
আজো বিকেল বেলা আকাশ লাল হয় - / আজো কালো মেঘ ঘিরে থাকে শ্রাবণ মাসে / পথ পিছল হয়, মেঘের ছায়া ঘন কালো, বিষাদে ধূসর। / তবু অনেক লাল, আকাশ জোড়া, অনেক ক্ষয়, অনেক মৃত্যু - ... ...

ব্রাক্ষ্ম মূহুর্তটি এলে - / নীরবতা ঘিরে ফেলে অনন্ত রাত্রির মুখ। / সবুজ ঘাসের পাশে, মসৃণ জলতলে, ... ...

আমার চোখের ব্লুপ্রিন্টে যেটুকু নির্জীবতা পেয়েছ / তা অসংখ্য জড়দৃশ্যের অধ:ক্ষেপ / দৃশ্যান্তরে যেতে বিরোধবল দিত / নগ্নতার পিচুটির মতো লেগে থেকে / এইটুকু হিন্টস্ দিলাম এবার ... ...

দিন রাত এক হয়ে যাচ্ছে / ডালপালাহীন গুল্ম নীল থোকায় / বালুচরি রাঙানো সংক্রমণে / সর্ত ছেঁড়া চকিত ওড়নায় / কিছু পুরোন দুর্বলতা খুঁজে ... ...

এই বিশেষ ধরণের অস্তিত্বকে আমরা বলতে পারি রিকার্সিভ অস্তিত্ব। রিকার্শন একটি বিশুদ্ধ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নির্মান, যা একটি বিশেষ প্রকারের ডেফিনিশনকে সূচিত করে। এ এমন এক ধরণের সংজ্ঞা,যা নিজেই নিজেকে ইনক্লুড করে। অর্থাৎ জীবনের সংজ্ঞা দিতে গিয়ে আপনি যদি বলেন, জীবন্ত বস্তুর ধর্মই হল জীবন,তাহলে সেটি একটি রিকার্সিভ ডেফিনিশন,কারণ এখানে ধরে নেওয়া হচ্ছে, যে জীবন্ত বস্তুর সংজ্ঞা দিতে গিয়ে আপনি বলবেন, যার জীবন আছে সেই জীবন্ত। অর্থাৎ জীবনের এই সংজ্ঞায় আপনি জীবনের সংজ্ঞাকেই ইনক্লুড করেছেন, এবং এটি একটি রিকার্সিভ সংজ্ঞা। ... ...

হিংসাত্মক অপরাধ, এই মূহুর্তের অন্যতম গুরুতর সামাজিক সমস্যা। বহু লোকেই বিশ্বাস করেন, যে, দানবিক অপরাধে যারা দোষী, তাদের উপযুক্ত শাস্তি, মৃত্যু। তাঁদের যুক্তি হল, ক্রমবর্ধমান হিংসার মূলোৎপাটনের সর্বোত্তম পন্থা হল অপরাধীকে খতম করে দেওয়া। অনেকগুলি ইউরোপীয় দেশ মৃত্যুদন্ডকে নিষিদ্ধ ঘোষণা করলেও, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং এশিয়ায় তা এখনও বহাল তবিয়তে বিরাজমান। অতএব, বিতর্কটি বিদ্যমান,এবং মৃত্যুদন্ড ঘিরে যে বিতর্ক, তা কখনই খুনি ও ধর্ষণকারীর শাস্তি হওয়া উচিত কিনা, সেই নিয়ে নয়, বরং কি শাস্তি হওয়া উচিত, এই নিয়ে। অতএব, বেছে নেওয়াটা ক্যাপিটাল পানিশমেন্ট এবং পানিশমেন্ট হীনতার মধ্যে নয়, বরং মৃত্যুদন্ড এবং তার প্রাথমিক বিকল্প যাবজ্জীবন কারাদন্ডের মধ্যে। ... ...

মেয়েদের জন্য আরও একটি নীতিশিক্ষা। মণিপুরের মেয়েরা যা কান্ডটি কল্লেন, তাতে আপনারা, বাংলার মেয়েরা, সাপের পাঁচ পা দেখবেননা যেন। স্বয়ং মুখ্যমন্ত্রী দিল্লীতে কান্নাকাটি আর নিজভূমে লম্ফঝম্প করছেন দেখেও বিভ্রান্ত হবেননা, সমারসল্টের সহজাত দক্ষতা ওনার সিভির স্কিলসেটে এক নম্বরে আছে। যে যাই বলুকনা কেন, উপদ্রুত আইন ওখানে চলছে চলবে। ... ...

সংবাদে প্রকাশ, যে মেয়েদের হোস্টেলে জনৈকা ছাত্রী তার পুরুষ বন্ধুকে নিয়ে প্রবেশ করার অপরাধে হোস্টেল এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। উক্ত বিশ্ববিদ্যালয়টির সুপ্রাচীন জীর্ণ ভবনে যেহেতু ঐতিহ্যপূর্ণ বাস্তুঘুঘুদের বাসস্থান, অতএব, আমরা এই মূহুর্তে ভুলে যাব, যে ছেলে এবং মেয়েদের আলাদা খোঁয়াড়ে ভরে রাখাটা প্রাগৈতিহাসিক একটি প্রথায় রূপান্তরিত হতে চলেছে সারা বিশ্ব জুড়ে, ভুলে যাব, যে এই অ্যান্টি ব্যারাকিং মুভমেন্ট থেকেই শুরু হয়েছিল সত্তরের দুনিয়া কাঁপানো সেই ফরাসী বিপ্লব। ... ...

তোমার জন্মভূমিতে, সর্বংসহ / মিডিয়া বানর,তপ্ত হাওয়ায় হাওয়ায় / ছড়ি ঘুরিয়ে গেল গত কয়েকমাস / হাওয়া ঘুরলনা অবশ্য বিশেষ কোথাও ... ...

তারপর পেরিকার্ডিয়াম বেয়ে, / নেমে আসে মুগ্ধতার জলপ্রপাত। ... ...

ফিরে এসে দেখি আমার থার্মোডিনামিক্স, মেশিন ডিজাইন আর ফ্লুইড মেকানিক্স বই তিনখানা বেচুরা বেচে দিয়েছে। দরজা খুলে রেখে যাওয়াই আমার ভুল হয়েছিল। তিন তলায় বেচুর ঘরে গিয়ে দেখি বই বেচার পয়সায় জমিয়ে মেহফিল বসেছে। যেতেই সবাই হই হই করে ওঠে এসো এসো এসো। বেচু বলে থার্মোডিনামিক্স বইটা বেঁচে গেছে, নিয়ে যাবি? আমাদের এই তিনতলা হোস্টেলে সবকটা ছেলে জাতে মাতাল হলেও তালে আল্লারাখা, সুপার অব্দি। মাথা গরম করলে ফাঁকতালে মালটাও ফসকে যেতে পারে, তাই ওদের সঙ্গেই বসে যাই। ... ...

টুইন টাওয়ারে সন্ত্রাসবাদী হানা জনিত সর্বশেষ ক্যাজুয়ালটিটির খবর পাওয়া গেল হালে, যা এতদিন জনচক্ষুর অগোচরে ছিল। অসমর্থিত সূত্রের খবরে প্রকাশ, জনৈক বিবাহিত শ্বেতকায় যুবক,যার কর্মস্থল ঐ যুগ্ম স্তম্ভের কোনো একটিতে ছিল, ঘটনার দিন অফিস ফাঁকি দিয়ে প্রেমিকার অ্যাপার্টমেন্টে প্রেমসাগরে নিমজ্জিত ছিলেন। স্বভাবতই সেই অ্যাপার্টমেন্টে টিভি ও রেডিও, দরজা ও জানালা ছিল বন্ধ। ... ...

আপনারা কি বলেন জানিনা, তবে এই একমেরু দুনিয়ার অধীশ্বরের মতই আমরাও মানুষের অধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী। মানুষের মতামতের আমরা মূল্য দিই এবং জনতার রায় আমরা মাথা পেতে নিই। এটা যে শুধু কথার কথা নয়, তা জানানোর জন্য আমরা এক গণভোটের অয়োজন করেছি। ... ...

পরীক্ষার খাতা হলে এই লেখা এই ভাবে শুরু করতে হত, যে বর্তমান যুগকে বলে তথ্যবিপ্লবের যুগ। কিন্তু এটা পরীক্ষার খাতা নয়, আর ইন্টারনেটও শুধুমাত্র তথ্যের বন্যা নয়। বিশেষ করে আমরা যারা নব্বইয়ের দশকের আগে একটু আধটু রাজনীতি/লেখালিখি/চিন্তাভাবনা করতাম, সোভিয়েত ব্লকের পতন, খোলা অর্থনীতি কেব্ল টিভি উইন্ডোজ নাইন্টিফাইভ পেরিয়ে ইন্টারনেট পর্যন্ত যাত্রা শেষে যারা উত্তর আধুনিকতার বিভিন্ন খোঁয়াড়ে আশ্রয় নিয়েছি, তাদের কাছে, ইন্টারনেট উত্তর আধুনিক দুনিয়ার বিজ্ঞাপনের এক আকর্ষণীয় মডেল সুন্দরী। ... ...