প্রাক উপনিবেশ মোঘল ভারত ছিল ধনী দেশ। বৃটিশ অর্থনীতির তুলনায় মোঘল অর্থনীতি ছিল প্রবল মুদ্রা সঞ্চালন নির্ভর উন্নত অর্থনীতি। শুধু সমৃদ্ধ কৃষি নির্ভর বাণিজ্যিক কার্যকলাপ নয় রপ্তানি নির্ভর শিল্প ভিত্তিক এই অর্থনীতিকে ঠিক পূজিবাদী উৎপাদন ব্যবস্থা নির্ভর আর্থনীতির আগের পর্যায় অর্থাৎ প্রোটো ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ের অর্থনীতি বলা যায়। বিশেষত সবচেয়ে সমৃদ্ধ মোঘল সুবা বাংলা ছিল এই নানারকম অর্থনৈতিক কার্যকলাপের কেন্দ্রে যার প্রাণ ছিল ঢাকা শহর। মোঘল অর্থনীতিতে ... ...
ঋণে ই দিব্য, ধার নেই তবু রাকা-রূপেলাবণ্য আছে, ইঙ্গিত আছে প্রান্তরে পথ হারাবারএকাদশী আর উপবাসেতে শান দেয় ধাপে ধাপেতোমার মধ্যে লুম্বিনী খোঁজে হিরোশিমা বারবার। ছন্দক কি কেবলই উপলক্ষ্য, নগর ভ্রমণে? নাকি মণি পদ্মে ছিলেন মাতা মহামায়া...? অহিংসা কে দেখলে সূক্ষ্ম বিভাজনেশুধু নগর নটীর দু'চোখে জীর্ণ কায়া।।
পুঁজিবাদ পর্ব থেকে -( ১)আমি যখন দিল্লি পৌঁছেছিতখন আমায় স্বাগত জানিয়েছে সিম কার্ড কম্পানি,পরে জেনেছি তাদের মুনাফার হালহকিকত।দুখঃ পেয়েছি এই জেনে পার্লামেন্টের নেতাদের ইন্টারনেট, ইলেকট্রিক সুবিধা দেখা, এক মন্ত্রী তো পর্নোগ্রাফি দেখতে গিয়ে সিসিটিভি তে ধরা পরেছে অধিবেশন কক্ষে; এটা জেনে আরো দুখঃ পেয়েছি। আর কতো দুখঃ পাবো হে পার্লামেন্ট তুমি বলো? না বলতে পারলে - ... ...
কত #অসম্পূর্ণ_শিক্ষা আমাদের -- নদী জল বুদ্ধ। বুদ্ধদেবের ঐন্ম পূর্ণিমায় একটা লেখাযদি আমাদের বিদ্যালয় স্তরে এইসব সত্য কথা পড়ানো হতো। ১. বুদ্ধদেব তথা শাক্যরাজপুত্র সিদ্ধার্থকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। কারণ তিনি ছিলেন নদীর জলের সমবন্টনের পক্ষে, গায়ের জোরে নদীর জল আটকে কেবল নিজেরা ভোগ করার বিরুদ্ধে। ২. রোহিণী নদীর জল ভাগ নিয়ে দ্বন্দ্ব বাধে দুই গণ সম্প্রদায় শাক্য এবং কৌলিয়দের। নদীর জল কমে এলে দুই সম্প্রদায়ের নারী বা কৃষকদের মধ্যে দ্বন্দ্ব ... ...
পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশ বা সম্রাজ্যের মানচিত্র সময়ের সাথে সাথে পাল্টে গেছে এবং এখনও যাচ্ছে। দেশ বা সম্রাজ্যের বিস্তারের কারণেও হতে পারে আবার দেশ বা সম্রাজ্যের খণ্ডিত হওয়ার কারণেও হতে পারে। ফলে প্রতিবেশী দেশগুলোও পাল্টে যাচ্ছে সময়ের সাথে। আজ যে প্রতিবেশী কাল সে হয়তো আমার দেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে অথবা আর প্রতিবেশী থাকবে না অর্থাৎ মাঝখানে অন্য দেশ বা সম্রাজ্য গড়ে উঠবে। ফলে যে কোনো দেশ বা সম্রাজ্যের অভ্যন্তরীণ বা বৈদেশিক ... ...
এবার সবক নিয়েবাড়ি ফিরে এলামকিছু ভয় সঙ্গে করেবাড়ি ফিরে এলামখুনের তদন্তের পাশ দিয়েরক্তধোয়া জল দিয়েটায়ারে আচমন ওবাড়ি ফেরার সন্ধিক্ষণ।উদভ্রান্ত ভিড়ের দিকে ফিরেউজবুকের মত বাড়ি ফিরে এলামএবং তদ্বীপরিত।'আ মরি মোবাইল ভাষা'র থেকেঘাড় ও মাথার সংযোগ নিয়েবাড়ি ফিরে এলাম।বুঝতে পারলাম মৃত্যু নয়,একটা মর্গের মুখরোচক তদন্ত টেবিলডিনার সংসর্গে বাড়ি ফিরে এলাম।
আমাদের কোনো কথাই কিন্তু সম্পূর্ণ নয়, পরবর্তীতেও সেই কথার রেশ থেকে যায়। যেকোনো কথার পরে আরও বেশ কিছু কথা বলা যায়, কিন্তু আমরা বেশীরভাগ ক্ষেত্রেই বলি না। একে "না বলা কথা" বলা যেতে পারে। কাউকে যদি জিজ্ঞেস করি, আপনি কেমন আছেন? উত্তরে তিনি ভালো বা মন্দ কিছু একটা বললেন। মন্দ বললে পরবর্তী কথা বললেও, ভালো বললে আর কোনো কথা আমরা বলি না। কিন্তু তিনি কি ধরনের ভালো আছেন সেটা ... ...
জন্মদিনে কিংবদন্তিকে শ্রদ্ধাঞ্জলী: একটা ছায়াকে দীর্ঘ হতে দেখলো পৃথিবী বিপজ্জনক যাপনের এক শৈল্পিক অভিযান! ছায়া-ক্যানভাসে রামধনু যেন আঁকে ছবিউজ্বল এক আলোর ভাষার অনুসন্ধান। এখনো ভাবি, ভূতের বরে ফিরলো বলে...! জলদগম্ভীর কন্ঠ বুঝি
অনেকদিন থেকেই একটা দ্বন্দ্বে আছি, সময় কি মানুষকে প্রভাবিত করে, নাকি মানুষ সময়কে প্রভাবিত করে? সমঝদাররা বলেন, সময় তার নিজের নিয়মে চলে, নিজের ছন্দে চলে, সে কারোর ওপর নির্ভরশীল নয়, সোজা কথায় সময় কারও ধার ধারে না। কথাটা আপাতবিচারে ঠিকই। সময়কে তো কেউ সৃষ্টি বা নির্মাণ করেনি, আবার কারও ক্ষমতা নেই তার গতি রুদ্ধ করার এবং তাকে ধ্বংস করার। সময় আদি অন্তহীন। তার কোনো সামগ্রিক মাপজোকও করা যায় না। যদিও আমরা প্রায় সব ক্ষেত্রেই সময়কে মাপি ... ...
“এক উপন্যাসের সঙ্গে তো তেলেনাপোতা আবিস্কার গল্পের সাদৃশ্য দেখলাম। ... বহুদূরদেশবাসী দুই লেখক একই ফর্মে ভেবেছিলেন প্রায় একই কাহিনি।” লিখছেন বন্দিত লেখক অমর মিত্র, তার টাইম লাইনে। পাঠকের পড়া আর লেখকের পাঠ তো এক নয়। ফলে লেখক কোন বই পড়ে যখন তার সম্পর্কে দু-চার কথা লেখেন তা অন্য পর্যায়ে চলে যায়। আর তাই বাক্যদুটো পড়ে বিস্মিত হয়েছিলাম। কৌতুহলী হয়েছিলাম, কারণ, অধিকাংশ ক্ষেত্রেই এর উল্টোটাই দেখা যায়। ১৯৪২ সালে ‘যুগান্তর’ পত্রিকার শারদ সংখ্যায় লেখা প্রেমেন্দ্র মিত্রের গল্প ‘তেলেনাপোতা আবিস্কার’ ... ...
Adieu, my loveliest mother! The beloved land that has nurtured me and the air that caressed me in the southern breeze of last spring and sighed long side by side with my lone soul~hath taken their leaves as well.Now, must I go! The blossoms that hath bloomed in all the past seasons of sorrow, misery and loneliness-and ne'er did they forget to spread their gorgeous wings amidst all the looming darkness ... ...
অনেকদিন পর দূর থেকে ভেসে আসা চেনা সুরে রহমতের গলার আওয়াজ পেয়েই বুঝলাম ও ঠিক আমার বাড়ি আসবে ৷ রহমত মানে কাবুলিওয়ালা নয়, সে দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটের বাসিন্দা। তার পেশা পুরোনা বইখাতা, কাগজ, লোহালক্কড় বাড়ি বাড়ি থেকে কিনে মহাজনের কাছে বিক্রি করা। কোন বাড়ি থেকে বই বা পত্রিকা পেলেই ও আগে আমার কাছে নিয়ে আসে, আমিও বেছেবুছে কিনে নিই। সংগ্রহযোগ্য হলে রেখে দিই বা পড়া হয়ে গেলে পরের বার আবার ওকেই কম দামে বিক্রি করে দিই। ভাবতে ভাবতেই দরজার কাছে এসে ডাক দিল- দাদা কিছু বই পত্তর এনেছি গো। দরজা খুলে দেখি মাথার ঝাঁকাটা সামনে ... ...
ঢিবির মধ্যে কাতারে কাতারে উইপোকা-সততার সাথে নিঃস্ব করেছে বারংবার! সময় অল্প রাস্তা লম্বা, চারিদিকে ধোঁকাএকটু জোরে পা চালিয়ে ধর্মাবতার। মাঝ রাত্রে চটির শব্দে ঘুম ভেঙে যায়-চোরের সঙ্গে খৈনী খাচ্ছে চৌকিদার! যাত্রা শুরু; রথের চাকা ফেঁসেছে কাদায়শান্তিগোপাল-বর্ণালী মিলে পালা 'হিটলার'।
একরকম রগচটা হাওয়া, ও ভীষণ ইয়াং রোদ, সাড়া দাও দিওয়ানা লু, সাড়া দাও, দৈনন্দিন প্রতিশোধ। বাঁকুড়ার কাক ঘোরে মেঘে, ঠোঁটে ফোঁড়ে বুক পেট ফায়দা, নিউটন হাসে ঠাঠা দুপুরের পাতে, ধুলোমাটি অক্সিজেন
শিশু ঔরঙ্গজেবকে নিয়ে মোঘল বাদশাহী তাঁবুর পাল ষোলোশো আঠেরোর ডিসেম্বরে ফতেপুর সিক্রির কিনারে এসে ঘাঁটি গাড়ে, আগ্রা কুড়ি কিলোমিটার। সে জায়গাটা সবে তিন বছর বিউবনিক প্লেগের তাণ্ডব চলে ঠাণ্ডা হয়েছে। জাহাঙ্গীরের মা জয়পুরের এগারো কিলোমিটার দূরে আমের বা অম্বরের কাছওয়া রাজকুমারী মারিয়াম উজ জামানি উরফে হরখা বাই নতুন ছেলের মুখ দেখতে এলেন সঙ্গে হয়ত কলা বেচার কাজও ছিল অত্যন্ত ধনী এই স্বাধীন মহিলা ... ...
মহানগর ২ ওয়েব ধারাবাহিকের দ্বিতীয় খণ্ডের এই দৃশ্যটা বেশ মজার। মজার স্মৃতিও উসকে দেয়। একবার হয়েছে কী, সৈয়দ জামিল আহমেদ-মহসিনা আক্তার এবং যাদের নাম জানি না, সে সব কলাকুশলীদের ৪.৪৮ মন্ত্রাস (সারাহ কেইনের ৪.৪৮ সাইকোসিস) দেখতে গিয়েছি বেইলি রোডের মহিলা সমিতিতে। নিচে প্রক্ষালন কক্ষে গিয়ে দেখি এক প্রখ্যাত চিত্রপরিচালক ইউরিনালে মনোযোগ দিয়ে ইউরিয়া বের করছেন। আর তখন ‘স্যার, স্লামালিকুম!’ বলে কুশল বিনিময়ের খায়েশটা! উনি যখন প্রক্ষালন কক্ষ থেকে বেরোচ্ছেন, তখন একজন এ কাজটাই করে ফেলল। উনি প্রত্যুত্তর দিলেন বটে, কিন্তু তাঁর চেহারা দেখে মনে হলো এটা খ্যাতি উপভোগের জন্য আদর্শ জায়গা না। ‘বিখ্যাতদের শৌচাগারনামা’ ধরনের বই বের হতে পারে, তাঁরা ... ...
ঈশ্বর কী বুড়া হয় নাকি?? শুনবেন কী বুড়া মায়ের গল্প?? তখন বোধহয় বয়সটা অনেক কম, গালে গোঁফ দাড়ি তেমন ভাবে ওঠেও নি। ভীষণ প্রতিবাদী, কবিতার প্রতিটা লাইন যেনো বিস্ফোরণ ঘটাতে পারে, উল্টে পাল্টে দিতে চাইতো সমাজকে, ঈশ্বরকে কটু কথা বলতে ছাড়তাম না, আজ সেই সময়কার কবিতার কিছু লাইন মনে পরে গেলো, কেউ যেন আঘাত না পান, লাইনগুলো ছিলো নিতান্তই ... ...
সপ্তদশ-অষ্টাদশ শতাব্দীর দিকে ইংল্যান্ডের জনগণ ছিল বেশ অপরাধপ্রবণ। জেলখানাগুলো উপচে পড়েছিল কয়েদিদের দিয়ে। ডেভিড কপারফিল্ড বা অলিভার টুইস্ট এর মত উপন্যাসের ভেতর দিয়ে তৎকালীন ইংরেজি লেখকরা পরিস্থিতিকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন। এই কয়েদি ও কারারক্ষীদের পুষতে এবং জেলখানাগুলো রক্ষণাবেক্ষণে সরকারের বেশ মোটা খরচা হত। এই ঝামেলা এড়াতে তৎকালীন সরকারের পরিকল্পনা করেছিল নতুন আবিষ্কৃত ভূখণ্ডে অতিরিক্ত ... ...
দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, দেশের কোনও আদালতের কোনও বিচারপতির, যে মামলার শুনানি এখনও চলছে, সেই মামলা নিয়ে কোথাও কোনও সাক্ষাৎকার দেওয়ার এক্তিয়ার নেই। এই পর্যবেক্ষণ রাখার পাশাপাশি, তিনি কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বাংলার শিক্ষা জগতের অন্যতম বৃহৎ, এসএসসি ও টেট পরীক্ষার দুর্নীতির মামলার শুনানি চলাকালীন একটি বেসরকারী সংবাদ
—————————————————————————আমি মূলত যদুনাথ সরকারের টাইম লাইনের ওপরই কাজ করছি ‘আলমগীর’ উপন্যাস লিখতে গিয়ে। আর আমার মূল প্রোজেক্ট নন্দিনী চ্যাটার্জির নেগোসিয়েটিং মোঘল ল আর রিচার্ড ইটনের ইন্ডিয়া ইন দ্য পারসিয়োনেট এজ ও তাঁর অন্য রচনা নির্ভর। তবে যদুনাথ মূলত আসাধারণ সংকলক।তবে তিনি ব্রিটিশ এশিয়াটিক সোসাইটির কোলাবরেটর ছিলেন এটা স্বীকৃত।আকবরনামা অনুবাদের সময় চ্যাপম্যান, জ্যারেট আর উনি বেশ কিছু গণ্ডগোল পাকান। আকবরনামার প্রথম খণ্ডের পর চ্যাপম্যান মারা যান। বাকি দুটো খণ্ডের শেষটা হল আইন ই আকবরি। আইন ই আকবরি মূলত পলিটিক্যাল ইকোনমির বই। শিরিন মুসভির ইকোনমি অফ মোঘল এম্পায়ার আইন ই আকবরির ওপর নির্ভর করে রীতিমতো ইকনোমেট্রিকসের বই যাতে মডার্ন প্যারামিটারে মোঘল অর্থনীতি ব্যাখ্যাত ... ...