এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:০১70637
  • যাদবপুরের সিভিল এর এক বন্ধুর কাছে শুনেছি, এক ভ্দ্রলোক ক্লাসে এসে ওনার চোতাটা বোর্ডে লিখে যেতেন। প্রশ্ন করলে খুব রেগেও যেতেন। তা একদিন "what we can say...."-র পরে ঘন্টা পড়ে গেলো, পরের দিন এসে লিখতে শুরু করলেন ".....is that RCC is a very good material" ইত্যাদি।
    আমাদের এক ম্যাডাম পড়াতেন, তিনি শুধু খারাপ পড়াতেন না, বদ্ধ উন্মাদ ছিলেন। একদিন তিন ঘন্টা স্পেশ্যাল ক্লাস নিয়ে তিনি বললেন, "এই য্যাঃ তোমাদের আজ স-অ-ব ভুল পড়িয়েছি"। দিদিমণির এবম্বিধ কনফি দেখে আমরা সবাই অবাক।
    ইনি ও আরো কয়েকজনের পড়ানোয় তিতিবিরক্ত হয়ে আমরা ভেবেছিলাম হেডের কাছে দরবার করব। একজন মাস্টারমশাই, কমবয়সী ও যাঁকে বন্ধু হিসেবেই নিতাম, তিনি বলেছিলেন, খবদ্দার করতে যেও না।পুরো ডিপার্টমেন্ট তোমাদের এগেনস্টে চলে যাবে, ফল ভুগবে।

    তবে এটাও বলে রাখি, যাঁরা ভালো পড়াতেন (দু জন), এবং যাঁরা প্রাণপণে ভালো পড়ানোর চেষ্টা করতেন (তিন জন), তাঁদের সাথে অন্যদের তফাতটা কিন্তু ঐ গোঁপ দাড়ি না গজানো অবস্থাতেই বুঝতে পারতাম, এবং সেই ক্লাসগুলো করার চেষ্টা করতাম।
  • Ishan | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৩২70638
  • ইতিহাস বই নিয়েই তো কমপ্লেন। পনেরোশো কত যেন সালে "বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদি"কে পরাস্ত করেন। এ হল শুকনো তথ্য, যা অজর অমর অক্ষয় বলে ইতিহাস বইতে চল্লিশ বছর ধরে লেখা হয়ে আসছে। অথচ কাদিরভের বাবর পড়ুন। ইতিহাস বস্তুটি কি বোঝা হয়ে যাবে। একবার পড়লে পানিপথ কেন মুঘল সাম্রাজ্যের সূচনাটা গেঁথে যাবে মাথায়।

    এইটা না বোঝার জন্যই তো পড়ানো এবং পাঠ্যপুস্তকের এই হাল।
  • cm | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৩৬70639
  • এত লোকের এত এত লেখা পড়া শেখারই দরকার নেই। গোটা ব্যবস্থাটাই হল একদলকে ছেঁটে ফেলার জন্য। তাই যারাই পড়াশুনা করতে যাচ্ছেন সবাই আদৌ শেখায় উৎসাহী নাই হতে পারেন। ("কলেজে পড়েছি কেন? ডিগ্রিটার দাম আছে বলে। ") আর যদি কেউ আদৌ উৎসাহী নাই হন, তার পেছনে চেঁচিয়ে কেউ গলা ব্যথা করবে কেন তাও বুঝছিনা।
  • - | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৩৭70640
  • এক এক্জন রাজার জন্য একটা একটা গোটা বই পড়তে হবে? ঈশান বলে কি!
  • Ishan | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৪৫70641
  • বোঝেন নাই। আমার কথাই বলি। আমার পড়াশুনোয় যথেষ্ট আগ্রহ ছিল। সিলেবাস এবং শিক্ষকরা সেটি মার্ডার করেছেন। প্রশ্নটা হল, সিলেবাস যাদি এতই খারাপ এবং/অথবা শিক্ষকরা যদি এমনই, তো তার পরেও কলেজে পড়লাম কেন? এর উত্তর হল "ডিগ্রি পাবার জন্য।" ছেড়ে দেবার থেকে সেটা বেটার অপশন লেগেছিল। সৎ ভাবেই লিখছি, টেরিয়ে ধরলে কিছু করার নেই।

    এবং হ্যাঁ, কে পড়তে চায় বা না চায়, সে বিচার না করেই শিক্ষকদের চেঁচানো উচিত মনে করি, কারণ তার জন্য তাঁরা মাইনে পান। নইলে ফাঁকিবাজি বলতে হবে।

    ড্যাশকে কাদিরভ প্রসঙ্গে। পড়েনই না। ওটা পড়লে বাবরনামা হুমায়ুননামাও পড়তে ইচ্ছে করবে। গ্রান্টি। ওমনাথরা নির্ঘাত ব্লগে তুলেছে। নামিয়ে দেখতে পারেন।
  • Ishan | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৫১70642
  • এবং আমি ব্যতিক্রম না। ঘটনাচক্রে আমাদের সময়ে জয়েন্ট এন্ট্রাস বলে একটি পরীক্ষা হত, এবং সেটা সবাই উৎরোবার চেষ্টা করত। তাতে উৎরে যারা আসত তারা পড়াশুনোতে আগ্রহীই হত সাধারণত। তাদের বেশিরভাগেরই একসঙ্গে পড়াশুনোর আগ্রহ উবে যেত কলেজে ঢুকে, এটা জাস্ট সম্ভব না।
  • PT | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৫২70643
  • বোঝো কান্ড!!

    মানে দোতলায় উঠতে হলে তিনতলার ছাদের দরজা দিয়ে ঢুকে আসতে হবে। সেটি খুব যুক্তিযুক্ত ব্যবস্থা। একতলার সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা আজ হইতে নিষিদ্ধ হইল!!

    এই জাতীয় মনন না থাকলে কি আর লুম্পেন্দের সরকারের কাছে রাজ্যের ভাল হওয়ার প্রত্যাশায় খসড়া পাঠনো হয়!!
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৫৫70645
  • মনন -মেধা নিয়ে যাদের নিরন্তর চর্চা তাদের মস্তিষ্কের চিকিৎসার ভার কে নেবে - এই নিয়ে একটা খসড়ার অভাব অনুভব করছিঃ(
  • d | ২৬ নভেম্বর ২০১৪ ০৪:৫৫70644
  • বাবরনামা হুমায়ুননামার বাংলা নাই যদ্দুর জানি। এদিকে কাদিরভের বাবর দিব্বি বাংলা অনুবাদে বর্তমান।
    আর ঈশান যদি তুজুক-ঈ-জাহাঙ্গিরি না পড়ে থাকে এখনও, তাহলে ওটাও পড়ে ফ্যালো।
  • | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:০২70646
  • দময়ন্তী, আছে তো।হুমায়ুননামা প্রদোষ চট্টোপাধ্যায় অনুবাদ করেছেন, চিরায়ত প্রকাশন।
  • cm | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:১০70647
  • উফ কী জ্বালা। না এ অতি গম্ভীর সমিস্যে। প্লেসহোল্ডারবাবুই অন্তত একটি বিষয়ে সঠিক, ঐ প্লেসহোল্ডারের ব্যবহারে। আগের পোস্টের শেষের লাইন যা পরে মুছে দিই তা নিম্নরূপ, এই "আমি" ও ঐ "আমি" "আমি" নই।

    ব্যক্তিগতভাবে আপনি সত্যি সত্যিই উৎসাহী অবশ্যই হতেই পারেন। কিন্তু আসলে তো আলোচনা চলছে বিভিন্ন স্কুল অফ থটের মধ্যে। আপনার বক্তব্য আমি উড়িয়ে দিচ্ছিনা, তেমনি dcও অত্যন্ত জরুরী কথা বলেছেন, পীয়ার প্রেসার। সব মাস্টার সমান হবেননা, এও আন্ডারস্টুড, তবে আমি মনে করি কখনো কখনো বোঝার ও ভুল হয়। "ঝুল" মাস্টার ও কোন একটি ক্লাসে জ্বলে উঠতে পারেন, আমি কামাই করে সেটা মিস করতে চাইনা।
  • b | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:১৪70648
  • cm 26 November 2014 10:06:27 IST

    ক্ক। সবটাই এলিমিনেশন।
  • cm | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:১৫70649
  • একই সাথে এও বলা ভাল আমি পড়ানো পারফর্মিং আর্ট মনে করি। আর অন্য পারফর্মিং আর্টের মতন এও অডিয়েন্সের অ্যাক্টিভ পার্টিসিপেশন দাবী করে। অনেক মাস্টারই এ বিষয়ে ওয়াকিবহাল তবে সবাই নয়। অডিয়েন্সকে এনগেজ করার হাজারটা কৌশল আছে এবং তা লাগানো উচিত।

    যারা খারাপ পড়াচ্ছেন বলে মনে হয়েছে, তারা কেন ওরকম পড়াচ্ছেন বলে মনে হয়?
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৫:৫৩70650
  • তাহলে ভালো টিচারের দাবীতে আন্দোলন হবে না?
    পিনাকিবাবু অবশ্য সারসত্যটি বলেই দিয়েছেন।
    ঈশানবাবুর বক্তব্যে কোনো যুক্তি নাই।
  • ড়প | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:১৮70651
  • এসব আর্টস ফার্টস ও কম পড়ানো উচিত।
  • sm | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:৫৩70652
  • cm, এর বক্তব্য বোঝা গেল না। খারাপ টিচার রা কেন খারাপ পড়াচ্ছেন, সেটা তাদের নিজেদের ই বার করতে হবে।আমাদের দেশে কলেজ ইউ নি তে এখনো শিক্ষক দের ই দাপট।কারণ পরীক্ষার রেসাল্ট তাদের হাতে। ছাত্র কে পাস ফেল করানো টাও তাদের হাতেই বর্তমান।
    এই ঝুল টিচার দের অনেকেই ডিগ্রী তে ধনুর্ধর। অন্তত নিজেদের তাই ভাবেন। আমি যদু পুরের টিচার, তাই আমি কি হনু!
    উপরন্তু মাথার উপর আছে সরকারী চাকরির নিরাপত্তা।একদম আসি যাই, মেইন পাই এটিচ্যুড।
    ভালো পড়াতে গেলে যে খাটা খাটনির প্রয়োজন, সেটুকু তে আগ্রহ নেই। রাজনীতি আর দলাদলি তেই বেশি সময় ব্যয় করেন। এতে আখেরে ভালো পদোন্নতি হয়। তাই এই বস্তা পচা নোট সাপ্লাই করতে হয়। যদি ফিনান্স সেক্টরের মত পারফমেন্সের উপর বেতন নির্ধারণ হত তাহলে বাস্তব চিত্র টা পরিষ্কার হত।আজ পর্যন্ত্য, শিক্ষার মান কমে গেছে বলে শিক্ষক দের বেতন কমে গেছে বা স্যাক করা হয়েছে শুনি নি।
    পিটির, কথার উত্তর; প্রাইভেট কোচিন এ দল বেধে যায়, সেখানে একটু বেটার পড়ানো হয় আর কোএস্চন লিক করার সম্ভবনা থাকে বলে। অর্থাত ফেল কড়ি মাখো তেল।
    আর সরকারী খরচের কেন অপচয় করে? কারণ কোনো ছাত্র বেশি নম্বর পেয়ে বা জয়েন্ট এ সফল হয়ে ভর্তি হবার সুযোগ পায়। সরকারের দয়ায় নয়। বরঞ্চ তারা যাতে উন্নত পরিষেবার সুযোগ পাই সেদিকে সরকারের লক্ষ্য রাখা উচিত।
    আর ইতিহাস গতিহীন সাবজেক্ট, এটাও চিন্তার স্থবিরতার ই ইঙ্গিতবাহী।
    তবে ক্লাস কাটা ছাত্র দের পুরনো রোগ। টিচার রা পড়াতে পারে না এটা অনেক বাহানার একটা বাহানা।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ০৬:৫৭70653
  • যা বলার ছিল আগেই বলে দিয়েছি। (সত্যের খাতিরে) এটুকু অন্তত বলব জেউ মেকানিকালে হাতে গোনা ১-২ জন বাদ দিলে বাকিরা সবাই দুর্দান্ত পড়াতেন। ফোর্থ ইয়ারে উঠে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম তার অবশ্য অন্য কারণ। থার্ড ইয়ারেই প্লেসমেন্ট হয়ে যায় আর সেটা নন-কোর।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:০৫70686
  • হ্যাঁ, এই ব্যাপারটা হার্ভার্ডের এর নামকরা বাঙালী অধ্যাপকের মুখেও শুনেছি। সে তো আর এদিকপানে আসেই না।
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:১২70654
  • এই লিঙ্কটা রেখে যাই... আশা করা যায় একটা ইন্সটিটিউশন তার নিজের নিয়ম-কানুন খানিক দায়িত্ব নিয়েই বলে... অবশ্য নাও হতে পারে, after all গুরুতে লিখছে এমন তো নয়...
    http://teaching.epfl.ch/page-111365-en.html
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:২২70655
  • ব্যস্‌ তাহলে তো প্রমাণ হয়েই গ্যালো যে এপেএফেলে ক্লাস করা ম্যান্ডেটরি নয়। মেনে নিলাম।
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৩২70656
  • @Arpan

    ৮৮ না ৮৯ জন টিচারের "হাতে গোনা ১-২ জন বাদ দিলে বাকিরা সবাই দুর্দান্ত পড়াতেন।" ??
    এটা ঠিক কোন সাল নাগাদ?
    যাকগে ছাড়ান দেন ...
    লোকজন দায়িত্ব নিয়ে কথা বললে কিংবা সত্যের খাতিরে নানান কিছু বললে আমি ভারী ভয় পাই এমনিতেই...
    তবু ওই মিনমিন করে... ইয়ে মানে ওই আর কি... মেকানিকালের অবস্থা অনেক ডিপার্টমেন্ট এর চেয়ে ভাল ছিল ঠিকই... তবে হেই বক্তব্যটা বোধহয় আবেগের খাতিরে বাড়াবাড়ি করে ফেললেন।
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৪২70657
  • আজ্ঞে আমার সীমিত বিদ্যাবুদ্ধি অনুযায়ী যা মনে হয়েছে আর কী! আর এমনো না চার বছরে সবার কাছে পড়ার সুযোগ হয়েছে।

    তবে ঐ, সবাইকে একই সুরে বাজতে হবে তার তো কোন মানে নেই। ঃ)
  • pinaki | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৫70658
  • 'অসত্য ভাষণ', 'খসড়া', 'ধান্দাবাজি' সবই এসে পড়েছে দেখছি। এবার খালি বুজী আসা বাকি ছিল। এই এনে দিলুম। ঃ-)
  • pinaki | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৪৬70659
  • অপ্পনের সময় ক্লাসে অ্যাটেন্ড্যান্স কেমন হত? মানে % হিসেব করলে?
  • Arpan | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৫২70660
  • সত্তর। সেমের সেশদিকে একশো। পরীক্ষায় বসার তাগিদে।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৫৩70661
  • দেখুন, জুরিখ ইউনিভার্সিটিতে ২০১৪র অটম সেমিস্টার থেকে, কিছু কিছু (হ্যাঁ, কিছু কিছু, সবকটায় নয়) বিষয়ে চালু করেছে ক্লাস অ্যাটেন্ডেন্স অত স্ট্রীক্ট না হলেও চলবে। অনেকে চাকরি করে পড়াশোনা করে তাদের কথা মাথায় রেখে। কিন্তু ইন্টার‌্যাকটিভ ক্লাস পারফরমেন্সের ব্যাপারটা থাকছেই। বের্ণ ইউনিভার্সিটিতে কোনো ছাড়ান নেই। ক্লাস করতেই হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়ে গেলেও, ক্লাসে এসে বসে থকতে হবে। দুটোর বেশি অ্যাবসেন্টিস থাকলে আউট করে দেবে মডিউল থেকে। হোখশুলে সাঙ্‌ক্ট গালেনে ক্লাস না করায় অনেকেই ভুক্তভোগী এবং তাদের বছর নষ্ট তো হয়েইছে, পড়াও ছেড়ে দিতে হয়েছে। এটেহা জুরিখে দলে দলে ক্লাস করতে যায়। প্রচণ্ড কড়া সিস্টেম। ক্লাস ফাঁকি দিয়ে পাশ করা সম্ভব নয়। সমস্তই ব্যাচিলর লেভেলের কথা লিখছি। আমার মেয়েও পড়ে এদেশে এবং পড়িমরি করে ক্লাসে যায়। ১৪ সপ্তাহের সেমিস্টার একেকটা। এবং ফেল করলে সাপ্লি দেওয়া বা অনশন ধর্মঘট এসবের রেওয়াজও আছে বলে জানি না। রেক্টরকে ঘেরাও করা বিভিন্ন দাবীতে, এসমস্তও শুনিনি, অন্ততঃ জানিনা। তাই বলে কি ইউনিয়ন নেই? আছে তো। সমস্ত পোলিটিক্যাল পার্টিরই স্টুডেন্টস অর্গ্যানাইজেশন আছে। লেফট, রাইট, মধ্যবাদী, এক্স্‌ট্রীম লেফ্ট, এক্স্‌ট্রীম রাইট, গ্রীন, সবারই। জানেন নিশ্চয়। নতুন করে আর কী বলব।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৭:৫৯70662
  • বাসেল ইউনিভার্সিটিও কড়া। এছাড়া আছে অসংখ্য ফাখ্‌হোক্‌শুলে। তাদের ও বাজারে ভালো দাম। সেখানেও ক্লাসে যেতে হয়। খুব বেশি ইউনিভার্সিটি তো নেই।
  • sswarnendu | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:০১70663
  • সবাইকে একই সুরে বাজতে হবে তার সত্যিই কোন মানে নেই, আর সেই কারণেই মেজরিটির পারসেপশন আমার অভিজ্ঞতায় যেমন দেখেছি বলছিলাম... নিজে কি করতাম বা নিজে যা করতাম টা সম্পর্কে কি মনে করতাম তখন, এখন কি মনে করি সেসব সরিয়ে রেখেই...
    তাই পিনাকীদার প্রশ্নটা আমারও...
    ক্লাস না করার প্রবণতা একটা system failure এর লক্ষণ বলে আমার ব্যক্তিগত মত, ছাত্রছাত্রীরা ধোয়া তুলসীপাতা এমন দাবি এখানে কেউই করেছেন বলে দেখিনি, বিশেষত peer pressure, batch এর পর batch ধরে চলে আসা culture,সেসব আছেই... কিন্তু ক্লাস কে interesting বা useful করে তোলার একটুও চেষ্টা নেই এইরকম জমিদারী মনোভাবও টিচারদের মধ্যে আছে বলেই মনে হয়, আর সেমেস্টার শেষে একটা পরীক্ষার ওপর বেশী জোরটাও একটা কারণ।
  • সে | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:০৬70664
  • কিন্তু এখানে তো দাবিটা ছিলো, টিচাররা খুব বাজে পড়ায় তাই ক্লাস ফাঁকি, অ্যাটেন্ডেন্সের জন্যে প্রতিবাদ। ভালো টিচার আনবার দাবিতে প্রতিবাদ করা হয়েছিলো কি? হয় নি তো? সেই ভ্যালিড পয়েন্টটা জাস্টিফাই করা হয় নি। সেইটে শুনবার অপেক্ষায় আছি। টিচারদের খুব ভয় পায় ছাত্ররা, প্রতিবাদ করলে ফেল করিয়ে দেবে - এসব শুনতে রাজি নই।
    লোজানের পলিটেকনিকের নিয়মাবলী দেখলাম, মেনে নিলাম জানা ছিলো না।
  • pinaki | ২৬ নভেম্বর ২০১৪ ০৮:০৮70665
  • অপ্পনদের কি অ্যাটেন্ড্যান্স পর্যাপ্ত না থাকলে ক্লাসটেস্ট না দিতে দেওয়ার ফতোয়া ছিল সব ক্লাসে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন