ITS A POLlCE STATE. লন্ডন না হোক আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন অনেকটাই আমেরিকার মতো হয়ে গেছে। যেখানে সাধারণ মানুষকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা যায়। এবং এর কোন রকম সুরাহা নেই।এরা শুধুই শাসকের কথা শোনে এবং ভিডিও ক্লিপিং নিয়ে এদের দ্বারস্থ হলেও এরা নির্বিকার। জনগন এবং সংবাদ মাধ্যম এদের বিন্দুমাত্র বিচলিত করতে পারে না। কারণ জবাবদিহি টা একমাত্র সরকার নিতে পারে।আমাদের বর্তমান সরকারও ... ...
দারা শুকোহর সঙ্গে সারমাদ কাশানি দারার ঘনিষ্ঠরা একে একে সবাই সালতানাতের তাকতের কাছে মাথা নুইয়েছিলেন। শুধু নগ্ন সুফি সাধক কবি, সমকামী সারমাদ কাশানি আলামগীর বাদশাহের প্রতাপে ডরান না। তিনি সোচ্চারে দারার পক্ষে ছিলেন। এখনও তেমনি বেপরোয়া, বলেন, ‘ইহ জগতে ঔরঙ্গজেব বাদশাহ হতে পারেন কিন্তু ওপারে দারাই রাজা।’ সেটা নাকি আবার বাদশাহের মুখের ওপর বলেছিলেন। ঔরঙ্গজেব প্রশ্ন করলেন, কেন সারমাদের নগ্নতা ... ...
হস্টেল শুকদেব চট্টোপাধ্যায় দামাল শিশুদের বাগে আনতে বাড়ির লোকজন সাধারণত দুটো জিনিসের ভয় দেখান। প্রথমটা হল ভূতের ভয়। জবর দাওয়াই। বাচ্চা তো বটেই, অনেক প্রাপ্তবয়স্ককেও আমি রাতের অন্ধকারে ভূতের ভয়ে গুটিয়ে যেতে দেখেছি। কিন্তু কারো কারো যেমন কিছু ওষুধে কাজ হয় না( ড্রাগ রেসিস্ট্যান্ট), তেমনই এক একটা দস্যি ছেলে মেয়েকে ভূত দিয়েও ঠাণ্ডা করা যায় না। এরকমও দেখেছি, বাবা-মা বেয়াড়া বাচ্চাকে ... ...
জীবন তরঙ্গ পর্ব ৪৬ অনুষ্ঠান শেষ হওয়ার পর, সতরঞ্চি, চেয়ার আর অন্যান্য জিনিসপত্র গাড়িতে তোলা হল। সূর্য তখন পূব থেকে মাঝ আকাশের দিকে অনেকটা এগিয়ে এসেছে। গরম পড়েনি, আবার শীতের কামড়ও নেই। মনোরম আবহাওয়া। সকলে এসে গাড়িতে উঠল। মিরিক-শিলিগুড়ি হাইওয়ে দিয়ে গাড়ি চলতে শুরু করল। এক জায়গায় বোর্ডের লেখা দেখে জানা গেল, জাগাটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯০ মিটার। গ্রামটিকে ঘিরে রেখেছে ... ...
মনোরঞ্জন মজুমদারকে স্বরূপ খাঁড়ার ডানহাত বলা যায়। দুজনে সন্ধেবেলায় খাঁড়াবাবুর বাড়ির একতলার অফিসঘরে বসেছিল। আর কেউ ছিল না। স্বরূপ খাঁড়া বিরক্তস্বরে বলল, ' এগুলো তোমরা কি শুরু করেছ ? সাগরকে টার্গেট করতে গিয়ে ওই মেয়েটার পেছনে লোক লাগালে কেন ? ' ----- ' না ... আমরা একটু ঘাবড়ে দিতে চেয়েছিলাম ... ...
গাছগুলো বাঁচবে তো?কাল থেকে এ'শহরের সহনাগরিকদের দুশ্চিন্তা একটাই। গাছগুলো বাঁচবে তো? কোন গাছগুলো?যে বটগাছগুলোকে মালদার ন্যাশনাল হাইওয়ের সামনে থেকে ট্রান্সলোকেট করা হচ্ছে। যে গাছগুলোর ছায়ার সাথে ঐ এলাকার মানুষদের চল্লিশ বছরের বেশি সময় ধরে আত্মীয়তা। যারা আপাতত নিশ্চিন্ত, বছর খানেক পরে ছায়াটুকু আবার ফিরে আসবে। ওদের এলাকায় না হলেও, এ শহরের অন্য ... ...
আমার টিয়াপাখির নাম খুশি ছিল, আছে, থাকবে যদিও অনেক বছর আগে সে উড়ে গেছে। আশা করি সে আবার ধরা পড়েনি। এখানে তার কথা একটু বলি।আমাদের বাড়িতে দু’টি সবুজ টিয়াকে এক সঙ্গে আনা হয়েছিল। দু'জনের কারুরই গলায় লাল দাগ ছিল না। তখনকার পরিচারিকার অসাবধানতায় একজন আগেই উড়ে গিয়েছিল। তার বেশ কিছু দিন পরে খুশি নিজের মুক্তি খুঁজে নেয়।এখানে একটা কথা ৷ পাখিকে খাঁচায় বন্দী করে রাখা নিঃসন্দেহে পাপ। সন্দেহ নেই, নিজের আনন্দের জন্য সেই পাপ আমি করেছিলাম।খুশি ও তার বন্ধুকে ২০১৩ সালের শেষের দিকে আনা হয়েছিল। তখন আমার মা পুরো সুস্থ ছিল না তবে হাঁটাচলা করতে পারত। আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ... ...
জামাই উপাখ্যান শুকদেব চট্টোপাধ্যায় বেসরকারি একটা নামী হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্ট। দুটো স্টেন্ট বসার পর দুদিন আইসিসিইউ এর ঘেরাটোপে কাটিয়ে নিতাই সবে জেনারাল বেডে স্থানান্তরিত হয়েছে। স্টেন্ট লাগানর পরে অস্বস্তিগুলো কেটে গিয়ে শরীরটা বেশ চাঙ্গা হয়ে গেছে। কথা বলতে ভালবাসে, তাই দুদিন নির্বাক হয়ে থাকার পর বাইরে এসে একটু কথা বলতে পেরে মনটাও বেশ খুশি খুশি। পাশের বেডে অজিত বাবু। ভাল্ব মেরামতির জন্য এসেছিলেন ... ...
জীবন তরঙ্গ পর্ব ৪৫ নন্দিতা সময় নষ্ট না করে দৌড়ে গিয়ে ফোনে বাবাকে নয়নের ইচ্ছেটা জানাল। অসিতও শুনে খুব খুশি হল।--বাঃ, খুব ভাল প্রস্তাব। অনেকদিন সকলে মিলে কোথাও যাওয়া হয়নি। আমি এখনি খোজ খবর নিয়ে সব ব্যবস্থা করছি।সব ব্যবস্থা পাকা করে অসিত বাড়ি ফিরল। ছজন লোক বাড়ির গাড়িতে ধরবে না, তাই একটা বড় গাড়ি বুক করে এসেছে।নন্দিতা উৎসুক হয়ে জিজ্ঞেস করল—বাবা আমরা কোথায় যাচ্ছি?--আমরা যাব খুব সুন্দর একটা পাহাড়ি গ্রামে। আমরা একবার অফিসের পিকিনিকে ... ...
১ আমি কেন এই শূন্যতা লিখে যেতে পারিনা? বাতাসে ও মেঘের ছায়ায় পালিয়ে যাই মনে হয় কেন মনের কথা লিখতে পারি না? ২ মৃত্যুভয় আর ব্যর্থতা একটা সমতলে আঁকা বৃত্তে, ছড়ানো বিন্দুর মতো অঘটন ছাড়াই ফিরে ফিরে আসে চেতনায়, আর কেউ আসেনা। হে অবিশ্বাসীর অস্তিত্বহীন
পরমাত্মার লীলা বোঝা ভার! এবারের লোকসভা নির্বাচনে বিজয়ী এমপিদের প্রাপ্ত ভোটের হিসাব সহ যাবতীয় কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট সংবাদ মাধ্যমে আসছে। সেগুলির মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য একটি বিষয় এখানে উল্লেখ করছি। বর্তমান লোকসভায় নবনির্বাচিত এনডিএ গোষ্ঠীভূক্ত এমপিদের মধ্যে মুসলিম খ্রিষ্টান শিখ ও বৌদ্ধ সম্প্রদায়ের কোন প্রতিনিধি নেই ! এম পিদের জাতভিত্তিক বিন্যাসটি ... ...
জীবন যে প্রকৃতই সমুদ্রযাত্রা, যে কোনো সময় জাহাজডুবির আশংকা থাকে, ধূসর বন্দরের অপেক্ষায় শুধু অপেক্ষা, এই অপরাহ্নবেলায় তাও হাড়ে হাড়ে টের পাচ্ছি। মৃত্যু নিশ্চিত জেনেও জন্ম থেকেই এই এক অলৌকিক যাত্রায় মানুষকে বেরিয়ে পড়তে হয়। 'নীলকন্ঠ পাখির খোঁজে' দেশভাগ সম্পর্কিত বহু আলোচিত উপন্যাস হলেও অতীন বন্দ্যোপাধ্যায়ের সমুদ্র বিষয়ক লেখা নিয়ে কমই কথা হয়। পৃথিবীর তিনভাগ জল হলেও জলের উপাখ্যান বেশি লেখা ... ...
—'বলুন কি হয়েছে?' গম্ভীর গলায় কথাটা জিজ্ঞেস করেই থানার বড়বাবু সামনে দাঁড়ানো ছেলেটাকে চায়ের কাপটা টেবিলের উপর রাখতে বলল।তারপর সামনের লোকটার দিকে তাকিয়ে বলল — চা খাবেন নাকি? না। সংক্ষেপে উত্তরটা দিয়েই লোকটা বলতে শুরু করল —না, মানে আমি আসলে একটা রিপোর্ট লেখাতে...বড়বাবু কথাটা শেষ না করতে দিয়েই বলল —' জানি, জানি। আপনি তো আমাকে দীপাবলির শুভেচ্ছা জানাতে ... ...
চরিত্রহীন শুকদেব চট্টোপাধ্যায় ওই নব ডাক্তার যেন আর আমাকে দেখতে না আসে। অন্য কোন ডাক্তার পাওয়া যায় ভাল, না হলে আমার আর চিকিস্যের দরকার নেই। -- বেশ জোরের সঙ্গে ছেলেপিলেদের সামনে নিভাননি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন।কি এমন হল যে ডাক্তারবাবুর ওপর হঠাৎ মা এত চটে গেল। ছেলে বৌদের কাছে ব্যাপারটা ঠিক বোধগম্য হচ্ছে না।বড়ছেলে বিনয় জিজ্ঞেস করে—কেন মা কি হল? নবারুন সান্যাল তো ভাল ডাক্তার, এলাকায় ... ...
জীবন তরঙ্গ পর্ব ৪৪ অসিত বাড়ি ফেরার পর সন্ধেবেলা নয়নের ঘর সংলগ্ন বারান্দায় শতরঞ্চি পেতে আড্ডা বসল। মা আর মেয়েতে মিলে নয়নের আনা খাবারগুলো গরম করে নিয়ে এল। খাবার রেখেই ওরা আবার চলে যাচ্ছে দেখে নয়ন জিজ্ঞেস করল—আবার কোথায় যাচ্ছেন? বসুন, সকলে মিলে খেতে খেতে গল্প করি।নীলিমা হেসে বলল—চা ছাড়া কখনো আড্ডা হয়। একটু পরে চা করে এনে আমরাও তোমাদের সাথে আড্ডায় যোগ ... ...
দীনবন্ধুর বিয়ে হয়ে গেল কাটোয়ায়। বর্ধমানেরই মেয়ে। দীনবন্ধুর বাবা মা-ই মেয়ে ঠিক করে ফেলেছে চেনা পরিচিতদের মাধ্যমে। অঞ্জলির আর ঝক্কি পোয়াতে হবে না। অঞ্জলি অবশ্য এতে খুশি হল কিনা বলা মুশ্কিল। তার এসব ঘটকালির দায় দায়িত্ব খুব পছন্দ। সে যাই হোক, দীনবন্ধুর বিয়ের মজা কিন্তু পুরোপুরি নেবার জন্য তারা সপরিবারে কাটোয়ায় গিয়ে হাজির হল দিন সাতেকের জন্য। নিতাইবাবু, অনিমেষ ... ...
বঙ্গে বিজেপি বেশি সিট পায়নি। তাই বিজেপি মনস্করা দুঃখের সাগরে ভাসছে। সত্যি কি তারা জেতার খেলা খেলেছে? বামরা জিরো হবার পর হাড্ডা হাড্ডি লড়াই করে মানুষকে তিনুদের সত্যিকারের বিকল্প দিতে পেরেছে? বিজেপির চুরি চুরি না? বিজেপি তে ঢুকলে চোর সাধু হয়ে যায়। বিজেপির হাতে CBI ED IT। বেছে বেছে ধরে পালের গোদা কে ছেড়ে রাখে। INDIA জোট দানা বাধে না। 29টা ভোট দরকার মত কাজে লাগবে। এই সেটিং করা। গরিব ... ...
কী ভালো। কোনটা ভালো। সাদাও ভালো কালোও ভালো। তিনুর লগে চাড্ডি ভালো। রামও ভালো বামও ভালো। খারাপ শুধু অগা মার্কা
দিনের শেষে বলতেই হয় এবার ভোটে হিন্দুত্বের আস্ফালন রুখেছে গঙ্গা যামুনি তেহজিব-হিন্দুস্থানের মিশ্র সংস্কৃতি। এই সময়টাকে বোঝার প্রয়াসে আমি আলমগীর নামের একটা বড় কাজ করছি যেটা ইতিহাস শাস্ত্র আর সাহিত্যিক হস্তক্ষেপের মাঝামাঝি থাকবে। ইতিহাসে সত্য বলে কিছু হয় না, কারণ সত্য অপেক্ষিক। বিজেপির সত্য আর আমার সত্য এক নয়। আমি পদ্ধতিগত ভাবে সঠিক থেকে ইতিহাস বোঝার ... ...