আফতাব হোসেন কী? .. ... ...
উত্তমকুমারের সুপার ফ্লপের কোন গল্প শুনেছেন? শুনেছেন কখনো ওনার বাড়িতে পাথর হামলা হয়েছে? না.. না.. কাশ্মীরে না। খোদ কলকাতার। শুনুন ... কলকাতার রামধন মিত্র স্ট্রিটের গলিতে যদি কখনো যান দেখবেন সামনেই চুনখসা হলুদ রঙের একটা বিশাল পুরোনো বাড়ি দাঁড়িয়ে। সামনের ফলকটায় ওনার নাম, জন্ম আর মৃত্যুর দিন লেখা। সাথে কয়েকটা লাইন - "এই বাড়িতে আমৃত্যু বাস করেছেন বেতার মহিষাসুরমর্দিনীর সর্বকালজয়ী এই সুসন্তান"... ব্যাস এইটুকুই। ... ...
লোকগুলো হারিয়েই গেল প্রায়। সেই সাদা ধুতি পাঞ্জাবি, একরাশ গম্ভীর কিন্তু নরম মনের মানুষগুলো যারা ডাক দিয়েছিলেন প্রথম -'দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান', তারা আজ আর নেই। সারা দিনের বকবকানির ধকল সামলে ঘোষেদের ছেলেটা আজ এলোনা কেন, কিংবা ঈদের পরের দিনও হোসেন কেন নতুন ড্রেস পরে আসেনি, সে কথা ভাবার লোকগুলো আজ লুপ্তপ্রায়। কয়েকজন আছেন। টিমটিম করে মিসিং লিংক হয়ে। মনে আছে কি ওনাদের? ... ...
- ‘ তরা কিসেও খুশি লয়, বল…'ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আরাবারীর জঙ্গলের মাঝে বন চিরে সোজা কিলোমিটার পঁচিশ, তারপরেই নতুন ভাতঘর। ডেলি প্যাসেঞ্জার প্রায় দিন দশেক ধরে। কালো পাহাড়ের কোলের কালো মাটি ছেড়ে নিজের রক্তের লালমাটি মাখি রোজ এখন। মাখতে মাখতে ভেবেই যাই এই বোধহয় ভরবে সব। হয় না। ভেতরে এত খালি ছিল বুঝিনি। থাক সে সব। জঙ্গল মাঝে রোজ খানিক ধোঁয়া বিরতিতে সঙ্গী জুটিয়েছি একখান। নাম থাক। বছর সত্তরের যুবক আদিবাসী বুড়ো। সাত খানা ছাগল আর তিনটা রোগা গরুর ভাগ রাখাল। সাদা বিড়ির খুব শখ। নিজেই ... ...
সাংবাদিকতা কিংবা সাংবাদ কি বা কাকে বলে এ নিয়ে কোন সুনির্দিষ্ট সংজ্ঞা বা অনুচ্ছেদ এক কথায় প্রকাশ করা মনে হয় সম্ভব না। অল্প কথায় বলতে গেলে দার্শনিক বিল কোভাচ ও টম রোসেন্টিয়েলর 'দ্য এলিমেন্টস অব জার্নালিজম ' গ্রন্থে প্রকাশিত শব্দগুচ্ছ অনুযায়ী - ‘আ প্র্যাকটিক্যাল অ্যান্ড ফাংশনাল ফর্ম অব ট্রুথ’ অর্থাৎ বাস্তব এবং কার্যকর সত্য প্রকাশ কেই সংবাদ আর প্রকাশকারীকেই সাংবাদিক বলা যেতে পারে। ইদানিং সোশ্যাল মিডিয়ার সংবাদ যুগে অনেকে আবার সহজ রূপে সংবাদ পরিবেশনের একটা ফর্মুলা বের করেছেন। ফর্মুলাটা হল ( 5W + 1H )। যার পূর্ণরূপ 5W মানে- What, Where, Who, Whom, ... ...
- " দাজু, য়াদি তপাই হাত্যরু হেরনা চাহুঞ্চা ... চিত্তো আও " ( দাদা, মার্ডার দেখতে হলে তাড়াতাড়ি আসুন ) থ্রিলার লেখার একটা ইচ্ছে জীবনভর। কিন্তু সমস্যা হচ্ছে এক্সপিরিয়েন্স ছাড়া থ্রিলার লিখলে কলম না মন কোনটাই শান্তি হয়না ঠিক। বারো বছর আগে যখন পেটভাতার জোগাড়ে পাহাড়ে এসে পৌছেছিলাম তখন থেকেই এই থ্রিলার ব্যাপারটা মাঝে মাঝেই চাগাড় দিয়ে গেলেও জমে উঠছিলোনা। সাহস টা দিল রুহান। রুহান তামাং। আমার অসময়ের সঙ্গী। সময়েরও। ... ...
- 'আই ডোন্ট লাইক ভায়োলেন্স, বাট ভায়োলেন্স লাইক্স মি '...শীততাপ নিয়ন্ত্রিত চারশো আসন বিশিষ্ট সুবিশাল সিনেমা হলের বাইরে বেরিয়ে একটানা হিংস্র অঙ্গভঙ্গিতে শব্দ গুলো উচ্চারণ করে যাচ্ছিল বছর পনেরো এর এক সু শিক্ষিত তরুণ। পাশে স্মিত হাস্যে দাঁড়িয়ে তাঁর বাবা মা। চোখাচোখি হতে একটু প্রচ্ছন্ন গর্বের হাসি। বললেন, ‘হোয়াট এন এন্টারটেন্টমেন্ট ‘…এই এন্টারটেন্টমেন্ট এর উৎস খুঁজতে চলুন পিছিয়ে যাই খানিক সময়। পিছিয়ে যাই প্রায় চুয়াল্লিশ হাজার বছর। জায়গাটা বর্তমানের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। বছর কয়েক আগে খনন এর সময় প্রত্নতত্ববিদরা পেলেন এক শিকারের ঘটনার ছবি আঁকা দেওয়াল। চুয়াল্লিশ হাজার বছর পুরোনো। ... ...
(১)- ‘ কাম অন মিতু, এই বস্তাপচা মার্কা গেঁয়ো সেন্টিমেন্ট থেকে কবে বেরোবে শুনি ‘ ?একটা ছোট সিপ মেরে বললো রমিত। মিঠুন চুপ। - ‘ শোন মিতু, উত্তম সুচিত্রা আর হঠাৎ লোডশেডিং এর যুগ আর নেই। আমরা এখন হেব্বি ম্যাচিওর আর সাথে লজিক্যালি এডাল্ট, প্লিস মিতু আজকের দিনটা এভাবে নষ্ট করে দিও না ... ...
আসুন গল্প শুনি…রাতের কালো, সকালের আলো হয়ে ফোটার আগেই যে মেয়েটা বুড়ি হয়ে গেল এক রাতেই, তার গল্প…কুঁড়ি হয়ে থাকা শরীরটাকে জাগাতে না জেনেই খুব করে নাড়াতে থাকা নাবালক বা সদ্য সাবালক দের ' পুরুষ ' হয়ে ওঠার কাহিনী কেউ বলে না ... ...
লোকে বলে কোয়ারেন্টাইন এফেক্ট ...আজকাল হঠাৎ করে কারো খুব, খুউউব কাছে আসতে ভয় হয়। সার্স, মার্স আর ওমিকর্ন যদি কলেজ বয়সে আসতো তা হলে মনে হয় জীবনে কোনদিনও প্রেম নামক জিনিসটাই জানতে পারতাম না। তবে দূরে থাকা ভালো। এই যে সব কিছু থেকে দূরে দূরে থাকি তাতে একটা নেশা লাগে মনে, কাছে আসার নেশা। আরো কাছে ....গিয়েছিলাম ছেলের স্কুল। ... ...