এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৯ জানুয়ারি ২০১৯ ০১:২৭50109
  • sm | ১৯ জানুয়ারি ২০১৯ ০৭:০১50106
  • দারুন লেখা অনবদ্য। একটা শরদিন্দু ও শীর্ষেন্দুর ছোঁয়া পেলাম।
    পাঞ্চ লাইন টা এরকম হতে পারতো।
    নামার সময়,হঠাৎ খেয়াল হলো সিটের ফাঁকে একটা ভিজিটিং কার্ড।লেখা,অশোক সেনগুপ্ত,রিটায়ার্ড আই পি এস!
  • T | ১৯ জানুয়ারি ২০১৯ ০৯:০২50107
  • কলেজে পড়াকালীন সবাই য্যামন কবিতা লেখে আমিও ত্যামন লিখতাম। কিন্তু সেসব গোপন ব্যাপার ছিল। কারণ অপ্রকাশিত মাত্রেই মহান কীনা। কিন্তু এই মহান ব্যাপারটার পিন্ডি চটকে যায় কারণ আমার রুমমেট ক্যাপ্টেন স্কট এক সান্ধ্য বিড়িসেবন কালে সেই খাতা অকস্মাৎ খুঁজে পায়। সে ছিল স্যুইপিং স্টেটমেন্ট, উদ্ভট কোরিলেশন, আর চাট্টে ফালতু হ্যাজ দেওয়ার রাজা যাকে আমরা পাঁঠাচো বলে খাতির করতাম। তো, শুধু খাতাটা খুঁজে পাওয়াই নয় এই শ্রীমৎ মহাপুরুষটি মৃদু হেসে আরে বাঃ, তুই তো বেড়ে লিখিস বলে প্রশংসাও করে ফ্যালে। নেহাৎই বাঙ্গালা সাহিত্যের দিকপালদের নাম সে জানত না বলে ফারদার বিড়ম্বনার হাত থেকে বেঁচে যাই এবং কবিতা লেখার পরিসমাপ্তি ঘটে। কিন্তু সেই নিদারুণ পাঠক আবিষ্কার কমবয়সে বড্ড কষ্ট দিয়েছিল।

    আজ ন্যাড়াদারও একই পরিণতি দেখে খারাপই লাগছে। ;)
  • sm | ১৯ জানুয়ারি ২০১৯ ১০:৫৮50108
  • কি করুণ পরিণতি,তাই না, হাফপ্যান্ট!
    হাফপ্যান্ট কলেজে পড়তো আবার কবতেও লিখতো!
  • বিপ্লব রহমান | ২০ জানুয়ারি ২০১৯ ০২:১৩50110
  • আমাগো সিরাজগঞ্জ এক্সপ্রেসে স্টেনসিল ছাপ দিয়া একখান কথা লেখা থাকে -- অচেনা লোক হইতে সাবধান!

    ন্যাড়ার মাথা ইস্টেডিয়াম হইলো ক্যান অহন বুজছি।
  • dd | ২০ জানুয়ারি ২০১৯ ০৩:৪০50111
  • আমাকে আর কে কবে পাত্তা দিলো ?

    আমি তো কবে থেকেই বলেছি দুটো ব্যবসার কথা। গুচতে বিস্তারিত লিখেওছি। কিন্তু কেউ উৎসাহোও দ্যাখালো না, ভেন্চার কেপিটেল থেকে কোনো ইন্ভেস্টমেন্টও এলো না।

    এক তো, আপনেদের সব মানত টানতের আউট সোর্সিং। নিজ্জলা উপবাস করতে চান? দন্ডী কাটতে চান ? এই সব আমরা করে দোবো। উপবাস টুপবাস - সমস্ত।আপনি গিয়ে দেদার খান, ফুত্তি ফাত্তা করুন। আপনের হয়ে আমরা সব ব্রত পালন করবো। চাইলে নরবলিও দিয়ে দোবো।

    আর অন্যটা বাড়ীর কোনো অনুষ্ঠানে সব থেকে বিরক্তিকর হল বাড়ী বাড়ী গিয়ে নেমন্তন্নো করা। সেটা আমরা করে দেবো। ঠিকানা নিয়ে বাড়ীতে গিয়ে সহাস্যে বলে দেবো অমুক তারিখে আমার ক্লায়েন্টের মে'র বিয়ে। আপনারা অবশ্যি যাবেন এবং হুলিয়ে গিলবেন। ঠিকাছে তো?
    শ্রাদ্ধতেও। ছল ছল চোখে গিয়ে রুদ্ধ গলায় বলে আসবো "আমার ক্লায়েন্টের জ্যাডা শ্বশুর আর নেই। অমুক তারিখে শ্রাদ্ধানুষ্ঠান। পনীরের রসা আছে মেনুতে। প্লীজ যাবেন।"
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ০৮:০২50112
  • সেতো বিলেত,আমেরিকা তেও এমন লোকজন ভাড়া পাওয়া যায়। ফিউনেরালে,কালো কোট পরে, জর্জ কি ভালো লোক ছিলো বলে এমন কাঁদবে না,যে জর্জ ও কেঁদে কফিন ভিজিয়ে দেবে।
  • সুকি | ২০ জানুয়ারি ২০১৯ ১১:২৫50113
  • এটা ঠিক জমল না ন্যাড়াদা, মানে আগের গুলোর তুলনায়

    ডিডিদা,
    আপনার বর্ণিত ব্যবসা ইতিমধ্যে চালু হয়ে গ্যাছে এদিক ওদিকে।
  • | ২১ জানুয়ারি ২০১৯ ০২:২৫50114
  • লেখা দুর্বল হলে আমাদের লস।
    বেশী ব্যস্ততা চলছে?
  • | ২১ জানুয়ারি ২০১৯ ০৪:৩৯50115
  • হ্যাঁ মানে এটা একেবারেই জমে নি।
  • de | ২২ জানুয়ারি ২০১৯ ০৫:৫৪50116
  • আমার ভালো লাগলো -
    ন্যাড়াবাবুর লেখা বড়ো অনায়াস -
  • mahua | ২৩ জানুয়ারি ২০১৯ ১০:৩৬50117
  • ভালোই তো লাগলো। অন্যেরা কেন 'জমেনি' বলছেন বুঝলাম না।
  • স্বাতী রায় | ২৭ জানুয়ারি ২০১৯ ০৬:৫১50118
  • আরে! এটা কি ব্রান্ড নিঊ লেখা? মিস করেছি আগে! ভালো লাগল। ... তবে গুরুতে একটা এডিট অপসন দরকার - পরে আর বানান ভুলও ঠিক করা যাবে, এ তো মাধ্যমিক পরীক্ষারও বাড়া হয়ে যাচ্ছে!
  • aranya | ২৭ জানুয়ারি ২০১৯ ১১:৫৮50119
  • আমিও উপভোগ করলাম। সুন্দর লেখার হাত ন্যাড়ার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন