ছুতো করে ছুতোর এলো ঘরেমাদার মেরী ভার্জিন কি করে!
ক্লাব ঘরের দরজায় দাঁড়িয়ে ভূষিকাকা হুংকার ছাড়ল, “বুনো ওলের যম যদি হয় বাঘা তেঁতুল, তাহলে বাঘা তেঁতুল ঢিট হবে বুনো ওলে, তাই তো? তোরা কী বলিস?” ক্লাবঘরে বসে আমরা চারজন ক্যারাম পিটতে পিটতে বোর হচ্ছিলাম, ভূষিকাকার গলা শুনে আমরা আনন্দে হামলে উঠলাম, “ওফ, ভূষিকা, আজকের দিনে তুমি ছাড়া আর কাউকে ভাবাই যায় না, মোক্ষম দিনে মোক্ষম সময়ে এসে পড়েছ।” এরকম মাঝপথে শুরু না করে, গল্পটা শুরুর থেকেই আরম্ভ করা যাক। ... ...
আমাদের বড়দিন ছিল ... ভূগোলে, সান্তা ইতিহাসে তারপর গাঁয়ের শেষে নদীর পাড় ছিল, বালির .. পয়সা ছিল, পকেট কানা। মা দিদিমারা হেঁসেল ভরতো কারো ঘরের চাল, কারো ডাল তো কারো সবজি। নেতা ছিল, দল না। নিয়ম করে মশলা বাজার ছিল।
আমি কারো কেউ না আমি একাযতক্ষণ মানুষের কাজে আসব ততক্ষণ আমি তাদের
(‘বাইশ গজের বাইরে’ শারদীয় ১৪২৮ সংখ্যায় প্রকাশিত, লেখকঃ বিশুপাল) (১) চশমার কাচটা থেকে থেকে ভিজে উঠছে। আকাশের মিডফিল্ডে বিকেল এখন ফুল ফর্মে, এই মাঝ অক্টোবরেও আগ্রাসী হৈমন্তী সন্ধেকে যথাসাধ্য ডি-বক্সের বাইরে ঠেকিয়ে রেখেছে। দুটো পানকৌড়ি অস্তরাগের আভা ডানায় মেখে জলের সীমানা বরাবর ওড়াউড়ি করছিল। সেদিকে আনমনে তাকানো অবস্থাতেই ধুতির খুঁটে আলগোছে চশমার অবতলগুলো মুছে নিলেন নবীনবাবু। কাচে বাষ্প লেগে থাকলে বরাবর বড্ড অস্বস্তিতে ভোগেন তিনি, সেই কৈশোর থেকেই। এ নিয়ে কম গঞ্জনা তো শুনতে হয়নি লতিকার কাছে। বাবার আদর্শে আশৈশব তিনি ভারি টিপটপ আর পরিচ্ছন্ন। শার্টের কলারে কোথাও এতটুকু ময়লা, কিংবা প্যান্টের ঘেরে শুকিয়ে যাওয়া ঘামের নুনদাগের আভাস--- ব্যস, পাঠাও আবার সদ্য কাচা হয়ে ... ...
প্রেম হয় ঘোষে ঘোষে প্রেম হয় বোসে বোসে ;হলো ঘোষে আর বোসে শেষ হলো খোরপোষে!!
এই বছরটা কেমন গেল?// সমীর ঘোষ বর্ষশেষে দারুণ শীতে মিলছে ফ্রিতেপ্রোডাক্ট হাজির,জান জেরবার কিস্তি দিতে ইউটিউবার জমিয়ে দিলেন ‘মাগে হিতে’ সব পেয়েছির টিউবে হাজির ‘সুখ’ ফ্রিতে ক্যাটরিনার বিয়ের খরচ কত কোটি?গিলছে নিউজ,পাতে নিয়ে শুকনো রুটি শীতকালেতেও সব্জি অমিল সাদা ভাতে তবুও লোভে লটারি কাটে হাড়-হাভাতে লোকসভার অধিবেশন,ফের মুলতুবি কৃষক কাণ্ডে হেই সামালো ভরাডুবি বিপ্লবীরা দেশদ্রোহী,জেলবন্দি,ফিরুক মতি আজ,দিন বদলের স্বপ্ন দেখান শিল্পপতি ব্র্যান,বেজোস বেড়িয়ে এলেন, মহাকাশেএকুশ সালটা সব হারাদের নেইকো পাশে ... ...
আমি আপনাকে মিস করি এই যে কতদিন আপনাকে দেখিনা আমি আপনাকে মিস করি আপনার সুন্দর করে মিথ্যা বলা আপনার বিস্মিত হয়ে যাওয়া উপহার পাওয়ার ওই হাসি আমি খুব মিস করি
ব্রতকথা উ ৎ প ল দাস ................................... নদী গাছপালা পুণ্যিপুকুরমাঝে ঘটমান দূরত্বটুকু আদি ও অন্তে, হাড়ে-মজ্জায়তুমি দিলে খিল শিথিল দরজা
তুমি আমার জন্যে কবর খুঁড়ে চলেছো, আর আমি কবর থেকে ফিরে এসে বলছি: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
A year has come to end, / But I ne’er could send / The letter I wrote you / My darling dear beau.
The merry times of yule are here again, / the stars shining calm and cold, / the snow telling tales dated, of old / sorrows, agonies, dismay and pain.
অসুস্থ প্রকৃতি পরিবেশে মানুষ সুস্থ থাকবে কীভাবে? সন্তোষ সেন। বর্তমান সময়ের দাবি -- বিপর্যস্ত প্রাণ প্রকৃতি পরিবেশকে মেরামত করতে স্থানীয়ভাবে কর্মসূচি গ্রহণ, কিন্তু ভাবনাটা হোক আন্তর্জাতিক। শুধু কয়েকটি গাছ লাগানো বা প্লাস্টিক বর্জন করার মধ্য দিয়ে ষষ্ঠ গণ অবলুপ্তির বিরুদ্ধে লড়াই করা যাবে না। শুধু আনুষ্ঠানিকতা নয়, ভাবতে হবে গভীরে গিয়ে বৃহৎ পরিসরে। বাজার সর্বস্ব ভোগবাদের জন্য শুধুই অপ্রয়োজনীয় পণ্য উৎপাদন ও দূষণ সৃষ্টি নয়। ... ...
সহাশয়েরা, ৫০ বছরের বান-তুফান-ভাঙ্গন কবলিত আমরা ভিটা-মাটি হারিয়ে দক্ষিণের চরলাঙ্গলিয়া, উরিরচর, মুলফৎগঞ্জ, কালাবগী থেকে আপনাদের এ আলো ঝলোমলো নগরে এসেছি, আমরা এসেছি উত্তরবঙ্গের রাজারহাট, রৌমারী, ভূরুঙ্গামারী থেকে ৫০ বছরের মঙ্গার দারুন ক্ষুধা নিয়ে।কেউবা এসেছি রাঢ়ের হাহা করা মাঠ পেরিয়ে ৫০ বছরের ক্ষুধা-তৃষ্ণা বুকে নিয়ে। পাহাড় থেকে এসেছি কেউ কেউ ৫০ বছরে জুমের টিলা হারিয়ে, দীর্ঘ নিবর্তনের জ্বালা বুকে নিয়ে, কেউবা এসেছি সম্ভম হারিয়ে। ... ...
(তৃতীয় ও শেষ পর্ব) প্রথম দুটো বল গুড লেংথে। আউট সুয়িং করাতে চেয়েছিল মনোজ বরাট। দেবু ডান পা বাড়িয়ে মাথা বলের ওপর নিয়ে গিয়ে ব্লক করল। বল ভাঙতে দিল না। তৃতীয় বলটা কম লেংথের। অফস্টাম্পের বাইরে থেকে ভেতরে আসছিল। দেবু ব্যাকফুটে গেল। তার ব্যাট ঝলসে উঠল দেড় দশক আগেকার ঔজ্জ্বল্যের একটা স্কোয়্যার কাটে। কভার পয়েন্ট ফিল্ডার নড়ার সুযোগ পেল না। উল্টোদিকে দাঁড়িয়ে কৌস্তভ ব্যাটতালি দিল। মাঠের বাইরে বসে সজল দাস বলল, ‘খুব রিস্ক নিল দেবু। মিট করতে না পারলে শিওর বোল্ড।’ ... ...
রাতের কান্না আজ সকালে একটা বেনামী চিঠি এসেছিলো মেঘের খামে বহুদিন পর এক মুঠো রোদ্দুরমাখা হাসি মুখে রাত গিয়ে ছিলো থেমে
প্রদ্যুৎ ঘোষেরা ঘরে ঢুকে একবার, আবার বেরোবার সময় একবার গৌরীদেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল। গৌরীদেবী ছেলের গৌরবে প্রগাঢ়ভাবে আপ্লুত হলেন। তার জীবনে সুখের মুহূর্ত খুব বেশি আসেনি। যে কবার এসেছে তার মধ্যে এটা একটা। গৌরীদেবী বললেন, ‘বেঁচে থাক বাবা। বড় ভাল লাগল .... আবার এস ‘প্রদ্যুৎবাবু অকৃত্রিম আন্তরিকতার সঙ্গে বললেন, ‘হ্যাঁ মাসীমা নিশ্চয়ই আসব। দেবুর জন্যে আমাদের যা করনীয় সবই করব। ভাল থাকবেন।’ ... ...
কালীপদবাবু বয়সের আগেই বুড়িয়ে গেছেন। আজকাল চোখেও ভালো দেখেন না। সুগার হাড়ের ব্যথা মাথা ঝিমঝিম সব লেগেই আছে। ঘুম থেকে ওঠে শরীরটাকে সোজা করতেই অনেকক্ষণ লাগে। মন মেজাজও তাই ভাল থাকে না। গিন্নি বলেন, বনের বাঘে খায় না মনের বাঘে খায়। অফিসে আসার জন্য প্রমথকে বলে রেখেছেন তার অটোটা নিয়ে ঠিক সাড়ে নটায় রোজ আসার জন্য। প্রমথ অবশ্য কথার খেলাপ করে না। বিশেষ অসুবিধে হলে ফোন করে জানিয়ে দেয়, অন্য অটো পাঠাচ্ছি। ... ...
মন্ত্র-সাধন করে, কি খুঁজি অন্ধকারে দলছুট জোনাকিরা জোটে নিষ্প্রদীপ সমাধিতে