
তারপরই আসরে নামেন, হিন্দু বীর রা। একে তো নারীর শ্লীলতাহানি অতি স্পর্শকাতর বিষয়, জনসমাজে আলোড়ন ফেলার পক্ষে যথেষ্টর অধিক। তদুপরি মুসলমান ছেলে ও হিন্দু মেয়ের সমীকরণ। এসব ব্যাপারে রামচন্দ্রের যুগ থেকেই 'হিন্দু ভীর'রা কখনই অভিযোগের যাথার্থ্য বিচার করে কবে রাবণকে পুলিশে ধরবে, বা আদৌ ধরবে কিনা সেই 'ডিউ প্রসেস'এর জন্য অপেক্ষা করেননি। ফলে তাঁরা ঝাঁপিয়ে পড়ে ছেলেটিকে গণপিটুনি দেন। ছেলেটি মারা যায়। কীভাবে মারা গেল, এই দ্রুতগতির যুগে নিশ্চিত করে জানা যায়নি। একটি কাহিনী শোনা যাচ্ছে, যে, ছেলেটিকে ক্লাবে আটকে রাখা হয়,পরে সে বাড়ি গিয়ে আত্মহত্যা করে। ... ...

উত্তরকাশী জেলায় ৩০২৪মিটার উচ্চতায় প্রাকৃতিক হ্রদ ডোডিতাল-এখান থেকেই জন্ম নিয়ে আশিগঙ্গা নদী মিশেছে গঙ্গাতে।পথ শুরু হয়েছে উত্তরকাশী থেকে ১৮ কিলোমিটার দূরের সঙ্গমচট্টি থেকে।আগোডা,বেবরা হয়ে ডোডিতাল।প্রথমদিন পেরোতে হবে ৮ কিলোমিটার,গন্তব্য বেবরা গ্রাম, এপথের শেষ গ্রাম।থাকা যায় আগোডাতেও,গ্রামের লোকের বাড়িতে হোম-স্টে প্রথায় অথবা নিজেদের তাঁবুতে।ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ গিয়েছে।প্রথম দু কিলোমিটার অবশ্য ‘পথ’ কিনা তা নিয়ে ঘোর সংশয় জাগে।গাইড জানালেন ২০১৩ সালের বৃষ্টি,ধ্বসে ভেঙ্গে গিয়েছে পথ।এখন তো সবে ২০১৮,সারানোর সময় হয়নি বোধহয়।মনে পড়ল –হৃষিকেশ থেকে শুরু করে সারা রাস্তা জুড়ে দেখে এসেছি কর্মকাণ্ড,চারধামের জন্য তৈরি হচ্ছে সুপ্রশস্ত রাজপথ পাহাড় কেটে, গাছ কেটে।সময় কোথায় গ্রামের পথের দিকে নজর দেওয়ার, হোক না সে গ্রামের একমাত্র পথ।সে যাক,দু কিলোমিটার পর ‘পথ’ চোখে পড়ল। ... ...

ঘটনাস্থল থেকে পালিয়ে এসে 'ভীর'রা তাঁদের শেষ সম্বলের আশ্রয় নেন, যার নাম আইটি সেল। গভীর রাতে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি গভীর বীরত্বব্যঞ্জক উদাত্ত আহ্বানঃ "যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডের পাশে CAA সংক্রান্ত এক জনসভাকে কেন্দ্র করে যাদবপুর ইউনিভার্সিটির কিছু নকশাল পন্থী পড়ুয়া এবং স্থানীয় হার্মাদ বাহিনী সভা বানচাল করার চেষ্টা করে। স্লোগান তোলে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। সভা শেষে তারা স্টেজ ভাঙচুর করে, স্টেজে লাল ঝান্ডা গেড়ে দেয়, এবং সেই সময় উপস্থিত আমাদের মহিলা ও বরিষ্ঠ কর্মীদের উপর হাত তোলে। এদের এই সাহস ক্রমশই বেড়ে চলেছে।" ... ...

অলিগলি পেরিয়ে চলতে চলতে আলো ফুটতে লাগলো।দূর থেকে দেখি আবছা আলোয় কত শত নৌকার ভীড়।কেনাবেচা শুরু হয়ে গেছে ততক্ষন। এ বাজার সূর্য উঠলেই ভেঙে যায়।ডালের ভাসমান সবজি ক্ষেত এর সবজি নিয়ে আসেন কৃষকরা।সেই সবজি চলে যায় শ্রীনগরের বাজারে বাজারে হাত ফেরতা হয়ে।কোনো দরাদরি র হাঁকডাক নেই।হাল্কা ভোরের হাওয়ার বেচাকেনা, আগুপিছু নৌকার ভাসাভাসি,পোষালে এর বোঝা খালি,ওর খালি বোট ভরে যায়। বিট,শালগম, ওলকপি,লাউ,পেঁয়াজ,টমাটো,পদ্মের নাল,কুমড়ো,আলু,রাঙালু,কত রকমের শাক।বিক্রি হচ্ছে গাছের চারাও।আমরা ছাড়া আর দু একজন বিদেশি ট্যুরিস্ট ক্যামেরা চোখে।জলবাজারে চলতি ট্যুরিস্টের ভীড় নেই। পাশ দিয়ে বেয়ে আসে টিনের তোরঙ্গ ভরা কুকিসের বোট।ওপরে লেখা " ডিলিইশাস"।আমন্ড, নারকেল,আখরোট এর পুর ভরা কুকি।ছিপছিপে এক নৌকো এগিয়ে আসে জাফরান বেচতে।না বললে দূরে সরে যায়। ... ...

বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বিধানসভার বিজেপি বিধায়কদের এক গোপন সভায় সর্বানন্দ সানোয়াল এবং হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে অসমীয়া বিধায়করা বাঙালী বিধায়কদের কোনঠাসা করে ফেলেন। সভায় দাবী ওঠে জনগণনায় অসমীয়া পরিচয় লেখাতে হবে বাঙালী হিন্দুদেরও। অথচ বাঙালী হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতে আজও হিন্দুত্ববাদের রমরমা। সবাই বিশ্বাস করে বসে আছে কবে লাইনে দাঁড়াবে আর মোদিশা প্রত্যেকের হাতে একটা করে নাগরিকত্ব সার্টিফিকেট ধরিয়ে দেবে। মুসলিমদের যে বাদ দেওয়া হয়েছে তাতেও একাংশ প্রবল খুশী। শুধু ধর্মে হিন্দু হলে হবেনা। কর্মে বিজেপিও হতে হবে। জিঘাংসু অসমীয়া রাজনৈতিক নেতৃত্বের সামনে পুচ্ছ আন্দোলন আর উচ্ছিষ্টভোগী বরাকের নেতৃত্ব মুসলিম বিতাড়ণ এর সুখস্বপ্নে বিভোর। তার বিনিময়ে যদি উপত্যকা বেচে দিতে হয় সেও ভি আচ্ছা। ধর্মীয় অত্যাচার কেন হবে, ভাষিক অত্যাচার হোক। ... ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জার্মানির চ্যান্সেলর আডলফ হিটলার 'বিশুদ্ধ জার্মান রক্তের জনমিতি' সুনিশ্চিত করার অবাস্তব অভিপ্রায়ে ইহুদি ও বামপন্থী নির্মূলের ডাক দিয়েছিলেন। ঠিক সেই উগ্রজাতীয়তাবাদ ও মানবতাবিরোধী কন্ঠের অসহিষ্ণু আর্তনাদ যেন এবার শোনা গেলো ভারতের মতো অন্তর্ভুক্তিমূলক নানা ধর্ম-বর্ণ-গোত্র-মতের সহিষ্ণু সমাজে। গোটা বিশ্ব ভারতকে এতোকাল দেখেছে অসাম্প্রদায়িক বোধের ও চর্চার রোল মডেল হিসেবে। সেখানে আচম্বিতে লাখ লাখ মানুষকে রাতারাতি অনাগরিক ঘোষণা করে, এমনকি ডিটেনশন ক্যাম্প গড়ে মানবতা বিরোধী ক্রিয়াকলাপ রীতিমত বিস্মিত করেছে বিশ্বসমাজকে। ... ...

এরই মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপির বিপর্যয় অব্যাহত। শিলিগুড়িতে বিজেপির মিছিলে একটি ষাঁড় ঢুকে পড়ে লন্ডভন্ড করে দিতে চলেছিল। কার্বাইনধারী কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা থাকায় নেতারা কোনোক্রমে রক্ষা পান। অনেকেই ঠাট্টা করে বলছেন, একটা ষাঁড়েই এই অবস্থা, এন-আর-সি বিরোধী জনগণ ঝাঁপিয়ে পড়লে কী যে হাল হবে বোঝা মুশকিল। এইসব ঠাট্টাতামাশার মধ্যেই থাবা বসাচ্ছে এন-আর-সি আতঙ্ক। কারণ বিষয়টা এতটুকুও ইয়ার্কির নয়। সংবাদপত্র সূত্র অনুযায়ী আতঙ্কে আরও এক মৃত্যু হয়েছে বাংলায়। মারা গেছেন লিয়াকত কারিগর। আপাতদৃষ্টিতে মৃত্যুর কারণ হৃদ্যন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়া হলেও, পরিবারের লোক্জন জানিয়েছেন, মূল কারণ আতঙ্কই। ... ...

সামাজিক মাধ্যমে ঠাট্টাতামাশা চলছে, যে, বড় মিছিল করেও বিজেপির দুর্ভাগ্যের কোনো শেষ নেই। ঝাড়খন্ড থেকে উৎসাহ নিয়ে যে কর্মীরা এসেছিলেন, মিটিং শেষ করে বাড়ি ফিরে তাঁরা দেখেন, বিজেপি রাজত্বই চৌপাট হয়ে গেছে। এরই মধ্যে, বেশিরভাগ মানুষই, এমনকি খোঁজই রাখছেন না, প্রধানমন্ত্রী মোদী নাকি পাক অধিকৃত কাশ্মীরে আরও একটি সার্জিকাল স্ট্রাইক ঘটিয়ে ফেলেছেন। গোলযোগে পড়লেই তিনি পাকিস্তানকে উচিত শিক্ষা দেবার কথা ভাবেন, এবারও তাই। গতবার সার্জিকাল স্ট্রাইক করে নির্বাচনে উপকার হয়েছিল ঠিকই, কিন্তু পরে দেখা গেছে, আদতে কয়েকটি পাইন গাছ এবং একটি কাক মারা ছাড়া কারো কোনো ক্ষয়ক্ষতি বিশেষ হয়নি, এবং বিশ্বের দরবারে ভারতের মুখই পুড়েছে। সেই কান্ডের পর মোদীর বিশ্বাসযোগ্যতা এতই তলানিতে, এমনকি কোনো চরম ভক্তও এ নিয়ে মুখ খোলার সৎসাহস পাচ্ছেননা। ... ...

এসবের মধ্যেই পূর্ব ভারতের কেষ্টবিষ্টুদের বাঙালিবিরোধী কর্মপদ্ধতি অটুট। রাজ্যপাল ধনখড় বনহুগলীতে একটি সভায় বলেছেন, 'সংবিধানে বলা হয়েছে হিন্দিই আমাদের ভাষা। তাই ইংরেজির পাশপাশি হিন্দিতেও কথা বলার জন্য নিরন্তন প্রয়াস চালানো উচিত। সংবিধান অনুযায়ী হিন্দি আমাদের ভাষা।' সভাটি ছিল 'রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গ জন সংস্থা'র। কোনো বাঙালি যে এর অর্থ বলতে পারবেন না, এ মোটামুটি নিশ্চিত। আসামে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, রাজ্য ভাষা হিসেবে অসমিয়াকেই স্বীকৃতি দেওয়ার কথা ভাবছেন অমিত শাহরা। এমনকী অসম বিধানসভার আগামী অধিবেশনে সেই বিষয়টি পাশ করিয়ে অসমের সব স্কুলে বাধ্যতামূলক অসমিয়া ভাষা রাখা হবে। শুধু তাই নয়, আনা হচ্ছে আরও একটি নতুন আইন। নতুন এই আইন অনুযায়ী অসমিয়া ছাড়া আর কেউ রাজ্যে জমি কিনতে পারবেন না। ... ...

জয় শ্রীরামের ভিরাট দেশে আইন কানুন সর্বনেশে! কুর্তা টুপি পরলে তাকে নেহরু ভেবে ক্যাম্পে রাখে ... ...

আজ ৬ই পৌষের নিদ্রাহীন রাতে, ৭ই পৌষ সকালের প্রার্থনায় অনুপস্থিতির জন্য তেমন মনখারাপ না হলেও, যে দেবতা অগ্নিতে, বনষ্পতিতে, চরাচরে ব্যপ্ত, তাঁর কাছে বা নিজেদের ই কাছে প্রশ্ন ঐ একটাই, যে প্রজন্ম আঘাত পেল, আঘাত পেয়েও স্বপ্ন দেখতে ভুললো না, আমরা ঠিক কতটা আত্মবিস্মৃত হলে, কতটা ক্ষমতালোভীর নৈকট্যের আকাংখায় নিমজ্জিত হলে, আজকে এই খানে এসে দাঁড়াতে পারি। উত্তরের খোঁজ টা সম্ভবত শুধু নিস্তব্ধ ভোরের একাকী স্তবে আটকে থাকবেনা, তাকে কলরব হতে হবে। ... ...

অন্য এক সমালোচক জানিয়েছেন, এই প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। মুসলমানরা জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে বলা যায় বাধ্যই হচ্ছেন, কারণ তাঁদের উপরে প্রমাণ করার দায় চাপানো হয়েছে যে তাঁরা ভারতীয়। একই ভাবে বাঙালিদেরও প্রমাণ করতে হচ্ছে, তাঁরা মূলধারার ভারতীয়, বাংলাদেশী নন। সমষ্টিগত অবচেতনে হয়তো ব্যাপারটা কাজ করছে। কিন্তু সমস্যা হল, আলাদা করে কাউকে কিছু প্রমাণ করতে যাতে না হয়, সেজন্যই তো এ আন্দোলন। ভারতীয় হতে গেলেই যে এক ভাষায় কথা বলতে হয়না, বিভিন্ন আঞ্চলিকতা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার যোগফলই ভারতবর্ষ, এই স্পিরিটটা এই একই স্লোগানে থাকছেনা। একরকম করে অখণ্ড হিন্দুস্তানের প্রচারই চলছে যেন। ঐক্যবদ্ধ প্রমাণ করার জন্য আন্দোলনকারীরা আপ্রাণ হিন্দি বা উর্দু স্লোগান মুখস্থ করছেন। তামিল তেলুগু বাংলা নানা স্লোগান মুখস্থ করে তো দিচ্ছেন না। বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয়, এ যেন যান্ত্রিক ঐক্য। ... ...

অন্তত ছজন বিক্ষোভকারী মারা গেছেন গুলিতে। পুলিশ অবশ্য জানিয়েছে, তারা গুলি চালায়নি। বিক্ষোভকারীরা নিজেদের গুলিতে নিজেরাই মারা গেছেন। তাঁদের দাবী সত্যি হলে পৃথিবীতে প্রথমবার এরকম ঘটনা ঘটল, যে, বিক্ষোভকারীরা নিজের দলের লোককেই নিশানা করে গুলি করে মারছেন। সম্ভবত বিক্ষোভকারী খুব বেশি হয়ে গেছে। এছাড়াও উত্তরপ্রদেশের ডিজি দাবী করেছেন, গোলমালের পিছনে বহিরাগতদের হাত আছে। অনেকে বাংলায় কথা বলছিল। বাঙালি মাত্রেই সন্দেহজনক, এবং উত্তরপ্রদেশে কেউ বাংলায় কথা বলতেই পারেনন, এই তথ্য অবশ্য নতুন না। বাঙালি বিদ্বেষের টুকটাক বিক্ষিপ্ত খবর ইতিপূর্বেও পাওয়া গেছে। ... ...

কী বুঝলেন? এই হল ফ্যাসিবাদ। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের ঘোষিত এবং মুখ্যমন্ত্রীর পরপর তিনটি বড় বড় মিছিল করে জানান দেওয়া স্ট্যান্ড হল -- ক্যাব নয়, এনআরসি নয়। তবুও এখানে নির্বিবাদে প্রো-ক্যাব পথসভা হচ্ছে, মাইকিং হচ্ছে, ধর্মীয় মেরুকরণ করা হচ্ছে প্রকাশ্যে। করছে এমন এমন সংগঠন, রাষ্ট্রীয় নাগরিক উদ্যোগ, সনাতন দল ইত্যাদি, যাদের নাম কস্মিনকালেও কেউ শোনেনি। কেউ কিছু বলছে না, না মানুষ, না পুলিশ। লোকে শুনছে কি শুনছে না সে কথা আলাদা। আর গুজরাতে দুটো দেওয়ালে দেওয়াল চিত্র এঁকেছে আর্ট কলেজের ছেলেমেয়েরা। No CAB Modi. 'o'-এর জায়গায় স্বস্তিকা চিহ্ন এঁকেছে যা সারা পৃথিবীতে ফ্যাসিবাদের চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এবং ঘৃণিত হয়। তার জন্য পুলিশ পাঁচজন একুশ বাইশ বছরের ছাত্রকে অ্যারেস্ট করেছে। আরো দু-জনকে খুঁজছে। ... ...

কলকাতায় দুটি বিরাট মিছিল হয়েছে, যে খবর সকলেই জানেন। মুম্বাইতে হয়েছে বিশাল এক বিরাট বিক্ষোভ। কোথাওই গোলমালের খবর নেই। তা আসছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলি এবং কেন্দ্রীয় পুলিশ-শাসিত দিল্লি থেকে। লক্ষৌ এবং ম্যাঙ্গালোরের অবস্থা ভয়াবহ। আগুন জ্বলছে। গুলি চলেছে। অন্তত পাঁচজন আন্দোলনকারী মারা গেছেন বলে এখনও জানা গেছে। দিল্লিতে দমনপীড়ন নামিয়ে আনা হচ্ছে আন্দোলনের উপর। অন্তত ১০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় আছেন প্রকাশ কারাত, যোগেন্দ্র যাদব এবং সীতারাম ইয়েচুরি। বেঙ্গালুরুতে গ্রেপ্তার করা হয়েছে ঐতিহাসিক রামচন্দ্র গুহকে। নাটকীয়ভাবে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেবার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় তিনি পুলিশের অন্যায় গ্রেপ্তারি নিয়েই বলছিলেন। স্পষ্টতই 'রামচন্দ্র' বা 'সীতারাম' নামগুলি বিজেপির হাত থেকে তাঁদের রক্ষা করেনি ... ...

তৃতীয়ত, শুধু হিন্দু-মুসলমানের মধ্যে যে বিভেদ তৈরি করছে তা নয়। এই যে বলা হচ্ছে ২০১৪ সালের আগে পর্যন্ত যারা, তাদের প্রমাণপত্র দিতে হবে, এ প্রমাণপত্র কী করে দেব। বলা হচ্ছে, তুমি যে ওদেশ থেকে চলে এসেছ, তোমার উপরে নিপীড়ন হয়েছে, সেই নিপীড়নের প্রমাণ দেখাও। সে সেই নিপীড়নের প্রমাণ দেখাবে কি করে? আমি অন্য দেশে ছিলাম, সেখানে আমি সংখ্যালঘু ছিলাম, সেখানে আমার উপর নিপীড়ন হয়েছে, আমি চলে এসেছি এই দেশে, সেই নিপীড়নের প্রমাণ আমি দেখাব কীকরে? আবার আমি যে এই দেশে জন্মেছি, এবং এই দেশের নাগরিক, তারই বা প্রমাণ দেখাব কীকরে? আমার নিজেরই কি বার্থ সার্টিফিকেট আছে? আমি যদিও এদেশে জন্মেছি, আমারই কি বার্থ সার্টিফিকেট আছে? আমার তো বার্থ সার্টিফিকেট পাওয়া যাবেনা। আমি দেখাব কীকরে? তা এই ভাবে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত জীবনকে যেভাবে নিরাপত্তাহীনতার মধ্যে, অপমানের মধ্যে, প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এবং একই সঙ্গে বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে, তা চিন্তা করা যায়না। ... ...

রাজ্যের কিছু হিংসাত্মক ঘটনার পর ফিসফিসিয়ে চলছে প্রচার। 'ওদের' নিয়ে। উলুবেড়িয়া, সাঁকরাইলে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনার পর থেকে ফিসফিসিয়ে বা সোচ্চারে চলছে সাম্প্রদায়িক প্রচার। 'ওদের আন্দোলন', 'ওরা হিংসা ছড়াচ্ছে'। কিন্তু কী বলছেন স্থানীয় মানুষ? আমাদের হাতে আছে দুই সম্প্রদায়ের কিছু স্থানীয় মানুষের বক্তব্য সম্বলিত একটি ভিডিও। কী বলছেন তাঁরা? কী হয়েছিল? কী নিয়ে আন্দোলন? কারা করছেন? শোনা যাক, বক্তব্য। উলুবেড়িয়া থেকে সরাসরি. প্রকাশ করা হল গুরুচণ্ডালির পক্ষ থেকে। ... ...

নাগরিকত্ব আইনের পাশাপাশি বিদেশি চিহ্নিত করার আইনও দেখা দরকার। ১৯৪৬-এর ব্রিটিশ শাসকদের হাত ধরে আসা আইন অনুসারে একজন যে বিদেশি নয় সেইটা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির ছিল। এই আইনের ফলে, সংখ্যালঘুদের নির্যাতন বেড়ে যাওয়ার প্রেক্ষিতে (বিশেষতঃ আসামে), ১৯৮৩ সালে ইল্লিগাল মাইগ্রেশন (ডিটারমিনেশন বা ট্রাইবুনাল) বা IMDT আইন প্রচলন হয়। এই আইনে একজনকে বিদেশি হিসেবে অভিযুক্ত করলে তা অপ্রমাণের দায় আর সেই ব্যক্তির থাকল না বরং পুলিশ এবং অভিযোগকারীকে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিতে হতো। বিদেশি আইনের ফলে সাধারণ গরিব মানুষের নির্যাতন অনেকটাই কমাতে সক্ষম হয়েছিল এই IMDT আইনটি। এই আইনের ফলে অবৈধ অনুপ্রবেশ রোখা যাচ্ছেনা বলে সর্বানন্দ সোনোয়ালের করা একটি মামলার ভিত্তিতে ২০০৫ সালে সুপ্রিম কোর্ট দ্বারা আইনটি বাতিল করা হয়। ফলে, একজন যে বিদেশি নন, সেই প্রমাণের দায়িত্ব তাঁর ঘাড়েই পড়ে। অর্থাৎ দেশের যেকোনও মানুষকে নাগরিকত্ব আইনের ধারা অনুযায়ী তথ্য পেশ করতে হতে পারে, বিদেশি হওয়ার অভিযোগ এলে। ... ...

মুম্বাইয়ের বিশিষ্ট পরিচালক অনুরাগ কাশ্যপ নির্বাসন ভেঙে টুইটারে ফিরে এসে বিবৃতি দিয়েছেন নতুন আইনের বিরুদ্ধে। বললে বিশ্বাস করা মুশকিল, চেতন ভগতও ছাত্রদের উপর রাষ্ট্রীয় হামলার নিন্দা করেছেন। সারা ভারতের নারী-পুরুষরা যাঁদের কথা ভেবে শয়নে-স্বপনে নালেঝোলে হন, যাঁরা মাঝেমাঝে টিভিতে 'সামাজিক' বিষয়ে অনুভূতিপ্রবণ অনুষ্ঠান করেন, সোশাল মিডিয়ায় বাণী দেন, মুম্বইয়ের সেই বৃহৎ তারকারা অবশ্য এই সংকটকালে নিশ্চুপ। বাংলাও ব্যতিক্রম নয়। বুদ্ধিজীবিদের মধ্যে কেউ কেউ এর বিরুদ্ধে পক্ষ নিলেও সিনেমার বিশিষ্ট ব্যক্তিরা, যাঁরা আজকাল সিনেমার সুবাদে টিভি থেকে সংসদ সর্বত্রই সহজে ঢুকে পড়েন, তাঁদের মধ্যে তেমন নড়াচড়া দেখা যাচ্ছেনা। খুব সম্ভবত কোন পক্ষ নিলে সুবিধে হবে, তাঁরা এখনও এই জল মাপতেই ব্যস্ত। ... ...

এই নিয়ে কোনো সন্দেহ নেই, বাঙালি হিন্দু হল বোঝা, এবং বাঙালি 'আধিপত্য'কে সরকারিভাবেই বিপদ হিসেবে দেখা হচ্ছে। আসামে 'অবৈধ বাংলাদেশী' হিন্দুর একটা মনগড়া সংখ্যাও দিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। কারা এই 'বাংলাদেশী হিন্দু?' আসামে বা গোটা দেশে? কেউ জানেনা। জানা সম্ভবও না। তাই খুব সম্ভব গোটা বাঙালি জাতিকেই বাংলাদেশী না হবার অগ্নিপরীক্ষা দিতে হবে। ভারতের অন্য কোনো জাতির এই সমস্যা হবেনা, কিন্তু হিন্দু-মুসলমান নির্বিশেষে সব বাঙালিই সন্দেহের পাত্র। দীর্ঘদিন, প্রজন্মের পর প্রজন্ম ধরে যাঁরা এই বাংলায় বসবাস করে এসেছেন, প্রত্যেককে সম্ভবত আরও একবার নাগরিকত্ব প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ হবে? কেউ জানেনা। না করতে পারলে কী হবে? কেউ জানেনা। ... ...