অনুরোধ করব কেন সার্ভিস ম্যাটারে বা চাকরি বাকরির ব্যাপারে পিএমএলএ ঢোকানোর বিরোধিতা করছি একজন ট্রেড ইউনিয়ন এক্টিভিস্ট হিসেবে সেটা শুনতে। আপনারা জানেন ওই ভয়াবহ আইনের ১২০বি ধারায় যে কোন কিছুকে অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে ধরা যায়, এমনকি সুপ্রিম কোর্টও এর প্রয়োগের ব্যাপারে সতর্কতা জারি করেছে। এক্ষেত্রেও তাই হয়েছে, তৃণমূল সরকার শুধু নয়, ২৬০০০ শিক্ষক শিক্ষিকাকেই ... ...
জাপানের সঙ্গে তখন আমেরিকার যুদ্ধ। জাপান আমেরিকাকে ঘোল খাইয়েই চলেছে। থামছেই না। কিছুতেই কিছু করতে না পেরে, আমেরিকায় এক বিলিতি সামরিক বিশেষজ্ঞর ডাক পড়ল। তিনি এসেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, যেটা আগে কেউ বুঝতেই পারেনি। পরিষ্কার বলে দিলেন, জাপানের সামরিক বাহিনীই এর জন্য দায়ী। চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। হাততালি থামার পর তিনি সেন্ট্রাল ইনটেলিজেন্সের পেয়াদা ডেকে বললেন, এখনই খুঁজে ... ...
বৈশাখ মাসে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে ওঠার পর আওলাদ তার স্ত্রী আদিনাকে ডেকে বলে, আমি যাইতেছি! দোয়া রাইখো! তীব্র দাবদাহে অতিষ্ঠ আদিনা স্বামীর তাংফাং কথায় বলে ওঠে, আচ্ছা! তার কিছুক্ষণের মধ্যে দেখা যায় আওলাদ লুঙ্গিতে কাছা দিয়ে পুকুরের দিকে নেমে যায়! ঘন্টাখানেক পর আদিনা যখন পুকুর পাড়ে এসে জিজ্ঞাস করে আপ্নে পানির থ্যে উঠেন না ক্যান? আওলাদ বলে, আল্লাহ উপ্রে গোস্বা কইরা পানিতে ... ...
জল দাও আমায় জল দাও———————সুপ্রিয়া চৌধুরী———————যতদিন প্রাণ এ পৃথিবী আমারআমার পৃথিবী - প্রিয় পরিবারকেবলই নিয়েছি জন্মাবধি, - দিয়েছি কি প্রতিদান ?গ্রীষ্মের এই প্রবল দাবদাহে ক্লান্ত পথিক কাতর কণ্ঠে বলে, - "জল দাও, আমায় জল দাও"। পৃথিবী বলে ওঠে - "সবই তো নিয়েছো, দিয়েছো দূষণবলো আর কত কি চাও" ?হাসছে আকাশ গরম বাতাস কোটি প্রাণ শুধু করে হাহুতাশবলে, শুধু — "জল দাও"।দূষিত হলেও— তবু সে যে মা, -সকলের প্রিয় ধরিত্রী মা কাতর কণ্ঠে দেবে, সাড়া দেবে -একজোট হয়ে কাঁদবে আকাশ, কাঁদবে বাতাস ঝরাবে বৃষ্টি ধারা। ——————— ... ...
শিক্ষক নিয়োগের মামলায়, আইনী পরিভাষায় যাকে পার্টিনেন্ট কোয়েশচেন বা বিচার্য বিষয় বলে, সেটা সম্ভবত ছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওএমআর শিটের - প্রাপ্ত ফলাফলের ও মেরিট লিস্টের পুনর্বিবেচনা। সাধারণত যদি প্রমাণ হয় অভিযোগকারী বঞ্চিত তবে তার নাম প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্টে, চাকরি পাওয়ার পর যাকে গ্রেডেশন লিস্ট বলে তাতে ঢুকবে। তার পরের সবাই এক ধাপ করে পেছবে ... ...
এখনকার সময়ে স্কুলের ছেলেমেয়েদের প্রায় প্রত্যেকটা বিষয়েই একটা অবধারিত টাস্ক করতে হয়। তাকে বলে ‘প্রোজেক্ট’। বেশ ভারী ভারী বিষয় নিয়ে হয় এই প্রোজেক্ট। খাতা বানাতে হয়। হাজারো রকমের বিষয়োদ্দিষ্ট তথ্য জুড়ে জুড়ে উক্ত বিষয়টাকে প্রতিষ্ঠা করার নামই হল ‘প্রোজেক্ট’। প্রোজেক্ট করার সময়টা, ছেলেমেয়েরা নাওয়া খাওয়া ভুলে যায়। তবে, অনেক ছেলে-মেয়েকে, আমাদের এখানে, আমি দেখেছি, সাইবার ক্যাফেতে লাইন দিতে। ক্যাফের ... ...
আকবরের আমলে কি হানাফি সরিয়তি বিচারবিধি(জুরিসপ্রুডেন্স) মানা হত না ? শেষ বিচারে বাদশাহ নিজের ক্ষমতা প্রয়োগ করতেন এটা প্রমাণিত কিন্তু সেটা তো অমুসলিম জনগোষ্ঠীর সংখ্যাধিক্য থাকার জন্য ব্যতিক্রমী বাধ্যতা যা সরিয়তি আইনকে অস্বীকার করে নয়। এটা ঠিক আকবর সুল ই কুলকে মোঘল রাষ্ট্রীয় নীতি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু সেটা তো অনেকটাই হিন্দুস্থানের আর্থ-সামাজিক বাধ্যতা। ঔরঙ্গজেব আলমগীরের সঙ্গে তাঁর মূলগত পার্থক্য কোথায় ... ...
ভাসুকি ইণ্ডিকাস্ “পৌরাণিক কাহিনি কি তবে সত্যি হলো?”এভাবেই শুরু হয়েছে এক সাম্প্রতিক সংবাদ প্রতিবেদন। ভাবছেন তো, ঠিক কোন প্রতিবেদনের কথা বলছি? একটু অপেক্ষা করুন। এমন প্রাণান্তকর গরমে এতো তাড়াহুড়ো করলে চলবে? বাইরের গরমের সঙ্গে এখন যুক্ত হয়েছে গরমাগরম ভাষণ আর বিবৃতির উত্তাপ। তাকে এড়িয়ে একটু অন্য ভাবনার খবর খুঁজতে খুঁজতে অবশেষে তার দেখা পেলাম। দেশের তাবড় তাবড় সংবাদপত্রের ... ...
ভোট-ময়দানে মীনাক্ষী, দীপ্সিতা, রাহুলদের নতুন শব্দ, নয়া ভাষ্য, মানুষ শুনবে কিঅমল সরকার‘একশো টাকার নীচে কি সায়া পাওয়া যায়? যায় না। একটা সায়ায় ক’দিন চলে। ভাল করে টেনে টুনে পড়লে একমাস-দেড়মাস-দু’মাস। আচ্ছা ছ’মাস। যদি সারা বছর একদিনে দু’টো করে সায়া লাগে তাহলে বারো মাসে আপনার ছ’খানা সায়া লাগবে। শুধুমাত্র ছ’খানা সায়ার দাম বারশো টাকা; যেগুলো সারা বছর চলবে। আমরা চাইছি এমন একটা ব্যবস্থা ... ...
নদীর জলধারার মতো নিরন্তর প্রবহমান জীবনস্রোতের টানে হঠাৎ কোথায় ভেসে চলে গেলেন বিভূতিবাবুর শ্বশুরমশাই প্রফুল্লবাবু কাল মাঝরাতে। হৃদযন্ত্রে ধাক্কাটা প্রকান্ড ছিল, চিকিৎসার কোন সময় পাওয়া যায়নি। বিভূতিবাবুর বাড়িতে খবর এল সকাল সাতটা নাগাদ। কোন পরিচিত পুরণো জনের মৃত্যু সংবাদ শোনামাত্র বহু যুগের শ্যাওলা পড়া স্মৃতিপটচিত্র দোল খেতে থাকে বুকের মধ্যে। শোকে যতটা না, স্মৃতিকাতরতার নখ আঁচড়ানো ব্যথার বিবশতা তার চেয়ে অনেক বেশি মুচড়ে ধরে মন। রামকান্ত বোস ... ...
গ্রীষ্মের এই অসহনীয় বেলায় নিচে তেজী বৌদি তাঁর এই সময়কার কাজটা করছেন আমাদের ব্লকের বাইরে এসে। তা করুন। এই সময় আমার মনে পড়ছে বৌদির চাঁদের মতো খোকার কথা। সে খোকা অবশ্য এখন এক পরিণত ও গম্ভীর যুবক। এই মুহূর্তে দেরাদূনে আছে। সে খোকাকে নিয়ে আমি চাঁদের খোকা বলে একটি ছড়া এবং অনেক ছড়াকবিতা লিখেছি।চাঁদের প্রসঙ্গে আমাদের প্রাক্তন অফিসের এক ভদ্রলোকের কথা মনে পড়ে গেল। তিনি আমাকে বলেছিলেন, আমরা বন্ধুরা হয়তো চাঁদে গিয়েও আড্ডা দিতে পারতাম, এতটাই আড্ডাপ্রিয় ছিলাম আমরা। শুনে বদমাইশ আমি বলে উঠলাম, কণকদা, চাঁদে গিয়ে কী করে আড্ডা দিতেন? চাঁদে গিয়ে কেউ কোনো দিন আড্ডা দিতে পারবে না। চাঁদে ... ...
গেরামের স্কুল, রুম গুলোয় একটা কি দুটো করে ফ্যান। তার আবার একটা ঝুলে মাস্টার দিদিমণির মাথার ওপরে। ওনাদের মাথার দাম বেশি বলে। বাকি একটা ফ্যানেই জনা চল্লিশ গাদাগাদি। মাঝ দুপুরে কালো কালো মুখগুলো তাপে ফ্যাকাশে হয় আরো। ক্ষিদেতেও। গরম ভাত তিনটে দানা পেটে পড়তেই বাইরের ছেচল্লিশ আর গরম ভাতের আশি ডিগ্রি মিলে হর হর করে বমি করে কালো পেটগুলো। স্যার দিদিমণির তিনটে গাড়ি। সবগুলোই এয়ার কন্ডিশন ... ...
ধ্রুব রাঠি একজন হিন্দিভাষী ইউটিবার। মোদির স্বরূপ নিয়ে বানানো তাঁর কয়েকটি হিন্দি ভিডিও খুব হিট হয়েছে। কিন্তু তাতেও সন্তুষ্ট না হয়ে তিনি বাংলা, তামিল মারাঠি এবং আরও কয়েকটি ভাষায় ইউটিউব চ্যানেল খুলছেন। কোনো দায়িত্ব ছিলনা খোলার, তবু খুলছেন, কারণ তিনি মানুষের কাছে বক্তব্য নিয়ে পৌঁছতে চান। এবং তিনি জানেন ভারতের বেশিরভাগ মানুষই হিন্দি বোঝেননা। ধ্রুব রাঠির ওই ভিডিওগুলো বিপুলভাবে শেয়ার ... ...
কালীবাবু হিসেব করে একটু দেরি করেই গেলেন নিখিল ব্যানার্জীর বাড়ি যাতে তার কোচিং ক্লাস শেষ হবার সময় হয়ে যায়। সেটাই হল। কালীবাবু ওখানে পৌঁছন মাত্র ক্লাস শেষ হয়ে গেল। একতলার ঘর থেকে এই ব্যাচের জনা পনের ছাত্রী বেরিয়ে এল। তার মধ্যে সুমনা আর কাবেরীও ছিল। কালীবাবু অবশ্য তাদের কাউকেই চেনেন না। সুমনা স্যারের কাছে সেদিনের রঙমহলের ... ...
অনেকটা পথ বাড়তি হাঁটি, অনেক লেখাই বাহুল্য, হাজার কথাই অ-দরকারী, কানে না হয় না তুললেও... একটা কথায় ভরসা
Post Truth: Relating to or denoting circumstances in which objective facts are less influential in shaping public opinion than appeals to emotion and personal belief. ৬ এপ্রিল তারিখে একটি জনপ্রিয় বাংলা সংবাদপত্রে একটি ছোট্ট কলাম চোখে পড়েছিল। তারা আবার ইংরেজী সংবাদপত্র থেকে জেনেছেন, স্কুলের সিলেবাস, বিশেষত, ইতিহাসের সিলেবাসে বেশ কিছু বড়োসড়ো রদবদল হচ্ছে, যা সত্য অর্থে আপত্তিকর। ১১ এপ্রিল তারিখ উক্ত সংবাদপত্রে হিন্দোল ভট্টাচার্য মহাশয়ের ... ...
সগর রাজার ষাট হাজার ছেলে ছিল। এসব মিথ। অর্থনীতির তত্বে আধুনিক যুগে তিনটে স্তর আছে (Theory of demographic transition)। প্রথমে প্রচুর বাচ্চা জন্মায় (অশিক্ষা আর অভাবে) আর মরে তাই জনসংখ্যা তেমন বাড়ে না। পরের ধাপে জন সংখ্যা বৃদ্ধির হার বেশি থাকে (চেতনার অভাবে) কিন্তু জন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি তে মৃত্যুর হার কমে তাই জনসংখ্যা বাড়ে। শেষ ধাপে শিশু জন্ম মৃত্যুর হার দুটোই কম থাকায় জন সংখ্যা বিশেষ একটা বাড়ে না। গত একশ বছরের ইতিহাসে ভারতে ও দেখা গেছে। হিন্দু মুসলমান গল্প এখানে নেই ... ...
মুখোশ এক অদ্ভূত জিনিস তুমিও পরো, আমিও পরি ৷ ওটা সরিয়ে নিলে ধরা পরবো তুমিও জানো, আমিও জানি ৷ মুখোশের অন্তরালের বহুরূপতা তোমারও
(সৌরভ মিত্র মুস্তাফার থেকে পেলাম) সুধী, আপনারা কাল শ্রীরামবিগ্রহের আজ্ঞাচক্রে সূর্য কিরণ নিয়ে মেতে ছিলেন। কিন্তু আপনাদের মধ্যে কতো জন জানেন বাংলার এক সূর্য মন্দিরে প্রতিদিন সূর্যকিরণ একটা কুণ্ডে ধরা দেয় আর তখনই সেখানে করা হয় উপাসনা। বাংলায় যে সূর্য মন্দির আছে এটাই তো অনেকের অজানা। দক্ষিণ ভারতে গ্রহ মন্দির, নক্ষত্র মন্দির খুবই জনপ্রিয় কিন্তু বাংলায় কেবলমাত্র শনি মন্দির ... ...
জল থৈ থৈ ……. দুবাই!একেবারে সাতসকালেই আমাকে খবর দিয়েছিল নাটাই - আমার ভাইপো। বলরামের বাঁশি থুরি হুইসেলের আওয়াজ কানে ঢুকলেই সবাইকে ধড়মড়িয়ে বিছানা ছেড়ে উঠে আসতে হয় ময়লার বালতি হাতে। একটু দেরি করার জো নেই! দেরি দেখলেই বলরাম হুইই হুইইই করে হুইসেল ফুঁকে হুলিয়া জারি করে দেবে! প্রতিদিন এই কাজটা আমাকে আর ভাইপো নাটাইকেই করতে হয়। রোজকার রুটিন মেনে আজকেও বাবাজীবন নাটাই বালতি হাতে ঘুমজড়ানো চোখে অত্যন্ত বিরক্তি নিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে উঠলো – “জ্যাজাই, আর ভাল্লাগেনা! এখানে বৃষ্টির ছিটেফোঁটাও নেই, সবাই রোদে পুড়ছে,আর ওদিকে মরুভূমির দেশ দুবাই বন্যায় ভাসছে। ষোলো জন মারা গেছে। কি হলো আমাদের পৃথিবীর!” ... ...