

শহরে যাওয়ার বাস একটাই। সেটাই যায় আসে সারাদিনে চারবার। জানালায় বসে ছোট্ট মেয়ে কুসুম অপেক্ষা করে বাবার ফেরার। কয়েক বছর হল পাইলট বাবা গেছে সীমান্তে যুদ্ধের মহড়ায়। তখন সে ভারী ছোট্টটি ছিল। বাবাকে মনেও পড়ে না সেভাবে। তার মা কল্যাণী তাকে ঘুম পাড়ায় তার বাবার গল্প বলে। বাস্তব আর কল্পনা সেখানে মিশে যায়। ... (কল্যাণীর কন্ঠ) এক যে ছিল ছোট্ট রাজপুত্র। সে এমন একটা গ্রহে বাস করত যেটা তার মতই ছোট এবং তার একজন বন্ধুর খুব দরকার হয়ে পড়েছিল... কালো পর্দায় সিনেমাটির নাম ফুটে ওঠে- একাকী ভ্রমি বিস্ময়ে Antoine de Saint-Exupéry এর The Little Prince দ্বারা প্রাণিত। সুমেরু মুখোপাধ্যায়ের গল্প “মলিন মর্ম মুছায়ে” অবলম্বনে। ... ...


[রুচির জোশি কলকাতার ছেলে। ১৯৯০ সালে বাউলদের নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, নাম এগারো মাইল। ১৯৯১ সালে প্যারিসে আন্তর্জাতিক তথ্যচিত্র উৎসব সিনেমা দ্যু রইল-এ ছবিটি আমন্ত্রণ পায় এবং অন্যতম শ্রেষ্ঠ ছবি হিসেবে জরিস ইভান্স পুরস্কার পায়। সেই ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন সুরজিত সেন। কুড়ি বছর পড়ে তাঁরা সেই ছবিটি নিয়ে কথা বলেছেন। - সম্পাদক ] ... ...

নো বাজেট কি? – এই মহার্ঘ্য প্রশ্নটা বহুদিন ধরে জ্বালাচ্ছে। এটাকেই আগে শেষ করা যাক। এ বিষয়ে সবচেয়ে জনপ্রিয় মত বোধহয় এটাই যে কোন ছবিই আসলে নো-বাজেট হতে পারে না। কিন্তু যাঁরা এটা মনে করেন তাঁরা হয়তো মাথায় রাখেন না যে নো-এক্সপেন্স বলা হয়নি। এবার যাঁরা জীবনে কোনরকম কোনো প্রোজেক্ট বা প্রোডাকশনের সাথে যুক্ত থেকেছেন তাঁরা বলবেন যে বাজেট তো বাবা সব কিছুরই হয়, হ্যাঁ এটা হতে পারে যে তোমরা হিসাবটা করো না। তবু ইনভিসিবল হলেও সেটা তো আছেই। - ব্যাপারটা ঠিক ওরকম নয়, অন্তত ফিল্মের ক্ষেত্রে। প্রথমে বলে নেওয়া যাক যে নো-বাজেট ছবিকে জিরো বাজেট বা মাইক্রো বাজেটও বলা হয়ে থাকে। আমরা অবশ্য নো প্রেফিক্সটা বসানোরই পক্ষপাতী। এবার প্রশ্নটার উত্তর দুদিক থেকে দেওয়া যায়। প্রথমে সহজ উত্তরটা দিই। ধরা যাক, পটলবাবুর শখ বাগান করা, জবাদি মোবাইলের সদ্য বাজারে আসা সেট কিনতে পছন্দ করে, আবার আলুদা অফিসের বাচ্চা মেয়েদের সাথে উইকএন্ডে ডিনারে যায়; মানে হ্যাবিট থেকে হবি অবধি যে অঞ্চলটা মানুষের জীবনে, তার পিছনেও তো মানুষ টাকা খরচ করে। আর কে কোনখাতে কতটা খরচ করলো সেটা তার সামাজিক পরিচয়ও গড়ে দেয় কিছুটা মাত্রায়। চাঁপাবৌদি যেমন বাড়ি গেলেই নতুন ফ্রিজ, নতুন এসি দেখাতে শুরু করেন, এক্কেবারে প্রাইস ট্যাগ সহ, সেটাতেই তাঁর আনন্দ। ঠিক সেরকমই, আমি ছোটবেলায় ক্রিকেটারদের ছবি জমাতাম খাতায়, বন্ধুদের দেখাতাম বাড়ি এলে, বড় হয়ে সিনেমা বানিয়েছি। ব্যাপারটা পৃথিবীতে বেশিরভাগ লোকই যেহেতু করেনা তাই আমার বা আমাদের এই অদ্ভুত স্বভাব অনেকেই নজর করেছে। একটা পরিচয়ের মতো। বেঁচে থাকারও তো একটা খরচ আছে, নিঃশ্বাস নেওয়ারও। ইচ্ছা থাকলে সেই টাকাটাতেও ছবি বানানো যায়। নো-বাজেট ফিল্ম কিছুটা এরকমই। সারা পৃথিবীতেই। তবে এর বাইরে আরও কতগুলো ব্যাপার আছে। সেগুলোকে দ্বিতীয় তথা জটিল উত্তরটির অন্তর্গত করলাম। ... ...

মার্কের সিনেমার যে সমালোচনা মজুররা করেছেন তা মার্কের চোখ খুলে দেয়। গদারদের রাস্তাটা ছিল লেনিনের উপর থেকে সংস্কৃতি আসার লাইন। সেই লাইনে সচেতন শ্রেণীর কাজ মজুরকে নেতৃত্ব দেওয়া এবং গদারের কথা অনুসারে মার্কেদের কাজটা মোটেও সেই কাজ নয়। কাজটার মধ্যে গদার একটা 'গ্যাপ' খুঁজে পেয়েছিলেন। মেডভেডকিন গ্রুপের কাজ ছিল মেডভেডকিনের মতই। মেডভেডকিনের সেই প্রখ্যাত সিনে-ট্রেন-এ তিনি নিজে ছাড়া আর কারোর ন্যূনতম সিনেমা শিক্ষাও ছিল না। মার্কেরাও সিনেমায় অশিক্ষিতদের প্রশিক্ষণ দিয়েছিলেন নিজের ভাষা, নিজের কন্ঠস্বর খুঁজে নেওয়ার জন্য। অর্থাৎ সোজা কথায় সিনেমাকে প্রফেশনালদের হাত থেকে মুক্ত করার কাজ করেছিলেন। গুঁড়িয়ে দিয়েছিলেন বুর্জোয়া সুলব সিনেমা ভাবনাকে যা বলে সিনেমা শুধুমাত্র যারা শিক্ষিত এই মাধ্যমে তারাই বানাতে পারে। এমনকি গদার নিজেও জানতেন যে ভের্তভ গ্রুপ বানানোর আগে অব্দি তাঁর কাজগুলো খুব বেশী হলে 'ব্যাক্তিগত বিদ্রোহ' ... ...

পথ চলতে চলতে হঠাৎ দেখা সেই লাস্যময়ী নারীটির সাথে, যার নাগরটি গোপনে প্রণয়াবদ্ধ হয়েছে আমার দয়িতার সাথে। হ্যাঁ, এরকম তো হতেই পারে, তখন আমরা কি করবো? “কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই”। বাধনহীন যৌনকামনা আমাকে প্রতি মুহূর্তে আচ্ছন্ন করে, কখনো বা ভাবি আমাদের দুজনের এই উভয়সঙ্কট বুঝি জন্ম দেবে এক মৌন অমর ভালবাসার। হয়তো কাল আমাদের ক্ষমা করে দেবে আমাদের মত এমন দুটি ব্যথিত হৃদয়ের গল্প শুনে সবাই হর্ষাবিষ্ট হবে। নিভৃত হৃদয় যুগলে লুকিয়ে থাকা বিষাদসিন্ধুর সন্ধান কারই বা জানা আছে? এমন দুটি ব্যকুল হৃদয়ের দৌর্মনস্য, নিবিড় গোপনীয়তা আবার আলিঙ্গনাবদ্ধ হয়ে নতুন করে প্রেমের ইতিহাস লেখার যে ক্ষণস্থায়ী সুযোগ রচিত হয়েছিল Wong Kar-Wai এর 'In the Mood for the Love' ছবিতে, তা দেখে এক কথায় হতচকিত না হয়ে উপায় নেই। একজন অর্কেস্টার নির্দেশক যেমন, Wong Kar-Wai ও ঠিক তেমনভাবেই সেই ব্যথিত যুগলের মনের মণিকোঠা থেকে উদ্ধার করেছেন এক আবেগবিহ্বলতা, এক চেতনাময় সংগীত, যা ধরা পড়েছে ছবিটির পরতে পরতে, প্রত্যেকটি শটে। ... ...

না, আমি কবিতারও কেউ নই। কবিতা কস্মিনকালেও আমাকে ডাকেনি তার সাতমহলা নাটমহলে। অথচ হাভাতে, হাঘরে আমি তার হিমজানালায় গাল ঠেকিয়ে দেখেছি অন্দরের তারা ও তুবড়ি, পানপাত্রের ক্রিস্টাল আর কলস্বনা মেয়েদের; তাদের শাড়ির ভাঁজের খসখস, তাদের হাসির ঠমক যে রূপোর ঘন্টার কেলাসিত টুং টাং-এসবই হল জনশ্রুতি। জনশ্রুতিকে আমি সত্যি হতে জেনেছি, জানালার কাচে গাল ঠেকানো বোকাহাবা ছেলে। আর বাইরে অবিরাম ঝরে গেছে বরফ। সাদা হয়ে গেছে মাঠঘাট। জ্যোৎস্না ও তুষারে। না, আমি রাজার বাড়ির বরাতি নই। সোনার জলে ছাপা নেমন্তন্নর চিঠি আমার জন্য আসেনি কখনো। তবু ঘুমের ঘোরে কখনো তো শুনেছি রাতের শেষ ট্রেনের বাঁশি; আমার বাড়ির পাশ দিয়ে, আমার জানালার ফাঁক দিয়ে, আমার মশারির চাল আর মনসার ঘট ছুঁয়ে সে আবার মিলিয়ে গেছে দূরে, দিগন্তের দিকে। একবার, শুধু একবার। এ বেঁচে থাকায় শুধু একটিবার। ... ...

আমার মা খুব নাটকীয় ভঙ্গিতে গপ্পো বলতে পারতেন। নোনা জলের খাড়ির মধ্যে দিয়ে বৈঠা বেয়ে এগিয়ে যাচ্ছি আমরা। চারিপাশে ঢেউ এর মতো পর পর চাইনিজ জাল বিছোনো। মাঝে মাঝে জল থেকে একটা গ্লোব্ব গ্লোব্ব শব্দ উঠছে। ঠিক তক্ষুণি শুরু হত মায়ের গপ্পো। বিষয় নতুন কিছু না। এই আধঘন্টা আগে যে সিনেমা টা দেখে এলুম সেটাই।অথচ দেখুন আজ এতদিন পড়ে সেই সিনেমা গুলোকে বিলকুল ভুলে গেছি কিন্তু মায়ের বলা গল্পগুলো ছবি হয়ে গেঁথে আছে আমার স্মৃতি তে। গুহাচিত্রের মতো। আর হঠাৎ হঠাৎ সেই বাচিক চলচ্চিত্র বা ওরাল সিনেমার মধ্যে ঢুকে পড়তো পট্টন। তার সেই অদ্ভুত হাত নাড়া –সংকেত আর অদ্ভুত সব আওয়াজ নিয়ে।তখন বৈঠা যেত থেমে, চারদিক নিস্তব্ধ। যেন এক অলৌকিক বহুমাত্রিকতায় দর্শকের সামনে পরিবেশিত হচ্ছে ওরাল সিনেমা। আমার মা আবার এতটাই সৃষ্টিশীল ছিলেন যে পট্টনএর ভাষা শুধু বুঝতেন এবং অন্যদের বুঝিয়ে দিতেন তাই নয় সেখান থেকে আবার নতুন নতুন মাত্রা খুঁজে বের করতেন। ... ...


সাহেব--বিবি - গোলাম : শ্রীদর্শিনী চক্রবর্ত্তী / জ্বর : রমিত দে / বাজিগর : শর্মিষ্ঠা ঘোষ / বিমূর্ত স্বর : ত্রিশাখ জলদাস / শীতকাল : দীপ্তেন / লিবিডো (১) : আষিক / এক শীত থেকে আরেক শীত : সায়ন্তন গোস্বামী / কবন্ধকথা : উদয়ন ঘোষচৌধুরি / অবগাহন : সৌনক দত্ত তনু / আয়না কিম্বা ফুলঝুরি : মজনু শাহ ... ...

সেই কোনকালে ২০১১ সালে নরওয়েতে ঘটা ঘটনাটা অনবরত টুকরো হতে থাকা সারা পৃথিবীকে যে এভাবে এক করে দেবে কেউই তা ভাবতে পারেন নি। তেইশ শতকের সেই প্রথম শিশুবিপ্লবের পর থেকেই বিশেষ কানুনের বলে নানা ভাষা নানা মত ওয়ালা সারা বিশ্বে শিশু সংক্রান্ত আইন তার ধারা উপধারা অবধি এক হয়ে গেল। আর সেই নিয়ম কানুন অনবরত আরও বেশি শিশুবান্ধব করে তোলা হচ্ছে দিন কে দিন। এখন সবকটা দেশের রাষ্ট্রযন্ত্রের একটা বিরাট অংশ পরিচালনা করেন দশ বছরের অনুর্ধরা। আর সেই ক্রমবর্ধমান শিশু সংবিধান এর প্রথম ধারাই বলছে এই বইয়ের কোনো ধারাই লোপ করা যাবে না - শুধু বাড়িয়ে নেওয়া যাবে। আর এখান থেকেই যত সমস্যার সুত্রপাত। এই বাবা মায়েরাই যখন শিশু ছিলেন তারা কিন্তু অন্য কথা বলতেন - কিন্তু আঠেরো বছর হতেই তাদের ভোটাধিকার শেষ হয়ে যেতেই তারা আছড়ে পড়লেন বাস্তব সমুদ্রে - শুরু হল পড়াশোনা আর তার ফাঁকে ফাঁকে কাজ করে পেট চালানো। আঠেরো বছর হয়ে গেলে রাষ্ট্র আর তার ভরণপোষণের দায়িত্ব নেবে না যে। সেই কুড়ি-একুশ শতক থেকেই বাবা মায়েরা বুঝতে পারছিলেন কীভাবে বাড়ির শিশুটি প্রভাবিত করে তাদের জীবনযাত্রা। ব্যবসায়িকরাও বুঝতে শুরু করেছিলেন সংসারের কেনাকাটায় শিশুর পছন্দ গুরুত্ব পাচ্ছে বেশি। বিজ্ঞাপনের ভাষা বদলে যাচ্ছিল দ্রুত। ... ...

জনির মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপলো................................. ছেলেটাকে দেখলেই বড়রা ওকে বলত, "খাও খাও। বেশি বেশি খাও। ভালো ভালো খাবার খাও।".............................. আইসক্রিমের কোণ চাটতে চাটতে দুগ্গা ঠাকুর দেখছিলাম। এমন সময় পকেটে কি যেন খরখর করে উঠলো........ ... ...

“আহা মরি কী বাহার” গুপী-বাঘা থাকলে গুরুর ছোট্টদের সাজানো প্যান্ডেল দেখেটেখে ঠিক মহানন্দে গলা ছেড়ে আবার গেয়ে উঠত এই গানটা। সত্যি,কী সুন্দর এঁকেছ তোমরা, মা দুগগা যেন সশরীরে নেমে এসে ছুটির মেজাজে আয়েস করে বসেছেন। তা,পুজো কেমন কাটল তোমাদের? নিশ্চয়ই হাজারো মজায়, ফুর্তিতে আর আনন্দে কাটিয়েছ। আমি তো দিল্লীতে থাকি,আর আমাদের পাড়ায় অনেকদিন ধরে পুজো হয়ে আসছে। কিন্তু এইবার পুজোয় একদম অন্যরকম একটা মজা হল,বলি শোন সেই গল্পটা। ... ...


মা ছিলেন এবার স্বাবলম্বী। চার হাতে মশারির চাট্টে খুঁট, বাকি ছয়ে ছখানা সিলিন্ডার। পালমশাই অস্ত্র ধরাতে গেলে খেঁকিয়ে উঠেছেন - পেয়েছিস কী আমাকে ? দীপক চ্যাটার্জি ? ... ...

বেলগাছটির অবস্থান ঈশান কোণে। রুয়েছিলেন দীননাথ। সেটা পঞ্চাশ সালের ঘটনা। তখনও আইয়ুব খানের পয়দা হয়নি। চাঁদে আমেরিকা পৌঁছায়নি। চীন আর রাশিয়া নামক দুটি দেশে একই বৃষ্টির ফোঁটা পড়ত। সোহরাওয়ার্দ্দী বড় নেতা। দীননাথ বিয়ে করেছে তার মায়ের অনুরোধে। কৃষ্ণলীলা পালাগান করার ফলে দীননাথের ধারণা ছিল—বিয়ে করার কোনো মানেই হয় না। স্ত্রী হৈমবালাকে বাড়ি আনার পরে একদিন মধ্য রাতে বলেছিল, রাধাকৃষ্ণর প্রেম—নিকষিত হেম। তুমি আমাকে কৃষ্ণজ্ঞানে ধ্যান করিও। তবুও সে বছরই হৈমবালা তাকে বিস্মিত করে গর্ভধারণ করে। একটি পুত্র সন্তানের জননী হয়। তারও বছর দেড়েক পরে আরেকটি পুত্র তার কোলজুড়ে আসে। তাদের নাম রাখে—সুবোল সখা ও সুদামা সখা। এরপরই একদিন দীননাথ গোলারগাতীর বাবুরাম পাগলের আশ্রম থেকে সুফলদায়ী বেলগাছের চারাটি রুয়ে জলদান করল। আর সেদিন ভোররাতেই হৈমবালাকে জাগ্রত করে বলল, তাইলে হৈমবালা আমারে বিদেয় দেও। এ সংসারে থাকার দায় আমার মিটে গেছে। হৈমবালার দুপাশে দুপুত্র সুবোল সখা আর সুদামা সখা তখনও মাই মুখে দিয়ে ঘুমোচ্ছে। উঠতে গেলে ডুকরে উঠেছে। ওঠা যাবে না। যেমন করে প্রতি ভোর রাতেই বলে, সে রকম করে বলল, তুমি গেলে আমাগো কী উপোয় হইবে গোসাই ... ...

ভয়ার্ত না হলে মায়ের খনখনে গলার আওয়াজ কোনোদিন ভাঙেও না ফাঁটেও না। বামহাতের উল্টো পিঠ দিয়ে পাছার ঢাল থেকে ঘষটে লুঙ্গিটা কোমরের খাদ পর্যন্ত উঠিয়ে চেপে ধরে ডান হাত দিয়ে ক্যারমের রেড খাওয়ার ঠিক আগ মুহূর্তে কানে এলো মায়ের এই চিৎকার- কু...মিকই...ই...ইর... রন... জকও...ওকও...ওন... শি...লাকআ...আ...আ... চিৎকারে মায়ের গলা একবার উপরে উঠে ফেটে যাচ্ছে তো আরেকবার ধাক্কা খেয়ে একবারে বন্ধ হয়ে যাচ্ছে বলে কিছুতেই বোঝা যাচ্ছে না কী বলে না বলে। কিন্তু এর মধ্যেও তার চিৎকার থেকে আমার আর আমার বোন শিলার নামটা যেমন ঠিক অনুমান করতে পারছি তেমনি তার খনখনে গলা ভেঙে যাওয়া থেকে বুঝতে পারছি কিছু একটা বিপদ ঘটেছে। আমি যেহেতু এখানে বস্তির ক্লাবঘরে দোস্তদের সাথে মশকরা মারছি সেহেতু বিপদটা নিশ্চিত শিলার শিলার এখন শেষ পোয়াতিবেলা। স্বামীর ঘরে দেখাশোনার কেউ নাই বলে বাচ্চা বিয়াতে সে মায়ের কাছে চলে এসেছে। আমি ক্যারমের স্ট্রাইক ফেলে বাড়ির দিকে দৌড় লাগালাম। এইটারে আমরা বাড়ি বললেও বাড়িওয়ালা এইগুলারে বলে ঘর; আর পত্রিকাওয়ালারা বলে ছাপড়া। নদীর ঢালে বাঁশের মাচান বেঁধে খুপরি খুপরি বস্তি। ... ...

আই প্রোটেকশন কপালের ওপর ঠেলে তোলা, চোখ অ্যান্ড্রয়েডের স্ক্রীনে। হাই স্টুলে বসে টেক্সট পাঠাচ্ছিল টিনা। বাঁ পা নাচাচ্ছিল। ওর সামনে রিয়াকটর, অ্যাসিড ডোসিম্যাট। রিয়াকটারে মেটাল ওর আর জল। লিচিং চলছিল। টিনা অপারেটর। আট নম্বর টেক্সটটা পাঠানোর পর কম্পিউটারে চোখ যেতে খেয়াল হল টার্গেট পিএইচ সেট করা হয় নি। লগ শীট পড়েই দেখে নি। অনেক বেশি অ্যাসিড চলে গেছে রিয়াকটরে। আনামারিয়া প্রচন্ড ঝাড়বে। এই স্টেজে এত বেশি অ্যাসিড যাওয়া মানে টেস্ট ইজ কিলড। আনামারিয়াকে তো জবাবদিহি করতে হবে ওর বসের কাছে। বসকে ক্লায়েন্টের কাছে। জি এমএর কাছে। ডোসিম্যাটের রীডিং মুছে দিয়ে রিসেট করল টিনা, চোখ বুজে মনের মধ্যে একটা সংখ্যা খুঁজল। তারপর সেটাই বসিয়ে দিল লগশীটে। ধুলো আর জলই তো আফটার অল। তারপর আবার খুটখাট শুরু করল মোবাইলে। এই সময়ে হাঁফাতে হাঁফাতে ল্যাবে ঢুকল আনামারিয়া। গলার সঙ্গে লেগে থাকা ক্রশ। সটান রিয়াকটারের সামনে এসে দাঁড়াল। বাঁদিকে সামান্য হেলে হাঁটে আনামারিয়া; কিছুক্ষণ তাকিয়ে রইল ডোসিম্যাটের দিকে। ভুরু কোঁচকালো। ওর কোঁচকানো ভুরু শুঁয়োপোকার মত দেখায়। টিনার দিকে ফিরে বলল, এক ঘন্টা হয়ে গেছে রিয়াকশনের আর মাত্র এইটুকু অ্যাসিড গেছে? ... ...

পীরদিদি, কায়রুবুড়া, ধীরজুদাদা তিনজন হেঁটে আসছিল। তিনজন হাসছিল। তিনজনের হাতেই পাঁপড়ভাজা। পাঁপড়ভাজাগুলো হাতের চাপে ভেঙ্গে পড়ছিল, কিছু কিছু চলে যাচ্ছিল জিভের ডগায় সুস্বাদ জানিয়ে, যেন জীবনের সুখের দিনগুলো। মচমচে সহজেই ভাঙ্গে, অচিরেই গুঁড়িয়ে যায়। আজকে তলব বার। ভাষাতত্বের কি নিয়মে কে জানে সাপ্তাহিক বেতনকে বলে তলব। যে বারে সপ্তাহের বেতন হয় সেটা তলববার। খুশির দিন, সেদিন হাট বসে চা বাগানের মাঠে। মহানিমের ছায়ায় ছোট ছোট চালার নীচে কত কি রূপোর গয়না, গালার চুড়ি, পুঁতির মালা, মাছ, মাংস, সবজির পসরা। সবাই কিছু কিছু কিনবে। তারপর রাত হলে চাঁদের নিচে বা অন্ধকারের আঁচলের তলায় ভাতের পচুই কি মহুয়া। প্রথম নাচগান, তারপর মারপিট, কান্না, বিলাপ, শাপশাপান্ত, তারপর একঘুম, সব গ্লানি হজম। পরেরদিন ভরে আবার পাত্তিতোলা, ফ্যাকট্রিতে মেশিনের আওয়াজে আগুনের তাপে বিরাট কর্মযজ্ঞ ... ...