেটা মাঠে ঘাটে হবে কেন। এমনিতেই যখন এই আন্দোলনের সাথে ছাঁটাই হওয়া শ্রমিকরাও সমর্থন জানালেন বলে পড়েছিলাম তখন খুব কনফিউজড লেগেছিল।

    যাদবপুরের ভিসি কিছু বেআইনি কাজ করেছেন - পুলিশ ঢুকিয়েছেন, তাদের দিয়ে ছাত্র পিটিয়েছেন, চুরি করে পেপার লিখেছেন - তাই সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তার অপসারণ চায়। প্রাক্তন ছাত্ররা বা অন্য কলেজের ছাত্রছাত্রীরা নৈতিক সমর্থন জানাতেই পারে, তাদের সমর্থনে নেটে, কাগজে বক্তব্য রাখতেই পারে - গান বাঁধতেই পারে, কোনো সমস্যা নেই - কিন্তু আন্দোলনটা একান্তভাবেই যাদবপুরের ছাত্র ছাত্রীদের।

    এটাকে সরকারের বিরুদ্ধে আন্দোলনে পরিণত করলে, নানান রাজনৈতিক রঙ দিলে, শাসক দলের খুউউব সুবিধে হবে এবং আন্দোলনটা জলে যাবে। এটা কেন্দ্রের চক্রান্ত, বহিরাগত উস্কানি, মাওদের ম্যাওবাজি ইত্যাদি নামে অভিহিত হবে।

    এই আন্দোলন ফেসবুক টুইটারেই চলবে - ব্যক্তিগতভাবে আন্দোলনে দ্রুততা আনার জন্যে আমি মনে করি CK 58 এ ভিসির বাড়ির উল্টোদিকে মাইক লাগিয়ে ২৪X৭ গালিনাম সংকীর্তন শোনানো যেতে পারে এবং চান্স পেলেই ইট পাটকেল ছোঁড়া যেতে পারে।

    এককথায় ওনার বেঁচে থাকাটা খুব কঠিন করা দরকার - আর সেটা যাদবপুরের ছেলেমেয়েদেরই করা দরকার। তাতে খবরের কাগজের পাতায় এক লাইন খবর না বের হলেও ক্ষতি নেই। যেদিন ওই লোকটা পদত্যাগ করে চলে যাবে - সেদিন ওর চুন কালি মাখা মুখের ছবি বের হলেই হবে।
  • PM | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৪৮70451
  • আমি অভিজিতবাবুর সমর্থক নই। কিন্তু এই লজিকে তো ছাত্ররাই ইউনি শাসন করবে? যে কোনো শিক্ষক, ভিসিকে অপমান করবে আর, সর্ব সমক্ষে অপমানীত হবার জন্য তাদের পদত্যাগ করতে হবে।

    অভিজিত বাবুকেও যেমন তার জায়গাটা দেখিয়ে দেওয়া উচিত, ছাত্রদেরো তাদের জায়গাটা দেখানো উচিত। পরীক্ষায় % না থাকলে বা অ্যাটেন্ডেন্স না থাকলে দরকার হলে পুরো একটা ব্যাচ কে ১ বছর আটকানো উচিত
  • . | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৫৪70452
  • "যে কোনো" শব্দবন্ধটা কি এখানে প্রযোজ্য আদৌ?
  • আলম | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৫৫70453
  • দাদা আমি স্পেসিফিকালি যাদবপুরের ইস্যু নিয়ে খুব বেশী কৌতুহলী না। সাধারনভাবে জানি যে ক্লাস শুরু হয়েছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না, জুটা আর ছাত্ররা আন্দোলন করছে। এসব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নাল ম্যাটার, তাতে করে ওখানের ভিসি রিজাইন করল না থেকে গেল তা নিয়ে আমি ভাবিনা। যাদবপুরে ছাত্ররা আগেও আন্দোলন করেছে, পরেও করবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তাই। আন্দোলনটা শুধু যাদবপুরের চত্বরে সীমাবদ্ধ না রেখে সাধারন সমাজে ছড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল, আর সেই চেষ্টা সফল হলোনা, এটুকুই বলতে চেয়েছি। আন্দোলনের ছড়িয়ে পড়লে আপনা থেকেই প্রাইমটাইমে চলে আসতো। ফেসবুক আর টুইটার আন্দোলনের সেই সম্ভাবনা নেই।
  • pi | ২২ অক্টোবর ২০১৪ ০৮:৫৭70454
  • যাদবপুরে ক্লাস হওয়ার খবরটা পাচ্ছেন, আর কনভেনশনের খবর পাচ্ছেন না ? ঃ)
    রোজই নানা জায়গায় নানা মিছিল জমায়েত হচ্ছে, সে খবর পাচ্ছেন না ? সে কিন্তু গুরুর ফেসবুক বাদেও অরো অনেক জায়গাতেই আসছে। তাতে যাদবপুরের ইস্যুর বাইরেও নানা কথা উঠে আসছে।
    এই ৩০-৩১ গণভোট।
    আজ যাদবপুর ৮ বি তে তিনটে থেকে কলরবের জমায়েত।
  • সিকি | ২২ অক্টোবর ২০১৪ ০৯:০৩70455
  • ঐ আর কি, আলম, যেমন বললাম, একই ঘটনা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে যেভাবে দ্যাখে আর কি। আপনি দেখছেন চেষ্টা সফল হলোনা, আমি দেখছি চেষ্টা চলছে।

    যাই হোক, আজ কলরবের জমায়েতে আসছেন তো?
  • . | ২২ অক্টোবর ২০১৪ ০৯:০৬70456
  • "যাই হোক, আজ কলরবের জমায়েতে আসছেন তো?"

    এটা কিন্তু একপ্রকার bullying হয়ে গেলো। ভিন্নমতকে মান্যতা দেওয়ারও দরকার আছে।
  • a | ২২ অক্টোবর ২০১৪ ০৯:১১70457
  • না আসব না। কারণ আমার মনে হচ্ছে রাত ২ টো অবধি যদি আমাকে কেউ আটকে রাখে। আমিও পুলিশ ই ডাকব।
  • sch | ২২ অক্টোবর ২০১৪ ০৯:১৫70458
  • ভিসি তো একজন চোর - চুরি করে পেপার লেখেন -

    মিথ্যেবাদী - "ছেলেরা আলো ভেঙ্গেছে" বলে মিথ্যে কথা বলেন -
    একজন চোর ও মিথ্যেবাদীর কি পুলিশ ডাকার অধিকার আছে?

    আমি পুলিশ হলে সেই লোকের পাছায় কষে লাথি মেরে বলতাম যা ভাগ।
  • a | ২২ অক্টোবর ২০১৪ ০৯:২০70459
  • তাহলে কোর্ট অন্য সুরে বলল কেন? এ তো নিজের আইন নিজে বানাও। ভালো ভালো।
  • sch | ২২ অক্টোবর ২০১৪ ০৯:২৪70460
  • কোর্টের কাছে তো কেস করেছে যে লোক তার দাবী ছিল যাদবপুরে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হোক। চোর ভিসির বিরুদ্ধে তো কোনো কেস এখনো হয় নি। হলে কি হয় দেখবেন। যে সব জার্নালে ভিসির চুরি ধরা পড়েছে তাদের বক্তব্য পড়েছেন কি?
  • সিকি | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৩০70461
  • এই রে, না, ভিন্নমতকে অমান্য করবার ইচ্ছে ছিল না। আলম বললেন ফেসবুকের বাইরে রাস্তাঘাটে কোথাওই হোককলরব হচ্ছে না, তাই ভাবলাম একবার এসেই দেখুন হচ্ছে কিনা।
  • sm | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৩৩70462
  • ছাত্র ছাত্রীরা যদি ক্লাস করতে না চায় করবে না। যদি এটেন্ডেন্স না দিয়ে করতে চায়, সেটাও আইনত গ্রাঝ্য হবে না। সবার আগে জানতে হবে কতজন ছাত্র ছাত্রী ক্লাস বয়কট, না করতে চায়। কারণ বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে ক্যারিয়ার বানাতে এসেছে,খালি রাজনীতি ও প্রতিবাদ করতে নয়। কারণ এর উপরে তাদের ভবিষ্যতে জীবিকা অর্জন করা নির্ভর করছে। হয়ত অনেকে সিনিয়র দাদা বা পিয়ার গ্রুপ এর প্রেসারে মুখ খুলতে পারছে না। সবার আগে দরকার প্রত্যেকের স্বাধীন ভাবে মত প্রকাশ ও কাজ করার পরিবেশ।
    দ্বিতীয়ত আন্দোলনের মূল ফোকাস অনেক আগেই সরে গেছে।
    এখন জনতা চায় যেন তেন প্রকারেণ ভি সি র পদত্যাগ। এটা একটা প্রেস্টিজ ইস্সু হয়ে গেছে। কিন্তু ভি সি র পদত্যাগে কি সমস্যা মিটবে? আর এক জন ভিসি এলেও এই ঘটনার পুনরাবৃত্বী ঘটতে পারে; যতক্ষণ না ছাত্ররা গ্যারান্টি দিচ্ছে ভবিষ্যতে ঘেরাও হবেনা বা কাউকে দীর্ঘ সময় আটকে রাখা হবে না। ছাত্র রা কেন ঘেরাও বা অবরোধ কে প্রতিবাদের হাতিয়ার করছে সেটা জানাও জরুরি, কারণ তারা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক মানুষ।
    কোনো ব্যক্তিকে আটকে রাখা যে মানবাধিকার লঙ্ঘন সেটা জানা উচিত।অতীতে অনেক ভিসি বা পদত্যাগ করেছে বা চলে যেতে চেয়েছে। তারা এমন চেয়েছিলেন কেন?
    চাকরির বাজারেও এর একটা কুফল দেখা যাবেই।
    ছাত্র ছাত্রীদের উচিত অবিলম্বে ক্লাস সুষ্ঠু ভাবে চালনা করা। ভিসির অন্যায়ের জন্য আইনি পদক্ষেপ নেওয়া।
  • sch | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৪০70463
  • ইচ্ছুক ছাত্রদের কি ক্লাস করতে বাধা দেওয়া হচ্ছে? সেটা হলে অন্যায়। আর যদি সংখ্যা গরিষ্ঠ ছাত্র ছাত্রী ক্লাস করে তাহলে তো ল্যাঠা চুকেই গেল। তা-ও কি হচ্ছে। সেটা মনে হয় ভোটাভুটিতে বোঝার চেষ্টা হবে।

    আর একজন ভিসিকে ঘেরাও করা হয়েছিল কেন? সেটা কি ভেবে দেখেছেন? কারণ তিনি একজন ছাত্রীর সুরক্ষা দিতে পারেন নি এবং যখন সুবিচার চাওয়া হয়েছে তখন দুগগিবাজি করেছেন। এরকম কাজ অন্য ভিসি করলে তাকেও ঘেরাও করা হবে। আরেকজন করলে তাকেও...অন্যায় করলে শাস্তি পেতেই হবে। ওই আপনি যেরকম বললেন আর কি ...গোটা ব্যাচ ধরে ইয়ারব্যাক
  • তাপস | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৪২70464
  • একটি ছাত্রীর সে শ্লীলতাহানির অভিযোগ জানিয়ে পাত্তা না পেলে, এবং দিনের পর দিন টাল বাহানা করলে তাকে ঘেরাও করা হবে। যারা ভিসির রাত দুটোর দুঃখে কাতর, তাঁদের এটাও বুঝতে হবে তো !
  • তাপস | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৪৪70466
  • একটি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ জানানোর পর, সেটাকে পাত্তা না দিলে, এবং দিনের পর দিন টা নিয়ে টালবাহানা করলে, সেই ভিসিকে ঘেরাও করা হবে। যাঁরা ভিসির রাত দুটোর দুঃখে কাতর, তাঁদের এটাও বুঝতে হবে তো !
  • তাপস | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৪৪70465
  • একটি ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ জানানোর পর, সেটাকে পাত্তা না দিলে, এবং দিনের পর দিন টা নিয়ে টালবাহানা করলে, সেই ভিসিকে ঘেরাও করা হবে। যাঁরা ভিসির রাত দুটোর দুঃখে কাতর, তাঁদের এটাও বুঝতে হবে তো !
  • আলম | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৫০70467
  • বাইরে রাস্তাঘাটে কোথাওই হোককলরব হচ্ছে না, এরকম বলেছি নাকি? বলেছি প্রথমদিনের চল্লিশ হাজারের মিছিলের পর কলরবের ডাক দিয়ে দিয়েও কোথাও একশো দুশো জনের বেশী লোক জড়ো করা যাচ্ছে না। কারন স্টিম বেরিয়ে গেছে, হাজারে হাজারে সাধারন লোক আর এগিয়ে আসছেনা। আরো কিছুদিন পরে এটুকুও থেকে যাবে। ফেসবুকে ছড়া লিখে আর ফটোশপে পোস্টার এঁকে আন্দোলন এরকমই ক্ষনস্থায়ী আন্দোলন হয়।
  • sm | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৫৬70468
  • দেখুন পশ্চিমবঙ্গে বহু কলেজ, ইউনি তে হোস্টেলে জল নেই, ফেল করা ছাত্র ছাত্রীদের পাস করিয়ে দিতে হবে, এতেন্দেন্স না থাকলেও পরক্ষায় বসতে দিতে হবে; এমন ইস্সু তে ঘেরাও হয়েছে, ক্লাস ও পরীক্ষা বয়কট হয়েছে।যাদবপুর তার ব্যতিক্রম নয়। আবার খুব কম ছাত্র ছাত্রীর এমন বুকের পাটা থাকে যে স্রোতের বিপরীতে গিয়ে ক্লাস করে আসবে?
    কিন্তু আন্দোলনের মূল ফোকাস তা যে সরে গেছে, এটা তো মানবেন।
    আর এক বছর নষ্ট হলে চাকরি পাবে কোথায়?
    বহু গরিব ছেলের বছর নষ্ট করার মত বিলাসিতা দেখানোর সুযোগ কোথায়?
    ভিসি তো পদত্যাগ করলেও বেতন পাবে, মত পেনশন তুলবে; এই আমরা শক্তি আমরা বল, আমরা ছাত্রদল রা কি করবে?
  • sch | ২২ অক্টোবর ২০১৪ ০৯:৫৭70469
  • আলম আপনি ভুল করছেন - চল্লিশ হাজার লোক এসেছিল তাদের সমর্থন জানাতে। তারা জানিয়ে দিয়েছেন ভিস্যার কাজকে তারা নিন্দা করছেন। এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন না যে প্রতিদিন হাজার খানেক লোক এনে মাঠ ভরাতে হবে।, যাদবপুরের ছাত্র ছাত্রীরা অধাপকরাই এই আন্দোলনের হকদার - তারাই এটা চালিয়ে নিয়ে গেলে যথেষ্ট। তার জন্যে তারা ফেসবুকে লিখবে না তো কি কর্পোরেশানের দেওয়ালে আর পাব্লিক ইউরিনালের গাইয়ে পোস্টার সাঁটবে।

    আপনার হাউসিং এ অন্যায় ভাবে প্রোমোটার দখল দিল না কয়েকজনকে - আপনারা মিছিল করলেন - আরো অনেকে সমর্থন করলেন। সেটা একদিনের ঘটনা। তারপর তো হাউসিং এর লোকেরাই সব কিছু করবেন - সেখানে তো আর দের দু হাজার লোক রোজ ধর্ণা দেবেন না। এটাও সেরকম

    আপনি স্টিম ইঞ্জিন আবিষ্কার করতে চাইছেন - ভালো ব্যাপার - কিন্তু এখানে স্টিমের ব্যাপার নেই
  • sm | ২২ অক্টোবর ২০১৪ ১০:০৭70471
  • কাতর হবার প্রশ্ন নেই। ঘেরাও ছাড়া অন্য ভাবে কি করে প্রতিবাদ করা যায় সেটা ছাত্রদেরই ভেবে দেখতে হবে। কারন তারা বুদ্ধিমান, প্রিমিআর ইউ নির ছাত্র ছাত্রী।
    প্রেসে যান, নেট এ প্রতিবাদ করুন, আইনি লড়াই করুন।
    কেউ ইচ্ছকৃত ভাবে বিলম্বিত করার চেষ্টা করলে, কোর্টে দোষী সাব্যস্ত করুন। পথ কিছু না কিছু বার হবেই।
    আমার মনে হয় বুদ্ধিমান ছাত্র ছাত্রীরা, ভিসি ঘেরাও- প্রেস্সের টনক নড়বে( না হলে আসবে না কভার করতে )-জনগনের দৃষ্টি আকর্ষণ হবে-এই পুরনো লুপ টা থেকে বেরোতে পারছে না।
    এস্প্লানেদ ইস্ট এ ধরনা, অনশন করলেও বেশি কাজ দিত।
  • আলম | ২২ অক্টোবর ২০১৪ ১০:০৭70470
  • sch বুঝতে পেরেছি, হোককলরব যাদবপুরের ছাত্রদের নিজেদের সমস্যা মেটানোর আন্দোলন। কোন বৃহত্তর সামাজিক আন্দোলন না।
  • তাপস | ২২ অক্টোবর ২০১৪ ১০:১৫70472
  • যাদের একটু প্রতিবাদ ইত্যাদি দেখলে গায়ে জ্বর মতন আসে, তারা একটু অপেক্ষা করছিলেন বুঝি ! লোক কমে গেছে মনে হওয়াতে স্টিম বের করতে, সোশ্যাল মিডিয়ায় এসেছেন --- নাকি হোক ক্যালানোর গোপন মুখ?
  • pi | ২২ অক্টোবর ২০১৪ ১২:২৪70473
  • একদিন একজায়গায় চল্লিশ পঞ্চাশ হাজার লোক হয়েছিল। তারপর থেকে নানা জায়গায় নানা দিনে একশো দুশো হাজার দুহাজার লোকের কলরব হচ্ছে। হয়েই চলছে। নানা ইস্যুতে। নানারকম চেষ্টাও চলছে।
    এবার যা বোঝার বা বলার বলুন।
    আর আপনার কথা শুনে মনে হয়েছে,আপনি পথে ঘাটে নেমে বৃহত্তর ইস্যুতে আন্দোলন করার পক্ষপাতী বা সেটা করে থাকেন। খুব ভাল কথা। কোন রকম উদ্যোগ নিলে বা সাজেশন থাকলে অবশ্যই জানান।
  • sch | ২২ অক্টোবর ২০১৪ ১২:৩৭70474
  • সেদিন যদি ভিসির ডাকে পুলিশ ঢুকে না ক্যালাতো তা হলে কি এই সব হোক কলরব হত? মনে হয় না। ওই বিশেষ ঘটনাটা যে আন্দোলন ট্রিগার করেছে সেটা যাদবপুরের একদম নিজস্ব সমস্যা - ছাত্রী নিগ্রহ, ভিসির উদাসীনতা, কোনো ব্যবস্থা না নেওয়া এবং তারপর নিজের মর্জি মাফিক অসভ্যতা করে আলোচনায় না বসতে চাওয়া এই সবই ওই ব্যক্তি বিশেষের জন্য সমস্যা। আজ ওনার জায়গায় অন্য ভিসি এলে আশা করা যায় তিনি সব সমস্যা একজন সুস্থ মানুষের মতো বুদ্ধি নিয়ে মিটিয়ে ফেলবেন। তাই ভিসির অপসারণের জন্য আন্দোলন জরুরী - এবং সেটা চলতেই হবে। যারা সমর্থন করবেন ভালো - যারা করবেন না - করবেন না।

    এবার এই আন্দোলনের সাথে চটকল শ্রমিক, পশ্চিমবঙ্গের চিটফান্ড কান্ড এগুলো মিশিয়ে যদি কেউ বৃহত্তর আন্দোলন করার চেষ্টা করেন - তারা সুযোগ বুঝে ঘোলা জলে মাছ ধরছেন। কারণ যাদবপুরের যে ছেলেটি তার সহপাঠী মার খেয়েছে বলে আন্দোলনে এসেছে তার মাঠে ঘাটে ঘুরে ঘুরে চটকল শ্রমিকের দুঃখ দূর করার আগ্রহ না-ও থাকতে পারে বা সে এই ধরণের আন্দোলনে সে বিশ্বাস না-ও করতে পারে।
  • PT | ২৮ অক্টোবর ২০১৪ ০৩:৪৫70486
  • গতকাল বেঙ্গল ল্যাম্পের গেট দিয়ে দুপুর দেড়টা নাগাদ JU-তে ঢুকে গেলাম। কয়েকটা পুলিশ বাইরে বসে আর ভেতরে দু-একজন গার্ড ভেতরে ঝিমোচ্ছে। কেউ এই অভাগা বহিরাগতর দিকে ফিরেও তাকাল না-কোন পরিচয়পত্রও দেখতে চাইলো না......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন