কল্যাণী রায়। আমরা এঁকে বিস্মৃত হয়েছি। অথচ সেতারবাদনের ক্ষেত্রে যেখানে পুরুষ শিল্পীদের আধিক্য সেখানে কতদিন আগেই তিনি বিস্ময়কর প্রতিভার অধিকারিণী হিসেবে তাঁর পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন। আলি আহমেদ হুসেন। সানাইবাদনের এক ঘরানাকে বহন করে চললেন কলকাতায় বসেই। জীবনের শেষভাগে এসে সঙ্গীত নাটক অ্যাকাডেমি আর বঙ্গবিভূষণ উপাধি পেলেন। তার আগে পরে আমরা বিসমিল্লা খান ছাড়া কারো নাম জানতে পারলাম না।লক্ষ্ণৌ ঘরানার অনন্য প্রতিভাধর তবলিয়া ওস্তাদ আফাক হুসেন খান সম্পর্কেও বলা হয় তিনি তাঁর যথাযোগ্য সম্মান পান নি। সমঝদাররা বলেন ওরকম মিষ্টি বোল আর নিঁখুত বাদন খুব কমই পাওয়া যায়। ... ...
মেয়েটি আজকাল পুরাই মহিলা হয়ে যাচ্ছে ইনবক্স এ অধিকার ওয়ালা মেসেজ পাঠাচ্ছে . আমাকে পটাচ্ছে আমিও হালকা মজা পাই . আমিতো কারো সাথে এখনো ফেভিকল হইতে পারলাম না তাই মহিলা গুলি যখন আমাকে পটাতে চায় আমি একটু পটি . যাক হালকা যৌনতার মৌনতা ভাঙ্গে এবং ইমাজিন করি পৃথিবীর নিয়মে ..এই মহিলা টা আসলে আমাকে পছন্দ করে আমি বুঝিকিন্তু কেমন পছন্দ ওটা জানিনা এখনো ... ...
(১) যখন কিচ্ছু টি নেই ফান্ডেঅগতির গতি পান্ডে;গানের জোরেকৌটো নেড়েচাঁদা তোলে সানডে! (২) কালীপূজো, ছটপূজো, সংক্রমনএইবেলা সেরে ফেলি গোয়া ভ্রমন
সদ্য পুজোর মরশুম গেল। আমার এই মধ্য চল্লিশের চালশে পেরিয়ে দূরে আমার ছোটোবেলার যে খড়ের আটচালা পুজোমন্ডপটা দেখতে পাচ্ছি তার চৌকো চৌকো সেগুন কাঠের থামের মাথায় খোদাই করা প্যাঁচা, ময়ূর, হাতি, পদ্ম ...। কালো কালো সেই থামগুলোর পাশে নতুন ধনেখালি শাড়ির আঁচল গলায় জড়িয়ে প্রণাম করছে আমার মা। অষ্টমীর অঞ্জলি সেরে বাড়ি ফিরতে দেখা গেল বাবা বানিয়ে ফেলেছে ছোলা দিয়ে কুমড়োর ছক্কা। লুচির ময়দা মেখে রেখেছে। ব্যাস। ... ...
হাগিস মৌসুমী ঘোষ দাস বাথরুমের দরজা খুলে ঢুকতেই বুকটা ছ্যাঁত করে উঠলো সিদ্ধেশ্বরীর। যত রাতেই শোন না কেন, বেশ কয়েকবার বাথরুমে যেতেই হয় তাঁকে। দরজার পাশে হাগিসটা পড়ে আছে এখনো। কাল ওনাকে নিয়ে যাবার আগে লুঙ্গি পালটে সেই যে হাগিসটা খুলে রাখা হয়েছে আর ফেলা হয়ে ওঠেনি। কাল ঘর ভর্তি লোকের মধ্যে কারোই খেয়াল ছিল না হাগিসটা ফেলার কথা। দাহকার্য সেরে ওদের ফিরতে ফিরতে সেই রাত সাড়ে বারোটা। তারপর এটা ওটা সেরে শুতে শুতে রাত দেড়টা। সারাদিনের শ্রান্ত শরীর ঘুমের কোলে ঢলে পড়েছিল। বাথরুমে ঢুকে হাগিসটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। শেষের দিকে বিছানাতেই সব সারতেন বলে হাগিস পরিয়ে রাখা হত। ... ...
গত বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ জানিয়েছে উত্তর ত্রিপুরায় আইন শৃঙ্খলা একেবারেই "স্বাভাবিক" ছিল, এবং সেখানে কোনও মসজিদ ভাঙচুর বা পোড়ানো হয়নি। কিন্তু ঘটনা কি একেবারেই তাই? কিছুই যখন ঘটেনি তাহলে ত্রিপুরা হটাৎ শিরোনামে এলো কেন?কেনই বা নিজেরদের মসজিদ রক্ষা করার জন্যে একজোট হলে পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে?পুলিশের এই দাবির ঠিক দুদিন আগে বাংলাদেশে ঘটে যাওয়া সংখ্যালঘু হিন্দুদের উপর সংখ্যাগুরু মুসলিমদের আক্রমণের বিরোধিতা করে ত্রিপুরায় এক মিছিলের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ। বাংলাদেশের ঘটনাকে হাতিয়ার করে বিশ্ব হিন্দু পরিষদ সেই মিছিলের শুরু থেকেই ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং পরিস্থিতি এমন তৈরি করে যেখানে মিছিলে অংশগ্রহণকারীরা মুসলিম পরিবারদের বাড়ি, দোকান ... ...
আফগানিস্থানে আমেরিকার মোট ব্যয় হয়েছে দুই ট্রিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে 800 বিলিয়ন ডলার সরাসরি যুদ্ধে ব্যয় হয়েছে। আর 85 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে আফগান বাহিনীর প্রশিক্ষণের পেছনে। এই আফগান বাহিনীর বেতন বাবদ যুক্তরাষ্ট্রের প্রতি বছর ব্যয় হতে প্রায় 750 মিলিয়ন ডলার।.তবে যুদ্ধ শেষ হয়ে গেলেও ব্যয় কিন্তু থেমে থাকবে না। আফগান যুদ্ধে আহত 20 হাজার মার্কিন সেনা ও নাগরিকদের চিকিৎসা বাবদ ইতিমধ্যে 300 বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ধারণা করা হচ্ছে আগামীতে এই খাতে যুক্তরাষ্ট্রের আরো 500 বিলিয়ন ডলার ব্যয় হবে।.এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অর্থ ব্যয় করেছে তার সিংহভাগই কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে নেওয়া। সুদ বাবদ ইতিমধ্যেই কেন্দ্রীয় ... ...
কি কি মানদণ্ড থাকলে অথবা সংবিধানের কি কি নিয়মানুবর্তিতা মানলে এই স্তম্ভের ধারক ও বাহক হওয়া যায়? আচ্ছা মিডিয়া হাউস এর তো মালিক থাকে, আবার মালিকপক্ষও থাকে( Board of Directors) আর এরা তাদের মিডিয়া হাউস কে বাণিজ্যিক দিক থেকে এগিয়ে নিয়ে যেতে এবং মুনাফা অর্জন করার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার থেকে বিজ্ঞাপনও নেয় বা নিতে হয়। তাহলে এই স্তম্ভ তো একটা ব্যাবসা বলেই মনে হচ্ছে বর্তমান সময়ে। ... ...
(১)একশো আটে বিন্দাস দেশ,হাসছে একশো আশিদেশপ্রেমিক তেল পুড়িয়ে সেদিনও পিষবে চাষী!চায়ের সাথে এক্সিট পোল,বিশ্বাসঘাতক পড়শীমিথ ভার্সেস রিয়ালিটি চেকে জনগন দূরদর্শী!! (২)কোভিডের অন্ডকোষ আর ভগবানের দাড়ি-চাঁদমালা হয়ে ঝুলছে আকাশ বারান্দা থেকে;কারা যেন কল্পনার বাইরে ভয়ঙ্কর ব্যাপারী, প্রাগৈতিহাসিক ঘা টা দগদগে ক্ষুধার সূচকে!! ... ...
১৯৭৫ সালে মুক্তি পাওয়া তরুণ মজুমদার পরিচালিত সংসার সীমান্তে সিনেমাটা কারও সংগ্রহে আছে? প্রায় ৩ বছর ধরে সিনেমাটা খুঁজছি - কোথাও পাচ্ছি না :(
৬ চাঁদ চাঁদনি চন্দ্রধর চন্দ্রকান্ত নাকেশ্বর। শেওড়াফুলির শাকচুন্নি নাকের পাটায় দুটো শূন্যি, আমার গলায় ঘেঁটুর মালা! বললে - তুঁমিই প্রাঁণেশ্বর!
আমরা সকলেই কোন না কোন ভাবে প্রাণ প্রকৃতি বা পরিবেশকে মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য বসবাসের অযোগ্য করে তুলছে। এখন পৃথিবী বিপদ জনক ধ্বংসের প্রান্তে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই পৃথিবীর তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সে: বেড়ে গেছে। দাবানল, বন্যা, ঝড়, খরা, সমুদ্র পৃষ্ঠের পানি বৃদ্ধি এখন আশংকা জনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে মানব জাতি ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না। মুনাফা লোভী পুঁজিবাদ প্রধানত এর জন্য দায়ী এতে কোন সন্দেহ নাই। যার একমাত্র লক্ষ্য মুনাফার জন্য পণ্য উৎপাদন। ফসিল জ্বালানী যার শক্তির উৎস। প্রতিদিন লক্ষ লক্ষ টন ফসিল জ্বালানী পুড়িয়ে তারা বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে চলছে। লক্ষ লক্ষ হেক্টর জমি ... ...
চীনের মহাপ্রাচীরের কথা আমরা সবাই জানি। কিন্তু আমাদের জানা নেই আফ্রিকার বুকে এর থেকেও লম্বা ও চওড়া মাটির তৈরি দেওয়ালের অস্তিত্ব এক সময় ইতিহাসে ছিল।.নাইজেরিয়ার দক্ষিনে প্রাক্তন ডাহোমী বর্তমান বেনিন এক সময় ইতিহাসে বেনিন সাম্রাজ্য নামে পরিচিত ছিল। এই বেনিন সাম্রাজ্যের রাজধানীর চারপাশে মাটি কেটে পরিখা ও দেওয়াল তৈরি করা হয়েছিল। দেওয়ালের মোট দৈর্ঘ্য ছিল 16000 কিলোমিটার যা চীনের প্রাচীরের থেকে চার গুণ বেশি লম্বা। ... ...
কোরা ডট কম এ একজনের প্রশ্ন ছিল - একজন দক্ষিণ ভারতীয় আর একজন উত্তর ভারতীয় মানুষের মধ্যে পার্থক্য কী? সেই প্রেক্ষিতে আমার অল্প অভিজ্ঞতা নিয়ে এই লেখা ঘটনা ২০১৬ নভেম্বর স্থান: থামেল, কাঠমান্ডু, নেপাল আমি মাঝে মাঝে নেপাল যাই এবং কাঠমান্ডুতে একটা হোটেলে থাকি। একদিন বিকেলে হোটেলের ছাদে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলাম, নেপালী-ইউরোপিয়ান-ইন্ডিয়ান অনেক মানুষ ছিল, তো দিল্লি থেকে যাওয়া একটা ছেলে (উত্তর প্রদেশের লোক সম্ভবত) আমার সাথে আলাপ করার চেষ্টা করতে গিয়ে প্রথমেই জানতে চাইলো আমি ইন্ডিয়ার কোন অঞ্চল থেকে এসেছি? (হিন্দিতে) ... ...
গরমের ছুটি পড়েছে স্কুলে, কিন্তু মামাবাড়ি যাবার কোনো আলোচনা শুনছি না এবার মা, বাবার মুখে। কি ব্যাপার! রুক্ষ গরমের ছুটিতে বন্ধুদের ও পাওয়া যাবে না। উদ্বিগ্ন হয়ে মায়ের কাছে জানতে চাওয়ায় খবর পেলাম আমাদের নতুন ঘর হবে, বলতে গেলে বাড়ি। একই জমিতে পাশাপাশি বাড়ি। তখন ক্লাস এইট কি নাইন। আজ প্রায় ২৪ বছর বাদে সেই স্মৃতি রোমন্থন করে বুকের ভেতরের পুকুরে সেদিন কতখানি ঢেউ উঠেছিল তা বোঝাতে পারব কিনা জানি না। ... ...
দেখতে দেখতে আবার কালীপুজো এসে গেলো। এটাই আমাদের বাড়ির ফ্যমিলি গেটটুগেদার হয়ে দাঁড়িয়েছে। কর্মসূত্রে এদিকে ওদিকে ছড়িয়ে যাওয়া সবাই এই ক`টা দিন অন্ততঃ তারকেশ্বরের কাছে আমাদের দেশের বড়িতে থাকার চেষ্টা করেন। এবারে অবশ্য বরুনদাদা-দের পুজো, তাতে অবশ্য আনন্দ কিছুমাত্র কম নয়। দাদুরা দু ভাই ছিলেন। এক বছর ওদের পালা, এক বছর আমদের এই রকম। এবারে অনুপুস্থিতির তালিকা বেশ বড়। ছোটকাকারা আসে নি মুম্বাই থেকে। মেজদা হায়দ্রাবাদ থেকে, কিংবা বুড়ু (সেজ কাকার মেয়ে) ব্যাঙ্গালুরু থেকে। অশোকরা অবশ্য এসে গেছে (জেঠুর ছোট ছেলে) পুণে থেকে। মেজদি-রা(জেঠুর মেজ মেয়ে) ... ...
লকডাউনের সন্ধ্যে। বাড়ি ফাঁকা। পুজোর মরশুমে বই নিয়ে বসে থাকতেও ইচ্ছে করছিল না–হয়তো দু-বেলা দুমুঠো ভাতের অভাব বা দেশে চাকরি কোনোটাই নেই বলেই। একমনে সিলিং ফ্যান দেখতে দেখতে চোখ গেল ঘরের কোণে দেওয়ালের ফাটা দাগটায়। হালকা ফাটা দাগটার একেবারে শেষ প্রান্তে কোত্থেকে যেন একটা মাকড়সা এসে জাল বুনেছে। জীর্ণ হলুদ রঙের দেওয়ালে ফাটা দাগ আর মাকড়সার জালের ধূসর বলিরেখা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল বাড়িটার বয়স হয়েছে। ঠাকুমারও বয়স হয়েছিল। বয়স বাড়লে সবারই যেন একটা অদ্ভুত রকমের অসুখ করে–সে বাড়ি, গাড়ি, জামা, জুতো হোক, বা মানুষ। ... ...
ফেসবুক থেকে প্রাপ্ত “ বাঘের মতোই জীবনযাপন করেছিলেন বুদ্ধদেব গুহ মহাশয়, সারা জীবন। কিন্তু সাহিত্য জীবনে বিপুল জনপ্রিয়তা স্বত্বেও, স্বীকৃতির দিক থেকে বঞ্চনা বোধহয় ওনাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিলো। “ ২০ শে সেপ্টেম্বর ভোররাতে অফিসের কাজে জামনগর যাওয়ার জন্য তৈরী হচ্ছি। রূপালীর সাথে চা খেতে খেতে গুগুল খুলে দেখি, আমাদের একজন বাঙালি কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়কে সাহিত্য আকাদেমির সর্বোচ্চ পুরস্কার জানানো হয়েছে 'সাহিত্য আকাদেমি ফেলোশিপ'। মনটা আনন্দে নেচে ওঠে। ... ...