You called in a terrible way ! How many will get the call of that announcement !
স্বপ্ন দেখি বার্লিন এর দেওয়াল ভেঙে প্রবেশ করবো তোর মনের ভিতর। যে ভাবে দু'বাংলা এক হয় পদ্মার গভীরের মতন।
যদি তোমাকে বলা হয়,একটা 1L জলের বোতলের অর্ধেক ভরা, তবে তার ওজন কত হবে বলো তো? এত সহজ প্রশ্ন, এর উত্তর তো বাচ্চারাও পারবে। অবশ্যই 500 গ্রাম। এবার যদি বলি এই বোতলটা 10 মিনিট হাত উচু করে টিউবওয়েলের মতো রাখতে পারবে? - কোনো ব্যাপার না। যদি বলি 2 ঘন্টা। - তাও পারবো ... ...
আমার এই ভাড়াবাড়ির জানলা দিয়ে প্রতিদিন / প্রতিদিন বৃষ্টি দেখা যায়৷ কখনো তা নেমে আসে / ওপরতলার চালধোয়া জল হয়ে, কখনো পাশের বাড়ির কাপড়কাচা সাবানগোলা জল হুড়ুস শব্দে ঢুকে পড়ে আমাদের চৌকাঠে,
কত দেখি জল কোথায় মাঝি ! / একুল ও দুকুল নদীয়ায় কাজি। / বিদ্রোহী অমর প্রেমিক প্রেমের কোলাহল শুনি।
ওরা তোকে ছোঁবার ভয়ে ঘুম ভেঙে যায় প্রতি রাতে তাবিজ মাদুলি কুকুরে খেয়েছে। / আমি যোগ বিয়োগের নামতা পড়েছি। অপসংস্কার আমায় ধরেছে !
মৃত্যু এসেছিল, / শেষ চিঠি ফিরিয়ে বলেছিলাম বিদায়। ।
"উঁহু, ওটাতো ভ্রান্তিবিলাস নয় শান্তিবিলাস...।" ষষ্ঠীদাকে থামিয়ে ফোনে আমি হাঁ হাঁ করে উঠলুম।"আরে ওইটাই তো ! আমারই ভুল হয়েছে। এ বাড়ির আসল নাম যে, 'শান্তিবিলাস' সেটা ভুলতেই বসেছি।" বুঝলুম ষষ্ঠীপদ সরখেল এতক্ষণ ভুল বলছিল না। বেচারা মফস্বলের মানুষ। কলকাতায় এলে একটু ধাঁধিয়ে যায়। আমারই উচিত ছিল ওকে ঠিক করে বুঝিয়ে বলা। ওর সাথে এরপর কিছু কাজের কথা সেরে 'ভ্রান্তিবিলাস' বাড়িরই পিছনের দিক দিয়ে দোতলায় উঠে যাব ... ...
কি আর বলি.........
বিপত্নীক মহাদেব দেবতার সঙ্গে সেদিন ভাগ্যিস পার্বতীর সাথে বিয়ে দিয়ে ফেলেছিল দেবতারা নয়ত ওর হাল খারাপ হয়ে যেত। দূর্গার মতো দজ্জাল বৌ মহাদেবকে একটু আধটু সংসারি করেছে। নয়ত চ্যালাচামুণ্ডা নিয়ে নেশাভান করে এখানে ওখানে পড়ে থাকতো ও। পরনে একটা ভালো কাপড়চোপড় জুটত না, জীবজন্তুর ছাল পরে ঘুরে বেড়াতো এখানে ওখানে, একটা স্থায়ী ঠিকানা ছিলো না। পুরো শরৎচন্দ্রের ... ...
সুন্দরবন শুনছি নতুন জেলা হবে। কিন্তু দুষণ না কমলে সুন্দরবনটা থাকবে পৃথিবীর মানচিত্রে? আমার জানি সুন্দরবন মানে - একটা ঝড় আর তারপর সোস্যাল মিডিয়াতে ত্রাণের ছবি। আচ্ছা, শুধুমাত্র কিছু ত্রান পাঠিয়ে কি আমাদের দায়িত্ব শেষ? Environmental Refugee/Migrant কথাটা আমাদের কাছে নতুন নয়। যারা পরিবেশ নিয়ে খোঁজ খবর রাখেন তাঁরা এ বিষয়ে পূর্ব পরিচিত। আমরা মত মোটা মাথার লোকজন বোধহয় একটু কনফিউজড, কেউ বলছেন কংক্রিটের বাঁধ চাই ... ...
তুই বলেছিস গান শোনাবি, অর্ধবেলা জুড়ে। / আমার মনের অন্ধকারটা, যাবে নাকি সরে ! / শীতের পোষাক কাঁপবে যখন, পৌষ সূয্যি ঘিরে। / রবির কথা তোর মুখেতেই, শুনবো মন ভরে।।
কিছু গল্প পড়ে থেকে যায়। ভালোবাসা তার পিছু নেয়। গন্তব্যহীন স্বপ্নেরা তার সাথ দেয়।ব্রেকফার্স্ট ছাড়া পাকস্থলী যেমন মেয়েমানুষ ছাড়া জীবন তেমন। শূন্যতা ! তা নয় শেষে বেলার অবশিষ্টাংশ। রিকি ছেলেটাও তেমন। চঞ্চলতার বস্। ফোন আর হেডফোনের ক্ষোপ যতই দামি হোক আরও দামী চাওয়া
গিয়ন কর্ণারের আলো ঝলমল জনবহুল পরিবেশ থেকে বেরিয়ে আমরা দু'বোন শিজো ডোরি ধরে হাঁটা লাগিয়েছি পরের গন্তব্য ইয়াসাকা স্রাইনের উদ্দেশ্যে।কিয়োতোর পুবদিক বরাবর প্রায় তিরিশ মিনিট হাঁটা পথ পেরিয়ে পৌঁছে গেলাম মন্দিরে। তেরশো বছরের পুরোণো এই মন্দিরে সস্ত্রীক অধিষ্ঠিত আছেন সমুদ্র আর ঝড়ের দেবতা সঙ্গে তাঁর আট সন্তান সন্ততি। হেইয়ান যুগ শুরু হওয়ারও দেড়শো বছর আগে সপ্তম শতকে তৈরি হয় শিন্তো ধর্মের এই মন্দির ... ...
আমার দাদার বন্ধুরা গ্রামে এলে প্রকৃতি প্রকৃতি নিয়ে বড্ড কোলাহল করে। এসেই বলে ছিপ নিয়ে আয়। মাছ ধরবে ওরা। বাতাস বইলেই বলে আহা কি মধুর হাওয়া। সেদিন ঝড়ো হাওয়া বইছিলোভাঙ্গা জানালা দিয়ে ঢোকে বাতাস।সব তোলপাড়আমাদের কুসুম পিসীর চিৎকার। আর দাদার বন্ধুদের সে কি উত্তেজনা।উঠোনে নেমে আসে তারাহৈ হৈ করে নাচেআর বলে প্রকৃতির কি ভীষন রূপ। তারপর ওরা গান ধরল। আমাদের গ্রাম নিয়েও কি ওদের কম উৎসাহ?ছেলেমেয়েদের ডেকে কত কি প্রশ্ন। অমুক কে, তমুক কে? প্রধান মন্ত্রীর নাম? গ্রামের একে ওকে ডেকে জিজ্ঞেস করে ছেলেমেয়েরা স্কুলে যায় তো?না না, শুধু প্রাথমিক বিদ্যালয়ে কাজ চলবে না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ব বিদ্যালয়আরো কত কি যে বলে ওরা!আমি বাচ্চাদের তাড়াই। ... ...
ফেসবুক ফেসবুক ফেসবুক... অদ্ভুতভাবে পাল্টে যাচ্ছে জীবনের প্রকৃতি... দ্রুতগামী অশ্বের গতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বন্ধুর সংখ্যা... ফ্রেন্ডলিস্ট লম্বা হচ্ছে... রিকোয়েস্টের পর রিকোয়েস্ট... এ্যাকসেপ্ট এ্যাকসেপ্ট এ্যাকসেপ্ট... চার হাজার... পাঁচ হাজার পেরোলো বন্ধুর সংখ্যা... সংখ্যাটা কী দশ ডিজিটের হবে না একদিন! বন্ধু চাই আরো বন্ধু...
জন্মদিনে কিংবদন্তি স্রষ্টাকে শ্রদ্ধাঞ্জলী: / সাবালক হতে পারে নি - / পর্দা, তোমার দৈর্ঘ্য ঘিরে; / ত্রিশ বছরে দৈন্য ঘোচে নি / আসবে নাকি ফিরে?
সেকেন্ড বার্থমৌসুমী ঘোষ দাস (ছোটো গল্প) অন্ধকার ব্যালকনি থেকেই যূথিকা বুঝতে পারলেন অনির্বাণ আর রিয়া ফিরেছে অফিস থেকে। সারাদিনে এইসময়টাতেই যেন প্রাণ ফিরে আসে বাড়িটায়। যূথিকাও একটু শ্বাস নিয়ে বাঁচেন। তোড়া অবশ্য বিকেলেই ফেরে স্কুল থেকে। খুব শান্ত, কম কথা বলে। চেঞ্জ করে খাবার খেয়ে একটু ল্যাপটপ নাড়াচাড়া করেই স্টাডি রুমে ঢুকে যায় ... ...
"পথিক, তুমি কি পথ হারাইয়াছ?" এ উক্তি বাঙলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি বলা চলে।পথ হারানোর মধ্যে যে চূড়ান্ত রোমান্টিসিজমের ছোঁয়া আছে তা যুগে যুগে বাঙালির মন ছুঁয়ে গেছে। গানে, কবিতায়, উপন্যাসে বাঙালি বার বার পথ হারিয়েছে বা হারানোর কল্পনায় রোমাঞ্চিত হয়েছে। দুই বঙ্গ কন্যা সেদিন নবকুমারের সেই পথ হারানোর আনন্দ পেতে রাতের কিয়োতো দর্শনে বেড়িয়ে পড়েছিল। কিন্তু বাধ সাধল গুগুল ম্যাপ। প্রযুক্তির দৌলতে ... ...