
ইমাম হুজুর শুধু ফরমাইলেন, আপ হামেশা মেরী বাত পর একিন করে। তাহার কাছে সবই জানা। তিনি আসমানে তাকাইলেন। আর অমনি ঝর ঝরাইয়া বারিষ নামল। এই বারিষে বহুদিন বাদ গোসল হৈল। কৈইন্নার চুল ছিড়্যা ছিড়্যা খাডো হৈয়া গেছিল। নয়া চুল গজাইল। হাডু পর্যন্ত কালা চুল নাইমা আইল। হুজুরে আলা কৈলেন, আর তার ছিন্ন কুচযুগল পুনর্গঠিত হৈল। উহা আগের চাইয়া বহুৎ খুবসুরৎ। ঝিল মিল কৈরা ওডে। কৈইন্না ফির বালেগ বনেগা। ইহা অবিশাস্য নয়কো। ইহার রহস্য অপার হে। এই রহস্যের কুন কুল-কিনারা নাই। কারণ তাকে যহন গোরা সৈন্য কি ইনডিয়ার মেলিটারি কি নাবালেগ ছেলে-ছোকরা বাঁশ বাগান হৈতে মোরাকোবা কি হালতে জেলখানার দিকি টাইন্যা লৈতে আসতি আছিল, তহন তিনি অই অবস্থায়ই আঙ্গুলি বিস্তার কৈরলেন, আর আছছোরোমের খালডার পাশে পুরানা পাকুড় গাছ ঝপাৎ কৈরা পানির মৈদ্যি পৈড়া গেল। এÉ¡তে এÉ¡তো শব্দ হৈল যে উপারে নতুন ইস্কুলের লগে খান সাবের বাসার ভিতরে এক ঝাঁক রাজহাস প্যাক ফ্যাক কৈরা উডল। খান সাব শ্যাখ সাবের চাচা লাগে। সাং গিমাডাঙ্গা। টুঙ্গিপাড়া। তিনি মৃত লোকদের লিস্টি রচনায় ব্যেস্ত আছিলেন। দৌড়াইয়া আইসা খান সাব কৈলেন, হুজুর... ... ...

রং এর কুচি ! ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

একটু একটু বসন্ত রঙিন হয়, ডালপালা ছড়িয়ে যুবক হাটে গঞ্জে। কিন্তু বাড়ির সামনে দিয়ে একবার অন্তত বুকের রোম দাড়ায়, হৃদয়ে জাগে কোলাহল। বর্ণিল সর্পিল পথে যতদুর চোখ যায় কিছু নয় শুধু এ পথটুকু থমকে থাকে দিন রাত্রি। এখন তোমার অঢেল চুলের রাজ্য। অমন চাহনি পড়তে পড়তে পড়িমরি ধান ক্ষেত সবুজের ফাঁকে কি নিটোল হাসি। ছাড়ো, বিধবার হাত ধরতে নেই যে! এক দৌড় হাসির ফোয়ারা শুনে পেয়াদা পাথর, নীলকন্ঠ শুষ্ক গলা। আবারও অমর হাসিতে ভেঙ্গে যায অন্তিম প্রহর। রাত্রির তারাতে নস্যি হয় নিষেধাজ্ঞা, প্রয়োজনীয় শীতল সিথানে গয়না অনুরোধ। এসো, চলে যাই যেখানে বনেদী অহংকার নাই, ধুকে মরা নাই। সরিষা ঝাঝের মত চোখে পানি তুলে মৃত্যু চাই তোমার, আহারে মন্দা ভাব ক্ষুধা চলে না এখন, স্থির বনবাস মৃত্যু গৃহে। ... ...

পিচকারী টিচকারী ও শুধু কিছু দুধেভাতে বাচ্চাদের জন্য, বেলুনও তাই, কারণ এ বাড়ির দোলে রঙ ঢালা হয় বালতি বালতি। বালতির সাইজ অবশ্য ছেলেমেয়েদের সাইজ অনুযায়ী হয়। রঙ গোলাই হয় চৌবাচ্চাতে। বড় বাড়ির কলতলার বড় চৌবাচ্চা খালি করে সেখানে সারা পাড়ার রঙ গোলা হয়। তবে রঙই, কাদা গোবর ইত্যাদি এ দোলে কড়াভাবে বারন। এক এক টার্গেট ঠিক হয় আর পুরো দল প্রায় সেই "আক্রমণ" স্টাইলে ঝাঁপিয়ে পড়ে বালতি উপুড় করে দেয়। রঙ বরষে তো সত্যিই এ রঙের বর্ষা। কোথাও কোনো শুকনো অবকাশ নেই,আপাদমস্তক রঙে চোবানো হয় এই ভিজে দোলে। বড়রা রঙ খেলেনা তবে রঙ মাখে খুশীমনে আর ছোটোদের নানান ফন্দী বাতলে দেয়। কোনো কোনো গিন্নী অল্প বিরক্তি দেখায়, সন্ধ্যেবেলা আবার চান করতে হবে, তবে সেসবে কেউ পাত্তা দেয় না। ... ...

ও হ্যঁ¡ আমাদের বাড়ীর পাশে গুরুদয়াল অ¡র উত্তীমলালের খাটাল ছিল। এই দুই যাদবভাই হোলি সিজন মাতিয়ে রাখত। রাত নটা-দশটা থেকে শুরু হত তাদের যাদব-গোষ্ঠীর হোরি-ধুন চৈতি গান ( হা হা গান না ফয়শ) হেঁড়ে গলায় সুরের ভুষ্টিনাশ, তার সঙ্গে ঢোলক ডুম্ডুমাডুমডুম ধ্ম, ঠনঠনাঠন খঞ্জুনি --মাঝে মাঝে পাড়ার নেড়ি কুকুর গুলো ভয়ে উঁউউউউ করে কেঁদে উঠত ( না গানে যোগ দিত, কে জানে) আরও রাত করে শুরু হত নৌটঙ্কি নাচ --কি হুল্লোড়! ছোকরা মেয়ে সেজে নাচত যদিও--তা তাও আমাদের ছোটদের দেখা বারণ ছিল--কারণ ভাষা ও অঙ্গভঙ্গি বেশ R রেটেড হয়ে উঠত। ঐ খুব চুরি করে জানলা দিয়ে একটু আধটু যা দেখেছি--খুব রাগ ধরত বড়দের ওপর--সবতাতে যে কেন এত না না ছিল, উফ! ... ...

আমি অবশ্য বাইরে বেরোতাম পাড়ার মাতাল দেখার জন্য। আর অন্য কোনদিন দেখতে পেতাম না। আমার বাড়িতে কস্মিনকালে কাউকে মদ খেতে দেখিনি। দাদু সুনীল-শক্তির যুগে কবি হয়েও খেতেন না। (আত্মীয়দের মতে, এটা ওনার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কীর্তি। প্রথমটা হলো আনন্দবাজারে না লেখা) টিভিতে যদিও দেখেছি উত্তম কুমার মদ খাচ্ছেন। রাজেশ খান্না দোলের দিন মদ খেয়ে আকাশে উড়ছেন, নিচে রেখা। শুধু দোলের দিনই মাতালরা কেন দৃশ্য হয়, এটা সেই আমলে একটা ভাববার মত প্রশ্ন ছিল। আমি বাংলা রচনায় এদের কথা লিখতাম। আমি জানতাম মধ্যরাত্রির নিস্তব্ধতা একমাত্র গির্জার ঘন্টা আর এদের স্খলিত পদক্ষেপেই ভাঙে। তবুও অনেক জানা বাকি ছিল। ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

সরাসরি শান্তিনিকেতন থেকে গুরুর প্রতিবেদন। ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

দোলকবিতা: ২০১১ থালার মতন চাঁদ, আবিরে আবিরে উলোঝুলো / শ্রীমুখটি উঁকি মারে অনন্ত সে নক্ষত্রখামারে, / অলৌকিক ইস্টিশনে, উত্তরের জারুলের বনে, ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

ধীরে ধীরে টের পেতে শুরু করেছি আমি লিখে চলেছি ক্রমাগত। বিভিন্ন রঙের পেন ফেলে অভ্যস্ত হয়ে পড়েছি কালো কালির দামী কলমে। অহরহ দোলের কলম তখন পিচকারী। শুকনো ঘাসের শহরে বেদনার সার সার বোতলগুলিতে জমা রেখেছি ছোট খাট হাফ ও কোয়ার্টার প্রেম। গানশোনা শেষে ক্লাস ঘরে ঢুকে বুঝবার চেস্টা করেছি সাদা দেওয়ালেতে লেখা বৈষ্ণব পদাবলী। কোনদিন যদিও বা বৃষ্টি নামে এই নয়ডা শহরে, তুঘলকী কায়দায় ঘুরে বেড়াই শূন্যমাঠে, ললিতকলা আকাডেমির করিডোরে। এক গভীর চোখের মালায়ালী একদিন তুমুল ঝড় বাগিয়ে বল্লো, এই কাঁচ আর পাথর সব ভেঙ্গেচুরে দাও। যমুনা নদীতে অথচ তখন শুধুই সাবানের ফেনা। এরপর একদিন কাঁচ পাথর ও ভ্রম ভেঙ্গে গেলে কোন এক পূর্ণিমার অস্থির রাতে চলে যাই জয়পুরে। ময়ুরেরা লাফিয়ে পার হয় রাস্তা আর আমি যাই উড়ে উড়ে। ঝকঝকে রাস্তার পাশে ঠান্ডা বিয়ারের আয়োজন ও মেলা প্রলোভন। কাঁদতে গেলে এমনই শুনশান রাত লাগে, এমন শুকনো চারিপাশ আর ওই দরজা ঢাকা চাঁদ। সকাল হতে না হতে সব রঙে ভরে যায়, রাস্তা ঘাট ও ঘর। কানে সর্বদা বাজে তামাটে সারিন্দার সুর, চারপাশে রামধনু দেখি আর বুঝতে পারি অনর্গল যা এতদিন লিখে চলেছি আমি তা আসলেই আমার মফস্বলী বর্মে ফিরে আসার উপাখ্যান, লালজুতো পরা খোকাবাবুর প্রত্যাবর্তনের সাদামাটা একঘেয়ে কাহিনী। এমনটাই লেখা হবে জানি শুকনো কাঁটায় ঘেরা ঊষর দিন, একা সপ্তহান্তে পাহাড়ে যাই, একা ঘরে কাঁদতে কাঁদতে কলম বন্ধ করে হাসি। ছাত্র- ছাত্রী, টু বি স্পেসিফিক, প্রশান্ত ও পারমিতা এসে ঘরে বসে থাকে দীর্ঘায়িত অন্ধকারে। ... ...

দোলকবিতা: ২০১১ ... ...

সভ্যতা এভাবেই ভাবে- ক্রিয়া করে, অর্থের শাস্ত্রই ধর্ম তার। বিনিময়ের অতীত যা যা, তাকে অতীত করে দিয়ে নিয়ে আসে শিল্পবিপ্লব, কলোনি-বানানোর লড়াই, ইনকুইজিশনের নেড়াপোড়া। তবু সেই যজ্ঞের কালি আবির হয়ে গুঁড়োগুঁড়ো মিশে যায় সব চেয়েছির রাজত্বে। বেদবিরোধী শূন্য উপাসক বৌদ্ধ নাগার্জুনের মায়ায় ধর্মসংস্থাপক শঙ্কর ধর্মকেই মায়া ভেবে বসেন। স্তূপের আদল রেখে শিবলিঙ্গ পুঁতে যান মানুষের বাড়িতে বাড়িতে, অবধারিত করে যান খাদ্যে আত্মনিয়ন্ত্রণ, ব্রতয় ব্রহ্মচর্য, কর্মে আত্মনির্যাতন। নেড়া বৌদ্ধের মতই শিখা কেটে ফেলেন ব্রাহ্মণ বিশ্বম্ভর মিশ্র। উপবীত ছিঁড়ে ফেলে ভূলুণ্ঠিত হন মোক্ষের উপাস্যে। ভারতের প্রান্তে প্রান্তরে ছড়িয়ে পড়ে বেদ-বিমুখ জাতবিহীনদের হোলিখেলা। সম্বলে বাঁদরের রঙ, ভাঙের সিদ্ধিদ্রব্য। ক্রমশ: মন্দির বহির্ভূত:, যজ্ঞরহিত উচ্ছ্বাসের সামাজিক সংশ্লেষ তৈরি হতে থাকে আশূদ্র ভারতসমাজে। হোলিকা নিধনের ফাগোৎসবের দিন ইতিহাস মুখ ঘুরিয়ে দেয় লালন সাঁইজির সাধুসঙ্গের উৎসবে, একব্রহ্মের উপাসক রবিঠাকুরের বসন্ত উৎসবে। শূদ্রভারত তো এভাবেই ব্রাহ্মণ্য উৎপাদনতন্ত্রের অত্যাচারের সমস্ত দাগ গায়ে রেখেও, কান্না-অবিচারের ঊর্ধ্বে উঠে যেতে শেখে আনন্দের উপাসনায়। ... ...