এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৪১184319
  • যাই হোক, ফাস্ট ফুড, বলিউড ঝক্কাস মুভি, উইকএন্ড হ্যাং আউট ইত্যাদি সবকিছুতে আমার ভোট দিয়ে ঘুমোতে চললাম।
    জিন্দা হ্যায় তো, পিয়ালা পুরা ভর লে.......
  • aka | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৪১184320
  • ঃ)
  • sosen | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩৯184318
  • আকাদার মিষ্টি খাওয়ার জন্য না। ওটা একসারসাইজ।
  • Abhyu | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩৮184317
  • হ্যাঁ ঠিকই। আকাদা যে মিষ্টি বানায়, রিমিদি বুঝি তার ক্যালোরি দেখে খাওয়া অ্যালাউ করে? ওতে তো যেমনি ফ্যাট তেমনি ক্যালোরি আর তেমনি সোয়াদ :)))
  • aka | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩৭184316
  • কিংবা, চপ, ফুচকা, মোগলাই পরোটা সবই আনহেলদি, অ্যাডিক্টিভ। আমার মতন জল খান।
  • jhiki | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩৫184314
  • অ ক্ষ অন্যকে দেখব কেন? নিজেকেই দেখি। প্রায় ১২ ঘন্টা বাইরে কাটিয়ে বাচ্চার ব্রেকফাস্ট, ডিনার নিজেই বানাই। আমি তো এটা অফলোড করা অ্যাফোর্ড করতে পারি, কিন্তু কোয়ালিটি পছন্দ হয় না।
  • sosen | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩৩184312
  • খাজা, গজা এবম জিলিপি-ও এক-ই রকম অস্বাস্থ্যকর। তারপর ধরেনগে নান্পুরি, মিষ্টি বাদাম, শোনপাপড়ি-
    আমার মতন ছোলা বাদাম সেঁকা আর শসা খান। :-(
  • a x | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩৩184313
  • আমার পাড়ার মম অ্যাড পপ টাকো দোকানে গার্নিশিং মানে সিলান্ট্রো অ্যান্ড অনিয়ান, গাদা খানেক শ্রেডেড চিজ না।

    খাবারের উপকরণের গুণে ফুড অ্যাডিকশন এস্টাব্লিশড, এই মাল্টিন্যাশনাল কোম্পানী গুলো সেটা ভালো মতই কাজে লাগায়। বার বার চাকা আবিষ্কার করে তো লাভ নাই।
  • aka | ১৮ নভেম্বর ২০১৩ ২১:৩২184311
  • হেলদি জিনিষপত্তর সবই বড়লোকদের জন্য। গরীবদের জন্য নয়। সেটা অন্য ইস্যু, যদি গুলিয়ে ফেলেন তাই কইলাম। ট্রিপল ওয়াশড লেটুস - ৪ ডলার দাম।
  • lcm | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৮184309
  • হা, হা, সিঙ্গ্‌ল মাদার তিন শিফ্টে কাজ করে এসে সেদ্দ্ধ খাবার খাবে, হে, হে - অক্ষ একবার চেষ্টা করে দেখতে পারে।
  • jhiki | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৮184310
  • lcm বাড়ী আছে, বাড়ীতে রান্নাঘরে দু- চারটে বাসনও আছে, কিন্তু বেড়াতে গিয়ে রান্না জাস্ট সম্ভব না ঃ))
    আর রেঁধে খাওয়ানোর কেউ নেই ঃ(
  • lcm | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৭184307
  • খেয়াল করলে দেখা যাবে, আক্রমণের লক্ষ্য মাল্টিন্যাশনাল। পাড়ার মম-এন্ড-পপ দোকান যে নিউট্রিশনের তোয়াক্কা না করে এন্তারসে বোরিতো, লাসানিয়া খাইয়ে যাচ্ছে - তা নিয়ে কারো মাথাব্যাথা নাই।
  • /\ | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৭184308
  • ভেবে দেখলে দাম তো একটু বেশি পড়েই। একটা মুরগির ঠ্যাঙের আধখানা বেসনে ভেজে পাউরুটি মুড়ে একটা পাতা দুটি শসা আর চিজ ফিজ মাখিয়ে দিচ্ছে ৪০ টাকায়। কিন্তু ঐ, খুব বিশাল কিছু বেশিও না। আর ভেবে দেখার সুযোগ নেই তো। মিডিয়ায় প্রচারে ভাবনাচিন্তার গুষ্টির্পিন্ডি শেষ। কি পরবে, কি খাবে, সবই নির্ধারিত, অ্যান্ড ইউ আর বাউন্ড টু সাবস্ক্রাইব। ইউ মানে ঐ, যতটা আপামর অবধি ভাবা যায়।
  • π | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৬184305
  • ম্যাকডি জাতীয় দোকান চালু হওয়া আর ওবেসিটি এপিডেমিকের লিং তো প্রতিষ্ঠিত, লসাগুদা। ওবেসিটি ও তজ্জনিত নানা সমস্যা তো চিরকালীন নয় !
  • a x | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৬184306
  • যেসব বাড়িতে সিংগল মাদার তিনটে শিফট কাজ করে তাদের জন্য NYT রেঁধে দিয়ে গেলেই পারে।
  • jhiki | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৫184304
  • আমার এক দেওর কলকাতায় এসে অন্যের পাল্লায় কে এফ সি খেয়ে যারপরনাই বিরক্ত হয়েছিল। আমার চেনাজানা সব মফঃস্বলী স্যাম্পল ঐরকম রিঅ্যাক্ট করবে বলেই আমার ধারণা।
    লক্ষ্য করবেন ধারণা বলেছি, কোন স্টাডির লিংক দিই নি। কর্মসূত্রে অনেক ডাইরেক্ট অবজার্ভেশন আর থাম্ব রুল মেনে চলতে হয় কিনা ঃ)
  • lcm | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২৪184303
  • স্বাস্থ্যকর খেতে গেলে বাড়ীতে রান্না করা খাবারই শ্রেয়। বাইরে বেশী না খাওয়াই ভালো - পাড়ার পরোটা/সিঙ্গারা/মিষ্টির দোকান থেকে, বিরিয়ানি/কষা মাংস, মাল্টিন্যাশন্যাল কোম্পানীর বার্গার/পিজ্জা ---

    এই সব নিয়ে কিছুদিন আগে এনওয়াইটি না টাইম্‌স কোথায় যেন লেখা পড়্লাম - যে, এত ম্যাক্ডোনাল্ড/বার্গারকিং/কেএফসি.... এদের পেছনে লাগার আগে নিজেদের খাবার নিজেরা বানালেই তো হয়।
    মানুষের স্বভাবই হল সুস্বাদু খাওয়া, খাদ্যগুণকে লবডংকা দেখিয়ে - কোনো অনুষ্ঠান হলে যে পরিমান অস্বাস্থ্যকর রান্নাবান্না হয় বাড়িতে - মহাষ্টমী থেকে, থ্যাংক্‌সগিভিং। বাড়িতে অতিথি এলে তাদেরকে তুষ্ট করবার জন্য আমরা যে রান্নাবান্না করে থাকি তা বেশীরভাগ সময়ই অস্বাস্থ্যকর।

    মানুষ সুস্বাদু কম-খাদ্যগুণ সম্পন্ন খাবার খেতে ভালোবাসে, এনজয় করে, তাই ম্যাক্ডি থেকে করিম্‌স ওগুলো বানায়। উল্টোটা নয়। ম্যাকডি উঠে গেলে মানুষের খাদ্যাভাস পাল্টাবে না। ঐ সব খাবার তখন বাড়িতে বানাবে।
  • π | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২২184301
  • এই রোববার।

  • Ekak | ১৮ নভেম্বর ২০১৩ ২১:২২184302
  • আর আমেরিকান এসোসিয়েশনের যে ক্যালকুলেটর সেটাও পুরো ঠিক না। আসল ব্যাপার হচ্ছে এইভাবে ফুল্লি "অতম্যাতিক " রিস্ক ক্যালকুলেটর বানানো যদি সম্ভব ও হয় সেটা দীর্ঘ বহু বছরের সেল্ফ লার্নিং নলেজ বেস প্রোগ্রাম দিয়ে সম্ভব। মানে যেখানে কেয়ার প্রভাইডার রেগুলার ইন্তার্যক্ত করবে। ফার্স্ট হ্যান্ড ক্যালকুলেশন সরাসরি তুলে দেওয়া বোকা বোকা ব্যাপার। আমাদের দেশেও এরকম সাইট আর তাই নিয়ে গোলমাল লেগেছে। তোর্ খবর তা পড়ে প্রথমে সেই নিউস তাই ভেবেছিলুম।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১৬184299
  • ৪৫ টাকায় মিল দিচ্ছে কেএফসি না ম্যাক কে যেন।
  • π | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১৬184300
  • 'ফাস্ট ফুড নেশন' বইটা পড়া কারো ? জয়াদি খুব রেকো করছিল। একটা লেখাও পড়ছিলাম, বইটা নিয়ে।
  • a x | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১৫184298
  • কিন্তু প্রথম বিশ্বে মূলত বিক্রি হয় খুবই সস্তা ও দুই পা পরেই একটা করে দোকান বলে। দেশে তো সস্তাও না এইসব খাবার।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১৪184296
  • পড়েছি। ওরকম একটা সিস্টেম নিয়েই আমার আপিসের কাজ :/ ওটা আবার আরেক জগত। লিপিটার প্যানিক তৈরী হচ্ছে। আর ওদের এলগরিথম টাও ঠিক সুবিধের নয়। রেস, এথনিসিটি, রেসিস্ত্যানস লেভেল অনেক কিছু গোলমাল আছে। এরা গ্যাছে আমেরিকান হার্ট এসোসিয়েশনের মত একটা সাইট বানাতে এদিকে আদৌ কদ্দিন পাইলট চালিয়েছে তার ঠিক নেই।
  • /\ | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১৪184297
  • আপামর ভারতবাসীকে কে এফ সি তে খেতে কি কেউ উৎসাহিত করছে নাকি?
    - দিব্যি করছে, টিভি, সিনেমা, খবরের কাগজ সব্বাই করছে। কারো পকেটে পোষায় না, কারোর হাতের কাছে আউটলেট নেই। কিন্তু স্বপ্নের খাবারের তালিকায় আপামর ভারতবাসীর কাছে এগুলোই দিনে দিনে উঠে আসছে, হ্যাঁ যতটা আপামর অবধি আমরা ভাবতে পারি। এর মধ্যে যারা লাইফস্টাইল ও ইনফর্মেশনের অ্যাভেলেবিলিটির নিরিখে প্রথম বিশ্বের একটু বেশি কাচ্ছাকাছি, তারা প্রথম বিশ্বের মতোই ক্রমশ জাঙ্কফুড রিজেক্ট করছে - এখেনেও কোনো মতবিরোধ নাই।
  • π | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১৩184295
  • কিন্তু নুনের স্টাডিটা দেখলি ? নুন ক্ষতিকারক নয়, বলছে। তবে অক্ষদার দেওয়া পেপারটা তো ২০১১ র। আমার যদ্দুর মনে পড়ছে, তার পরেও কিছু পেপার দেখেছি, যেখানে আবার এটাকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। বলা হয়েছিল, এই স্টাডির সাথে নুন কোম্পানি, সল্ট ইন্স্টিটিউট এদের যোগ আছে, যদ্দুর মনে পড়ছে। নেচার বা সায়েন্সে চিঠিচাপাটির একটা চাপানউতোর ছিল।
  • jhiki | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১১184294
  • ওন এ সিরিয়াস নোট, আমাকে কেউ কলকাতায়/ দিল্লীতে সহজলভ্য কিছু স্বাস্থ্যকর খাবারের নাম বলুন, আমার সত্যিই উপকার হবে তাতে।
    আমি তো দেশে গেলে রাইস কুকার, মোমো আর ফলের ভরসায় থাকি।
  • π | ১৮ নভেম্বর ২০১৩ ২১:১০184293
  • এদিকে এটা পড়েছেন ?
    'Last week, the nation’s leading heart organizations released a sweeping new set of guidelines for lowering cholesterol, along with an online calculator meant to help doctors assess risks and treatment options. But, in a major embarrassment to the health groups, the calculator appears to greatly overestimate risk, so much so that it could mistakenly suggest that millions more people are candidates for statin drugs..'
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৩ ২১:০৯184291
  • কেজি কেজি সাদা গ্লুটামেট ক্রিস্টাল বিক্রি হয়। সেগুলো কিনেই বাকি জিনিস মিশিয়ে এই চাউমিন মশলা।
  • | ১৮ নভেম্বর ২০১৩ ২১:০৯184292
  • আরে পুণেতে একটা চেন আছে হায়দ্রাবাদ হাউস নামে। ওদের বেশ কয়েকরকম বিরিয়ানি আছে। তারমধ্যে ঐ গোলমরিচ দেওয়াটা য় আমার নুন বেশী লাগে। আর এই চেনটা এত অলিতে গলিতে আছে যে অন্য বিরিয়ানির দোকানগুলোও অনেকসময় ওদের মত করেই বানায় (ইনক্লুডিং আমাদের অফিস ক্যান্টিন)

    ব্যতিক্রম এস পি'র বিরিয়ানি। ঐটে বেশ বে-এ-শ ভাল খেতে।

    আর ড্রাই কিম্বা উইত গ্রেভি দুরকম অপশানই থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত