
কেউ পাখী হতে চায়, কেউবা উড়তে / কেউবা উদাস হয়ে দেখতে ভালোবাসে / কিভাবে গাঢ় আঁধার / একাকী করে দেয় প্রিয়জনদের / অথচ / পাখীরাও ঘরে ফেরে দল বেঁধে / সন্ধ্যা ঘনালে ... ...

ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই/পূব ছড়া থুমত বর রিজেভ' টুগুনোত/ পুরান রাঙ্গা ভূঁইয়ানি এবার বলি উত্যে হোই চেগার/ সে জুমোনি এ বঝরত মিলিমুলি খেই।... চাকমা কবিতা... ও আমার ভাই বন্ধুরা চল চল সকলে মিলে জুম কাটতে যাই/ বড় বড় পাহাড়ের চূড়ায় / দূরের পূর্ব ছড়ার শেষ সীমানায় / আগে জুম করা ভূমিগুলো উর্বর হয়েছে / এ বছর মিলে-মিশে সেগুলো চাষ করে খাবো।...জুম কাবা, সলিল রায়, রান্যাফুল। জুম চাষ হচ্ছে পাহাড়ের ঢালে এক বিশেষ ধরণের চাষাবাদ পদ্ধতি। পাহাড়ি মানুষের ঐতিহ্যবাহি এই ‘জুম’ শব্দটি থেকে ... ...

গেম অফ থ্রোনস দেখে থাকলে মৃত্যুর পরও জন স্নো এর বেঁচে উঠবাদ কাহিনী জেনে থাকবেন। বিজ্ঞানীরা সেরকম কিছুরই চেষ্টা করেছেন, সাফল্য হিসেবে মস্তিষ্ককে আংশিকভাবে সক্রিয়ও করা গেছে। এই গবেষণায় গেম অফ থ্রোনস এর জন স্নো এর মত চেতনা ফিরিয়ে আনা বা সম্পূর্ণ জীবিত করা সম্ভব হয়নি বটে, তবে একে এই কাজের প্রথম পদক্ষেপ তো বলাই যায়।মার্কিন বিজ্ঞানীরা শূকরদের হত্যা করার চার ঘণ্টা পরও তাদের মস্তিষ্ক ... ...

[৭] অপরাবিদ্যাশেষ করার আগে জরুরি কথাগুলো আর একবার সারসংক্ষেপ করে বলি। ধর্মীয় আধ্যাত্মিক ধারণাগুলো কেন বিজ্ঞানের খাতায় পাওয়া যাবে না—বুঝে নেবার জন্য। ধর্ম এবং অধ্যাত্মবাদের তুলনায় বিজ্ঞান খুবই দুর্বল এবং ভিরু প্রকৃতির। ঈশ্বর আত্মা পরমাত্মা পুনর্জন্ম ব্রহ্ম জাতীয় অত্যন্ত গুরুগম্ভীর জটিল জিনিসগুলি প্রমাণ করার মতো মালমশলা বা সাহস কোনোটাই এর নেই। এটা তার নিতান্তই সীমাবদ্ধতা, বা অক্ষমতাও বলা যায়!ধর্ম ও আধ্যাত্মিক সাধনায় জ্ঞানলাভ করা এক দিক থেকে কত সহজ। এক একজন মুনি ঋষি সাধু সন্ত পি ... ...

[৬] সবজান্তা বনাম জ্ঞানার্থী উপরের আলোচনায় আমি এটা দেখাতে চেয়েছি, বৈজ্ঞানিক চিন্তাধারার সাথে অধ্যাত্মবাদের বিরোধটা অত্যন্ত কঠোর বাস্তব। কী জানতে হবে তাতেও, কীভাবে জানতে হবে তা নিয়েও—বিরোধ এই উভয় মৌল বিন্দুতেই। তথ্য যুক্তি তর্ক সংশয় প্রমাণ অপ্রমাণ পরীক্ষা নিরীক্ষা পরিমাপন তুলনা বিচার বিশ্লেষণ—এই সমস্ত ব্যাপার ধর্মীয় চিন্তার পক্ষে শুধু অপাংক্তেয় নয়, বিপজ্জনকও বটে। “তাঁর ইচ্ছাতেই সব”, “তিনি যা করাচ্ছেন তাই হবে”, “মেলাবেন, তিনি মেলাবেন”—এই রকম ধারণা বা বিশ্বাস কোনো প্রমাণ অপ্রমাণের ধার ধা ... ...

কৌশিক একদিন সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে এসে দেখল যে তার বাবা কুকুর হয়ে গেছে। শুভ্রা খিলখিল করে হেসে বলল, "এসো, এসো! তোমার জন্যেই ওয়েট করছিলাম। দ্যাখো, কী সুন্দর! আমাদের কতদিন ধরে একটা কুকুরের শখ ছিল না? এতদিনে সেটা মিটল।" বাবা বারান্দায় গলায় চেন দিয়ে বাঁধা ছিলেন৷ কৌশিককে দেখে মৃদু গররর করলেন, আর কিছু বললেন না। এঁটুলি মারতে লাগলেন। কৌশিক বলল, "এ তো দারুণ! কখন হল এটা?"শুভ্রা খুশিতে ভাসতে ভাসতে বলল, "ঐ বিকেলের দিকে। বাবাকে চা দিলাম। খেলেন না। তারপর দেখলুম কুকুর ... ...

[৪] এস্পার ওস্পার! এখন, এরকম একটা তর্ক অনেকে তোলেন, “আচ্ছা বেশ, বিজ্ঞানের সঙ্গে ধর্মের সমন্বয় সম্ভব নয়—এটা না হয় মেনে নিলাম। কিন্তু আপনাদের বিজ্ঞান কি প্রমাণ করতে পারে যে ঈশ্বর নেই? বিজ্ঞান কি দেখাতে পারে, আত্মার ধারণা ভুল? টেলিপ্যাথি অসম্ভব? ইত্যাদি। বিজ্ঞান কি এই সব নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যার মাধ্যমে এই সব ধারণা ভুল প্রমাণিত হয়ে গেছে?”না, সত্যি কথা বলতে কি, আমি যদ্দুর জানি, বিজ্ঞান এ পর্যন্ত এরকম কোনো চেষ্টাই করেনি। কারণ, যুক্তিশাস্ত্রের বুনিয়াদি নিয়ম অনুযায়ী ... ...

আমি আর আমার খালাতো বোন মিলে জীবনের প্রথম এবং শেষ ড্রিংক যেদিন করেছিলাম। অবাক হবেন না! একটু টেস্ট করে দেখেছিলাম,কম দামীটা না ... ...

শখের বশে জীবনে প্রথম একটা টিউশনি শুরু করেছিলাম। বাচ্চাটাকে পড়াতে গিয়ে আমার নাকের জল চোখের জল ক্রমাগত একাকার হয়। তাকে শেখানো বিড়ম্বনার একটা নমুনা দিচ্ছি, আমি তাকে শেখাচ্ছি,বলো আমি ভাত খাই-I eat rice সে বলছে, বলো আমি ভাত খাই- i eat rice। আমি রেগে গিয়ে বললাম, আমি 'বলো' বলছি বলে তুমিও বলবা? আমি 'বলো' বলছি বলে তুমিও বলবা? রাফিন,শাট আপ! ... ...

শার্লক হোমস সংক্রান্ত। ... ...

বিজ্ঞানের অবদানের কারণে আমরা আজ জানি যে চাইল্ড এবিউজ বা শিশু নির্যাতন ব্যক্তির প্রাপ্তবয়স্ক জীবনেও বিভিন্ন খারাপ প্রভাব ফেলতে পারে। একটি সাম্প্রতিক গবেষণা এসম্পর্কে জানাচ্ছে আরও নতুন একটি তথ্য। এই গবেষণাটি আমাদের সামনে নিয়ে এসেছে শিশু নির্যাতনের ফলে ভুক্তভোগীর মস্তিষ্কের কিছু পরিবর্তনকে (লিম্বিক স্কারস) যা তার পরবর্তী জীবনে বিষণ্ণতা বা ডিপ্রেশনের মাত্রা ও হার আরও বাড়িয়ে দেয়! মুনস্টার বিশ্ববিদ্যালয় এর গবেষকগণ ১৮ থেকে ৬০ বছর বয়সী ১১০ জনের মস্তিষ্ক স্ক্যান করেছেন এই গবেষণাটির জন্য। এই ১০০ ... ...

গলা খুসখুস করলেই আমার ঠাকুমার কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায়, ভর সন্ধ্যেবেলায় আমি পুজো প্যান্ডেলে না গিয়ে, ঠাকুমার কোলে শুয়ে আছি। আমার গলায় প্যাঁচানো এইয়া মোটকা একটা কুটকুটে মাফলার। এরকম মাফলার আমি এর পরে আর কোথ্থাও দেখি নি। ঠাকুমা বলতো আলপাকা। মসৃণ শরীরে গোল্লা গোল্লা উলের রোঁয়া। মাফলারটা ঠাকুমা একটু আগেই গরম করেছে হ্যারিকেনের আগুনে। তাইতে ঘুম ঘুম আরাম। সারা বাড়িতে আর কেউ কোনোখানে নেই। শুধু, রুনু পিসি ঝাঁট দিচ্ছ ... ...

প্রতি সন্ধ্যায় শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মাত্র কয়েক ফার্লং দূরে যশোর রোডের ডানদিকে দেড়তলা বাড়িটা অন্ধকারেই থাকে। রাত ন'টা নাগাদ পুট করে গেটের আলোটা জ্বলে ওঠে। কোলাপসিবল গেটে চাবি তালার খুট খুট ধাতব শব্দ। সিঁড়ির আলো জ্বলে। ডাইনিং প্লেস, বেডরুম, বাথরুমে যাবার প্যাসেজ এবং সবশেষে বাথরুমের আলোগুলো পরপর জ্বলে উঠতে থাকে।আরামবাগের ফ্রোজেন চিকেন আরেকবার ডিপ ফ্রিজে ঢোকে। ব্রকোলি গাজর ক্যাপসিকাম স্টাফড্ মাশরুম হিমগর্ভে পরপর সজ্জিত হয়। বাথরুমের দরজার ... ...

ধরা যাক, অতি খাজা একখানা প্রবন্ধ পড়তে পড়তে মুখ থেকে অজান্তেই একটি শব্দ বেরিয়ে এল, -‘জঘন্য’। বেজায় সমস্যা এই তৎসম শব্দটিকে নিয়ে। এর ব্যুৎপত্তিগত অর্থ কিনা ‘জঘনভব’ বা ‘জঘনতুল্য’ [জঘন + য (যৎ)]। কিন্তু, সেই শব্দের অর্থ শেষ অবধি ‘নিকৃষ্ট’, ‘নিন্দনীয়’ বা ‘কুৎসিত’-এ দাঁড়াল কেন, - সে এক রহস্য! ‘জঘন’ শব্দটি বেদে ব্যবহৃত। ... ...

বিভা চৌধুরীকে নিয়ে আমার আগ্রহ অনেক দিনের। আগ্রহের সুচনা কেন্দ্র অবশ্যই তাঁর বিজ্ঞানচর্চা। বৈজ্ঞানিককে তার বিজ্ঞান ছাড়া ধরা যায় না। তবে তিনি যখন বিজ্ঞান সাধনায় নামেন, তখন সে জগত এক অবিচ্ছিন্ন জ্ঞানের জগত, আমার বিজ্ঞানের যে সীমিত জ্ঞান তাই দিয়ে তাঁকে আবছা বোঝা গেলেও, পুরোটা ধরা মুশকিল-ই।আগ্রহের শুরুটা একটু অদ্ভুত ভাবে। ফেমিনিজম নিয়ে পড়াশুনা করছিলাম। দেখলাম কট্টর নারীবাদীরা বলেন যে ক্লাসিক্যাল ফিজিক্স যেভাবে গোটা বিশ্ব ব্রহ্মান্ডকে objectifiable আর knowable বলে সেটাই নাকি গণ্ডগোলের। ... ...

ছেলেটাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম। কখনো তাকে মনের কথা বলিনি। কারণ জানতাম রাজি হবে না। কি করে যেন বুঝে গিয়েছিলাম সে রাজি হবে না। সুতরাং বলে অপমানিত হওয়ার কোন অর্থ নাই ভেবে বলিনি। দেখা হলে ভাইয়া ডেকে কথা বলি। কিন্তু রাতে তার স্বপ্নে বিভোর হয়ে ঘুমাতে পারি না,পড়তে বসে ডায়েরি জুড়ে তার নাম লিখি,তার ছবি দেখে চোখের পানি ফেলি। ... ...

ইদানিং বাসা থেকে বের হতে ভয় লাগে। ভয় লাগার কারণ আছে। সামনের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ আছেন যিনি সারাদিন ঐ বাসার বারান্দায় বসে থাকেন আর যাকেই দেখতে পান ডেকে নিয়ে বলেন,"বলোতো দেশের কি হাল?" ওনার সামনে বসলে মিনিমাম দুই ঘন্টা দেশের হাল সম্পর্কে না চাইলেও শুনতে হবে। প্রতিটা মানুষকে দেশের সম্পর্কে জ্ঞান বিতরণের মাধ্যমে একজন পরিপূর্ণ আদর্শ নাগরিক বানানোর মিশনে নেমেছেন উনি। ইদানিং আমার আবার পরীক্ষাও চলছে। ও বলা হয়নি, আমি পলিটিক্সের ছাত্রী। আমার ... ...

*এ কেমন রঙ্গযাদু?*ঢাকার যমুনা ফিউচার পার্ক শপিং মলের আন্ডারগাউন্ডে গিজগিজে মানুষ। ইন্ডিয়ার ভিসা প্রার্থীদের দীর্ঘতর লাইন। হাতে হাতে সবুজ পাসপোর্ট। লাইনে নানা বয়সী পুরুষেরাই শুধু। মেয়েরা এখানে সংখ্যালঘু, তাদের লাইন নাই। মেডিকেল ভিসা প্রার্থীদের আবার আলাদা খাতির। মোডে মোডে ওয়াকিটকি হাতে নিরাপত্তা রক্ষী। ব্যাগ ভেতরে যাবে না, ব্যাগ জমা দিয়ে টোকেন নিন – নির্দেশ তাদের। বিশাল হল রুমে গোটা চল্লিশেক ডেস্ক। ওপাশে পেশাদার তরুণ-তরুণী। ভিসার ধরণ বুঝে টোকেন নিয়ে পাসপোর্ট জমা। স্লিপ হাতে নিতে না নিত ... ...

উপন্যাস ছাড়া নাকি প্রোলোগ লেখার নিয়ম নেই - তাই বুজুরগলোগ মাপ করবেন - এই উপন্যাসোপম আখ্যানে এই আদিপর্বটা প্রতিবারেই ঘাপলা হয়ে যায়, তাই এবারে এটা দিতেই হল। কারণ না দিলে মিস। বইমেলার লটারি এক জব্বর বস্তু - সে অভিজ্ঞতা না কহিলেই নহে। অতএব গিল্ড লটারির কথা অমৃতসমান - পূণ্যবানেরা আসুন আসুন - পিঁড়ে পেতে বসে পড়ুন। গিল্ড ফ্রী তে চা খাওয়ায়, এমন কি টপ বিস্কুটও খাওয়ায়, হাতে হাতে নিয়ে নিন বাবাসকল, মা সকল। কৃতাঞ্জলিপুটে বসে পড়ুন।ঘোষিত সময় দুপুর বারোটা। জনতা সাড়ে এগারোটা ... ...

বেশ করেছে। হ্যাঁ মশাই, বেশ করেছে। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে কিছু তথাকথিত বিজ্ঞানী এসে বলেছেন, প্রাচীন যুগে শ্রীলঙ্কায় এয়ারপোর্ট ছিল। কৌরবদের শতভাই আদি যুগেই স্টেম সেল থেরাপির প্রকৃষ্ট প্রমাণ। আর নিউটন আইনস্টাইন এঁরা সব ভুল -- ফক্কা। অতি শীঘ্রই গ্রাভিটেশনাল ওয়েভ আর লেন্সিং ইফেক্ট-এর নাম সংশোধন করে নাকি বিজ্ঞানের সাথে সম্পর্ক বহির্ভূত কোনো কোনো ব্যক্তির নামে হয়ে যাবে। তা মশাই, বেশ করেছে বলেছে। এরকম আকছারই তো শোনা যায় আজকাল। আগের সায়েন্স কংগ্রেসেও তো শোনা গেছিল আদি যুগে বিমান ব্যবহারের ... ...