কোথাও কোনো নীল ছিলো না বলে একটা আকাশ খুঁজেছিলাম, আর, একটু লাল রঙে চেয়েছিলাম দু'হাত মাখতে, যদিও আমি জানতাম আমার নিজের শরীর জুড়ে লোহিত কণিকার সাম্রাজ্য, আর বুক জুড়ে ছিলো দীর্ঘশ্বাসে বিক্ষত বেনামী আকাশ তখনও যুদ্ধ ছিলো পৃথিবীতে, মানুষ লড়ছিলো মানুষের বিরুদ্ধে, মাতৃস্তন্য পান করা বলশালী সন্তান নিজের মা'কে বিস্মৃত হবার আনন্দে চিত্কার করছিলো পৈশাচিকতায়, পিতৃ পরিচয় অস্বীকার করে শক্তিমান যোদ্ধারা পরিণত হচ্ছিলো বক্রচঞ্চু শকুনেজেসাসের এতোটা অসহায় মুখ আমি কখনও দেখিনি আগেঅথচ কিছু করার ছিলো না, আমি নিজেই তখন উপড়ে পড়ছিলাম মাটিতে, শতবর্ষী বটবৃক্ষের মতো প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক ভাবনার শাখা প্রশাখা কাণ্ড মূলসমেত, গলার কাছটায় টের পাচ্ছিলাম উত্তুঙ্গস্পর্শী উত্তাপ, গনগনে এক ... ...
সন্ময় সেদিন মাঠেই বলেছিল, ' হোয়াইট বর্ডারের সঙ্গে খেলাটা কোন মাঠে পড়েছে বড়দা ? ' ---- ' ওদের মাঠেই। '----- ' খুব টাফ টিম। তাছাড়া ওদের মতো উইকেট বানাবে। এই ক'দিনের মধ্যে অন্তত চারদিন সলিড প্র্যাকটিস চাই। এই গেমটা খুব ভাইটাল। এটা জিতে রাখতে পারলে ... অনেকটা অ্যডভান্টৈজ ... ' ইরাবান সন্ময়ের কথাটা সমর্থন করল, ' একদম ঠিক কথা। ওদের ব্যাটিংয়ে ডেপথ আছে। তিনটে ভাল স্পিনারও আছে। ওরা যে স্পিনিং ট্র্যাক বানাবে এটা শিওর .... আর একটা কথা বলে রাখছি, দীপেনদাকে আগেও বলেছি.... আমি কিন্তু উইকে দুদিনের বেশি প্র্যাকটিসে আসতে পারব না ... ...
আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী গ্রাহাম টি এলিসন 2017 সালে Destined For War: Can America and China escape Thucydides's Trap? নামে একটি বই লেখেন। ওই বইতে তিনি 'থুসিডাইডিস ট্র্যাপ' নামে একটি শব্দ বহুল ব্যবহারে জনপ্রিয় করে তোলেন।.বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে কোন উদীয়মান পরাশক্তি ও বর্তমান পরাশক্তির মধ্যে যে উত্তেজনা ও ছায়া যুদ্ধ চলে তাকে বর্ণনা করতে তিনি থুসিডাইডিস ট্র্যাপ শব্দটি ব্যবহার করেন।.দুটি পরা শক্তির ভেতরের উত্তেজনা এইভাবে প্রথম ব্যাখ্যা করেন গ্রিক জেনারেল ও দার্শনিক থুসিডাইসিস। ইতিহাসখ্যাত পেলোপনেশিয়ান যুদ্ধ সংঘটিত হয়েছিল গ্রীসের দুটি পরাশক্তি এথেন্স এবং স্পার্টার মধ্যে। তখন স্পার্টা ছিল ডমিনেন্ট পাওয়া এবং এথেন্স ছিল রাইজিং পাওয়ার।.অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিকভাবে এথেন্সের ... ...
এই নিশুতিরাতের কোলে আমার ভাঙাচোরা দেহ পড়ে আছে। তার শান্ত কোলে মাথা রাখি, যেন মায়েরই তেলহলুদমাখা আঁচল। সে আমার মাথায় বিলি কেটে দিতে দিতে দুয়োরাণীর গল্প শোনায়। আমলকি গাছের পাতার ফাঁকে চাঁদ পোষা সারমেয়টি, সামনের জোড়া পায়ের ফাঁকে মাথা রেখে হাওয়া মাখতে মাখতে সেই গল্প শোনে। আমার চোখের কোণ থেকে গলে গলে পড়ে শূন্যতার নানা রঙ। যখন বুকের খোল শূন্যতার ভরাটে বানভাসি, তখন চোখের প্রণালী যে বাড়তিটুকু গড়িয়ে দেয়, তাকে ভালোবাসা বলে জানে মধ্যযামের পৃথিবী। এসব সময়ে আমি নিজেকে নিজে বলে চলি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালোই ---। দিন যায় ব্যস্ততায়। সেই ব্যস্ততার ভেতর যদি নিজেই নিজেকে লিপ্ত ... ...
রাত নটা নাগাদ সন্ময়ের কাছে দীপেন বাবুর একটা ফোন এল। ---- ' হ্যা... বলুন স্যার .... ' ----- ' হ্যা ... সন্ময় একটু ডিসটার্ব করছি ... কাল নেট পড়ছে তো ? '----' হ্যা পড়বার তো কথা আছে ... কেন স্যার ? '---- ' কাল একজন যাবে একটা নাগাদ। তোমার সঙ্গে দেখা করতে বলেছি ... '---- ' কোনও প্লেয়ার ? ' ---- ' হ্যা ... ইরাবান মুখার্জি ... '---- ' ইরাবান মুখার্জি ... মানে বেনিয়াটোলা অ্যথলেটিক্স -এর ওই ... '----- ' হ্যা হ্যা ... ওই। ওর মতো ব্যাটসম্যান এই লেভেলে পাওয়া মুশকিল। অনেক কষ্টে রাজি করিয়েছি ... ওই চার নম্বরের ... ...
অণুগল্পঃ জীবন্ত কলতান প্রদীপ দে ~ ভোরে উঠেই জানালার ধারে বসে গলা সাধে সে। এই রেওয়াজ তাকে তার গুরুই দিয়েছিল। গুরু আর কেউ নয় তার থেকে সামান্য বেশি বয়সী পাশের এপার্টমেন্টের এক যুবক। ভালো গাইয়ে। আর বাপ মরা, বাতিকগ্রস্থ মায়ের চোদ্দ বছরের একমাত্র কন্যা মেঘা। গুরুর বয়স মাত্র ষোলো, সুদর্শন লতিফ। মেয়ে গান শিখুক তাতে আপত্তি নেই কিন্তু বেজাতের লতিফকে নিয়ে তার প্রধান আপত্তি। ঠাকুরদেবতার ঘরে ম্লেচ্ছ? ... ...
বর্তমান প্রজন্ম এক আত্মপরিচয়ের অভূতপূর্ব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কিসে তাদের আনন্দ, কিসে তাদের বেদনা বোঝা খুবই কঠিন। তবে এই যুগই এমন যে কি আর বলবেন! মন দিয়ে পড়াশোনা করে চাকুরি পাবেন তার কোন নিশ্চয়তা নেই। পিছন দিয়ে কত কি হয়ে যায় বোঝা যায় না। কিছুদিন আগে এক অতি গুরুত্বপূর্ণ দফতরকে মাঝরাতে ঘিরে ফেলতে হলো যাতে তথাকথিত দুর্নীতির তথ্য কম্পিউটার রুম থেকে লোপাট না হয়ে যায়! ভাবা যায়! তাহলে মানুষ কাকে বিশ্বাস করবেন? এখন নতুন প্রজন্মের বেশিরভাগ ছেলেমেয়েরাই মা বাবার একমাত্র সন্তান। সাবেক যৌথ পরিবার টিঁকে আছে শুধু টিভি সিরিয়ালের পর্দায়, পুরানো গল্প উপন্যাস ও চলচ্চিত্রে ... ...
মিনতি এগারো দিন হাসপাতালে ছিল। তার মধ্যে পাঁচদিন স্পেশাল কেবিনে। বাইশ রকম টেস্ট হয়েছে। ব্রেনের সি টি স্ক্যানও বাদ যায়নি। সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ভীষণভাবে নেমে গেছে। মূত্রে ভালোরকম সংক্রমণ আছে। একটা কিডনি স্বাভাবিকের থেকে আয়তনে ছোট। এনলার্জড হার্টের সমস্যা আছে। হিমোগ্লোবিন বেশ কম। তবে কোন সমস্যাই প্রাণঘাতি নয়। মিনতি শতকরা নব্বই ভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরে এল। টোপাই আর লোকনাথ গিয়ে মিনতিকে বাড়ি নিয়ে এল দীপেনবাবুর গাড়িতে। হাসপাতালের মোট বিল হল চার লাখ একুশ হাজার টাকা। তাছাড়া দীপেন বাবুর নির্দেশ অনুযায়ী হাসপাতাল থেকেই এক মাসের ওষুধ কিনে ... ...
দুশো ষাট রান তাড়া করে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ড গ্রাউন্ডে জয় পাওয়া বড় সহজ কথা নয়। প্রথম সারির চার ব্যাটসম্যান যখন আউট হয়ে প্যাভেলিয়নে তখনই খেলাটাকে ধরলেন মিডল ওর্ডারের দুই ব্যাটসম্যান, এযাবৎ নিজেদের প্রমাণ করতে যাঁরা বদ্ধপরিকর ছিলেন তাঁরাই ঘুরে দাঁড়ালেন। সাফল্যের ধারাবাহিকত্বে তখন টপলি টগবগ করে ফুটছে। নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রেখেও সেই টপলি-কেও ছেড়ে কথা কইল না হার্দিক পাণ্ডিয়া আর পন্থ জুটি। হার্দিক আউট হতেই জাদেজাকে সঙ্গে নিয়ে ধুঁয়াধার ব্যাটিং কাকে বলে শিখিয়ে দিলেন পন্থ। ভারত ইংলণ্ড-কে হারিয়ে সিরিজ জিতল ২-১। নিজেদের প্রমাণ করে গেলেন লর্ডস- এর ফল দুমড়ে মুচড়ে দিয়ে। ... ...
স্বপ্নেন্দু ঘোষ আর আকাশ কুন্ডু ইনিংস ওপেন করল। দুজনেরই গত বছরের পারফর্মেন্স মোটেই আশাপ্রদ নয়। অনেক মাজাঘষা করা হয়েছে এই সিজনের আগে। শিবাজীর বোলিং শক্তি তেমন কিছু নয়। টার্গেটও সামান্য। তবু কিছু বলা যায় না ক্রিকেট খেলায়। আকাশ আর স্বপ্নেন্দু স্বচ্ছন্দে স্ট্রাইক রোটেট করতে লাগল প্রথম ওভার থেকেই। দুটো বাউন্ডারি এল স্বপ্নেন্দুর ব্যাট থেকে পঞ্চম ওভারের দ্বিতীয় আর ষষ্ঠ বলে। পাঁচ ওভারে আঠাশ। নতুন ওভার শুরু করতে যাচ্ছে একজন মিডিয়াম পেসার। আকাশের স্ট্রাইক। আগের ওভারে তার পার্টনারকে দুটো চার মারতে দেখে তার মনে হল তারও কিছু করে দেখানো দরকার। প্রথম বল ... ...
পরের ব্যাটসম্যান সুমিত পাঁজা ব্যাট করতে নামছে। সুমিত ব্যাটিং অলরাউন্ডার। মাঝারি মানের অফস্পিনার। কিন্তু রীতিমতো ভাল ব্যাটসম্যান। ফুটওয়ার্ক খুব ভাল। বিতান কাঞ্জিলালের ওভারের পঞ্চম বল। সন্ময় টোপাইকে স্কোয়্যার লেগ থেকে সরিয়ে লেগ স্লিপে নিয়ে এল। লেগ অ্যন্ড মিডলে পুরো লেংথের ইনসুইং। একটু জড়সড় ভঙ্গীতে হাফকক মতো খেলল সুমিত। ব্যাটের বাইরের দিকের কানায় লেগে উইকেটকিপারের পাশ দিয়ে বল বেরিয়ে গেল বাউন্ডারিতে তড়িৎগতিতে, লেগস্লিপ থেকে টোপাই নড়বার আগেই। শেষ বল লেংথে ছোট। অফস্টাম্পের বাইরে। সুমিত ব্যাকফুটে গেল। নিখুঁত পাঞ্চ। কভার আর এক্স্ট্রাকভারের মাঝখান দিয়ে চার। তিন উইকেটে তেইশ। ক্যাপ্টেন শৌভিক ... ...
হ্যাঁ, আপনি, আপনাকেই বলছি, জেমস ওয়েব স্পেইস টেলিস্কোপের পাঠানো ছবি দেখে সত্যিই কি আপনি ভালোবেসেছেন মহাকাশকে? বাসলে তো আপনি পৃথিবীকেও ভালোবাসতেন, পৃথিবীর মানুষের প্রতি জন্মাতো প্রীতি আপনার! ভাবনার একেবারে নতুন পরিসর থেকে চোখ সরিয়ে যদি ভাবনার পুরোনো পরিসরেও স্থাপন করি দৃষ্টিভঙ্গীকে, তাহলেও তেমন নতুন কিছু দেখবো বলে মনে হয় না! যেমন, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে গাছের জীবন আছে? বিশ্বাস যদি করতেন-ই, তাহলে তো অকাতরে বৃক্ষনিধন করতে করতে একটা পরিবেশগত ভারসাম্যহীন পৃথিবী সৃষ্টি করতে পারতেন না!এইসব বৈজ্ঞানিক আবিষ্কার-টাবিষ্কার তেমন কোনো কাজে আসে কি মানুষের! আচ্ছা, বৃক্ষের কথা বাদই দিন, নদী, নদী ভালোবাসেন আপনি? চিত্রা, চিত্রা নদীর নাম শুনছেন নিশ্চয়ই! বাংলাদেশের ... ...
হ্যাঁ অনেক অপেক্ষা করার পর বুঝলাম এবং এই সিদ্ধান্তে এলাম যে এখনো উচ্চশিক্ষিত মহলে, যারা অনেক ক্ষেত্রে মানুষ গড়ার কারিগর সেখানেও অর্থ, সামাজিক অবস্থানই মানুষের সাথে মানুষের সম্পর্কের মাপকাঠি। এবং যদি কোথাও এর অন্যথা হয় তবে সমাজ সংস্কারকরা নিজ উদ্যোগে তা সুন্দর শুধরে দেন। তাকে যেমন আমরা পুতুল সাজাই। কোনটার পাশে কোনটাকে মানাবে। কোনটা কে দিয়েছিল। তাঁর এসে দেখলে কেমন লাগবে। তাঁর দেওয়া পুতুল কেমন আছে। দামী পুতুল ভঙ্গুর ... ...
সকাল সাতটা নাগাদ ঘুম ভাঙল টোপাইয়ের। দেখল মিনতি আগেই উঠে বসে আছে। বাবাও উঠে পড়েছে। বাইরে গিয়ে দাঁত ব্রাশ করছে। রুকু আর ভাই সৌমিক এখনও শুয়ে আছে। টোপাই তাড়াতাড়ি মায়ের পাশে গিয়ে বসল। ----- ' এখন শরীরটা কেমন লাগছে মা ? 'কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। ----- ' এখন ঠিক আছি ... জ্বরটা নেমেছে মনে হচ্ছে ... '----- ' নামলেই ভাল। নাহলে অজিতাভ পালের কাছে নিয়ে যাব সন্ধেবেলা। 'লোকনাথ গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকল। ----- ' হ্যা ... আবার জ্বর এলে ডাক্তার দেখিয়ে নেওয়া উচিৎ ... চারদিকে যা সব হচ্ছে ... ... ...
এই ‘ইমোজি’ তোমার আমার... ঝর্না বিশ্বাসচন্দ্রানী আমার খুব ভালো বন্ধু। প্রায়ই কোন না কোন বিষয়ে আমাদের চর্চা হয়। এই যেমন গতকাল বঙ্গতনয়া ও বিজনেস টাইকুনের আদরমাখা ছবি দেখে মেসেজ করলাম। খুব হ্যাপি জানিস...দিব্যি লাগছে দুজনকে... ও উত্তরে একটা রাগি ইমোজি পাঠিয়ে দিল। আমি থ। বুঝলাম ব্যাপারটাতে ওর কোন ইন্টারেস্ট নেই বা এসবে খবরে পাত্তা না দেওয়াই ভালো।ক বছর আগেও এই ব্যাপারগুলো এত সহজ ছিল না। ফিলিংস বোঝাতে বোঝাতেই কেমন বয়স এগিয়ে গেল। প্রায়ই এই আপশোসটা ঘিরে ধরে। সেই সময় ইমোজি ব্যাপারটা থাকলে নির্ঘাত প্যাচআপ হয়ে যেত তাদের সাথে, যাদের মুখটাও এখন ঠিকমত মনে পড়ে না। তবে ভাঙনের কারণটা বেশ জ্বলজ্বলে।শত ... ...
চাঁদ ভেবেছে রাতের সাথেই অস্ত যাবে,কয়েকটা দিন একঘেয়েমির একটু ছুটি।কথার কথা বন্ধ থাকুক, একটু সময় ব্যাক্তিগত,কাছের মানুষ ঠিক খুঁজে নেয়, চিঠির লেখা ভুল ঠিকানাও।দু চার কলম ছন্দ হলেই কাব্য বুঝি?তুমিও তো তাই ভাবছো এখন এসব দেখে!বাস্তবেরা করছে খেলা, চারপাশেতেই।আবেগ দেখে হাততালি দাও তুমিও নেহাৎ।এই গল্পে শুধু চরিত্ররাই কাল্পনিক পটভুমি তো তোমার পাশেও বসতে জানে,নেহাৎ তুমি দাওনা সাড়া, ওদের দেখে,মিলিয়ে নিও, আজকে নাহয় দিন ফুরালে....... ©শুভ্র ... ...
চাঁদ ভেবেছে রাতের সাথেই অস্ত যাবে,কয়েকটা দিন একঘেয়েমির একটু ছুটি।কথার কথা বন্ধ থাকুক, একটু সময় ব্যাক্তিগত,কাছের মানুষ ঠিক খুঁজে নেয়, চিঠির লেখা ভুল ঠিকানাও।দু চার কলম ছন্দ হলেই কাব্য বুঝি?তুমিও তো তাই ভাবছো এখন এসব দেখে!বাস্তবেরা করছে খেলা, চারপাশেতেই।আবেগ দেখে হাততালি দাও তুমিও নেহাৎ।এই গল্পে শুধু চরিত্ররাই কাল্পনিক পটভুমি তো তোমার পাশেও বসতে জানে,নেহাৎ তুমি দাওনা সাড়া, ওদের দেখে,মিলিয়ে নিও, আজকে নাহয় দিন ফুরালে....... ©শুভ্র ... ...
আমরা নতুন করে আবারও প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্ৰপতি পেতে চলছি। ভারতে সম্ভবত ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শ্রীমতি দ্রৌপদী মুৰ্মু নির্বাচিত হতে চলেছেন। ১৮ জুলাই, ২০২২ তারিখে অর্থাৎ আগামীকাল আমাদের দেশের রাষ্ট্ৰপতি নিৰ্বাচন অনুষ্ঠিত হবে। বৰ্তমান রাষ্ট্ৰপতি মাননীয় রামনাথ কোবিন্দের কাৰ্যকাল শেষ হওয়ার পর এই নিৰ্বাচন হবে স্বাধীন ভারতের পঞ্চদশতম রাষ্টপতি নিৰ্বাচন৷ আগামী ২১ জুলাই, ২০২২ তারিখে দেশ নতুন এবং পঞ্চদশতম রাষ্ট্ৰপতি লাভ করবে। ইতিমধ্যে এন ডি এ- র তরফ থেকে বিজেপি দলের সদস্য, প্রাক্তন বিধায়িকা, প্ৰাক্তন মন্ত্ৰী এবং ঝারখণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুৰ্মুকে এবং ইউ পি এ- র তরফ থেকে প্রাক্তন প্ৰশাসনিক বিষয়া, প্ৰাক্তন কেন্দ্ৰীয় বিত্তমন্ত্ৰী, প্রাক্তন বিজেপি নেতা এবং বৰ্তমানের ... ...
প্রত্যেক দিনের শেষে বইয়ের শেষ পাতার মত একটা ভালোলাগা মিশে থাকে। অদ্ভুত কষ্টে সেই ভালোলাগার অনুভূতি কোনোদিন যদি ধুয়ে যায় তবে কালপুরুষ, দেখো তার সাথে ক্যানভাসের গায়ে ভুল করে পড়ে যাওয়া রঙ যেন ক্ষত হয়ে আসার আগেই ঝাপসা হয়ে যায়। এই প্রার্থনায় অনেক কোমল স্বরের যন্ত্রণা লুকিয়ে পড়ে। তুমি জানো কাকে বলে দুঃখ? আমি জানি। ভৈরবী যখন কোমল ঋষভ-কে বুকে টেনে নেয় তখন শুনতে পাও, কী গভীর ভালোবাসায় এক সাধনার সমাপ্তি হয়? জানতে পারো ঈশ্বর-স্বপ্ন-স্ফটিক ভাঙে? শুনতে চাও, কী পরম শৈত্যে শীতঘুম নামে বইয়ের শেষপাতার প্রতি অক্ষরে। সব শব্দের নাম দিতে দিতে ক্লান্ত তুমি সেদিন আশ্রয় নেবে পুনরাবৃত্তির। স্থৈর্যের শীতলগ্লানি ... ...