কালীঘাট থেকে গড়িয়াহাট, বাসভাড়া ১০ টাকা।ধর্ম্মতলা থেকে কালীঘাট,বাসভাড়া ১০ টাকা।হাওড়া থেকে টি-বোর্ড, বাসভাড়া ১০ টাকা।বাগমারী থেকে মাণিকতলা,বাসভাড়া ১০ টাকা। লাগামছাড়া বাসভাড়া ( অটোর কথা বাদই দিলাম,কোনও দিনই নিয়ন্ত্রনে আনা হয়নি )কবে কমবে?
'যবনিকা' Work for দর্জি।শান্তিনিকেতন. -- লিখেছেন Archan Mukherjee 'যবনিকা'Work for দর্জি,dorji.shantiniketan. মডেল পরেছেন ১৭ শতকের বাংলা অক্ষরের বাটিক নীল ডাইয়ের স্টোল ও মৌমাছি বাটিক মোচার ডাইয়ের স্টোল।. মডেল: স্রীজা ভট্টাচার্য্য Srija Bhattacharya ধন্যবাদান্তে: শেখ নাজীব,সুজাতা চৌহান #fashion #catalogue #fashionshoot #fashion #models #indianmen #indianwomen #exoticfashion #modelphotography #bengal #bengaliculture #kolkata #ecofriendly #dorji #dorjishantiniketan #artphotography #arcnvisuals #archanmukherjee পুরোটা পড়ুন ... ...
'যবনিকা'Work for দর্জি,dorji.shantiniketan. মডেল পরেছেন ১৭ শতকের বাংলা অক্ষরের বাটিক নীল ডাইয়ের স্টোল ও মৌমাছি বাটিক মোচার ডাইয়ের স্টোল।. মডেল: স্রীজা ভট্টাচার্য্য Srija Bhattacharya ধন্যবাদান্তে: শেখ নাজীব,সুজাতা চৌহান #fashion #catalogue #fashionshoot #fashion #models #indianmen #indianwomen #exoticfashion #modelphotography #bengal #bengaliculture #kolkata #ecofriendly #dorji #dorjishantiniketan #artphotography #arcnvisuals #archanmukherjee
যতদিন যাচ্ছে চারপাশে শুধু প্পোচ্চুউউউর প্পোচ্চুউউউর সবজান্তা লোকজনে ভত্তি হয়ে যাচ্চে। সব্বাই সব জানে। আর আমি হইলেম গিয়ে এমনিতেই ক্কিচ্ছু না জানা পাবলিক।
আমার লেখার প্রথম প্রকাশ, লেখার নীচে কমেন্টস সেকশানে অবশ্যই জানাবেন মতামত - ভাল, খারাপ দুটোই। মতামত জানলে ভবিষ্যতের সাহস পাব।
আয় তবে বেঁধে বেঁধে থাকি -- লিখেছেন Anirban Mহাতে আসা একটি বই পড়ার সুত্রে আসা কিছু ভাবনা। প্রধানত, যূথবদ্ধতার প্রতি আমাদের সামাজিক আকর্ষণ এবং কিভাবে তা পালটে যাচ্ছে প্রযুক্তির হাওয়ায় -- এই সব নিয়ে আপাত বিচ্ছিন্ন কিছু চিন্তাভাবনা। পুরোটা পড়ুন
Avi Biswas
পুলিশ ফ্যাসিবাদীদের মিছিলে জলকামান ছুঁড়লে, লাঠি চালালে, পেলেট গান ছুঁড়লে আমরা পুলকিত হব? কেন? কেউ কোনদিন দেখেছে ফ্যাসিস্ট শক্তি মিছিলে বিশ্বাস করে? তবুও এরা করছে - কেন করছে? কারণ এরা ওই লেগ্যাসিটাও রিক্লেইম করতে চায়। এই পুলিশ লাঠি চালাচ্ছে তার ফলে পাঁচ শতাংশ সহানুভূতিও যদি ওদের দিকে যায়, ওদের লাভ। রাষ্ট্রক্ষমতার জন্য এ এক উইন উইন গেম। ক্ষমতা প্রকাশও হল, ক্ষমতার লেজিটিমেসি পাওয়াও হল, ভবিষ্যতে এই বিজেপি আর এস এসের হাতেই আরো বেশী করে এই ক্ষমতার ঘৃণ্য প্রয়োগের ক্ষেত্রও প্রস্তুত হল।আমরা পুলকিত হয়েই থাকি। "বাঙালি শুধুই খচ্চর নহে, তদুপরি অসহায়" ... ...
)হেদুয়া পার্ক এর ঠিক উল্টোদিকে, একদিকে চার্চ – পাশে বেথুন স্কুলকলেজ, আর এক দিকে বৈকুণ্ঠ বুক হাউসের মাঝখান দিয়ে শুরু হয়েছে রামদুলাল সরকার স্ট্রীট। একটু এগোলে বাঁদিকে গাড়িবারান্দাওলা বাড়ি। তলায় সেই গিরীশ চন্দ্র ঘোষ আর নকুড় চন্দ্র নন্দী’র প্রাচীন মিষ্টির দোকান। আরো একটু এগিয়ে যে রাস্তাটা সোজা বিবেকানন্দ রোড অব্দি চলে গেছে সেই রাস্তার মুখেই ডানহাতি প্রাক্তন মেয়র গোবিন্দ চন্দ্র দে’র বাড়ি। আর একটু এগোলেই বাঁহাতে গেলেই গৌর মোহন মুখার্জী লেন। স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটে। মান্না দে’র কাকা কৃষ্ণ চন্দ্র দে’র ও বাড়ী এই গলিতেই। সিমলে পাড়া। আমার ছোটোবেলা। গোবিন্দ দে’র বাড়ীর ঠিক উল্টোদিকেই ছিল ‘চলন্তিকা বোর্ডিং হাউস’। ... ...
শুরু করাই ঝামেলা ঈপ্সিতা দিদি । মানে এই ধরেন শিরোনাম দিতে গিয়েই গেরো ! লিখলুম তো ছাইভস্ম, কিন্তু ছাই-এর পাশে ভস্ম ক্যানো ? ছাই মানেই তো ভস্ম, ভস্ম মানেই ছাই নয় কি? বা ধরেন ছাইপাঁশ, পাঁশ মানে জানি না। ছাই-এর পাশে পাঁশ কী কোর্চে ? পাঁশ কী পাংশু, মানে বিবর্ণ ? দু'টীই কি রং বোঝাচ্চে ? দুটীই যদি অ্যাকই রঙের তা'লে পাশাপাশি অ্যাকইরকম দুই রঙ কী কোর্চে ? শ্রীহরিচরণ কী বলচেন দ্যাখা যাক
পুজো এসে যাচ্ছে। এসে যাচ্ছে আমেরিকার ভোট। আর পুজোসংখ্যা। আর নতুন জামা। হিলেলিদের অ্যাজেন্ডা অনেক। এরই মাঝে জেস্যুইট পাদ্রি, রাঁচিতে কর্মরত ৮৩ বছরের স্ট্যান স্বামী গ্রেফতার হয়েছেন। এন আই এ তাঁকে গ্রেফতার করেছে। ভীমা কোরেগাঁও মামলায়। স্ট্যান স্বামীর কাজকর্ম সামান্য গুগল করলেই জানা যাবে। এও জানা যাবে যে তাঁকে গ্রেফতার করার জন্য প্রথম থেকেই ষড়যন্ত্র চলছিল। অশীতিপর মানুষগুলো কেমন ভয়াবহ, রাষ্ট্রের কাছে, ভাবলে বেশ চমৎকৃত লাগে। মিলেনিয়াল আর বুমারদেরকে একমাত্র লক্ষ্য রেখে ঘুঁটি সাজান যাঁরা, তাঁরা এদিকটা ভাবতে পারেন কিন্তু। ... ...
দুর্গাপুজো মানে তো শুধু মূর্তিপুজো নয়। দুর্গা মানে বাঙালির নস্টালজিয়া। নতুনজামার গপ্পোটাও আসল নয়। বার বার মনটাকে ওই স্মৃতির জলে ভিজিয়ে নতুন করা! এবার চোখটা বন্ধ করুন, দুর্গাপুজো বলতেই কী মনে আসে দেখুন তো! আমার তো মনে হয়, শরতের নীল ঝকঝকে আকাশ আর তার উপর সাদা মেঘ দিয়ে লেখা — পরীক্ষা শেষ! ... ...
১.দেশের অঙ্গুলিপ্রমেয় যে কয়জন ইসলামি শাস্ত্রজ্ঞের কথা পড়ি বা শুনি, তাঁদের মধ্যে আহমাদুল্লাহ একজন। অনুবেদনার বিষয় হলো তিনিও দুই রঙের দুই সমস্যাকে এক করে ফেলেছেন। মূলত বাংলাদেশে এখন পর্যন্ত যতজন আলিম-পণ্ডিতের কথা শুনেছি, তারা এইরকমই মোহপাশে বদ্ধ—এইটাকেই সম্ভবত 'মৌলবাদ' বলে, যেই মায়া থেকে বের হয়ে একটু নিরপেক্ষভাবে বের হতে পারেন না আপনি। এঁদের একটা আগ্রাসনবাদী ধারণা আছে, সেটা হলো তাঁরা বাংলাদেশকে শতভাগ মুসলমানের দেশ মনে করেন। অথচ বাংলাদেশে এখন ৯.৪% অন্য ধর্মের মানুষ বসবাস করে (মাইনোরিটি রাইটস গ্রুপ ইন্টারন্যাশনাল, ২০১৮)। বিশ্বব্যাংকের হিসাব মতে, ঐ সময়কালে বাংলাদেশের জনসমষ্টি ১৬১.৪ মিলিয়ন বা ১৬ কোটি ১৪ লাখ (বিশ্বব্যাংক, ২০১৯); তাহলে সংখ্যালঘু হয় ১ ... ...
বীর সাভারকার যে কালি ব্যবহার করতেন। সৌজন্যঃ অয়ন চক্কোতি ( সে কোথা থেকে পেয়েছে, তাকে জিগান)
বাঙালিদের জন্য রুশ ভাষা শিক্ষার ক্লাসПредисловие - (প্রাককথন)রুশ ভাষার হরফগুলো যেহেতু রোমান হরফের থেকে অনেকটাই অন্যরকম দেখতে তাই অনেকেরই এরকম একটা ধারণা থাকতে পারে যে ভাষাটা শেখা খুবই শক্ত ও খটোমটো।আদতে কিন্তু সেরকম নয়। যে পদ্ধতিতে আমি এই ভাষাটাকে শেখানোর চেষ্টা করছি, সেখানে প্রথমেই কয়েকটা জিনিস জানিয়ে দিতে চাই।১। ভাষাটিকে আমি শেখাবো খানিকটা ডিরেক্ট মেথডে, খানিকটা বাংলা (দরকার পড়লে কিছুটা ইংরিজি) ভাষার সাহায্যে।২। শেখানোর সময়ে প্রথমদিকে মনে হতে পারে যে ব্যাপারটা খাপছাড়া হচ্ছে। কারণ এমনিতে অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে প্রথমেই বর্ণমালাটুকু শিখিয়ে নেবার যে নিয়ম আছে, সেটি এখানে হবে না। এর পেছনে কিছু কারণ অবশ্যই আছে। এভাবে শিখলে ডিরেক্ট মেথডের -- লিখেছেন Дж(পুনঃপ্রকাশ) ... ...
ধ্যার মশয়, ও সব কৃষিবিল-টিল নিয়ে আর হ্যাজাতে পারছি না। এদিকে বলে লকডাউনের জ্বালায় প্রাণ ছটফটাচ্ছে… তালে আছি, টুক করে কীভাবে একটা 'ছোটো বাইরে' মেরে আসব... কৃষি বিল নিয়ে বলারই বা কী আছে? আরে ভাই, বাজারকেও তো স্মার্ট হতে হবে, নাকি? চিরকালই কি সরকারী বাজারে মাল বিক্রি হবে?হতভাগাগুলোর দাবী, আরও মন্ডি বানাও, এমএসপি বাড়াও, এমএসপি লিগালাইজ করো, কেবল সাতাশ'টা ফসল নয়, এসেনশিয়াল প্রোডাক্টসের সংখ্যা বাড়াও...বায়নার কি আর শেষ আছে? তাদের ভালোর জন্য সরকার কত ভালো ভালো আইন করলো, সেসব নাকি তাদের চাই না। চিরকাল যেন তারা এপিএমসি'র কোলের উপর বসে নিশ্চিন্ত জীবন যাপন করতে চাইলেই পেয়ে যাবে। এমএসপি দিয়ে দাম সিকিওরড্ রাখবে। ... ...
“কতবার বললুম, ওরে যাসনি, বিপুয্যেয়ে ভিড়, একেবারে কষ্টের সীমা থাকবে না, মিছিমিছি কেলেঙ্কারী হবে। তা শুনলে আমার কথা? হইহই করে ভুটে, ভোম্বা, ফুচকে, পটকা, নোড়ে, দুম্বা সব কটা প্রাতঃকাল হতেই বেরিয়ে গেল। তাও নিজেরা যাচ্ছিস যা, আশি না বিরাশি বছরের বুড়ি আমার এক খুড়িমা আছেন, তাঁকে পর্যন্ত টেনে নিয়ে গেল সেখানে। সকাল সাতটায় বেরিয়ে সন্ধ্যা সাতটায় ফিরলেন সব—বুড়ি শুনলুম মাঝে মাঝেই চোখমুখ উল্টে ‘ওরে বাবারে, মুখপোড়ারা এ আমায় কোথায় আনলে রে’, করে ঘণ্টা তিনেক দাঁড়িয়ে গালাগাল দিতে শুরু করায় ভোম্বা তাঁকে একটা গ্যাসপোষ্টের কাছে বসিয়ে চলে যায়—বুড়ির খবর নিলো সন্ধ্যারও পর। ... ...
ইংরেজিতে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বই অনেক। কিন্তু বাংলায় সেসব বইয়ের তরজমা বিরল। তেমনই একটি বই স্টিফেন হকিং-এর ‘আ ব্রিফ হিস্ট্রি অফটাইম’। সেই বিখ্যাত বইয়ের বাংলা তরজমা পাঠ ও সেপ্রসঙ্গে বিজ্ঞান বিষয়ক বইয়ের বাংলা তরজমার চ্যালেঞ্জগুলি কী আলোচনা করলেন পদার্থবিজ্ঞানের অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়। -- লিখেছেন গৌতম গঙ্গোপাধ্যায়(পুনঃপ্রকাশ)
ওয়েবসাইটে জ্যামিতির বনিয়াদ নিয়ে আমার এই লেখাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে...এখানে লেখাটা একই ভাবেই দিলাম... আমার ব্যক্তিগত অনুরোধ, আমার লেখাটা না পোষালেও ওয়েবসাইট টায় ঘুরে আসতে ভুলবেন না...আজ দ্বিতীয় পর্ব, যা ২৮শে জানুয়ারী, ২০১৫ ( ইংরাজি সন) এ প্রকাশিত হয়েছিল...জ্যামিতির গোড়ার কথা : ইউক্লিড থেকে রীমান ( দ্বিতীয় পর্ব ) -- লিখেছেন Swarnendu Sil(পুনঃপ্রকাশ) ... ...
মহাভারতঅমৃতসমান-১ -- লিখেছেন শমিম আহমেদহস্তিনাপুরের রাজপ্রাসাদ। অজমাংস রন্ধন গার্ডেন পার্টির ওপেন এয়ার কিচেনে চলছে জম্পেশ। তত্ত্বাবধানে দ্রৌপদী স্বয়ং। খুশবুতে তার চঞ্চল সমগ্র মহাভারত যেন। সে খুশবু মন্থন করেই বুঝি উঠে আসছে নানা জমজমাট মহাকিস্সা। তবে ষড় নয় বরং পঞ্চরসে আপ্লুত সে মহাভারতের খানা অমৃতসমান। লিখছেন শমিম আহমেদ। পুরোটা পড়ুন