এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১১70666
  • @সে
    আমি কি দায়িত্ব নিয়ে বা না নিয়ে কোনভাবেই একবারও বলেছি যে ইয়োরোপে কোথাওই বাধ্যতামূলক উপস্থিতির নিয়ম নেই, বলে থাকলে একটু মনে করিয়ে দেবেন।
  • pinaki | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১২70667
  • আর অপ্পনের ফার্স্ট ইয়ারে নন ডিপ ইলেক্ট্রিকাল মেশিন কে পড়িয়েছিল? সে অভিজ্ঞতা কেমন ছিল? ;-)
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৩70668
  • ভয়াবহ। সেই আলুবাজ লোকটা।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৪70669
  • পিনাকী, পরে গুছিয়ে লিখব। আগের প্রশ্নটার উত্তর।
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৫70670
  • @Arpan
    "ভয়াবহ।"-টা শুনে খানিক আশ্বস্ত হলাম আর কমেন্টের শেষটায় ভারী আমোদ পেলাম।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:১৯70671
  • স্বর্ণেন্দু,
    এরকম কোনো আরোপ তো করিনি আপনার ওপরে। হঠাৎ মনে করিয়ে দেবো কেন?
    কিন্তু ছাত্র আন্দোলনটা ভালো শিক্ষক নিয়োগের দাবীতে হয়েছিলো কি? একটাই প্রশ্ন আমার। উত্তর কেও দেয় না।
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:২৪70672
  • আর পিনাকিদা কে,
    ক্লাস টেস্ট সংক্রান্ত নিয়ম কানুন বরং একটু বেশীই শিথিল...continuous evaluation system এ ক্লাসটেস্ট একটা integral part পুরো প্রসেসটার... তাই সেইটা খানিক implemented হলে class test ও সাধারণভাবে class performance এর part হয়ে যাবে, তখন আদৌ শুধুই class এ passive attendance নিয়ে এত কচকচির দরকারই থাকবে না .... কিন্তু সে করতে সরকারী ইউনির টিচারদের বেশী খাটতে হয় যে!
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩২70673
  • আর যারা সরকারী ইউনির ছাত্রছাত্রীদের কম পয়সায় পড়াকে সমস্যার মুল ভাবছেন, যেটা কিনা সরকার আদৌ সবার জন্যে provide করছে না, তারা সরকারী ইউনির টিচারদের মাইনের কথাটাও একটু মাথায় রাখবেন।

    সে, আপনার উত্তর একরকমভাবে পিনাকীদা আগেই দিয়ে গেছে, ' শান্তিপূর্ণ সহাবস্থান'। :)
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩৬70674
  • তাহলে তো সব চুকেই গেল। সাতকাণ্ড রামায়ন পড়ে "শান্তিপূর্ণ সহাবস্থান"।
  • PT | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৩৮70675
  • "উপরন্তু মাথার উপর আছে সরকারী চাকরির নিরাপত্তা"
    যে সব পেরাইভেট ইন্জিরিয়ারিং কলেজে চাকরীর নিরাপত্তা নেই সেসব জায়্গায় কেমন পড়ানো হয় তার একটা ধারনা এক্ষপার্টদের আছে বলে মনে হচ্ছে?
    আর দেশে যেটুকু রিসাচ হচ্ছে তার কতটা পেরাইভেটে হচ্ছে তাও যদি এট্টু খপর করেন!!

    "আর ইতিহাস গতিহীন সাবজেক্ট, এটাও চিন্তার স্থবিরতার ই ইঙ্গিতবাহী।"
    এই স্থবিরতা কার মধ্যে প্রতিভাত হইল?
    আমি তো দেখছি প্রথম পড়তে আসা ছাত্রদের জৈব রসায়নের যে বিক্রিয়াগুলো পড়ানো হয় সেগুলোর অনেকগুলো-ই ১৮৭০-১৯০০ মধ্যে আবিষ্কৃত!!
    তাইলে রসায়নও স্থবির হইল নাকি?
  • pinaki | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৪৩70676
  • ভালো টীচারের দাবীতে আন্দোলন হওয়া উচিৎ। সাধারনভাবে। কিন্তু আপনি এটা দাবী করতে পারেন না যে অমুক খারাপ টীচার, ওকে তাড়াও। বরং টীচারদের ইভ্যালুয়েশনে স্টুডেন্টদের ফীডব্যাক নেওয়া হোক - এই দাবী করা যেতে পারে। সেই দাবী বহুকাল যাবৎই করা হয়ে আসছে। যতক্ষণ না মেজর কোনো ঘটনা ঘটে এগুলো সামনে আসে না। এছাড়া রাজনৈতিক নিয়োগ বন্ধ করাটা আর একটা দাবী। সেটাও বহুদিনের। কিন্তু একজন টীচার 'ভালো টীচার' হবেন কিনা সেটা নিয়োগের সময় ততটা বোঝা নাও যেতে পারে। প্লাস অনেকে শুরুতে হয়তো ভালো টীচার ছিলেন, পরে নানা করণে মোটিভেশন হারিয়েছেন - এরকমও হয়। এছাড়াও একজন টীচারকেও তাঁর পড়ানোর মানোন্নয়নের সুযোগ দেওয়া উচিৎ। সময়ের সাথে তিনিও আরও ভালো পড়াবেন এমন আশা করা যেতে পারে যদি ছাত্রদের ফীডব্যাক সিস্টেমটা ঠিকঠাক হয়।

    কিন্তু রোগ তো শুধু টীচারের সমস্যা নয়। বিভিন্ন কোর ইঞ্জিনিয়ারিং শাখায় ছাত্রছত্রীরা প্রথম দিন থেকেই জানে যে তারা যতই ইলেক্ট্রিকাল সিভিল পড়ুক না কেন আল্টিমেটলি ৯০% কে সফ্টওয়্যারের চাকরি করতে হবে। সেক্ষেত্রে কেন সে ঐ সাবজেক্টগুলোর প্রতি মোটিভেটেড হবে? ভারতে আন্ডারগ্র্যাড শিক্ষায় জ্ঞানার্জন ব্যাপারটা ডিগ্রী আর চাকরি বাগানো দিয়ে রিপ্লেসড হয়ে গেছে বহুদিনই। এবং বহুক্ষেত্রেই অর্জিত জ্ঞান আর চাকরির প্রয়োজনীয় স্কিলসেটের মধ্যে ন্যূনতম সম্পর্ক। এরকম সিস্টেমে বিন্দুমাত্র ছুতো পেলেই ক্লাস না করার প্রবণতা থাকবেই। অ্যাটেন্ড্যান্সের কড়া রুল বানিয়ে ক্লাস করতে বাধ্য করলে ক্লাসগুলো খুব ভর্তি দেখতে লাগবে হয়তো, কিন্তু তা দিয়ে বেসিক সমস্যাগুলোর সমাধান হবে না।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৫70677
  • পিনাকিবাবুর প্রথম প্যারাগ্রাফ মেনে নিলাম।
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:৫৬70678
  • PT বাবু,
    "তাইলে রসায়নও স্থবির হইল নাকি?" -- সকালবেলা এত আমোদ দিলেন যে কি বলব :)
    আজ্ঞে পড়ানোর মেথড, টেকনিক এসব কিন্তু পাল্টায়... ১৮৭০-১৯০০ মধ্যে আবিষ্কৃত বিক্রিয়াগুলো কি ১৮৭০-১৯০০ এর পেপার বা বইয়ের ভাষাতেই পড়ানো হয়??

    আর আমার ব্যক্তিগত মতে আর্টস এর বেশিরভাগ সাবজেক্ট এই স্থবিরতা কাটানো অনেক বেশী দরকারি... সায়েন্সে তুলনামুলকভাবে স্থবির পড়ানো দিয়েও খানিকটা কাজ চলে.... একটিও কথা না বলে বোর্ড এ একটা থিওরেম প্রমাণ করে গেলে যে ভয়ানক ক্ষতিটা হয়, শুধু বোর্ড এ সাহিত্য বা ইতিহাস বা দর্শন পড়ানোর ক্ষতিটা তার চাইতেও বহুগুণ ভয়ানক।
  • PT | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:১৪70679
  • "১৮৭০-১৯০০ মধ্যে আবিষ্কৃত বিক্রিয়াগুলো কি ১৮৭০-১৯০০ এর পেপার বা বইয়ের ভাষাতেই পড়ানো হয়??"

    সেটা পোকিত মাস্টারেই জানে।
    বারো ক্লাশের ছাত্র আর MSc-র ছাত্রকে দুভাবে পড়াতে হয়।
    আমার ব্যবহৃত "প্রথম পড়তে আসা ছাত্রদের" শব্দনিচয় বোধয় উত্তেজনার কারণে চোখে পড়েনি।
    এখনো আমোদিত তো?

    JU-ইত্যাদিতে পাণিপথের যুদ্ধ সেই সময়ের ভাষায় আর ইন্ফোর ওপরে ভিত্তি করে পড়ানো হচ্ছে এমন তথ্য কোথায় পাওয়া গেল?
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:১৯70680
  • হে হে PTবাবু আপনি ভারী মজার লোক :)
  • PT | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:২০70681
  • আপনিও! ভাল থাকবেন।
  • Reshmi | ২৬ নভেম্বর ২০১৪ ০৯:৪৬70682
  • কেমিক্যালের কোন টীচারকে নিয়ে আন্দোলন হয়েছিল? এটা তো জানতাম না!
    আমাদের সময় মেক্যানিক্যালের একজন ছোকরা মত টীচার ই মেক পড়াতেন, বেশ একটু কড়া মেজাজের আর খুব ঘ্যাম নিয়ে থাকতেন। খুব খারাপ পড়াতেন না, কিন্তু তবুও ক্লাস টেস্ট এ সবাই খুব বাজে করেছিল আর প্রচুর প্রচুর আস্কিং নিয়ে সেমেস্টার পরীক্ষা দিতে বসেছিল। তখন দেখেছিলাম, আমাদের কাঁদো কাঁদো চেহারা দেখে স্যারই কি রকম ঘাবড়ে গিয়ে নরম সুরে কথা বলছেন, সব ঘ্যাম ট্যাম এক্কেবারে উধাও!
  • সিকি | ২৬ নভেম্বর ২০১৪ ১০:১৯70683
  • জ্যাঙ্গো নয় তো? সুব্রত মণ্ডল?
  • pinaki | ২৬ নভেম্বর ২০১৪ ১০:২৫70684
  • তোমরা বেরিয়ে যাওয়ার পরের বা তার পরের বছর বোধহয়।
  • সে | ২৭ নভেম্বর ২০১৪ ০৮:২৮70688
  • একটা প্রশ্ন অনেক দিন থেকেই ভাবি। যে মেয়েটাকে নিয়ে এত ঝামেলা হয়েছিলো, যে মেয়েটার ওপরে অত্যাচার হয়েছিলো - সে ক্লাস টাস করছে তো? তার খবর কেউ দেবেন?
  • pi | ০৫ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৬70690
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৮:৩১70691
  • 'I left the campus shortly after midnight on 24 December 2014. It is the morning of the 59th convocation of Jadapvur University. All over the campus, groups of students and teachers are painting graffiti, making music, singing or just shooting the breeze. A massive black banner hangs at the Pharmacy crossing. At the Arts-Science crossing, the words Hok Kolorob are blazoned on the asphalt. In the foyer of Gandhi Bhaban and outside, 40-odd teachers keep vigil through the night with 21 of them on hunger-strike since evening. Friends and well-wishers drop by, even after midnight. At the other end of the campus, there is a stage at one corner of the playing field. There is a bonfire and khichdi is being cooked and duly consumed. There is more music. Dogs run their heedless ways through the night, wondering what all the excitement's about.
    My campus. My second home since 1986. It has never been more beautiful.'

    - আভিজিত উপ্ত।
  • anirban | ২৩ ডিসেম্বর ২০১৪ ০৯:৩১70692
  • ওপরের পোস্টটা সম্ভবত Abhijit Gupta-র। খুব ভালো লাগলো। সলিডারিটি।
  • a | ২৪ ডিসেম্বর ২০১৪ ০১:৩৭70693
  • সেই মেয়েটার কি হল? জানা আছে কারও?
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৪:২৮70694
  • অনির্বাণ, হ্যাঁ।

    ' যাদবপুরের সমাবর্তনের মঞ্চে, প্রথম যাকে সার্টিফিকেট নিতে ডাকা হয়, ঘটনাচক্রে সে আফসু ( আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন)র জেনারেল সেক্রেটারি। কম ঃ গীতশ্রী সরকার। কমলা উত্তরীয় জরিয়ে স্টেজে উঠে, রাজ্যপালের মুখের উপর সার্টিফিকেট নিতে অস্বীকার করেছে গীতশ্রী। কারণ হিসেবে জানিয়েছে, ভি সি র মতো এক অগন্তান্ত্রিক মানুষের উপস্থিতিতে তার পক্ষে সার্টিফিকেট নেওয়া সম্ভব নয়। রাজ্যপাল উত্তরে একজন ছাত্রীকে, আঙ্গুল তুলে বলেছেন " গেট আউট ", একজন শিক্ষক হাত ধরে টেনে হিঁচড়ে গীতশ্রীকে গেটের বাইরে বের করে দিয়েছেন।
    রাজ্যপালের চোখে চোখ রেখে, তিন চারটে কথায় ছাত্ররা জানান দিয়েছে, তারা ভয় পায় নি। শংসাপত্র না পাওয়ার ভয় তার পেছনে হাটেনি। গীতশ্রী জানিয়েছে, "আমি তিন বছর পড়াশুনা করে স্নাতক হয়েছি। এই শংসাপত্র আমার কাছে একটা স্বপ্নের মতো। কিন্তু আরও বড় স্বপ্ন আছে, এবং শিরদাঁড়াটা শক্ত আছে। অতএব, প্রবল শক্তিশালী শাসকের মুখের উপর এই "না" বলতে পারাটাই, হয়ত সেরা সার্টিফিকেট। " '
  • aranya | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৭:৫১70696
  • গীতশ্রী - এই মেয়েটার সাহস আছে। হ্যাটস অফ।
    জানি না, পরে অনুতাপ করতে হবে কিনা। খুবই চাইব, যেন না হয়

    এই রাজ্যপাল, আমাদের মুখ্যমন্ত্রী -সব রাজনীতিক-দের একটা ভদ্রতার কোর্স করা দরকার
  • - | ২৪ ডিসেম্বর ২০১৪ ০৮:০০70697
  • সাট্টিফিটি নেবেই না যদি, স্টেজে উঠেছিল কেন? প্ল্যাটফর্মটাও তো ঐ ইউনির পয়সায়, ঐ ভিসি আর চ্যান্সালরের সইয়ে গ্র্যান্টেড হওয়া পয়সায় তৈরী! এতই যদি অহংকার তো প্ল্যাটফর্মটাও নিজেরই ব্যবহার করা উচিত ছিল। ঢং!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন