এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৫৩184171
  • ব্ল্যাঙ্কি আবার গোরু?????? দুধেল গাই????
  • Ranjan Roy | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৪৮184169
  • সি এম ( চারু মজুমদার নন) এর মত জিগাই--
    অফিসের সময় গল্পগাছা,
    পোড়া দ্যাশের কী হইব বাছা?
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৪৭184168
  • আজ তো ভোরে ফিরলাম। ছবি দেবো একটু আধটু করে। গরু আসে প্রচুর - কি বিশাল সব সাইজ।
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৪৫184167
  • শোনপুরে গৃহপালিত পশুর মেলা হয় না? ছবি কই?
  • sch | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৪০184166
  • হানুদা কোনো স্টোরি লাইনই তো নেই - এই একই ফিলিং ভূতের ভবিষ্যত দেখতে গিয়েও হয়েছিল - এত ঝকঝকে ক্যামেরা, ভালো ভালো দৃশাবলী - কিন্তু গোটাটাতেই বোঝা যাচ্ছে জোর করে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা হচ্ছে। হাফ ডকু, হাফ টেলিফিল্ম --- অদ্ভুত খিচুড়ি। শুধু কিছু ডায়ালগ শুনতে লোকে যাবে? আর গান তো যাচ্ছেতাই। রসিকতাগুলো এত্তো মোটা দাগের যে ভাঁড়ামি ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় না। পাওনা শুধু শাশ্বতর অভিনয়
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৩৮184165
  • হ্যাশ টা পুরো নষ্ট হলো সেটা বল। ঐ জিনিস আর কোথাও মেলে না। ঐ কোয়ালিটি আর হয় না। ঃ( ঃ(
  • রোবু | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৩৬184164
  • ইয়ে, কী হয়েছে বলছি।
    ব্ল্যান্কিদা আরসি আর ব্ল্যাক ডগ হুইস্কি-র মাঝখানে অনেকটা রাম স্যান্ডউইচ করে খেয়ে শেষে হ্যাশ এর টপিং দিয়ে শেষে সুইমিং পুলের চাদ্দিক দিয়ে দৌড়চ্ছিল। সে সময় একজন ওকে জলে ফেলে দেয়। পকেটে থাকা বাকি হ্যাশটা সুইমিং পুল তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। মদমহেশ্বর এর হ্যাশ, হেব্বি জিনিস। বিরাট ক্ষতি :-(
    এই সময়েই পকেটে থাকা আইফোনটাও ভিজে গিয়ে নষ্ট হয়।
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:৩৫184163
  • সোসেন, ঃ-)))
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:২৬184161
  • আমি এখন পড়াতে যাবো আবার
  • cm | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:২৫184160
  • আপনাগো কাইজ কাম নাই দিনমানে গল্প করেন।
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:১৬184159
  • হানুদা এত বানান ভুল করো কেনো?
  • sosen | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:১৪184158
  • আপনার টা ঠিক রিভিউ হয়নি। আরো শিখতে হবে। তার চেয়ে বড় কথা, সিনেমা টই তে লিখতে হবে। ওই টিমির মত টুকরো টাকরা বলে হেলায় চালিয়ে দিলে হবে না।
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:১২184157
  • অন্যত্র লাগা উচিত ছিল।
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:১০184156
  • বানান ভুল বড় চোখে লাগে আমার।
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:০৪184155
  • সোসেন দাঁত ভাঙলো?
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:০৩184154
  • *শ্য
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৪:০১184153
  • আর একেবারে শেষ দৃষ্য টা খুব ই ইন্টারেস্টিং, সেটা এখন বলবো না। আমার মনে হয় আরেকটি পোলিটিকাল স্যাটায়ার এর স্কোপ রাখা হয়েছে।
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৫৮184151
  • এখানে উট আসে না বেশী। উট আসে পুষ্করে। এখেনে ভর্তি হাতি, ঘোড়া এইসব।
    হাতি কেনার বড়ই শখ ছিল।
  • h | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৫৮184152
  • স্চ, এগ্রিড, সিনেমাটা র ভালো অংশটা অনীক দত্তের তৈরি, খারাপ টার জন্য শীর্ষেন্দু একাই যথেষ্ট। তবে শীর্ষেন্দু র গপ্প ইউজ করে গ্লোবালাইজেশন এর ক্রিটিক করতে গেলে যে সমস্যা হয় সেটাই হয়েছে, অকারণ মরাল অ্যাঙ্গল টা এনে ঘষতে হয়েছে।

    তবে পোলিটিকালি যেহেতু গ্লোবালাইজেশন এর বিরুদ্ধে একটা লিপ সারভিস রয়েছে, আমার আপত্তি নেই, স্যান দেখতে পারে;-) ক্যামেরা যেহেতু অভীক মুখোপাধ্যায় এর সেহেতু কোয়ার্কি মজা আছে, তবে আমরা মেয়েটাকে নিয়ে গিয়ে ঠিক করিনি বোধ হয়, যদিও ঐ জেদ করেছিল এবং আমরা ইউ এ রেটিং দেখে নিয়েও গেলাম, মেয়ে হেবি রেগে গেছে, তোমরা কেন হাসছো, আমি কিছু বুঝতে পারছি না, আর মীর কাকু কেন সিনেমা করছে এই দুটো ইসু তে উদুম খচে গেছে।
  • san | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৫৫184149
  • নেতাই কি ডেনটিস ?
  • san | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৫৫184150
  • শোনপুরের মেলায় গেছলি ? উট কিনেছিস ?
  • sosen | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৫৩184148
  • আপনাদের রিভিউ পড়ে পড়ে দাঁত ভেঙ্গে যায় বাপু। নেতাইরে ডাকো।
    ডি: ম:
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৪৬184147
  • নানা ঘুত্তে নয়। এই তো আজ ফির্লাম শোনপুর ঘুরে। আমার ঐ ফোনটার সমস্যা হইছে। সার্ভিস সেন্টার রিপ্লেস করে দেবে কিন্তু আসতে সময় লাগবে ১ সপ্তাহ।
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৪৪184146
  • আবার ঘুত্তে যাচ্চে!!!!
  • Blank | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৪১184145
  • জনগন, নেক্সট এক সপ্তাহ আমাকে আমার ফোনে পাবেন না। ইমেল বা ফে বু তে থাকবো।
    নইলে আমার ফোন নং যারা জানেন তারা ১৫৯ এর জায়গায় ৬৩৩ বসিয়ে ফোন করতে পারেন। কিন্তু ট্যাব টা ব্যাগে থাকে বলে সব সময় ওটা তে ফোন ধরতে পারি না।
  • phutki | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৩৭184144
  • কঠিন প্রশ্ন। ছোট মত। মনে হয় htc-C
  • jhiki | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৩৪184143
  • চীজকেক না খাওয়াটা কৃচ্ছসাধনই বটে। ঃ(
    সব দেশী মিষ্টি এক দিকে, ব্লুবেরী চীজকেক অন্য দিকে।
  • Krultastic | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৩১184142
  • আশ্চর্য প্রদীপ শীর্ষেন্দুর সেই গপ্পোটাই তো? একটা মাঝবয়সী লোক প্রদীপ খুঁজে পাবে, দৈত্যটার নাম প্রদীপ দত্ত? সেই তেরো পার্বনের যুগে সিরিয়াল হইছিলো, সব্যসাচী প্রদীপ দত্ত সেজেছিলো।
  • de | ১৮ নভেম্বর ২০১৩ ১৩:৩০184141
  • সিকি, এগোবো -- এই উইকেন্ডে মোটে টাইম পেলুম না ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত