এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ জুলাই ২০১৮ ০৭:২৬65081
  • রৌহিনকে ধন্যবাদ।
    আচ্ছা, এখানেই আপডেটগুলো দিয়ে যাই, কাল আর দেওয়া হয়নি।

    প্রিন্সিপালের সাথে মিটিং এ কিছু এগোয়নি, এটা মনে হয় বলা যাবেনা। কারণ প্রিন্সিপালের এই চিঠিটা পড়লেও বোঝা যাবে। উনি মেনে নিয়েছেন, যে দাবিগুলো নায্য আর সে মর্মে চিঠি দিয়েছেন।
    এবারে সমস্যা হল, এই চিঠি আবার গেছে 'হায়ার অথরিটি' র কাছে, আর সেটি হল ডি এম ই, যিনি নাকি সোমবার সকালে দেখবেন। এবারে তারপর সেই হায়ার অথরিটি মানে মুখ্যমন্ত্রী ও হতে পারে। তো, না আঁচানো অব্দি বিশ্বাস এই, আর এই সব স্তরে প্রিন্সিপালের হ্যাঁ, না ও হয়ে যেতে পারে, এমন আশংকাও থেকেই যাচ্ছে। যদিও প্রিন্সিপালের মেনে নেওয়া, এই দাবিগুলোকে নায্য দাবি বলে মেনে নেওয়া অবশ্যই আন্দোলনের নৈতিক জয় বটে। এ হিসেবে একটা বড় পদক্ষেপ এগিয়ে যাওয়াও বটে।
    এদিকে মেডিকেল কলেজের মত প্রিন্সিপালের কথাই কেন শেষ কথা হবেনা, কেন আর অপেক্ষা করতে হবে। আর 'জায়ার অথরিটি' নিতান্ত লাগলেই সেটা কেন এই এমারজেন্সি পরিস্থিতিতে, যেখানে অনশনের ১২ দিন হয়ে যাওয়ার পরে বহু ছাত্রের শরীরের হাল বোঝাই যায়, কাল দেবাশিসকেও ভর্তি করতে হল, সেখানে আরো দুদিন ঝুলিয়ে রেখে এমারজেন্সি ভিত্তিতে কাল বা আজ করা যাবেনা, সেসব প্রশ্নও সঙ্গত কারণেই উঠে আসছে। আর সেসব কারণেই আজ বিকেল সাড়ে তিনটে থেকে মেডিকেল কলেজে যে গণকনভেনশনটি হচ্ছে, তাতে যত বেশি মানুষ যান, ততই ভাল। এই শেষ ধাপে, চাপ যাতে কোনোমতে আলগা না হয়, বরং বাড়ে আরো।
    আজকের কনভেনশনে দূরে থাকা লোকজনও যাতে অংশ নিতে পারেন, সেই ব্যবস্থাও হচ্ছে। কেউ অংশ নিতে চাইলে এখানে বা মেইলে, মেসেজে জানাবেন। রেকর্ড করা মেসেজও পাঠিতে দিতে পারেন। যাদবপুরে হোক কলরবের সময়কার গণকমভেনশনের মত এখানেও সেসব দেখানোর বন্দোবস্ত করা হচ্ছে।

    প্রিন্সিপালের চিঠি পরের পোস্টে দিচ্ছি।
  • π | ২২ জুলাই ২০১৮ ০৮:২৪65082
  • pi | ২২ জুলাই ২০১৮ ১০:০১65083
  • দেবাশিস লিখেছে,

    মুকুল রায় এসে দেখা করতে চাইলেন অনশনকারীদের সাথে। আন্দোলনকারীদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে রাজনৈতিক রঙ লাগাতে দেবোনা আমাদের আন্দোলনে। যদি নিছক সহনাগরিক হিসাবে পাশে দাড়াতে চান তাহলে সমস্যা নেই কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে পাশে থাকার কোনো প্রয়োজন নেই!

    আমরা আমাদের লড়াই নিজেরা লড়ে নিতে জানি।

    #MCKisFighting

    কবীর সুমনকেও একই কথা বলেছে ছাত্ররা।
  • | ২৩ জুলাই ২০১৮ ০৪:৩২65086
  • রৌহিন,

    আজ বা কাল গেলে একটু আপডেট প্লীজ।
  • বিপ্লব রহমান | ২৩ জুলাই ২০১৮ ০৮:৩৮65087
  • অভিনন্দন কমরেডস! লাল সালাম!
  • π | ২৩ জুলাই ২০১৮ ০৯:৫৮65088
  • ওরা জিতে গেছে।

  • বিপ্লব রহমান | ২৩ জুলাই ২০১৮ ১২:৫২65085
  • রৌহিন, পাই ও অন্য সবাইকে ধন্যবাদ আপডেট জানানোর জন্য।

    পাই, "মেডিকেল আন্দোলন" বা এমন কিছু কথায় সব লেখাগুলোকে একই ব্যানারে আনা যায়? যেমনটি হয়েছিল অভি দা খুনের পর "অভিজিৎ রায় হত্যাকান্ড" ব্যানারে সব লেখা প্রকাশ করে।

    তাহলে ভবিষ্যতে সব লেখা চট করে খুঁজে পেতে সুবিধা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন