এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০১:০১79736
  • নবান্ন থেকে নাকি বিবৃতি দিয়ে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে কোথাও ডিটেনশান ক্যাম্প হবে না।
    গুড প্রোগ্রেস।
  • | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০২:২১79737
  • আচ্ছা বিবৃতি দিয়ে NPR অ আপাতত বন্ধ করা হল।
    ভাল। বেশ ভাল।
  • সিএস | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:১২79738
  • তথাগত রায় নাকি ছুটিতে গেছে আর নয় পাঠানো হয়েছে, democracy is divisive আর ভাল না লাগলে নর্থ কোরিয়া চলে যাও, কমেন্টের পরে। ড্যামেজ কন্ট্রোল। দুদিন আগে শিলং-এ রাজভবন অবধি বড় মিছিল হয়েছিল, বড় মিডিয়ায় বিশেষ আসেনি।

    কালকের জামিয়াতে ঝামেলার পরে দুজন গুলির আঘাত নিয়ে হাসপাতালে, এন্ডিটিভিতে দিচ্ছে। বুঝছি না যে এরা কালকেই ভর্তি হয়েছিল আর খবরটা চেপে দিয়েছিল কিনা।
  • | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:১৯79739
  • কালকেই।
    আজ তো ডি ইউ নঅর্থ ক্যাম্পাসে
  • | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:২০79740
  • হ্যাঁ NPR erবিবৃতি রাজ্য সরকার দিয়েছিল। তারাই স্থগিত করেছে।
  • | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৩:৪২79732
  • কেরালা বম্বে, পাটনা, হায়দরাবাদেও ছাত্ররা কাল সারারাত রাস্তায় ছিল। আজ সম্ভবত সিপিএমের বনগাঁ আর ডিটেনশান ক্যাম্প ঘেরাও আছে।

    আর একটা ইন্টারেস্টিং ব্যপার হল হংকং এ সেই কবেত্থেকে ছাত্র বিক্ষোভ চলছে এখনও তেমন কোন বড় পুলিশি অত্যাচারের খবর আসে নি। দিল্লির কেন্দ্রীয় সরকারি পুলিশ কিন্তু একদিনেই পুরো গোধরা গুজরাট স্টাইলে নেমেছে।
  • Amit | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৪:৩৬79733
  • জেনু, যাদবপুর, জামিয়া, আলীগড় - এই সব কটা কলেজ বহুদিন ধরেই চাড্ডিদের হিট লিস্ট এ আছে। হংকং এ অন্তত ইন্টারন্যাশনাল মিডিয়ার নজর অনেক বেশি ছিল, যতই চীনের আন্ডার এ আসুক, এখনো হংকং অনেক গুলো বড়, গ্লোবাল কর্পোরেট এর মেজর অফিস। এরা ব্যবসা গোটালে ভালো চাপের ব্যাপার। তাই চীনের পুলিশ ও সেরকম শক্ত হতে পারেনি।

    ইন্ডিয়াতে তো সব মেজর মিডিয়া হাউস ই চাড্ডি দের কেনা। তাহলে আবার কিসের ভয়? ওদিকে আবার এমনিতেও মেক ইন ইন্ডিয়া জিজিতে গেছে, ব্যবসা পত্তর এমনিতেই হাড়ির হাল। কাপড় না থাকলে আর চুরি কি হবে। তাই এই সুযোগে সব কটা দেশদ্রোহীকে এক সাথে ঠেঙ্গানোর সুযোগ ছাড়ে কেও ?

    এ শালারা যা হাল করে দিচ্ছে, আবার ইমার্জেন্সি র দিকে ই এগোচ্ছে আস্তে আস্তে। ১৯৭৫ র কেবল তফাৎ হলো এবার মেজরিটি ও সাথেই আছে।
  • শেখর | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৬:১৩79735
  • ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সময় এসেছে সমস্ত ছুতমার্গ সরিয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জোট বাঁধার। সারা ভারতে ছাত্ররা এই গণ আন্দোলনে অগ্রণী ভূমিকায়। সংবেদনশীল নাগরিক হিসাবে আমরা যদি এই লড়াইয়ে সমিল না হই তাহলে আর একটি "পাকিস্তানের" জন্মের জন্য আমরাও দায়ী থাকব।
  • শেখর | unknown.*** | ১৬ ডিসেম্বর ২০১৯ ০৬:১৩79734
  • ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে সময় এসেছে সমস্ত ছুতমার্গ সরিয়ে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জোট বাঁধার। সারা ভারতে ছাত্ররা এই গণ আন্দোলনে অগ্রণী ভূমিকায়। সংবেদনশীল নাগরিক হিসাবে আমরা যদি এই লড়াইয়ে সমিল না হই তাহলে আর একটি "পাকিস্তানের" জন্মের জন্য আমরাও দায়ী থাকব।
  • | unknown.*** | ১৯ ডিসেম্বর ২০১৯ ১০:৫১79741
  • কলকাতার নো এনারসি র ডাকা মিছিল টায় গেছিলাম। বড় মিছিল। এর পরে এক ই রুটে সিপিএমের আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন